Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৫০০ টাকায় ১০ এমবিপিএস: প্রতিশ্রুত গতি, বাস্তবে বিভ্রান্তি?

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 23 April 2025
৫০০ টাকায় ১০ এমবিপিএস: প্রতিশ্রুত গতি, বাস্তবে বিভ্রান্তি?
Share on FacebookShare on Twitter

‘৫০০ টাকায় ১০ এমবিপিএস ইন্টারনেট’—এই ঘোষণা সম্প্রতি দিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। সংগঠনটি জানিয়েছে, ইন্টারনেটের গতি বাড়িয়ে খরচ একই রাখা হবে। তবে গ্রাহকদের একাংশ বলছেন, এ অফারের বাস্তবতা প্রত্যাশার সঙ্গে মিলছে না।

রাজধানীর কয়েকটি এলাকার গ্রাহকদের সঙ্গে কথা বলে জানা গেছে, ১০ এমবিপিএস সংযোগ নেওয়ার পরও ব্যবহারকারীরা প্রকৃত গতি পাচ্ছেন না। খিলক্ষেতের রিয়াজ মোর্শেদ বলেন, ‘ইউটিউবেও ভিডিও ঠিকমতো চলে না, স্পিড টেস্টে সর্বোচ্চ ৩ থেকে ৪ এমবিপিএস গতি পাওয়া যায়।’

মিরপুরের গৃহিণী শবনম সুলতানার অভিজ্ঞতা, ‘আগেও ১০ এমবিপিএস ব্যবহার করতাম, এখন শুধু অফার পাল্টেছে। তবে বাস্তবে পার্থক্য চোখে পড়েনি। মাসে কয়েকবার সংযোগ বিচ্ছিন্ন থাকে।’

আইএসপিএবির এই ঘোষণাকে অনেকেই দেখছেন একটি বিপণন কৌশল হিসেবে। ইন্টারনেট গতি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ করে আসছেন ব্যবহারকারীরা। তারা বলছেন, সংযোগ নেওয়ার সময় যেসব গতি দেখানো হয়, বাস্তবে তা পাওয়া যায় না।

আইএসপি–খাতের একজন উদ্যোক্তা টেকজুমকে বলেন, ‘এটা আসলে শেয়ার্ড ব্যান্ডউইথের বিষয়। বিটিআরসির নীতিমালায় বলা আছে, একটি সংযোগ সর্বোচ্চ আটজনের সঙ্গে ভাগ করা যায়। ফলে একজন ব্যবহারকারী পূর্ণ গতি পান না।’

মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘প্রতিশ্রুত গতি না দেওয়া হলে, এটি গ্রাহক প্রতারণার পর্যায়ে পড়ে। আইএসপিএবি যদি ১০ এমবিপিএস বলে, সাধারণ গ্রাহক ধরে নেয় তিনি সেটিই পাবেন।’

আইএসপিএবির সভাপতি ইমদাদুল হক বলেন, ‘আমরা সর্বোচ্চ ১:৩ অনুপাতে স্পিড ভাগ করছি, অনেক ক্ষেত্রে ১:২-ও করা হচ্ছে। ৫০০ টাকায় ১০ এমবিপিএস সংযোগ বাস্তবায়নের কাজ ইতিমধ্যে শুরু হয়েছে।’

বাংলাদেশে বর্তমানে প্রায় ১ কোটি ৪০ লাখ ব্রডব্যান্ড ব্যবহারকারী রয়েছেন। যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার তথ্যমতে, ইন্টারনেট গতির দিক থেকে ১৫৪ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১০০তম।

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘বাংলাদেশে ইন্টারনেটের গুণগত মান সবচেয়ে নিকৃষ্ট। দামও তুলনামূলক বেশি। কোয়ালিটি বাড়ানো না গেলে দাম কমানোর যুক্তি আসে না।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ১০ এমবিপিএস বাংলাদেশ৫০০ টাকায় ইন্টারনেটআইএসপিএবিআইএসপিএবি অফার ২০২৫গ্রাহক অভিজ্ঞতাবাংলাদেশের ইন্টারনেট গতিবিটিআরসি নীতিমালা ও ওকলাশেয়ার্ড ব্যান্ডউইথ প্রতারণা

এই বিভাগ থেকে আরও পড়ুন

শাওমি ১৩-এর নতুন রেকর্ড , কেমন ফিচার থাকবে দেখে নিন
নির্বাচিত

শাওমি ১৩-এর নতুন রেকর্ড , কেমন ফিচার থাকবে দেখে নিন

‘ফোন চেক ও নিরপরাধ ব্যক্তির ওপর চড়াও হওয়া নিন্দনীয়’
নির্বাচিত

এখনই রাজনৈতিক দল নয় : নাহিদ

আইটেল ভিশন ১প্রো রিভিউ : কমদামে সেরা ফোন আপনার জন্য
নির্বাচিত

আইটেল ভিশন ১প্রো রিভিউ : কমদামে সেরা ফোন আপনার জন্য

চার ক্যামেরাসহ আসছে অপো এ৯ ২০২০
নির্বাচিত

চার ক্যামেরাসহ আসছে অপো এ৯ ২০২০

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

৩৪ পয়সায় কথা বলুন যেকোন নম্বরে!
টেলিকম

৩০ দিন আনলিমিটেড কথা বলা যাবে ১০০ টাকায়

Load More

ট্রেন্ডিং টপিক

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুও ছাড়াও যা উন্মোচন করলো অ্যাপল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো
অটোমোবাইল

ছাঁটাই ও কারখানা বন্ধে ফক্সওয়াগনের ব্যয় হবে ১৬ বিলিয়ন ইউরো

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই
প্রযুক্তি সংবাদ

২৩ হাজার ছবির ভিড়ে সেরা ছবি বাছাইয়ের লড়াই

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ
প্রযুক্তি সংবাদ

অনলাইন জুয়ার ৭ সদস্য গ্রেফতার, মোবাইল ব্যাংকিংয়ের ৪৮৪ সিম জব্দ

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

আন্তর্জাতিক বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশন (আইডিসি)...

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

সরকারি সা’দত কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সুবর্ণজয়ন্তী

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

মার্চেন্টদের বিজনেস সহজ করতে চালু হলো ‘পাঠাও কমার্স’

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

বাংলাদেশে এসএমই উদ্যোক্তাদের জন্য টিকটকের উদ্যোগ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

23 April 2025

৫০০ টাকায় ১০ এমবিপিএস: প্রতিশ্রুত গতি, বাস্তবে বিভ্রান্তি?

Techzoom.TV |
TechzoomTV