Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

অর্ধেকেরও বেশী কম মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 7 July 2019
অর্ধেকেরও বেশী কম মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ
Share on FacebookShare on Twitter

ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি বাস্তবায়ন ত্বরান্বিত করার লক্ষ্যে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ব্যবহার নিশ্চিত করতে বিটিসিএল এর এডিএসএল এবং জিপন এর ইন্টারনেট ব্যান্ডউইডথের দাম অর্থেকেরও বেশী কমানো হয়েছে। বিটিসিএল ল্যান্ড ফোনে এডিএসএল ও জিপন ব্যবহারকারী গ্রাহকগণ ১৬ জুলাই থেকে এই সুবিধা পাবেন।

ঢাকায় বিটিসিএল কার্যালয়ে আয়োজিত এক বৈঠকে আজ এই সিদ্ধান্ত গৃহীত হয়। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব অশোক কুমার বিশ্বাস এর সভাপতিত্বে বিটিসিএল ব্যবস্থাপনা পরিচালক ইকবাল মাহমুদসহ বিটিসিএল এর পদস্থ কমকতাগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বিটিসিএল এর সম্পদ, নেটওয়ার্ক এবং বিদ্যমান মানব সম্পদ যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কাজে লাগিয়ে প্রতিষ্ঠানটিকে সেরা প্রতিষ্ঠানে রূপান্তরের জন্য লাগসই কমপরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেন। তিনি বলেন বিটিসিএলকে প্রশংসনীয় প্রতিষ্ঠানে পরিণত করা সম্ভব, এটা স্বপ্ন নয়- কল্পনা নয়। মন্ত্রী এডিএসএল এবং জিপন ইন্টারনেট ব্যান্ডউইডথ সার্ভিসকে আরও জনপ্রিয় করতে এর নেটওয়ার্ক সম্প্রসারণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন।

তিনি বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে একটি ক্ষুধা – দারিদ্র্যমুক্ত – বৈষম্যহীন উন্নত বাংলাদেশের ঠিকানায় স্থাপন করতে চান। ২০০৮ সালে ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করে জননেত্রী শেখ হাসিনা সারা দুনিয়ার কাছেই একটি সার্বজনীন লক্ষ্য তুলে ধরেছেন। লক্ষ্য অর্জনে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ কর্মসূচি, পাশাপাশি এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের এই অগ্রগতি বিশ্বে এখন উন্নয়নের রোল মডেল ।

বৈঠকে ইন্টারনেট ব্যান্ডউইডথের মূল্যহ্রাস বিষয়ে টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, দেশের মানুষ যাতে সাশ্রয়ী খরচে ইন্টারনেট ব্যবহার করতে পারেন সেই লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার এর আগে ২০০৯ সালের আগস্ট মাসে প্রতি এমবিপিএস ইন্টারনেটের মূল্য ২৭ হাজার টাকা থেকে কমিয়ে ১৮ হাজার টাকায় নির্ধারণ করা হয়। পরবর্তিতে ২০১১ সালের এপ্রিলে ১২ হাজার টাকা, ২০১২ সালের এপ্রিলে ৮ হাজার টাকা, ২০১৪ সালের এপ্রিলে ২ হাজার ৮শত টাকা এবং ২০১৫ সালের সেপ্টেম্বরে সর্বোচ্চ ৯শত ৬০ টাকা এবং সর্বনিম্ন ৩ শত ৬০টাকায় কমিয়ে আনা হয়। সর্বশেষ গত ২৭ জুন ২০১৯ তারিকে এক এমবিপিএএস ব্যান্ডউইডথের সর্বনি¤œ চার্জ ৩৬০ টাকা থেকে ১৮০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

১৯৯৬ থেকে ২০০১ এবং ২০০৯ সাল থেকে অদ্যাবধি তথ্যযোগাযোগ প্রযুক্তি বিকাশে দেশে বৈপ্লবিক পরিবর্তন সূচিত হয়েছে। ২০০৮ সালেও দেশে সাড়ে সাত জিবিপিএস ব্যান্ডউইডথ ব্যবহার করা হতো। বর্তমানে তা ১১শত জিবিপিএসে উন্নীত হয়েছে উল্লেখ করেন মন্ত্রী।

বিভিন্ন ক্যাটাগরিতে এডিএসএল এবং জিপন ব্যান্ডউইডথের পুনঃনির্ধারিত মূল্য তালিকা:

এডিএসএল: ১ এমবিপিএস এডিএসএল ব্যান্ডউইডথ মূল্য ৫০০ টাকা+ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ২৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। ১ দশমিক ৫ এমবিপিএস এডিএসএল ব্যান্ডউইডথ ৭০০ টাকা+ভ্যাট থেকে হ্রাস করে ভ্যাটসহ ৩৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে।

জিপন: ২ এমবিপিএস জিপন ব্যান্ডউইডথ মূল্য ৭৫০ টাকা + ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ৩৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে। ৪ এমবিপিএস ব্যান্ডউইডথ মূল্য ১১০০টাকা + ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ৫ এমবিপিএস এর দাম ভ্যাটসহ ৫০০ টাকায় নির্ধারণ করা হয়েছে। অনুরূপ ১০ এমবিপিএস এর দাম ২০০০টাকা + ভ্যাট থেকে কমিয়ে ভ্যাটসহ ৭৫০ টাকায় নির্ধারণ করা হয়েছে এবং ২০ এমবিপিএস ব্যান্ডউইডথের দাম ভ্যাটসহ ১২শত টাকায় নির্ধারণ করা হয়েছে।

বিটিসিএল ওয়েভ সাইটে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

আগামী বছর ফোল্ডেবল আইফোন!
টেলিকম

আগামী বছর ফোল্ডেবল আইফোন!

বিটিসিএল এর আধুনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে : মোস্তাফা জব্বার
টেলিকম

বিটিসিএল এর আধুনিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে : মোস্তাফা জব্বার

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা
টেলিকম

নিলামে তরঙ্গ বিক্রি, আয় ১০ হাজার ৬৪৬ কোটি টাকা

২০০০-নিট অ্যামোলেড ডিসপ্লে উন্মোচন স্যামসাংয়ের
লিড স্টোরি

২০০০-নিট অ্যামোলেড ডিসপ্লে উন্মোচন স্যামসাংয়ের

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

শিশুদের জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ: মোস্তাফা জব্বার

২০২৪ সালে বাজারে আসা সেরা ৫টি ক্যামেরা ফোন
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী ২২ কোটির বেশি স্মার্টফোন বিক্রি স্যামসাংয়ের

Load More

ট্রেন্ডিং টপিক

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল
নির্বাচিত

টাচস্ক্রিন ম্যাকবুক আনছে অ্যাপল

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব
প্রযুক্তি সংবাদ

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড
প্রযুক্তি সংবাদ

২১টি সম্মাননা প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ৪র্থ বাংলাদেশ ফিনটেক অ্যাওয়ার্ড

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

দৈনন্দিন কাজের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে কেন বেছে নেবেন ইনফিনিক্স HOT 70 Pro 5G?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কার্যক্রম বন্ধ করছে ফুডপান্ডা
প্রযুক্তি সংবাদ

অর্ডার থেকে কমিশন- ফুডপান্ডার বিরুদ্ধে যত অভিযোগ

অনলাইনে খাবার ডেলিভারি প্রতিষ্ঠান ফুডপান্ডার রাইডারদের কম পারিশ্রমিক...

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপ উদ্ধার, আটক ১

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

অ্যাপলকে টক্কর দিতে ওভার-ইয়ার হেডফোন আনছে স্যামসাং

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

আইডিএলসি ক্যাপিটাল মার্কেট কনক্লেভে পুঁজিবাজারে করপোরেট অংশগ্রহণ বাড়ানোর তাগিদ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

07 July 2019

অর্ধেকেরও বেশী কম মূল্যে ইন্টারনেট ব্যান্ডউইডথ

Techzoom.TV |
TechzoomTV