Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গণশুনানিতে টেলিটক গ্রাহকের যত অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 11 October 2025
টেলিটক বাঁচাতে বিশেষজ্ঞ পরামর্শ আহ্বান
Share on FacebookShare on Twitter

পূজার ছুটির আগে সোশ্যাল মিডিয়ায় ঘোষণা দিয়ে ভার্চুয়াল গণশুনানি করেছে রাষ্ট্রায়ত্ব মোবাইল নেটওয়ার্ক অপারেটর টেলিটক। এক ঘণ্টার শুনানিতে অংশগ্রহণকারী ছিলো ১০০ জনের কম। আর শুনানিতে কথা বলার সুযোগ পেয়েছেন ১৫ জন। তাদের ভাষ্যে, টেলিটকের নেটওয়ার্ক দুর্বল, রিচার্জ পয়েন্ট কম, ডেটা প্যাক কেনার পরও ইন্টারনেট ব্যবহার করতে না পাড়া ছাড়াও কাস্টমার কেয়ারে অপ্রতুলতা এবং বিশেষ করে পাহাড়ে ব্যাপক চাহিদা থাকলেও দ্বিগুণমূল্যে টেলিক সিম বিক্রির অভিযোগ মেলে। অভিযোগের পাশাপাশি ভালো একটি অ্যাপ ও বর্ণমালা প্যাকেজে ১ সেকেন্ড পালস ফিরে পাওয়ার দাবিও করা হয়েছে শুনানিতে। প্রশ্ন রাখা হয়, বাংলাদেশের মানুষের কী দায় পড়েছে যে টেলিটকে মাইগ্রেট করবে। নেটওয়ার্ক নাই, সেবা নাই।

অনলাইন প্ল্যাটফর্ম জুমে ৩০ অক্টোবর, মঙ্গলবার সকাল ১০টায় শুরু হয়ে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হয় এই গণশুনানি। ১০ টা ৫০ মিনিটে অংশগ্রহণকারীর সংখ্যা ছিলো ৮৩জনের মতো। গ্রাহক ছাড়াও টেলিটকের স্থানীয় প্রতিনিধি এই শুনানিতে কথা বলার সুযোগ পান।

টেলিটকের উপব্যবস্থাপক শারমীন সিদ্দিকার সঞ্চালনায় এক ঘণ্টার শুনানিতে গ্রাহক ও প্রতিনিধিদের এসব অভিযোগ ও পরামর্শ শুনে টেলিটকের উপ-মহাব্যবস্থাপক মোহাম্মদ খালেকুজ্জামান বলেছেন, ‘প্রত্যেকটা কথা নোট করেছি। গ্রাহকদের অভিযোগগুলো সমাধানে ব্যবস্থা নেওয়া হবে।’

খালেকুজ্জামানের মিনিট খানেকের বক্তব্যের মধ্যেও দুবার সংযোগে বিভ্রাট ঘটে। এ সময় গ্রাহকেরা বলতে শুরু করেন, ‘আপনাদের অফিসেই নেটওয়ার্ক ঠিক নাই নাকি স্যার? কথা আসতেছে না কেন?’ এরপর বক্তব্য অসম্পূর্ণ অবস্থায় শেষ হয় এই গণশুনানি। ‍

তবে সঞ্চালক টেলিটকের উপব্যবস্থাপক শারমীন সিদ্দিকা জানিয়েছেন, এর পর থেকে প্রতি মাসে গণশুনানির আয়োজন করা হবে। তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করবেন।

শুনানিতে ঢাকা থেকে মাহিবুল কবির নামে একজন গ্রাহক বলেন, ছুটিতে ঢাকা থেকে গ্রামের বাড়ি গেলে যশোর গেলে পাঁচটা ফোনকলের মধ্যে তিনটাই কলড্রপ হয়। বাকি দুইটা ঘ্যাসঘ্যাস, কথা শোনা যায় না। রিচার্জ পয়েন্ট নাই৷ ২০ টাকা লোড করতে গেলে কেউ কি ৫০০ টাকা বিকাশে ক্যাশ ইন করবে? প্রশ্ন রাখেন তিনি। ধানমন্ডি ২৭ এও রিচার্জ পয়েন্ট নাই বলে আক্ষেপ করেন টেলিটক গ্রাহক কাজী সাব্বির হাসান আশিক।

রাজশাহী বিভাগের একজন গ্রাহক টেলিটকের সেবার ভোগান্তির কথা তুলে ধরে বলেন, ‘আমার এলাকায় কারেন্ট গেলেই নেটওয়ার্ক হাওয়া। এক সেকেন্ডের জন্য কারেন্ট গেলেও নেটওয়ার্ক চলে যায়। টাওয়ারে ব্যাটারি ব্যাকআপ নাই।’ আর একই এলাকা থেকে এক সেকেন্ড পালস ফিরিয়ে আনার দাবি জানান মনজুরুল ইসলাম।

দিনাজপুরের বিরল উপজেলার গ্রাহক মোহাম্মদ মশিউর রহমান বলেন, ‘এই এলাকার কোথাও নেটওয়ার্ক কভারেজ নাই। এমবি কিনেও ব্যবহার করা যায় না। আধা ঘণ্টা দূরে দিনাজপুরে গিয়ে এমবি ব্যবহার করতে হয়।’

আক্ষেপ করে রংপুরের সজীব সরকার বলেন, বর্ণমালায় আগে এক সেকেন্ড পালস ছিলো। এখন ১০ সেকেন্ড পালস।

আরেকজন গ্রাহক অভিযোগ করলেন, পাহাড়ে টেলিটকের নেটওয়ার্ক ভালো। এখানে চাহিদাও বেশি। কিন্তু সিম কিনতে হয় বেশি দাবে। সেখানে টেলিটক সিম কিনতে ৩৫০ থেকে ৪০০ টাকা খরচ হয়। রফিকুল ইসলাম টেলিটকের আঞ্চলিক কর্মী জানান, পার্বত্য অঞ্চলে সিম সংকট, ওভার প্রাইস, মালিকানা পরিবর্তনে ঝামেলা পোহাতে হয়।

ঝালকাঠি’র মীর এনামুল হক জানালেন, টেলিটকের অফিস সংলগ্ন একটি ভবনের নিচতলায় থাকেন। থ্রিজি ফোরজি কোনটাই পান না। ঝালকাঠির ১০টা ইউনিয়নের কোথাও কেউ বলতে পারবে না কাছেই কোথাও টেলিটকে রিচার্জ করতে পারবেন। সৌদি প্রবাসী আজাদও টেলিটকের সেবা নিয়ে আপত্তি প্রকাশ করেন।

গ্রাহকদের অভিযোগ, অনেকটা দায়সারাভাবে করা হয়েছে এই গণশুনানি। এ বিষয়ে পর্যাপ্ত ঘোষণাও দেওয়া হয়নি। এমনকি অংশীজনেরাও এই গণশুনানির বিষয়ে জানেন না।

গণশুনানি আয়োজনের দুই দিন আগে, রবিবার টেলিটকের ফেসবুক পেজে এ বিষয়ে পোস্ট দেওয়া হয়। সেখানে বলা হয়, ‘সরকারি দপ্তর ও সংস্থাগুলো কর্তৃক মাসিক ভিত্তিতে গণশুনানি আয়োজন-সংক্রান্ত “সংস্কার কমিশন”-এর সুপারিশ বাস্তবায়নের অংশ হিসেবে টেলিটক বাংলাদেশ লিমিটেড ৩০ সেপ্টেম্বর ২০২৫ একটি গণশুনানি ভার্চুয়াল মাধ্যমে (জুম) আয়োজন করতে যাচ্ছে।’

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টেলিটকটেলিটক গ্রাহকের অভিযোগ

এই বিভাগ থেকে আরও পড়ুন

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন
প্রযুক্তি সংবাদ

‘নেক্সজি’ সিরিজের স্মার্টফোন নিয়ে এলো ওয়ালটন

দারাজ নিয়ে এলো ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন
ই-কমার্স

দারাজ নিয়ে এলো ভ্যালেন্টাইন্স ডে ক্যাম্পেইন

টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তন: নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫
টেলিকম

টেলিযোগাযোগ খাতে বড় পরিবর্তন: নেটওয়ার্ক ও লাইসেন্সিং নীতি ২০২৫

১৩৫০০ কোটি বকেয়া: সালিশি সমঝোতার প্রস্তাব জিপি-রবির
টেলিকম

১৩৫০০ কোটি বকেয়া: সালিশি সমঝোতার প্রস্তাব জিপি-রবির

বিটিসিএলে ‘অগ্রিম’ নিয়োগের পাঁয়তারা: ৬৭ পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে ৯২ জন!
টেলিকম

বিটিসিএলে ‘অগ্রিম’ নিয়োগের পাঁয়তারা: ৬৭ পদের বিপরীতে বিজ্ঞপ্তিতে ৯২ জন!

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক
টেলিকম

দেশের টেলিযোগাযোগ খাতে সহায়তা করবে বিশ্ব ব্যাংক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন
অর্থ ও বাণিজ্য

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

11 October 2025

গণশুনানিতে টেলিটক গ্রাহকের যত অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV