Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫
বিশ্বে ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে ২০২৫ সালের দ্বিতীয় প্রান্তিকে (এপ্রিল-জুন) ফাইভজি সংযোগের সংখ্যা ২৬০ কোটি ছাড়িয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৩৭ শতাংশ বেশি। টেলিকম সংস্থা ফাইভজি আমেরিকাস ও বাজার গবেষণা প্রতিষ্ঠান ওমডিয়ার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী ২০৩০ সালের মধ্যে এ সংখ্যা প্রায় ৯০০ কোটিতে পৌঁছাবে।

ফাইভজি আমেরিকাস ও ওমডিয়ার তথ্যানুযায়ী বিশ্বব্যাপী ফাইভজি সংযোগ গ্রহণের গতি ফোরজির তুলনায় চার গুণ বেশি। ফাইভজি আমেরিকাসের সভাপতি ভিয়েত এনগুয়েন বলেন, ‘বিশ্বব্যাপী ফাইভজি প্রযুক্তি উল্লেখযোগ্য হারে বাড়ছে, বিশেষ করে উত্তর আমেরিকায়। এখানে ফাইভজি গ্রহণের প্রবণতা ও ডাটা ব্যবহার অনেক বেশি।’

ওমডিয়ার প্রধান বিশ্লেষক ক্রিস্টিন পলিন বলছেন, ‘ফাইভজি এখন শুধু মোবাইল বা ইন্টারনেট সংযোগের জন্য নয়, বরং ইন্টারনেট অব থিংসসহ (আইওটি) পণ্য পরিবহন ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবহার হচ্ছে। একে ডিজিটাল রূপান্তরের মূল প্রযুক্তি হিসেবে দেখা হচ্ছে।’

এরিকসনের হালনাগাদ মবিলিটি রিপোর্টে জানা যায়, ২০২৩ সাল শেষে ফাইভজি নেটওয়ার্ক সংযোগের সংখ্যা ১৭৬ কোটি ছাড়িয়েছে। ফাইভজি আমেরিকাসের প্রতিবেদনের বরাতে টেকটাইমস প্রকাশিত খবরে এ তথ্য উঠে এসেছিল।

এরিকসনের পূর্বাভাস অনুযায়ী আগামী পাঁচ বছর বিশ্বের ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা বাড়বে। একই সঙ্গে মোট মোবাইল ব্যবহারকারীর ৬০ শতাংশই যুক্ত থাকবে ফাইভজি নেটওয়ার্কে।

প্রতিবেদনের তথ্যানুযায়ী বর্তমানে বিশ্বে তিন শতাধিকের বেশি কমিউনিকেশন সার্ভিস প্রভাইডার (সিএসপি) ফাইভজি সংযোগ সরবরাহ করছে। এদের মধ্যে ৫০টির বেশি প্রতিষ্ঠান ফাইভজি এসএ চালু করেছে।

চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বব্যাপী ডাটা ব্যবহার আগের বছরের তুলনায় ১৫ শতাংশ বেড়ে ৩৮ কোটি টেরাবাইট ছাড়িয়েছে। মূলত ভিডিও স্ট্রিমিং, গেমিং ও শিল্পক্ষেত্রে ডিজিটাল রূপান্তরের কারণে ডাটার ব্যবহার বাড়ছে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা। একই সময় আইওটি সংযোগের সংখ্যা বেড়ে ৩৮০ কোটি হয়েছে। ২০৩০ সালের মধ্যে এসব ডিভাইস ৫০০ কোটিতে পৌঁছাবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

ফাইভজি প্রযুক্তির ভবিষ্যৎ উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য ও দিকনির্দেশনা দিয়ে গত জুলাইয়ে একটি বিশ্লেষণমূলক প্রতিবেদন প্রকাশ করে ফাইভজি আমেরিকাস। প্রতিবেদনে ‘ফাইভজি অ্যাডভান্সড ওভারভিউ’ নামে একটি ধারণার কথা উল্লেখ করা হয়। এতে বিস্তারিতভাবে বলা হয়েছে, কীভাবে ফাইভজির পরবর্তী ধাপ অর্থাৎ ফাইভজি অ্যাডভান্সড ওয়্যারলেস বেতার সংযোগে বিপ্লব ঘটাবে এবং ভবিষ্যতের সিক্সজি প্রযুক্তির পথ প্রসারিত করবে।

বিশেষজ্ঞরা বলছেন, ফোরজির তুলনায় সর্বশেষ প্রজন্মের এ নেটওয়ার্ক দ্রুতগতির ডাউনলোড স্পিড, বেশি ডাটার আদান-প্রদান ও কম ল্যাটেন্সির মতো নানা সুবিধা দিচ্ছে। ফলে আগামী পাঁচ বছরে বিশ্বব্যাপী মাসিক মোবাইল ডাটার ব্যবহার ৩০০ এক্সাবাইট (১০ লাখ টেরাবাইটে ১ এক্সাবাইট) ছাড়িয়ে যাবে, যা ২০২৪ সালের তুলনায় দ্বিগুণের বেশি।

Tags: ফাইভজিফোরজি

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রযুক্তি সংবাদ

গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রীর ওয়ালটন হেডকোয়ার্টার পরিদর্শন, বহুমাত্রিক উৎপাদন ব্যবস্থায় মুগ্ধতা প্রকাশ

সহজে বাসা ও অফিস পরিষ্কারে ভ্যাকুয়াম ক্লিনার
প্রযুক্তি সংবাদ

সহজে বাসা ও অফিস পরিষ্কারে ভ্যাকুয়াম ক্লিনার

আরঅ্যান্ডএম-এর নেটওয়ার্কিং পণ্যের পরিবেশক হলো স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং
প্রযুক্তি সংবাদ

আরঅ্যান্ডএম-এর নেটওয়ার্কিং পণ্যের পরিবেশক হলো স্টারটেক অ্যান্ড ইঞ্জিনিয়ারিং

বেতনসহ তিন মাসের ছুটি দিচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

ইতালিতে ১৫০ কোটি ডলার বিনিয়োগ করছে মাইক্রোসফট

অ্যাপ স্টোর থেকে ফেসবুক সরিয়ে ফেলার হুমকি দিয়েছিল অ্যাপল
নির্বাচিত

অ্যাপ স্টোর থেকে ফেসবুক সরিয়ে ফেলার হুমকি দিয়েছিল অ্যাপল

ডেটিং অ্যাপস: পরকীয়ার ডিজিটাল ভার্সন
প্রযুক্তি পরামর্শ

স্মার্টফোনের ব্যাটারির আয়ু কমায় যেসব অ্যাপ

Load More

ট্রেন্ডিং টপিক

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি
নির্বাচিত

কোয়ালকম চিপে নিরাপত্তা ত্রুটি শনাক্ত করল ক্যাসপারস্কি

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি
প্রযুক্তি বাজার

শাওমির কম দামের পোকো ফোনে শক্তিশালী ব্যাটারি

বিশ্ববাজারে বাজেট স্মার্টফোনের সংজ্ঞাই বদলে দিতে হাজির হলো...

প্রিমিয়ার ব্যাংক

লভ্যাংশ দেবে না প্রিমিয়ার ব্যাংক

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তার ‘ভয়-ভিত্তিক’ বিপণন ও বাস্তবতা

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

কৃত্রিম বুদ্ধিমত্তা কি আমাদের মেধাশক্তি কমিয়ে দিচ্ছে?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix