Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫
শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা
Share on FacebookShare on Twitter

ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হলে অব্যবহৃত ডাটা বা অবশিষ্ট ডাটা শুধু ওই প্যাকেজেই নয় বরং অন্য যেকোনো প্যাকেজ কিনলেও যুক্ত হবে। এর ফলে গ্রাহককে পূর্বের অব্যবহৃত ডাটা ফেরত পেতে নতুন করে ওই একই প্যাকেজ কেনার বাধ্যবাধকতা মানতে হবে না।

সম্প্রতি ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৩’ সংশোধন করে ‘মোবাইল ফোন অপারেটরগুলোর ডাটা এবং ডাটা প্যাকেজ সম্পর্কিত নির্দেশিকা, ২০২৪’ এ এই নতুন নিয়ম করেছে বিটিআরসি।

২০২৩ সালের অক্টোবরে সর্বশেষ নির্দেশিকায়, মোবাইল গ্রাহকদের ৭, ৩০ দিন ও আনলিমিটেড মেয়াদে সর্বোচ্চ ৪০টি ডাটা প্যাকেজ অফারের সীমা বেঁধে দেয় বিটিআরসি। যা নিয়ে মোবাইল অপারেটররা অসন্তোষ জানিয়েছিলেন।

নতুন নির্দেশিকায় অপারেটররা তিন ধরনের প্যাকেজ দিতে পারবে। নিয়মিত প্যাকেজগুলোর মেয়াদ সর্বনিম্ন ১৫ দিন, গ্রাহককেন্দ্রিক বিশেষ প্যাকেজের মেয়াদ সর্বনিম্ন ৩ দিন এবং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট প্যাকেজ সর্বনিম্ন সাত দিন মেয়াদি হবে।

এই তিন প্যাকেজের বাইরেও অপারেটররা নিজস্ব পরিকল্পনা অনুযায়ী প্যাকেজ নির্ধারণ করতে পারবে। তার আওতায় ঘণ্টাভিত্তিক এবং এক থেকে তিন দিন মেয়াদি প্যাকেজ করার সুযোগ দিয়েছে বিটিআরসি। নির্দেশনা অনুযায়ী, প্রতি ঘণ্টার জন্য সর্বোচ্চ ২০০ এমবি, এক দিনের জন্য সর্বোচ্চ ৩ জিবি, দুদিনের জন্য সর্বোচ্চ ৫ জিবি এবং তিন দিনের জন্য সর্বোচ্চ ৮ জিবি প্যাকেজ দিতে পারবেন অপারেটররা।

এছাড়া নতুন নিয়ম অনুযায়ী গ্রাহকের যত ডাটাই অব্যবহৃত থাকুক না কেন, তার পুরোটাই নতুন প্যাকেজ (একই প্যাকেজ) কিনলে তাতে যোগ হয়ে যাবে।

বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান বলেন, গ্রাহক স্বার্থের কথা বিবেচনা করেই এমন সিদ্ধান্ত নিয়েছে বিটিআরসি। আগে ৫০ জিবি পর্যন্ত ক্যারি ফরওয়ার্ড করা যেতো। এখন যেকোনো পরিমাণ ডাটা অব্যবহৃত থাকলে, তা পুরোটাই ক্যারি ফরওয়ার্ড পাবেন গ্রাহক। গ্রাহক স্বার্থের বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে দেখি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।

বিটিআরসি সূত্র জানায়, আগের নির্দেশিকার ৭.৫ ধারায় বলা ছিল, একটি প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার আগেই একজন গ্রাহক ওই প্যাকেজটি (ভ্যারিয়েশনসহ মেয়াদ বা ভলিউম ইত্যাদি) পুনরায় কিনলে আগের প্যাকেজটির অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড করতে পারবেন। গ্রাহক সর্বোচ্চ ৫০ জিবি পর্যন্ত এ ক্যারি ফরওয়ার্ড পাবেন।

এছাড়া নির্দেশনায় আরও বলা হয়েছে, যেকোনো প্যাকেজের মেয়াদ শেষ হওয়ার ১ দিন আগেই গ্রাহককে এসএমএসের মাধ্যমে ডাটার মেয়াদ শেষ হওয়ার নোটিফিকেশন পাঠাতে হবে। এক্ষেত্রে অব্যবহৃত ডাটা ক্যারি ফরওয়ার্ড করার জন্য মেয়াদ শেষ হওয়ার পূর্বে চলতি প্যাকেজ বা অপারেটর কর্তৃক নির্ধারিত সামঞ্জস্যপূর্ণ প্যাকেজ পুনরায় ক্রয় করার নির্দেশনা ওই এসএমএসে থাকতে হবে।

একইসঙ্গে গ্রাহক সুবিধার্থে মোবাইল অপারেটরদের সব নিয়মিত প্যাকেজের তালিকা সংশ্লিষ্ট মোবাইল অপারেটরের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে বলেও বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান
অর্থ ও বাণিজ্য

বিডার ওয়ান স্টপ সার্ভিস পোর্টালের সাথে যুক্ত হলো আরও ১১ প্রতিষ্ঠান

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ
প্রযুক্তি বাজার

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স
টেলিকম

ইন্টারনেট সেবাসমূহ নিরবিচ্ছিন্ন রাখতে ব্যাকআপ দিচ্ছে সামিট কমিউনিকেশন্স

অনারের প্রথম ফোল্ডেবল ফোন উন্মোচন
লিড স্টোরি

অনারের প্রথম ফোল্ডেবল ফোন উন্মোচন

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী
প্রযুক্তি সংবাদ

বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই হবে : ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কবে বাজারে আসবে?
প্রযুক্তি সংবাদ

স্যামসাং গ্যালাক্সি এস২৫ আল্ট্রা কবে বাজারে আসবে?

Load More

ট্রেন্ডিং টপিক

কপিরাইট লঙ্ঘনের অভিযোগে অ্যাপলের বিরুদ্ধে মামলা
প্রযুক্তি সংবাদ

৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য ছুঁয়ে ইতিহাস গড়ল অ্যাপল

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং
প্রযুক্তি সংবাদ

ব্রডকমের সাথে ২০০ বিলিয়ন ডলারের এআই চিপ চুক্তি করলো স্যামসাং

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?
প্রযুক্তি সংবাদ

কেমন হলো বাজেট ক্যাটাগরির নতুন স্মার্টওয়াচ ‘হুয়াওয়ে ওয়াচ ফিট ৫’?

সেরা ভিপিএন সেবার তালিকা প্রকাশ করলো ‘সিনেট’: শীর্ষে এক্সপ্রেসভিপিএন ও নর্ডভিপিএন
ফিচার

সেরা ভিপিএন সেবার তালিকা প্রকাশ করলো ‘সিনেট’: শীর্ষে এক্সপ্রেসভিপিএন ও নর্ডভিপিএন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

নকশা ভেঙে পারকিংয়ের জায়গায় মোবাইল মার্কেট: বসুন্ধরা সিটিকে রাজউকের চূড়ান্ত নোটিশ

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

লুমিয়া ডিজাইনে এআই ফিচারযুক্ত নতুন ফিচার ফোন আনল এইচএমডি

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিক্রি শুরু হলো iQOO Z11 Lite, থাকছে ৬,৫০০mAh ব্যাটারি ও ডাইমেনসিটি ৬৩০০ চিপ
নির্বাচিত

বিক্রি শুরু হলো iQOO Z11 Lite, থাকছে ৬,৫০০mAh ব্যাটারি ও ডাইমেনসিটি ৬৩০০ চিপ

ভিভোর সাব-ব্র্যান্ড আইকু (iQOO) ভারতের বাজারে আনুষ্ঠানিকভাবে বিক্রি...

সেপ্টেম্বরেই আসছে ‘শাওমি ১৮’ সিরিজ, থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬

সেপ্টেম্বরেই আসছে ‘শাওমি ১৮’ সিরিজ, থাকছে স্ন্যাপড্রাগন ৮ এলিট জেন ৬

জেন জি-কে বুঝতে গিয়ে উপেক্ষিত জেন আলফা?

জেন জি-কে বুঝতে গিয়ে উপেক্ষিত জেন আলফা?

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স

সেরা ৫টি বাজেট স্মার্টফোন: কম খরচে সেরা পারফরম্যান্স

মাসের সবচেয়ে পঠিত

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ওয়ানপ্লাস সবচেয়ে কম দামের ফোন আনছে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৫ জানুয়ারি ২০২৫

শুধু একই প্যাকেজে নয়, যেকোনো প্যাকেজেই যুক্ত হবে অবশিষ্ট ডাটা

Techzoom.TV |
TechzoomTV