Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাড়ছে মব সহিংসতা, মোবাইল অপারেটরদের সহযোগিতা চায় সরকার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 15 July 2025
বাড়ছে মব সহিংসতা, মোবাইল অপারেটরদের সহযোগিতা চায় সরকার
Share on FacebookShare on Twitter

মব সহিংসতা ঠেকাতে মোবাইল অপারেটরদের কাছে আগাম সহযোগিতা চেয়েছে সরকার। এ ক্ষেত্রে ডেটা অ্যানালিটিকস এবং এআই’র মাধ্যমে তথ্য বিশ্লেষণ করে আগাম সতর্কবার্তা আইনশৃঙ্খলা বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে। যৌথভাবে কাজ করতে এরইমধ্যে সংশ্লিষ্টদের নিয়ে বৈঠক হয়েছে। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যবের আশা, এই উদ্যোগের মাধ্যমে চলমান পরিস্থিতির উন্নতি হবে।

গেল বুধবার (৯ জুলাই) রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে ব্যস্ত সড়কে প্রকাশ্যে ইট-পাথরের টুকরা দিয়ে আঘাত করে হত্যা করা হয় ভাঙারি ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগকে। তাকে রক্ষা করতে কেউ এগিয়ে আসেনি। সম্প্রতি পাশবিক নির্যাতনের পর এক নারীকে পেটানোর ঘটনা ঘটেছে কুমিল্লায়।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির তথ্য বলছে, চলতি বছরের প্রথম তিন মাসে ৭০টি গণপিটুনির ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। মব সন্ত্রাস নিয়ে জনমনে বাড়ছে আতঙ্ক, উদ্বেগ। এমন বাস্তবতায় মব ঠেকাতে টেলিকম প্রযুক্তিকে কাজে লাগানোর উদ্যোগ নিয়েছে সরকার।

মোবাইল ফোন সব সময় নিকটতম টাওয়ারের সঙ্গে সংযুক্ত থাকে। টাওয়ারের মাধ্যমে হ্যান্ডসেটের সিগন্যাল তথ্য বিশ্লেষণ করে গ্রাহকের অবস্থান, গণসমাবেশ নির্ণয় করা যায়। ফলে কোনো নির্দিষ্ট এলাকায় মব সংগঠিত হওয়ার আশঙ্কা থাকলে নিকটবর্তী টাওয়ারের সিগন্যাল বিশ্লেষণের মাধ্যমে পূর্বাভাস পাওয়া সম্ভব।

রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার সাহেদ আলম বলেন, ‘একটা ন্যাশনাল ডাটা অ্যানালিটিকস সেন্টার করার জন্য সরকারকে অনুরোধ করেছিলাম, যেটার মাধ্যমে মানুষের মুভমেন্টটা কোথায় বেশি হচ্ছে, সেটা কিন্তু এখন প্রযুক্তির সহযোগিতায় বের করা সম্ভব।’

আর এই তথ্য অপারেটরদের আইনশৃঙ্খলা বাহিনীকে সরবরাহের অনুরোধ করেছে সরকার। এ বিষয়ে ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, মব যেখানে তৈরি হয়, সেখানকার ডাটা বিশ্লেষণ করে পুলিশকে কীভাবে যুক্ত করা যায়, এ ব্যাপারে আমরা প্রাথমিক আলোচনা শুরু করেছি।

এরইমধ্যে এ বিষয়ে পুলিশ সদর দফতরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মোবাইল অপারেটররা বলছে, জাতীয় স্বার্থে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত তারা।

গ্রামীণফোনের চিফ করপোরেট অ্যাফেয়ার্স অফিসার তানভীর মোহাম্মদ বলেন, ‘এখনও আমরা ওভাবে অনুরোধটা পাইনি। তবে অনুরোধ পেলে করণীয় বিষয়ে সিদ্ধান্ত হবে।’

বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান বলেন, ‘নিরাপত্তার কোনো চাহিদা যদি আমাদের প্রযুক্তির মধ্যে থাকে, তবে অবশ্যই আমরা সরকারকে সহযোগিতা করবো।’

বর্তমানে সাড়ে ১৮ কোটির বেশি গ্রাহককে সেবা দিচ্ছে চার মোবাইল অপারেটর।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মোবাইল অপারেটর

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসি ভবনে হামলা: ৪৫ জন কারাগারে থাকলেও অধরা মূল পরিকল্পনাকারীরা
টেলিকম

বিটিআরসি ভবনে হামলা: ৪৫ জন কারাগারে থাকলেও অধরা মূল পরিকল্পনাকারীরা

ডট বাংলার সার্বজনীন গ্রহণযোগ্যতা অর্জন করতে হবে: মোস্তাফা জব্বার
টেলিকম

‘বাংলাদেশে এখন চিড়া-গুড়ের আগে ইন্টারনেট লাগে’

মোবাইল ইন্টারনেটের দাম কমাতে অপারেটরদের প্রতি তৈয়্যব আহমদের আহ্বান
টেলিকম

ইন্টারনেটের দাম কমাতে কাজ করছে সরকার: ফয়েজ আহমদ

গ্রাহক সেবায় ফিরতে প্রস্তুতি নিচ্ছে সিটিসেল
টেলিকম

গ্রাহক সেবায় ফিরতে প্রস্তুতি নিচ্ছে সিটিসেল

সক্ষমতার মধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গৃহীত হবে: বিটিআরসি চেয়ারম্যান
টেলিকম

সক্ষমতার মধ্যে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গৃহীত হবে: বিটিআরসি চেয়ারম্যান

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু
টেলিকম

মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

Load More

ট্রেন্ডিং টপিক

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি
অর্থ ও বাণিজ্য

প্রগতি ইন্স্যুরেন্সের ৬৬ কোটি টাকার রাজস্ব ফাঁকি

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত
প্রযুক্তি সংবাদ

ফুডপান্ডার অতিরিক্ত কমিশন ও বিভিন্ন চার্জের প্রতিবাদে চট্টগ্রাম রেস্তোরাঁ মালিক সমিতির সিদ্ধান্ত

মংলায় ১০০ মেগাওয়াট এসএমআর নির্মাণের প্রস্তাব দিয়েছে চীন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশকে এসএমআর প্রযুক্তিতে চীনের প্রস্তাব

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে
নির্বাচিত

ভিভো ওয়াই৩২: ৮,০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে বাংলাদেশে

বাংলাদেশে উন্মোচিত হলো নতুন স্মার্টফোন ভিভো ওয়াই৩২। ব্যস্ত...

প্রবাসীদের বিভ্রান্ত করছে অবৈধ মোবাইল ব্যবসায়ীরা: ‘ফোন আনলেই বন্ধ’—ছড়ানো হচ্ছে গুজব

জানুয়ারিতে ফের এনইআইআর, বন্ধ হবে অবৈধ মোবাইল

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কৃত্রিম বুদ্ধিমত্তার জোয়ারে স্যামসাংয়ের রেকর্ড আয়

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

15 July 2025

বাড়ছে মব সহিংসতা, মোবাইল অপারেটরদের সহযোগিতা চায় সরকার

Techzoom.TV |
TechzoomTV