Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৬ ডিসেম্বরের ভয়ে মরিয়া অবৈধ ফোন সিন্ডিকেট: রোববার ঢাকা অচল করার হুমকি, ডাকল লংমার্চ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 5 December 2025
১৬ ডিসেম্বরের ভয়ে মরিয়া অবৈধ ফোন সিন্ডিকেট: রোববার ঢাকা অচল করার হুমকি, ডাকল লংমার্চ
Share on FacebookShare on Twitter

আগামী ১৬ ডিসেম্বর থেকে দেশে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) পূর্ণাঙ্গভাবে কার্যকর হওয়ার কথা রয়েছে। সরকারের এই কঠোর অবস্থানের মুখে নিজেদের ২০ হাজার কোটি টাকার অবৈধ বাজার বাঁচাতে এবার মরণকামড় দিতে প্রস্তুত চোরাই ও অবৈধ ফোন ব্যবসায়ীরা।

দাবি আদায়ে আগামী রোববার (৭ ডিসেম্বর) সারা দেশ থেকে মোবাইল ব্যবসায়ীদের ঢাকায় জড়ো করে ‘লংমার্চ’ করার ডাক দিয়েছে অবৈধ আমদানিকারকদের একটি সিন্ডিকেট। তারা ঘোষণা দিয়েছে, দাবি আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন লাগাতার চলবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন ব্যবসায়ী গ্রুপের মাধ্যমে সিন্ডিকেটের নেতারা এই লংমার্চে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন। তাদের প্রচারণায় বলা হচ্ছে, “আসুন, এটি আমাদের অস্তিত্ব রক্ষার সংগ্রাম! আমরা বিজয় নিয়ে ঘরে ফিরব।”

দেশের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে অবৈধ হ্যান্ডসেট বিক্রেতাদের ঢাকায় আনার জন্য ব্যাপক তোড়জোড় চলছে। উল্লেখ্য, এর আগে গত ৩০ নভেম্বর তারা ধর্মঘটের ডাক দিলেও বৈধ ব্যবসায়ীদের অসহযোগিতার কারণে তা ব্যর্থ হয়। এবার তাই ঢাকামুখী লংমার্চের মাধ্যমে বড় ধরনের শোডাউন করে সরকারকে চাপে ফেলার পরিকল্পনা নিয়েছে তারা।

সিন্ডিকেটের নেতারা তাদের কর্মীদের “সবাই প্রস্তুতি নিয়ে আসবেন” বলে নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ, তারা ঢাকায় এসে অবস্থান কর্মসূচি বা ঘেরাওয়ের মতো কঠোর কর্মসূচিতে যেতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। তাদের মূল দাবি—অবৈধ বা গ্রে মার্কেটের ফোন বিক্রির বৈধতা দেওয়া এবং এনইআইআর বাস্তবায়ন পিছিয়ে দেওয়া।

আইসিটি মন্ত্রণালয় ও বিটিআরসি ইতিমধ্যে স্পষ্ট করেছে যে, এনইআইআর বাস্তবায়ন থেকে সরকার পিছু হটবে না। কারণ এটি জাতীয় নিরাপত্তা ও রাজস্ব আয়ের সঙ্গে সরাসরি যুক্ত।

বৈধ আমদানিকারক ও দেশীয় উৎপাদনকারীরা এই লংমার্চকে ‘অবৈধ ব্যবসা রক্ষার আস্ফালন’ বলে অভিহিত করেছেন। তাদের মতে, যারা শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালান করে, তাদের কোনো নৈতিক অধিকার নেই রাজপথে নামার। প্রশাসনের পক্ষ থেকেও বলা হয়েছে, আন্দোলনের নামে জনদুর্ভোগ বা বিশৃঙ্খলা সৃষ্টি করলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন, ১৬ ডিসেম্বরের সময়সীমা ঘনিয়ে আসায় সিন্ডিকেট এখন মরিয়া হয়ে উঠেছে। তারা সাধারণ ব্যবসায়ীদের ‘অস্তিত্বের ভয়’ দেখিয়ে ঢাল হিসেবে ব্যবহার করতে চাইছে। তবে রাষ্ট্রের আইনের বিরুদ্ধে গিয়ে চোরাচালানিদের এই আন্দোলন ধোপে টিকবে না বলেই মনে করছেন তারা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ৭ ডিসেম্বরDhaka Long MarchIllegal Mobile TradersSyndicate Protestঅবৈধ ফোন ব্যবসায়ীআন্দোলনএনইআইআর (NEIR)চোরাচালানঢাকা লংমার্চবিটিআরসিমোবাইল সিন্ডিকেট

এই বিভাগ থেকে আরও পড়ুন

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি
নির্বাচিত

নকিয়ার ঝুলিতে ৪৯ ফাইভজি নেটওয়ার্ক চুক্তি

অ্যাপলের সিইও হিসেবে সেরা কে?
নির্বাচিত

অ্যাপলের সিইও হিসেবে সেরা কে?

সার্চে শীর্ষে মোদি-সানি লিওন!
নির্বাচিত

সার্চে শীর্ষে মোদি-সানি লিওন!

ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল চেনার উপায়
নির্বাচিত

ডেটিং অ্যাপে ফেক প্রোফাইল চেনার উপায়

খেলা-ফেসবুক আপডেট, সবই পাবেন স্কুটারে
অটোমোবাইল

খেলা-ফেসবুক আপডেট, সবই পাবেন স্কুটারে

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি
নির্বাচিত

বিদায় নিচ্ছে রিয়েলমি ইউআই: কালার ওএস ১৭-এ ফিরছে রিয়েলমি

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই
প্রযুক্তি বাজার

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি
টেলিকম

২জি নেটওয়ার্ক বন্ধের আগে নিশ্চিত হোক ৪জি সেবার মান, সাশ্রয়ী ফোন ও গ্রাহকের প্রস্তুতি

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?
প্রযুক্তি পরামর্শ

বাড়ির বাইরে গেলে ফোনের ওয়াই-ফাই বন্ধ রাখবেন নাকি চালু রাখবেন?

স্মার্টফোনে ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে অনেকেই সারাক্ষণ ওয়াই-ফাই...

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

সুইচ বন্ধ তবুও এলইডি বাল্ব জ্বলে কেন, বিদ্যুৎ বিল বাড়বে না তো?

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

05 December 2025

১৬ ডিসেম্বরের ভয়ে মরিয়া অবৈধ ফোন সিন্ডিকেট: রোববার ঢাকা অচল করার হুমকি, ডাকল লংমার্চ

Techzoom.TV |
TechzoomTV