Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ক্রিয়েট ও কানেক্ট করার এক নতুন উপায় নিয়ে এলো ‘টিকটক নাউ’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 19 September 2022
ক্রিয়েট ও কানেক্ট করার এক নতুন উপায় নিয়ে এলো ‘টিকটক নাউ’
Share on FacebookShare on Twitter

আকর্ষণীয় কনটেন্ট তৈরি এবং নতুন ও উদ্দীপ্ত কমিউনিটি খুঁজে পাওয়া লক্ষ্যে টিকটক তাদের ক্রিয়েটর টুলগুলোকে আরও সম্প্রসারিত করছে। ব্যবহারকারীরা যাতে এসব টুলগুলোকে ব্যবহার করে স্বতস্ফূর্তভাবে প্ল্যাটফর্মের মাধ্যমে অন্যদের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন, তার জন্যই নিয়ে আসা হলো ‘টিকটক নাউ’।   

প্রিয়জনের কাছে আপনার পছন্দের মুহূর্তগুলো শেয়ার করুন 

‘টিকটক নাউ’ টিকটকে বিনোদন ও অন্যদের সঙ্গে সংযুক্ত থাকার নতুন একটি মাধ্যম। টিকটকে নতুন অভিজ্ঞতা দিতে ব্যবহারকারীরা প্রতিদিনের ছবি ও ভিডিও তাদের সবচেয়ে কাছের মানুষের সঙ্গে প্রিয় মুহূর্তগুলো শেয়ার করতে পারছেন। ‘টিকটক নাউ’ নিয়ে এলো সত্যিকারের সৃজনশীল অভিজ্ঞতা দিয়ে নিজের কমিউনিটির সাথে যুক্ত থাকার অনন্য উপায়। 

সম্পর্ককে আরও গভীর করতে এবং আরও বেশি মজা ও বিনোদন দিতে সহজ ফরম্যাটে ভিডিও করার উদ্যোগ এনেছে টিকটক। এখন ‘টিকটক নাউ’ তার ব্যবহারকারী ও বন্ধুদের আমন্ত্রণ জানাচ্ছে তারা যা কিছু করছে, বা যেসব মুহূর্তগুলোকে ধরে রাখতে চাচ্ছে সেগুলো সামনের ও পেছনের ক্যামেরায় একই সঙ্গে ভিডিও করতে পারবেন। ব্যবহারকারীরা একটি ১০-সেকেন্ডের ভিডিও বা একটি স্ট্যাটিক ফটো ক্যাপচার করার জন্য একটি দৈনিক প্রম্পট পাবেন যাতে তারা যা করছেন তা দ্রুত এবং সহজে শেয়ার করতে।

প্ল্যাটফর্মটি পরীক্ষামুলক ভাবে ‘টিকটক নাউ’ নিয়ে আগামী কিছুদিন কাজ করছে। ‘টিকটক নাউ’ পাওয়া যাবে টিকটকের এখনকার অ্যাপে অথবা নতুন করেও আসবে ‘টিকটক নাউ’ অ্যাপে। কিছু দেশে টিকটক অ্যাপেই ‘টিকটক নাউ’ পাওয়া যাবে। এছাড়া ডাউনলোড করা যাবে ‘টিকটক নাউ’ অ্যাপ কিংবা উভয় ফরম্যাটেই পাওয়া যাবে। টিকটক তার ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়াতেই থাকবে, সেই সঙ্গে নতুন নতুন উপায়ে ভিডিও তৈরি করতে দেবে।

 আপনার টিকটক অভিজ্ঞতাকে আরও ইতিবাচক করতে পুরো নিয়ন্ত্রণ দেবে

‘টিকটক নাউ’ ডিজাইন করা হয়েছে কমিউনিটির সেফটি ও প্রাইভেসির কথা মাথায় রেখে। এখানে ক্রিয়েটররা সিদ্ধান্ত নিতে ও নিয়ন্ত্রণ করতে পারবেন তাদের কনটেন্ট কারা দেখতে পারবেন এবং যুক্ত হবেন। তারা অন্যদের ব্লক করতে পারবেন, কোনো কমেন্ট পছন্দ না হলে সেটি মুছে দিতে পারবেন। যদি মনে করেন, কেউ তাদের আচরণের মাধ্যমে কমিউনিটি গাইডলাইন ভাঙছেন, তবে সেটি রিভিউয়ের জন্য রিপোর্ট করতে পারবেন।   

টিকটক খুব সতর্কতার সঙ্গে কমিউনিটির নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে। বিশেষ করে কিশোর-কিশোরীদের নিরাপত্তা এবং মঙ্গলকে সমর্থন করার জন্য সামনে আরও পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে:

  • যদি ১৬ বছরের কম বয়সী কেউ টিকটকের মতোই টিকটক নাউ অ্যাপে অ্যাকাউন্ট করেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবেই তাদের অ্যাকাউন্ট প্রাইভেট হবে।
  • ১৮ বছরের কমবয়সীরা তাদের কনটেন্ট এক্সপ্লোর ফিডে শেয়ার করতে পারবেন না।
  • ১৩ থেকে ১৫ বছর বয়সীরা অন্যদের সঙ্গে মিথষ্ক্রিয়ার থেকে শুধুমাত্র বন্ধুদের মধ্যেই মন্তব্য করতে পারবেন।
  • ১৮ বছরের ঊর্ধ্বদের জন্য বাড়তি হিসেবে শেয়ারিং সেটিংসটি থাকবে। পারস্পরিক বন্ধুদের সাথে শেয়ার করার পাশাপাশি, তারা তাদের বেছে নেওয়া গোপনীয়তা সেটিংসের উপর ভিত্তি করে বৃহত্তর ‘টিকটক নাউ’ কমিউনিটির সঙ্গে তাদের পোস্টগুলো শেয়ার করার অপশন বেছে নিতে পারবেন। এখানে ডিফল্ট সেটিংস থাকবে বন্ধুরাও দেখতে পারবে। এটি ‘টিকটক নাউ’ অ্যাপে প্রাইভেসি সেটিং বদলে নিতে হবে:
  • পোস্ট স্ক্রিনে ট্যাপ করুন ফ্রেন্ডস ক্যান ভিউ।
  • সেখানে আপনি নির্দিষ্ট করে দিন কে আপনার টিকটক নাউ-এর পোস্ট দেখতে পারবেন।
  • ফ্রেন্ডস ক্যান ভিউ বা বন্ধুরা দেখতে পারবেন: যেকেউ যারা আপনাকে ফলো করে এবং আপনি ফলো ব্যাক করেছেন তারা টিকটক নাউয়ে দেখতে পাবেন।
  • এভরিওয়ান বা যেকেউ: এখানে যেকেউ আপনার টিকটক নাউ পোস্ট দেখতে পারবেন। মনে রাখতে হবে, আপনাকে যারা ফলো করেন না, কিংবা আপনি যাদের ফলো করেন না, তারা আপনার পোস্টে কমেন্ট বা ইন্টার‍্যাকশন করতে পারবেন না।

টিকটক সবসময় তার কমিউনিটির জন্য নিরবচ্ছিন্ন যোগাযোগ তৈরি করতে চায় এবং একটি খাঁটি বিনোদনমূলক সংযোগ সৃষ্টি করতে কাজ করে। কয়েক সপ্তাহের মধ্যেই বিশ্বব্যাপী ব্যবহারকারীদের জন্য টিকটক নাউ অ্যাপ চালু হবে। টিকটক তার কমিউনিটির কাছ থেকে শিখতে, তাদের অভিজ্ঞতাকে উন্নত ও সমৃদ্ধ করতে কাজ করছে। 

টিকটকে এবং টিকটক কমিউনিটিতে খুব সহজেই যুক্ত হতে অ্যাপটি সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন অ্যাপলের অ্যাপ স্টোর, গুগল প্লে কিংবা অ্যামাজন থেকে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিকটকটিকটক নাউ

এই বিভাগ থেকে আরও পড়ুন

যুক্তরাজ্যে সাইবার সুরক্ষা বীমা দাবির পরিমাণ বেড়ে তিন গুণ
প্রযুক্তি সংবাদ

যুক্তরাজ্যে সাইবার সুরক্ষা বীমা দাবির পরিমাণ বেড়ে তিন গুণ

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া
নির্বাচিত

৫ মিনিটে মাইক্রোসফটের ১৭ বিলিয়ন ডলার হাওয়া

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি
সোশ্যাল মিডিয়া

কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়াকে প্রাণনাশের হুমকি

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা মারা গেছেন
সোশ্যাল মিডিয়া

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা মারা গেছেন

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ
ই-কমার্স

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো
নির্বাচিত

বাংলাদেশে প্রথমবারের মতো ৯০ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি নিয়ে এলো অপো

Load More

ট্রেন্ডিং টপিক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির
প্রযুক্তি সংবাদ

বন্ধ হয়ে যাবে অবৈধ ফোন, নতুন তারিখ নির্ধারণ বিটিআরসির

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

19 September 2022

ক্রিয়েট ও কানেক্ট করার এক নতুন উপায় নিয়ে এলো ‘টিকটক নাউ’

Techzoom.TV |
TechzoomTV