Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিঞ্জে আসছে ভিকি জাহেদের ‘নীল সুখ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 11 February 2025
বিঞ্জে আসছে ভিকি জাহেদের ‘নীল সুখ’
Share on FacebookShare on Twitter

রবি’র সাবসিডিয়ারি কোম্পানি আর ভেঞ্চারস পি এল সি এর ওটিটি প্লাটফর্ম বিঞ্জ ( Binge)-এ আসছে নন্দিত নির্মাতা ভিকি জাহেদের নতুন ওয়েব ফিল্ম ‘নীল সুখ’। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশ করা হয়েছে এই ওয়েব ফিল্মের অফিসিয়াল ট্রেলার। এর আগে গত ৮ ফ্রেব্রুয়ারি ফিল্মটির অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশ করা হয়। আগামী ১৮ ফেব্রুয়ারি বিঞ্জে মুক্তি পাবে ওয়েব ফিল্মটি।

সোমবার রাজধানীর তেজগাঁও-গুলশান লিঙ্ক রোডের শান্তা ফোরামে ট্রেলার রিলিজ অনুষ্ঠানে জানানো হয়, অফিসিয়াল মিউজিক ভিডিও প্রকাশের পর থেকেই অনলাইনে ব্যাপক সাড়া ফেলেছে ওয়েবফিল্মটি। আর ট্রেলার মুক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ দৃষ্টি কেড়েছে কনটেন্টটি। রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কতবার ভেবেছিনু আপনা ভুলিয়া/ তোমার চরণে দিবো হৃদয় খুলিয়া’ গানটির সাথে রিলিজ হয়েছে নীল সুখের ট্রেলার। এরসঙ্গে মেহজাবীন চৌধুরী ও ফররুখ আহমেদ রেহানের অসাধারণ অভিনয় দর্শকের মন কেড়েছে ইতোমধ্যে। সঙ্গীত, অভিনয় ও দৃশ্যের অভূতপূর্ব সমন্বয়ে ‘নীল সুখ’-কে ঘিরে দর্শকের আগ্রহ এখন তুঙ্গে।

ট্রেলার রিলিজ অনুষ্ঠানে নির্মাতা ভিকি জাহেদ বলেন, “এবার নিখাদ ভালোবাসার গল্প নিয়ে এসেছি। দু’টি মানুষের ভালোবাসা, পারিপার্শ্বিক অবস্থা, তাদের বেদনা ও সুখের গল্পই হচ্ছে ‘নীল সুখ’। এটি গতানুগতিক ভালোবাসার গল্পের চাইতে একটু আলাদা। তবে কীভাবে আলাদা-এটা ‘নীল সুখ’ ওয়েব ফিল্ম দেখলেই জেনে যাবেন দর্শকরা।”

জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী বলেন, “ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জ-এ এটি আমার তৃতীয় কাজ এবং একইসঙ্গে নির্মাতা ভিকি জাহেদের সাথেও তৃতীয় কাজ। এর আগের দু’টি ওটিটি কন্টেন্ট সুপারহিট ছিল। আমি আশাবাদী তৃতীয়টাও সুপারহিট হবে।“ মেহজাবীন আরও বলেন, “ভিকি জাহেদের কাছ থেকে গল্পটা শুনে প্রথমবারেই রাজি হয়ে যাই।“

এছাড়া ‘নীল সুখ’-এর অন্যতম অভিনেতা ফররুখ আহমেদ রেহান বলেন, “আমার মনে হচ্ছে এ বছর ভ্যালেন্টাইনে এটা হতে যাচ্ছে শ্রেষ্ঠ ভালোবাসার গল্প।“

ট্রেলার রিলিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ন্যান্সি। ‘কতবার ভেবেছিনু’ গানের মাধ্যমে অনেকদিন পর কামব্যাক হতে যাচ্ছে তার।

ট্রেলারটি রিলিজের পর অনলাইনে উন্মাদনা শুরু হয়ে গেছে। বিঞ্জ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ট্রেলারের নিচে কমেন্ট করে তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন দর্শকরা। অফিসিয়াল গান, তারপর ধামাকাদার ট্রেলার; সবকিছুতে ভিকি জাহেদ তার মুন্সিয়ানা দেখিয়েছেন। এখন শুধু অপেক্ষা ১৮ ফেব্রুয়ারির। ভালোবাসার মাসে সেরা ভালোবাসার এ গল্প দর্শককে যে অনেকদিন বিমোহিত করে রাখবে- ট্রেলার দেখেই তা বোঝা যায়।

নীল সুখ-এর মিউজিক ভিডিও দেখুন এই লিংকে- https://www.youtube.com/watch?v=3JxwqQ7R4YI&list=PLD2sJJm4jZgrT8Q7ZgzU4UfvKizezh6z0

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে
টেলিকম

ডাউনলোড কমেছে অ্যাপ স্টোরে

টেলিকম গাইডলাইন নিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পর্যবেক্ষণ ও উদ্বেগ
টেলিকম

টেলিকম গাইডলাইন নিয়ে মুঠোফোন গ্রাহক এসোসিয়েশনের পর্যবেক্ষণ ও উদ্বেগ

সামাজিক মাধ্যমে সক্রিয়তার স্বীকৃতি পেল রবি
টেলিকম

সামাজিক মাধ্যমে সক্রিয়তার স্বীকৃতি পেল রবি

আইইডিসিআর-কে বিনামূল্যে শর্টকোড দিলো বিটিআরসি
টেলিকম

আইইডিসিআর-কে বিনামূল্যে শর্টকোড দিলো বিটিআরসি

আসছে ভিও-ওয়াইফাই প্রযুক্তি, অবসান হবে নেটওয়ার্ক বিড়ম্বনার
টেলিকম

আসছে ভিও-ওয়াইফাই প্রযুক্তি, অবসান হবে নেটওয়ার্ক বিড়ম্বনার

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি
টেলিকম

মাইজিপির ১০ বছর পূর্তিতে অফারের ছড়াছড়ি

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকলেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?
নির্বাচিত

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা
প্রযুক্তি সংবাদ

এটুআই ও ইউএনডিপির জরিপে ডিজিটাল সেন্টারের নতুন রূপরেখা

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনের বাজারে চলতি বছর বিক্রি কমছে রেকর্ড ১২ শতাংশ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

গিকবেঞ্চে ভিভোর নতুন ফোন, আসছে আইকিউ ১৬আর নাকি ১৬এস?

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ওয়ারেন্টি থাকলেও মিলছে না সার্ভিস, দেড় মাস ধরে বিকল হাইসেন্সের ফ্রিজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো
প্রযুক্তি সংবাদ

ফটোগ্রাফি ও ভিডিওগ্রাফিতে গুরুত্ব দিয়ে প্রশস্ত স্মার্টফোন আনছে ভিভো

প্রচলিত স্মার্টফোনের নকশা থেকে কিছুটা ভিন্ন পথে হাঁটতে...

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

চার মডেলের কেস প্রকাশ, গ্যালাক্সি এস২৭ সিরিজের ক্যামেরায় বড় পরিবর্তনের ইঙ্গিত

হোয়াটসঅ্যাপ

চ্যাটিংয়ে নতুন মাত্রা: অডিও বা ‘সাউন্ড স্টিকার’ ফিচার আনল হোয়াটসঅ্যাপ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

আট মাসেই বিকল টিভির প্যানেল, তিন মাসেও মেলেনি সেবা; হাইসেন্সের বিরুদ্ধে অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 February 2025

বিঞ্জে আসছে ভিকি জাহেদের ‘নীল সুখ’

Techzoom.TV |
TechzoomTV