Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টেলিযোগাযোগে বড় রদবদল, লাইসেন্স কাঠামোয় আসছে বিপুল পরিবর্তন

টেলিযোগাযোগ খাত সংস্কার ২০২৫ | নতুন লাইসেন্স কাঠামো | বিটিআরসি আপডেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 April 2025
টেলিযোগাযোগে বড় রদবদল, লাইসেন্স কাঠামোয় আসছে বিপুল পরিবর্তন
Share on FacebookShare on Twitter

দেশের টেলিযোগাযোগ খাতে যুগান্তকারী সংস্কার আনতে যাচ্ছে বিটিআরসি। নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো ঢেলে সাজাতে তিনটি মূল লাইসেন্স ক্যাটাগরি নির্ধারণসহ প্রযুক্তি-নিরপেক্ষ নীতিমালা প্রণয়ন করেছে সংস্থাটি। এতে একই লাইসেন্সে ভয়েস, ডেটা, ইন্টারনেট, ভ্যালু অ্যাডেড সার্ভিস ও ওটিটি ডিজিটাল সার্ভিস দেওয়ার সুযোগ থাকছে।

মঙ্গলবার ‘টেলিযোগাযোগ নেটওয়ার্ক ও লাইসেন্সিং কাঠামো সংস্কার নীতিমালা ২০২৫’-এর খসড়া প্রকাশ করে বিটিআরসি। সংস্থার পক্ষ থেকে জানানো হয়, নতুন কাঠামো অনুমোদনের তারিখ থেকেই তা কার্যকর হবে।

লাইসেন্স কমে তিনটি

খসড়া নীতিমালায় প্রস্তাব করা হয়েছে তিনটি মূল লাইসেন্স ক্যাটাগরি:

  • অ্যাকসেস নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার (এএনএসপি) – মোবাইল ও ফিক্সড অপারেটরের জন্য

  • ন্যাশনাল ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (এনআইসিএসপি) – ফাইবার, টাওয়ার ও ব্যাকহল

  • ইন্টারন্যাশনাল কানেক্টিভিটি সার্ভিস প্রোভাইডার (আইসিএসপি) – আন্তর্জাতিক ভয়েস ও ডেটা সংযোগের জন্য

এছাড়া স্থানীয় পর্যায়ের জন্য থাকছে দুটি এনলিস্টমেন্ট ক্যাটাগরি – স্মল আইএসপি ও স্মল টেলিকম সার্ভিস।

বিদেশি বিনিয়োগ আকর্ষণে এনআইসিএসপি লাইসেন্সে সর্বোচ্চ ৭০% এবং আইসিএসপি লাইসেন্সে ৪৯% পর্যন্ত বিদেশি মালিকানা অনুমোদন দেওয়ার প্রস্তাব রাখা হয়েছে।

তিন ধাপে বাস্তবায়ন

নীতিমালা বাস্তবায়ন হবে তিন ধাপে: ১. প্রথম ধাপ: নীতিগত ও আইনগত পরিবর্তন, লাইসেন্সধারীদের মধ্যে সংহতি
২. দ্বিতীয় ধাপ: নতুন লাইসেন্স ক্যাটাগরির গাইডলাইন চালু ও পুরনো লাইসেন্স রূপান্তর
৩. তৃতীয় ধাপ (২০২৭ সাল থেকে): সব বিদ্যমান লাইসেন্সধারীকে নতুন কাঠামোয় স্থানান্তর

বাজারে বাড়বে প্রতিযোগিতা

বিটিআরসি চেয়ারম্যান এমদাদ উল বারী জানান, নতুন কাঠামো কার্যকর হলে আইসিএক্স, আইআইজি ও আইজিডব্লিউ লাইসেন্স মেয়াদ শেষে বাতিল হবে। এর ফলে অপারেটরদের মধ্যে সরাসরি সংযোগের সুযোগ তৈরি হবে। এতে সেবার মান বাড়বে এবং খরচ কমবে।

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রধান উপদেষ্টার আইসিটি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব যুগান্তরকে বলেন, “নতুন লাইসেন্সিং কাঠামো কার্যকর হলে উদ্ভাবন, সেবা উন্নয়ন ও আন্তর্জাতিক বিনিয়োগে উৎসাহ আসবে।”

মতামতের সুযোগ

নীতিমালার খসড়া নিয়ে মতামত পাঠানোর সুযোগ রয়েছে ৩০ এপ্রিল পর্যন্ত। ইমেইলের পাশাপাশি ডাকযোগেও মতামত পাঠানো যাবে কমিশনার (ইএন্ডও), বিটিআরসি, আগারগাঁও ঠিকানায়। অনলাইনে খসড়ার অনুলিপিও পাওয়া যাবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: Bangladesh mobile operator regulationBangladesh OTT policyBTRC telecom licensing 2025foreign investment in telecom BangladeshTelecom license reform Bangladeshটেলিকম সেবা ওটিটিনতুন লাইসেন্স কাঠামো বিটিআরসিবাংলাদেশ টেলিযোগাযোগ লাইসেন্স ২০২৫বিটিআরসিবিটিআরসি নতুন নীতিমালা

এই বিভাগ থেকে আরও পড়ুন

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী নারীদের জন্য ‘ভ্যালেরজবস ডটকম’-এর যাত্রা
প্রযুক্তি সংবাদ

ফ্রিল্যান্সিংয়ে আগ্রহী নারীদের জন্য ‘ভ্যালেরজবস ডটকম’-এর যাত্রা

সম্পত্তি বেচে ১০০ কোটি ডলার দান করছে টুইটার প্রধান
প্রযুক্তি সংবাদ

সম্পত্তি বেচে ১০০ কোটি ডলার দান করছে টুইটার প্রধান

এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর উপায়
নির্বাচিত

এক ফোনে দুই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালানোর উপায়

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল
প্রযুক্তি সংবাদ

ক্রোমের ট্যাব বন্ধে নতুন শর্টকাট ফিচার আনবে গুগল

দেশের প্রতি ইঞ্চি ভূমিতে ডিজিটাল সংযুক্তি পৌঁছাতে হবে
প্রযুক্তি সংবাদ

দেশের প্রতি ইঞ্চি ভূমিতে ডিজিটাল সংযুক্তি পৌঁছাতে হবে

মেলায় ৬০%  ছাড়ে স্যামসাংয়ের স্মার্টফোন!
নির্বাচিত

বিক্রি কমছে স্মার্টফোনের

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ
প্রযুক্তি সংবাদ

ওয়ারেন্টি থাকা সত্ত্বেও চার মাসে মেরামত হয়নি হাইসেন্সের ফ্রিজ, ফেয়ার ইলেকট্রনিক্সের বিরুদ্ধে অভিযোগ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

চীন থেকে বাংলাদেশ, যেসব দেশে তৈরি হয় অপোর স্মার্টফোন

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন
প্রযুক্তি বাজার

আল্ট্রা ফোনের বাজারে ভিভোর বড় বাজি, ২০২৮ সালের মডেলও অনুমোদন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

২০০ মিমি টেলিকনভার্টার সুবিধাসহ আসছে ভিভো এস৭০ প্রো

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

আইফোনের ২০ বছর পূর্তিতে অ্যাপলের চমক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

পেটেন্ট লঙ্ঘনের দায়ে যুক্তরাষ্ট্রে নিষেধাজ্ঞার মুখে স্যামসাং

জাপানি ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান ম্যাক্সওয়েলের (Maxell) ক্যামেরা-সংক্রান্ত মেধাস্বত্ব (পেটেন্ট)...

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

বাঁকানো অ্যামোলেড ডিসপ্লে নিয়ে বাজারে ভিভোর নতুন স্মার্টওয়াচ

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

৯০০০ এমএএইচ ব্যাটারি ও বিল্ট-ইন কুলিং ফ্যান নিয়ে আসছে ‘রিয়েলমি ১৭ আল্ট্রা’

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

রপ্তানি আয় বাড়াতে বিপিও খাতে প্রণোদনা বাড়ানোর প্রস্তাব বাক্কোর

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

ভিভো ভি৮০: রাইজ অরেঞ্জের আভায় জাইসের ফটোগ্রাফি

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

৭০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ার ব্যাটারির নতুন ফোন আনল মটোরোলা

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2025

টেলিযোগাযোগে বড় রদবদল, লাইসেন্স কাঠামোয় আসছে বিপুল পরিবর্তন

Techzoom.TV |
TechzoomTV