Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

দেশে ‘কোয়াড-প্লে’ সেবা আনছে বিটিসিএল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 27 September 2025
দেশে ‘কোয়াড-প্লে’ সেবা আনছে বিটিসিএল
Share on FacebookShare on Twitter

দেশের টেলিযোগাযোগ খাতে বিপ্লব আনার লক্ষ্যে প্রথমবারের মতো ‘ট্রিপল-প্লে’ ও ‘কোয়াড-প্লে’ সেবা চালু করতে যাচ্ছে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেড (বিটিসিএল)। এই উদ্যোগের আওতায় প্রতিষ্ঠানটি গ্রাহকদের জন্য ভয়েস কল, ইন্টারনেট, বিনোদন এবং সাশ্রয়ী মূল্যে ডিভাইস—এই চারটি সেবা একটি সমন্বিত প্যাকেজের মাধ্যমে সরবরাহ করবে।

বিটিসিএল সূত্রে জানা গেছে, মানুষের জীবনযাত্রাকে সহজ করতে এবং ডিজিটাল সেবাকে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে এই যুগান্তকারী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আগামী অক্টোবর মাসে বিটিসিএল কর্তৃপক্ষ এ বিষয়ে বিস্তারিত তথ্য গণমাধ্যমের সামনে তুলে ধরবে।

বিটিসিএল-এর কোয়াড-প্লে সেবায় যা যা থাকছে:

১. মোবাইল ও ভয়েস সেবা: নতুন টেলিযোগাযোগ নেটওয়ার্ক লাইসেন্সিং নীতির আওতায় বিটিসিএল মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (MVNO) হিসেবে নিজেদের ব্র্যান্ডে মোবাইল সিম চালু করবে। এর সাথে জনপ্রিয় ‘আলাপ’ আইপি ফোন অ্যাপের সমন্বয়ে গ্রাহকদের শর্তসাপেক্ষে আনলিমিটেড ভয়েস কলিং সুবিধা প্রদান করা হবে।

২. আনলিমিটেড ইন্টারনেট: বিটিসিএল-এর জিপন (GPON) ফাইবার অপটিক নেটওয়ার্ক এবং ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার (ISP) সংযোগের মাধ্যমে গ্রাহকদের নিরবচ্ছিন্ন ও আনলিমিটেড ডেটা ব্যবহারের নিশ্চয়তা দেওয়া হবে।

৩. আনলিমিটেড বিনোদন: এই প্যাকেজের আওতায় দেশীয় জনপ্রিয় ওটিটি (OTT) প্ল্যাটফর্ম বঙ্গ, চরকি এবং হইচই-এর কনটেন্ট দেখার সুযোগ থাকবে। এর মাধ্যমে ওটিটি প্ল্যাটফর্মগুলোর পাইরেসি সমস্যা মোকাবেলারও একটি পরোক্ষ চেষ্টা করা হবে। ভবিষ্যতে এই তালিকায় নেটফ্লিক্স এবং অ্যামাজন প্রাইমের মতো আন্তর্জাতিক প্ল্যাটফর্ম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।

৪. কিস্তিতে স্মার্টফোন: ডিজিটাল সেবা গ্রহণের প্রধান প্রতিবন্ধকতা—ডিভাইসের সীমাবদ্ধতা—দূর করতে বিটিসিএল এক যুগান্তকারী পদক্ষেপ নিতে যাচ্ছে। প্রান্তিক জনগোষ্ঠীর কথা মাথায় রেখে সামান্য ডাউন পেমেন্টে মাত্র ৫০০ টাকা মাসিক কিস্তিতে এক বছরের প্যাকেজে স্মার্টফোন হ্যান্ডসেট সরবরাহ করা হবে। এ লক্ষ্যে একাধিক স্থানীয় স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই উদ্যোগের মূল লক্ষ্য হলো মানুষের যোগাযোগ এবং বিনোদনের ক্ষেত্রে ‘লিমিটেড ভয়েস’, ‘লিমিটেড ডেটা’ এবং ডিভাইস কেনার সীমাবদ্ধতার মতো অচলায়তন ভেঙে দেওয়া। ডিভাইস, ভয়েস, ডেটা এবং এন্টারটেইনমেন্ট—এই চারটি মৌলিক ডিজিটাল চাহিদা একটি প্যাকেজে নিশ্চিত করে দেশের টেলিযোগাযোগ ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচন করতে চায় বিটিসিএল।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: কোয়াড-প্লেবিটিসিএল

এই বিভাগ থেকে আরও পড়ুন

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে
টেলিকম

মোবাইল নেটওয়ার্ক ছাড়াই এই ফোন দিয়ে কল করা যাবে

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

২০৪১ সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ

হঠাৎ বদলে গেছে ফোনের ডায়াল প্যাড? আগের রূপে ফিরিয়ে আনার সহজ উপায়
কিভাবে করবেন

হঠাৎ বদলে গেছে ফোনের ডায়াল প্যাড? আগের রূপে ফিরিয়ে আনার সহজ উপায়

স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক
প্রযুক্তি সংবাদ

স্মার্ট বাংলাদেশে মাথাপিছু আয় হবে সাড়ে ১২ হাজার ডলার: পলক

বাটন ফোনে ৫জি নেটওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোন ছেড়ে বাটন ফোনে ফিরছে তরুণরা

ইউটিউব শর্টস ভিডিওর দৈর্ঘ্য বেড়ে হচ্ছে ৩ মিনিট
প্রযুক্তি সংবাদ

ইউটিউব শর্টস ভিডিওর দৈর্ঘ্য বেড়ে হচ্ছে ৩ মিনিট

Load More

ট্রেন্ডিং টপিক

রাইড শেয়ারিং
অটোমোবাইল

সব ধরনের সেবা বন্ধের ঘোষণা উবারের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি
কিভাবে করবেন

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে
প্রযুক্তি পরামর্শ

কোন অ্যাপ গোপনে ফোনের ক্যামেরা ব্যবহার করছে জানুন ১ মিনিটে

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি
টেলিকম

মোবাইল ডাটা ও মিনি প্যাকেজে অস্বচ্ছতা বাড়াচ্ছে গ্রাহক ভোগান্তি

সপ্তাহের সবচেয়ে পঠিত

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

টেকনো পোভা ৮ প্রো-তে ল্যাম্বরগিনির ছোঁয়া, থাকছে ৬,৫০০ এমএএইচ ব্যাটারি

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

এআই টেলিফটো ক্যামেরাসহ অনার ম্যাজিক৮ প্রো ফোন এখন পাওয়া যাচ্ছে বাংলাদেশে

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

HMD 106 2G: সিম্পল ফোনে দীর্ঘ ব্যাটারি, আছে ডুয়াল সিম

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব
মতামত ও বিশ্লেষণ

সমসাময়িক প্রযুক্তি, নতুন প্রজন্ম ও সচেতন অভিভাবকত্ব

আমরা এমন এক সময়ে বাস করছি, যখন প্রযুক্তি...

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

আট বছরে ডেটা সেন্টার চার গুণ করার পরিকল্পনা জাপানের

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

কম্পিউটারের স্টোরেজ খালি করার সহজ পদ্ধতি

আমরা টেকনোলজিসের শেয়ারে কারসাজির সন্দেহ, তদন্তে বিএসইসি

আমরা নেটওয়ার্কসের ইপিএস কমেছে প্রায় ৯৫ শতাংশ

মাসের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

27 September 2025

দেশে ‘কোয়াড-প্লে’ সেবা আনছে বিটিসিএল

Techzoom.TV |
TechzoomTV