Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পাসওয়ার্ড লিক ঠেকাতে পাসকি প্রযুক্তির দিকে ঝুঁকছে ক্যাসপারস্কি

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Sunday, 14 December 2025
আবারও সক্রিয় হ্যাকিংটিম স্পাইওয়্যার – ক্যাসপারস্কি জিআরইএটি রিপোর্ট
Share on FacebookShare on Twitter

২০২৫ সালে যেসব পাসওয়ার্ড হ্যাক বা ফাঁস হয়েছে, তার প্রায় অর্ধেকই আগেও কোনো না কোনো ডাটা লিকে প্রকাশ পেয়েছিল বলে জানিয়েছে গ্লোবাল সাইবার সিকিউরিরটি প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। তাদের সর্বশেষ গবেষণায় দেখা গেছে, বেশিরভাগ ব্যবহারকারী নিরাপদ পাসওয়ার্ড ব্যবহারের নিয়ম মানেন না এবং দীর্ঘ সময় ধরে একই পাসওয়ার্ড অপরিবর্তিত রেখে দেন, ফলে সেগুলো সহজেই সাইবার অপরাধীদের টার্গেটে পরিণত হয়।

ক্যাসপারস্কির বিশ্লেষণে দেখা যায়, পাসওয়ার্ড এখনো সবচেয়ে বেশি ব্যবহৃত লগইন পদ্ধতি হলেও মানুষের পূর্বানুমেয় আচরণের কারণে এটি ক্রমেই অনিরাপদ হয়ে উঠছে। ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত বড় বড় পাসওয়ার্ড লিক বিশ্লেষণ করে দেখা গেছে, অনেকেই পাসওয়ার্ডে তারিখ, সংখ্যা, নাম বা “১২৩৪৫”, “love”–এর মতো সাধারণ শব্দ ব্যবহার করেন, যা নিরাপত্তা অনেক কমিয়ে দেয়। প্রায় ১০ শতাংশ পাসওয়ার্ডে তারিখের মতো সংখ্যা ছিল এবং ২০২৫ সালে ফাঁস হওয়া পাসওয়ার্ডের ৫৪ শতাংশ আগের লিকেও পাওয়া গিয়েছিল, যা দীর্ঘদিন একই পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতাকেই তুলে ধরে। গড় হিসাবে, একটি ফাঁস হওয়া পাসওয়ার্ড ৩.৫ থেকে ৪ বছর পর্যন্ত অপরিবর্তিত থাকে, ফলে ব্রুট-ফোর্স ও ক্রেডেনশিয়াল স্টাফিং আক্রমণের ঝুঁকি অনেক বেড়ে যায়।

এই দুর্বলতাগুলো দূর করতে ক্যাসপারস্কি আরও শক্তিশালী অথেন্টিকেশন ব্যবস্থার ওপর জোর দিয়েছে। এ ক্ষেত্রে পাসকি (Passkey) প্রযুক্তিকে নিরাপদ বিকল্প হিসেবে তুলে ধরা হয়েছে, যেখানে ক্রিপ্টোগ্রাফিক কী ও বায়োমেট্রিক যাচাই ব্যবহার করা হয়। এতে ফিশিং বা ডাটা লিকের ঝুঁকি অনেক কমে যায়। এই প্রযুক্তির অংশ হিসেবে ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার–এ নতুন পাসকি ফিচার যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে ব্যবহারকারীরা সহজে পাসকি তৈরি, সংরক্ষণ এবং বিভিন্ন ডিভাইসে সিঙ্ক করতে পারবেন। ফলে এক ট্যাপেই নিরাপদ লগইন সম্ভব হবে, পাসওয়ার্ডের ওপর নির্ভর না করেই।

ক্যাসপারস্কির কনজ্যুমার বিজনেস বিভাগের ভাইস প্রেসিডেন্ট মারিনা টিটোভা বলেন, “কাজ, পড়াশোনা কিংবা বিনোদন সবকিছুর জন্য আলাদা আলাদা লগইন ও পাসওয়ার্ড সামলাতে গিয়ে ব্যবহারকারীরা সময় ও নিরাপত্তা—দুটোই হারান। ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার অনেকদিন ধরেই নিরাপদ পাসওয়ার্ড জেনারেটর ও অটোফিলের মাধ্যমে এই সমস্যা সহজ করেছে। এবার নতুন পাসকি ফিচারের মাধ্যমে আমরা অ্যাকাউন্ট সুরক্ষাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছি, যা ব্যবহার করা যেমন সহজ, তেমনি আগের যেকোনো সময়ের চেয়ে বেশি নিরাপদ।”

পাসকি ব্যবহার করতে হলে ব্যবহারকারীদের ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার আপডেট করে প্রয়োজনীয় অনুমতি দিতে হবে এবং যেসব ওয়েবসাইটে পাসকি সমর্থিত, সেখানে অ্যাপের নির্দেশনা অনুসরণ করতে হবে। আপডেটেড ক্যাসপারস্কি পাসওয়ার্ড ম্যানেজার ইনস্টল করার জন্য ক্যাসপারস্কির ওয়েবসাইট ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ক্যাসপারস্কি

এই বিভাগ থেকে আরও পড়ুন

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!
প্রযুক্তি সংবাদ

স্মার্টওয়াচ-স্মার্ট রিংয়ের দিন শেষ? এবার কপালে পরার হেলথ গ্যাজেট ‘টেম্পল’!

২০২১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস ও টুলস অনলাইনে আসবে: পলক
প্রযুক্তি সংবাদ

২০২১ সালের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক ৪০টি সার্ভিস ও টুলস অনলাইনে আসবে: পলক

দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করল অনার বাংলাদেশ
প্রযুক্তি সংবাদ

দেশের বাজারে এআই প্রযুক্তিনির্ভর ‘কোয়ালিটি কিং’ এক্স৬সি স্মার্টফোন উন্মোচন করল অনার বাংলাদেশ

চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল
নির্বাচিত

চীনে ৪২ শতাংশ শেয়ার নিয়ে এগিয়ে হুয়াওয়ে, পিছিয়ে পড়ছে অ্যাপল

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ
প্রযুক্তি সংবাদ

কোটি টাকার অনুদান পেলো বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট জয়ী স্টার্টআপ

শাওমির নতুন চমক
প্রযুক্তি সংবাদ

শাওমির নতুন চমক

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন
নির্বাচিত

বাংলাদেশে আসুস আরওজির ২০ বছর পূর্তি, নতুন পাঁচটি গেমিং ল্যাপটপ উন্মোচন

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়
নির্বাচিত

বিক্রি বাড়লেও মুনাফা নেই স্যামসাংয়ের স্মার্টফোন ব্যবসায়

বিটিআরসিতে এক আদেশে ২০ কর্মকর্তার দায়িত্ব রদ-বদল
টেলিকম

বিটিআরসি সেবা সারা দেশে বিস্তৃত করার উদ্যোগ

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড
নির্বাচিত

কোডিং আর ইলেকট্রনিক্সের জাদুকরি মেলবন্ধন: নতুনদের জন্য Arduino গাইড

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশে উন্মোচিত শাওমি টিভি এস প্রো ও এক্স মিনি এলইডি ২০২৬ সিরিজ
নির্বাচিত

১৪৪ হার্টজ ও ৪কে ডিসপ্লের নতুন টিভি আনল শাওমি, দাম কত?

গ্লোবাল টেক জায়ান্ট শাওমি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে শাওমি টিভি...

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

মুনাফা ধরে রেখে ক্যাশ ফ্লোতে ব্যাপক অগ্রগতি করলো ওয়ালটন

বিনিয়োগকারীদের নগদ লভ্যাংশ বিতরণে ওয়ালটন হাই-টেকের অনন্য দৃষ্টান্ত স্থাপন

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

14 December 2025

পাসওয়ার্ড লিক ঠেকাতে পাসকি প্রযুক্তির দিকে ঝুঁকছে ক্যাসপারস্কি

Techzoom.TV |
TechzoomTV