Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫
“কর্পোরেট হত্যাকাণ্ড” দাবি করে গ্রামীণফোন-কে দূষলেন সাবেক কর্মীরা
Share on FacebookShare on Twitter

ঈদের ছুটির পর প্রথম কর্ম দিবস, ১৫ জুন বসুন্ধরা আবাসিকের প্রবেশ মুখে গ্রামীণফোন হাউজের সামনে ফের জড় হয়েছিলেন গ্রামীণ ফোনের সাবেক কর্মীরা। তবে এদিনের সমাবেশ ছিলো আগের চেয়ে ভিন্ন। কালো পোশাকে পড়ে মাথায় কালো ব্যান্ড বেঁধে হাতে ধরে ছিলেন কালো ব্যানারে লেখা- “আমরা শোকাহত”। তাদের সমাবেশ ছিলো অকাল প্রয়াত সাবেক সহকর্মী রাজীব মাহমুদের। উপস্থিত সবার হাতে ছিলো তার ছবি ও ফেসবুকে লেখা বিভিন্ন নোট সমৃদ্ধ ফেস্টুন।

এর একটিতে লেখা ছিলো – “আমার পাওনা টাকা দে – ভাত না ওষুধ কিনে খাব!”

“কিন্তু গ্রামীণফোন তাঁর এই প্রার্থনাও উপেক্ষা করেছে” উল্লেখ করে রাজীবকে গ্রামীণফোন হত্যা করেছে মর্মে ক্ষোভ ব্যক্ত করেছেন সমাবেশে উপস্থিত বক্তারা। প্রাক্তন গ্রামীণফোন অর্ধ শতাধিক কর্মী জড়ো হয়েছিলেন এই শোকাবহ প্রতিবাদী সমাবেশে। এই প্রতীকী শবযাত্রায় অংশ নিয়ে তারা গ্রামীণফোনের বর্তমান পরিচালনা কর্তৃপক্ষের দিতে আঙুল তুলে তারা বলেছেন- “রাজীব মাহমুদের মৃত্যু নয় — এটি একটি নির্মম কর্পোরেট হত্যাকাণ্ড”; “গ্রামীণফোন এখন আর একটি নাম নয় — এটি একটি ঘৃণার প্রতীক”।

গ্রামীণ ফোনের সাবেক কর্মী মনোয়ার পারভেজ , মোবাশ্বের আহসান ও আদিবা জেরিন প্রয়াত রাজীবের জীবনের সংগ্রাম, দুঃখ ও মৃত্যু নিয়ে আবেগঘন বক্তব্য রাখেন। সহকর্মী সাদিয়া আফরিন আবৃত্তি করেন টরন্টো থেকে রাজিব স্মরণে সাবেক গ্রামীণ ফোন কর্মী মাকসুদা খানম রচিত কবিতা। এই কবিতা পাঠের সময় থমকে দাঁড়িয়েছেন পথচারীরাও। দীর্ঘ ৫ মিনিট ব্যাপী আবৃত্তি শুনে অনেকে চোখের পানি ধরে রাখতে পারেননি।

একজন সহযোদ্ধার অসমাপ্ত গল্প শিরোনামের কবিতায় উল্লেখ করা হয়, মুখে ব্যাথা, শরীরে যন্ত্রণা নিয়েও রাজীব ছিলো অতন্দ্র প্রহরী, হাসপাতালের বেডে শুয়েও আঙুলে ব্যাথা নিয়েই গিটারে ন্যায়ের সুর তুলেছে। কিন্তু ওরা (গ্রামীণ ফোন কর্তৃপক্ষ) সুর, গান, কবিতা বোঝে না। ক্ষমতা আর করপোরেট পলিটিক্স বুঝতে হয়।

গ্রামীণ ফোনে কর্তৃপক্ষকে উল্লেখ করে কবিতায় বলা হয়- “তুমি যখন হাসপাতালের বিছানায় কাতরাচ্ছিলে, তখন কাঁচের বোতলের ভূতেরা হয়তো বলছিলো মনে মনে ওই ব্যাটা মরে না কেন? আজ ওরা খুশী, ওদের হাতের একটা দাবার গুটি খসে পড়েছে। আজ কেউ বিদ্রুপ করে গাইবে না সত্যের গান।

 

কবিতায়-প্রতিবাদে বক্তারা জানান, সাবেক একজন কর্মীকে বকেয়া টাকা না দিয়ে মৃত্যুর দিকে ঠেলে দেয়ার পরও তারা জন্য একটু শোক প্রকাশ পর্যন্ত করেনি গ্রামীণ ফোন।

ক্ষোভের ভাষায় উঠে আসে- “একটি বিশেষ গ্রুপে তোমার মৃত্যু সংবাদ অবমানিত, অদৃশ্য। ওখানে ইন্না লিল্লাহ দিতে টাকা লাগে। তুমি তো মানুষ। তাদের ক্লায়েন্ট না। ইউনিয়ন যেমন বুঝে কাফনে সরিয়ে মুখ দেখে ইমপ্লয়ি আইডি মিলিয়ে তবেই দেয় কন্ডোলেন্স ম্যাসেজ।”

সমাবেশে অংশ নেয়া বক্তারা মনে করেন, রাজীব মাহমুদের মৃত্যু স্বাভাবিক ছিল না। এটি ছিল একটি পরিকল্পিত কর্পোরেট হত্যাকাণ্ড — যার জন্য সরাসরি দায়ী গ্রামীণফোন ম্যানেজমেন্ট। ১৫ বছর ধরে তাঁর প্রাপ্য ৫% পাওনা আটকে রেখে তাকে চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছে।
শেষ মুহূর্তেও তিনি আর্তনাদ করেছিলেন, “আমার টাকা দাও — ভাত না, ওষুধ কিনে খেতে চাই। কিন্তু গ্রামীণফোন তার এই প্রার্থনাও উপেক্ষা করেছে।”

বক্তব্যে আদিবা জেরিন বলেন, গ্রামীণফোন যে আবেগ বিক্রি করে তা সত্যি না। সাবেক কর্মীদের প্রাপ্য আদায়ে ৬ মাস ধরে তারা কোনো খোঁজ নেয়নি। তাদের উচিত বৈঠক করে এর সমাধান করা। তা না হলে আরো কঠোর আন্দোলন হবে।

সমাবেশে গ্রামীণফোন ৫% বিলম্ব বকেয়া আদায় ঐক্য পরিষদ আহ্বায়ক আবু সাদাত মোঃ শোয়েব বলেন, এটি শুধুমাত্র একটি প্রতিবাদ কর্মসূচি নায়। এটি মানবতার প্রতি একটি চিৎকার, ন্যায়বিচারের জন্য আহ্বান, এবং রাজীব মাহমুদের মৃত্যুর জন্য জবাবদিহি চাওয়া। তাই আমরা সংবাদকর্মী, সুশীল সমাজ ও বিবেকবান মানুষের প্রতি আহ্বান জানাই — সত্য প্রকাশ করুন। প্রতিবাদ করুন। পাশে দাঁড়ান। আর যেন কোনো রাজীবকে এইভাবে মরতে না হয়।

১৫ বছরের অবিচারের অবসান ঘটাতে গ্রামীণ ফোনের বর্তমান পরিচালনা পর্ষদকে সতর্ক করে তিনি আরো বলেন, “৩০ জুন ২০২৫-এর মধ্যে গ্রামীণফোন সমস্যার সমাধান না করলে, আরও কঠোর দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করা হবে। আমরা পিছপা হব না।”

এদিকে বিভিন্ন দেশে থাকা গ্রামীণ ফোনের সাবেক কর্মীরাও এখন এই নিয়মিত প্রতিবাদ সমাবেশের একাত্মতা প্রকাশ করে ভিডিও বার্তা দিচ্ছেন। পাশাপাশি ৩২৮১ জন সাবেক কর্মী আন্দোলনের সপেক্ষে পিটিশনে সই করেছেন।

প্রসঙ্গত, গত ৮ জুন গ্রামীণ ফোনের কমার্শিয়াল ডিভিশনের ডিস্ট্রিবিউশন ও রিটেইল সেলস বিভাগের সাবেক সিনিয়র টেরিট ম্যানেজার রাজীব মাহমুদ শান্ত একেবারেই শান্ত হয়ে যান। বাসাতেই গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়ার পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এরপর তাকে দাফন করা হয় আজিমপুর গোরস্থানে।

রাজীবের সহকর্মীরা জানিয়েছেন, গ্রামীণফোনে চাকরিরত অবস্থায় বাইক দুর্ঘটনায় ঘাড় ও মেরুদণ্ডে আঘাত পেয়েছিলাম। এখন এটি স্থায়ী অসাড়তা, জ্বালাপোড়া, ও চলাফেরার অক্ষমতা রোগে আক্রান্ত হন তিনি। পরে রিউম্যাটিক হার্ট ডিজিজ (RHD) এবং আইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা (ITP) পেয়ে বসে থাকে। চিকিৎসাধীন অবস্থায় প্রতিদিন Eltropag ও Epotin ইনজেকশন, অক্সিজেন, ড্রেসিং, ফিজিওথেরাপি দিতে হতো। এছাড়াও মাঝে মাঝেই রক্ত বা প্লেটলেট ট্রান্সফিউশন করতে হতো। CMC Vellore (ভারত) হতে স্পাইন ও বোন ম্যারো ট্রান্সপ্লান্ট চিকিৎসার জন্য পরামর্শ দিয়েছিলেন চিকিৎসকরা। তবে ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী চিকিৎসা হওয়ায় বকেয়া পাওনার জন্য হাসপাতালের বেড থেকে অনলাইনে এই আন্দোলনে সম্পৃক্ত হন রাজীব। ফেসবুক পোস্টে প্রতিবাদ জানিয়ে দাবিও করেন।

‘কিন্তু মৃত্যুর আগ পর্যন্ত লোক দেখানো নানা সিএসআর করলেও প্রাক্তন কর্মী রাজীবের প্রাপ্য মিটিয়ে দেয়ার আহাজারি শুনে তার পাশে দাঁড়ায়নি গ্রামীণফোন কর্তৃপক্ষ’- এমন অভিযোগ করেছেন তার সহযোদ্ধারা।

Tags: অক্সিজেনইনজেকশনগ্রামীণফোনগ্রামীণফোন ছাঁটাইড্রেসিংফিজিওথেরাপি

এই বিভাগ থেকে আরও পড়ুন

ল্যাম্বরগিনি বানালেন নারায়ণগঞ্জের আকাশ
অটোমোবাইল

ল্যাম্বরগিনি বানালেন নারায়ণগঞ্জের আকাশ

ফেসবুকে থাকবে না ‘লাইক’ অপশন
প্রযুক্তি সংবাদ

ফেসবুকে থাকবে না ‘লাইক’ অপশন

দেশে এলো হুয়াওয়ের আলোচিত পাঁচ ক্যামেরার ফোন নোভা ফাইভটি
প্রযুক্তি সংবাদ

দেশে এলো হুয়াওয়ের আলোচিত পাঁচ ক্যামেরার ফোন নোভা ফাইভটি

এশিয়া-প্যাসিফিকে ক্লাউড সেবার বাজার পাঁচ বছরে ১৩১ বিলিয়ন ডলার ছাড়াবে
টেলিকম

এশিয়া-প্যাসিফিকে ক্লাউড সেবার বাজার পাঁচ বছরে ১৩১ বিলিয়ন ডলার ছাড়াবে

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি
নির্বাচিত

হ্যাকিংয়ের ইতিহাসে রেকর্ড, ৯৯৫ কোটি পাসওয়ার্ড চুরি

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর
নির্বাচিত

তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগের আহ্বান আইসিটি প্রতিমন্ত্রীর

Load More

ট্রেন্ডিং টপিক

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা
নির্বাচিত

মার্চ মাসেই অপো ডিভাইসে আসছে ColorOS 16 (Android 16): জেনে নিন আপডেট পাওয়ার তালিকা

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক
অর্থ ও বাণিজ্য

দেশের প্রথম নম্বরবিহীন ডেবিট কার্ড চালু করল মাস্টারকার্ড ও প্রাইম ব্যাংক

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ
অর্থ ও বাণিজ্য

ফারইস্ট চেয়ারম্যান এর মায়ের মৃত্যুতে কোম্পানির পক্ষ থেকে শোক প্রকাশ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ
বিবিধ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অস্ত্র ইরানের ভূগর্ভস্থ ভাণ্ডারগুলোর ক্ষতি করতে পারেনি: বিশেষজ্ঞ

সপ্তাহের সবচেয়ে পঠিত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

বিদ্যুৎ ব্যবস্থার সুরক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সিমেন্সে বাংলাদেশি প্রকৌশলীর নতুন দিগন্ত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

সেবা এক্সওয়াইজেড-এর সিইও আদনান ইমতিয়াজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা: ১৮ লাখ টাকা কর ফাঁকির অভিযোগ

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া
লিড স্টোরি

১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করছে ইন্দোনেশিয়া

শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা দিতে ১৬ বছরের...

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

একাধিক মার্কিন সৈন্য আটকের দাবি ইরানের

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

নারী ক্ষমতায়নের ভিত্তি দিয়েছেন জিয়াউর রহমান, শক্তিশালী করেছেন খালেদা জিয়া: রাষ্ট্রপতি

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

চ্যাটজিপিতে নতুন ফিচার চালু, পাবেন যেসব সুবিধা

মাসের সবচেয়ে পঠিত

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

স্টার টেকের ৯২ হাজার টাকার ল্যাপটপ নিয়ে তুঘলকি কাণ্ড: চরম হয়রানির শিকার ক্রেতা

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

ইফতারে কোন জায়গায় বিরিয়ানি দিবে জানতে ‘ইফতার ও বিরিয়ানি ট্র্যাকার’

অ্যান্ড্রয়েড ১৬-এর ‘অ্যাডভান্সড প্রটেকশন’ মোড কী?

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের সর্বোচ্চ ১০০ ডলার ক্ষতিপূরণ দেবে গুগল

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেলেন যারা

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix