Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ব্যালেন্স থেকেই পরিশোধ করা যাবে বিল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ জুন ২০১৯
মোবাইল ব্যালেন্স থেকেই পরিশোধ করা যাবে বিল
Share on FacebookShare on Twitter

গ্রাহকদের জন্য বিশ্বের অন্যতম সমৃদ্ধ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম জিফাইভ’র সেবা আনল দেশের শীর্ষ ডিজিটাল কোম্পানি রবি। বহু ভাষার কনটেন্টের দিক দিয়ে এটি বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ ডিজিটাল বিনোদন প্ল্যাটফর্ম। এ পদক্ষেপের মাধ্যমে বাংলাদেশে ডিজিটাল বিনোদনের এক নতুন দিগন্ত উন্মোচনের পাশাাশি স্থানীয় শিল্পীদের বৈশ্বিক দর্শকদের কাছে পৌঁছে দেয়ার সুযোগ তৈরি হয়েছে।

বাংলাদেশে বাংলা কনটেন্টের এক সমৃদ্ধ লাইব্রেরিসহ ১৭টি ভাষার ডিজিটাল বিনোদন সম্ভার নিয়ে হাজির হয়েছে এই জি ফাইভ। প্ল্যাটফর্মটিতে রয়েছে এক লাখ ঘন্টারও বেশি সময়ের কনটেন্ট। এছাড়া জিফাইভ-এ থাকা অন্য ভাষার সেরা কনটেন্টগুলো বাংলায় ভাষান্তর করে প্ল্যাটফর্মটিতে উপস্থাপন করা হয়েছে। ফলে রবি ও এয়ারটেল গ্রাহকরা সহজেই কনটেন্টগুলো স্বাচ্ছন্দ্যে উপভোগ করতে পারবেন।

রবি ও এয়ারটেল গ্রাহকরা দৈনিক বা সাপ্তাহিক সাবসস্ক্রিপশন প্যাকের যে কোন একটি গ্রহণ করতে পারেন। দৈনিক প্যাকের মূল্য ৭ টাকা এবং সাপ্তাহিক প্যাকের মূল্য ৪৫ টাকা। এক্ষেত্রে বড় একটি সুবিধা হচ্ছে রবি ও এয়ারটেল গ্রাহকরা তাদের প্রি-পেইড ব্যালেন্স থেকে এবং পোষ্ট-পেইড গ্রাহকরা মাসিক বিলের সাথে অন্তর্ভূক্ত করে জিফাইভের সাবসস্ক্রিপশন ফি পরিশোধ করতে পারবেন।

বাংলাদেশের বিনোদনপ্রেমীদের জন্য জিফাইভ অরিজিনাল এক আকর্ষণীয় অফার। কারণ এই কনটেন্টগুলো শুধু জি ফাইভেই পাওয়া যাবে। সিনেমা, জনপ্রিয় টিভি শো, স্বাস্থ্য ও জীবনধারা বিষয়ক ভিডিওসহ আরো বহু কনটেন্টের পাশাপাশি জি ফাইভ’র সেবায় রয়েছে ৬০টির বেশি লাইভ টিভি চ্যানেল।

১৯০টির বেশি দেশে বিস্তৃত রয়েছে জিফাইভের সেবা। ফলে দেশের জি ছাড়িয়ে বিশ্বব্যাপী বিস্তৃত হওয়ার সুযোগ পাবে আমাদের কনটেন্ট। এ সম্ভাবনাকে কাজে লাগাতে বাংলাদেশের প্রথম সারির শিল্পীদের নিয়ে কাজ করবে জিফাইভ।

এছাড়া জিফাইভ অরিজিনাল শো’র জন্য স্থানীয় শিল্পী খুঁজে পেতে একটি ট্যালেন্ট হান্ট প্রোগ্রামের আয়োজন করবে রবি ও জিফাইভ। পদক্ষেপটির বিস্তারিত শিগগিরই জানানো হবে।

দেশের যে কোন জায়গা থেকে রবি’র বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্ক অথবা ওয়াইফাই নেটওয়ার্ক ব্যবহার করে জি ফাইভ’র কনটেন্টগুলো উপভোগ করতে পারবেন গ্রাহকরা। একই সাথে পাঁচটি ডিভাইস-মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, স্মার্ট টিভি ইত্যাদির মাধ্যম জিফাইভ’র বিনোদন কনটেন্টগুলো উপভোগ করা যাবে।

প্ল্যাটফর্মটির মাধ্যমে বিজ্ঞাপন বিরতি ছাড়া নিরবিচ্ছিন্নভাবে স্ট্রিমিং উপভোগ করতে পারবেন রবি ও এয়ারটেল গ্রাহকরা। এখন আর পছন্দের কোন জি অনুষ্ঠান দেখার জন্য কোন নির্দিষ্ট দিন নির্দিষ্ট সময়ে অপেক্ষা করতে হবে না। জি ফাইভের সৌজন্যে দর্শকরা এখন যে কোন সময়, যতবার ইচ্ছা তাদের পছন্দের শোগুলো উপভোগ করতে পারবেন।

জি ফাইভ গ্লোবাল’র চিফ বিজনেস অফিসার অর্চনা আনন্দ বলেন, “বাংলাদেশের বাজারকে আমরা যথেষ্ট প্রাধান্য দেই। এখানকার দর্শকদের কাছ থেকে আমরা যে সাড়া পেয়েছি তা অভূতপূর্ব। বাংলাদেশের বাজারে জিফাইভ অরিজিনালের কনটেন্ট এবং অন্যান্য বাংলা কনটেন্ট পৌঁছে দেয়ার পাশাপাশি ১৯০টির বেশি দেশে এদেশের মেধাবী শিল্পীদের তুলে ধরার সুযোগ পেয়েছি আমরা। তাই রবি আজিয়াটা লিমিটেডের সাথে হাত মেলাতে পেরে আমরা আনন্দিত। এর ফলে বাংলাদেশের ঘরে ঘরে আমাদের সেবা পৌঁছে দিয়ে দেশটিতে আমরা আরো বিস্তৃতভাবে আমাদের সেবা প্রদানের সুযোগ পাব।”
রবি’র চিফ কমার্শিয়াল অফিসার প্রদীপ শ্রীবাস্তব বলেন, “অন্যান্য খাতের মতো বিনোদন খাতও ডিজিটাল প্রযুক্তির ছোঁয়ায় আমুল বদলে গেছে। আর ডিজিটাল বিনোদন সেবা প্রদানের ক্ষেত্রে উপমহাদেশে স্পষ্টতই এগিয়ে রয়েছে জিফাইভ। তারা শুধু সেরা অরিজিনাল কনটেন্টই নির্মাণ করছে না, পাশাপাশি বাংলাদেশের শিল্পীদের নৈপূণ্য বিশ্ব দরবারে পৌঁছে দেয়ার সুযোগ করে দেবে। সেদিক থেকে আমাদের গ্রাহকদের হাতে জিফাইভ’র সেবা পৌঁছে দিতে পেরে আমরা আনন্দিত। এভাবেই দেশের বৃহত্তম ৪.৫জি নেটওয়ার্কের সৌজন্যে বাংলাদেশে ডিজিটাল জীবনধারা গড়ে তোলার ধারা তৈরি করছে রবি ও এয়ারটেল’র গ্রাহকরা।”

বেশ কয়েকটি প্ল্যাটফর্ম ও ডিভাইসের মাধ্যমে এবং www.ZEE5.com ওয়েবসাইটের মাধ্যমে জিফাইভ’র সেবা গ্রহণ করতে পারেন গ্রাহকরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি
টেলিকম

বিটিআরসিকে আরও ১৪ কোটি টাকা দিলো বাংলালিংক, বকেয়া ৭৩৩ কোটি

ভিডিও-ভিত্তিক ডেটিং অ্যাপ আনছে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভিডিও-ভিত্তিক ডেটিং অ্যাপ আনছে ফেসবুক

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

ফুটবল বিশ্বকাপের মাঠে সাড়াজাগানো ৫ প্রযুক্তি

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো
প্রযুক্তি সংবাদ

অ্যাক্টিভ ম্যাট্রিক্স ডিসপ্লে ও স্ন্যাপড্রাগন প্রসেসর: ভারতে লঞ্চ হলো ইনফিনিক্স নোট ৬০ প্রো

সাড়ে দশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিকাশে
প্রযুক্তি সংবাদ

সাড়ে দশ লাখ পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিকাশে

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

Load More

ট্রেন্ডিং টপিক

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ
প্রযুক্তি সংবাদ

ভিভোর নতুন ফোল্ডেবল ফোন X Fold 6 উন্মোচন, ৭,০০০mAh ব্যাটারি ও ২০০MP ক্যামেরায় গ্যালাক্সি Z Fold 7-কে চ্যালেঞ্জ

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল
পাঁচমিশালি

বাজারে নতুন চমক নিয়ে এসেছে আইটেল

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে
সোশ্যাল মিডিয়া

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ
শিক্ষা ও ক্যাম্পাস

ইউসিবিডিতে শুরু হলো চলতি বছরের মোনাশ কলেজ ডিপ্লোমার নতুন ব্যাচ

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী
প্রযুক্তি সংবাদ

সিন্দুকের চেয়ে সাইবার নিরাপত্তা জরুরি: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আধুনিক...

আর মাত্র ১ দিন পর বন্ধ হয়ে যাবে অতিরিক্ত সিম

সিমের ওপর কর প্রত্যাহারে ১২০০ কোটি টাকার রাজস্ব হারাবে সরকার

অবশেষে দক্ষিণ কোরিয়ায় পূর্ণাঙ্গ সেবা চালুর অনুমতি পেল গুগল ম্যাপস

গুগল ম্যাপস আপনাকে কি ভুল রাস্তা দেখাচ্ছে? এই সেটিং বদলে নিন এখনই

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

দেশজুড়ে ফ্রিল্যান্সিং কোর্সের উদ্বোধন করলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১২ জুন ২০১৯

মোবাইল ব্যালেন্স থেকেই পরিশোধ করা যাবে বিল

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix