Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন
Share on FacebookShare on Twitter

বিশ্বজুড়ে আইফোন ব্যবহারকারীর সংখ্যা বিপুল হলেও সব দেশের গ্রাহকের জন্য অ্যাপলের নীতি এক নয়। বাইরে থেকে দেখলে এক নিয়ম মনে হলেও বাস্তবে রয়েছে বড় ধরনের পার্থক্য। আমেরিকা ও কানাডার মতো দেশে আইফোন কিনে দীর্ঘ সময় ব্যবহার করার পরও তা ফেরত দেওয়ার সুযোগ থাকলেও ভারত, বাংলাদেশসহ বেশ কিছু দেশে সেই সুবিধা পান না গ্রাহকেরা। এই দ্বিচারিতাই এখন নতুন করে আলোচনার কেন্দ্রে।

আমেরিকা ও তার প্রতিবেশি কয়েকটি দেশে অ্যাপল গ্রাহকদের জন্য চালু রেখেছে ১৪ দিনের রিটার্ন পলিসি। অর্থাৎ, কোনও গ্রাহক আইফোন কেনার পর ১৪ দিন ব্যবহার করে যদি সেটি পছন্দ না করেন, তাহলে বিনা প্রশ্নে ফোনটি ফেরত দিয়ে পুরো টাকা ফিরে পান। এই নীতির আওতায় ডিভাইস ব্যবহৃত হলেও কোনও কাটছাঁট ছাড়াই অর্থ ফেরত দেওয়া হয়।

এমনকি বিশেষ সময়ের ছাড়ে অ্যাপল এই সুবিধা আরও বাড়িয়ে দেয়। আমেরিকায় ব্ল্যাক ফ্রাইডে সেল চলাকালীন রিটার্ন পিরিয়ড ১৪ দিনের বদলে বাড়িয়ে ৪৫ দিন পর্যন্ত করা হয়। এই সময়ের মধ্যে গ্রাহক প্রায় দেড় মাস ফোন ব্যবহার করার পরও সেটি অ্যাপল স্টোরে ফেরত দিলে সম্পূর্ণ অর্থ ফেরত পান। কোনও অতিরিক্ত প্রশ্ন বা জটিলতা ছাড়াই এই সুবিধা দেওয়া হয়।

কিন্তু ভারতীয় গ্রাহকদের ক্ষেত্রে চিত্রটা সম্পূর্ণ ভিন্ন। দেশে আইফোনের বাজার দ্রুত বাড়লেও এই ধরনের রিটার্ন সুবিধা এখনো চালু করেনি অ্যাপল। ভারতের গ্রাহকদের জন্য সংস্থার রয়েছে আলাদা একটি প্রাইস প্রোটেকশন পলিসি, যেখানে সর্বোচ্চ ১০ হাজার রুপি পর্যন্ত ফেরত পাওয়ার সুযোগ রয়েছে।

এই প্রাইস প্রোটেকশন সুবিধা পেতে হলে গ্রাহককে আইফোন কেনার মূল রসিদ দেখাতে হয় এবং সরাসরি অ্যাপল স্টোরে যোগাযোগ করতে হয়। প্রয়োজনে অ্যাপলের কাস্টমার সাপোর্ট নম্বর ০০০৮০০০৪০১৯৬৬-তে ফোন করেও বিস্তারিত তথ্য জানা যায়। তবে এই সুবিধার ক্ষেত্রেও কিছু শর্ত রয়েছে।

বিশেষ ছাড় বা অফারে কেনা আইফোনের ক্ষেত্রে এই টাকা ফেরতের সুযোগ প্রযোজ্য নয়। অর্থাৎ, উৎসবকালীন সেল বা নির্দিষ্ট ডিসকাউন্টে কেনা ডিভাইস হলে প্রাইস প্রোটেকশন দাবি করা যাবে না। ফলে ভারতীয় গ্রাহকদের জন্য অ্যাপলের রিটার্ন ও রিফান্ড নীতি তুলনামূলকভাবে অনেকটাই সীমিত।

সব মিলিয়ে, একদিকে যেখানে আমেরিকা ও কানাডার গ্রাহকেরা ৪৫ দিন ব্যবহার করেও আইফোন ফেরত দেওয়ার সুযোগ পাচ্ছেন, সেখানে ভারতীয় গ্রাহকেরা এখনো সেই সুবিধা থেকে বঞ্চিত। বিপুল বাজার ও ক্রেতা থাকা সত্ত্বেও কেন এই বৈষম্য, তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: আইফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ
প্রযুক্তি সংবাদ

গুগলকে ৪২৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে আদেশ

বাংলায় ভয়েস-টু-টেক্সট ফিচার চালু করল ইমো
প্রযুক্তি সংবাদ

বাংলায় ভয়েস-টু-টেক্সট ফিচার চালু করল ইমো

অপো রেনো ৫এ বনাম ভিভো ওয়াই ৩৩ এসঃ কোনটি সেরা দেখে নিন
নির্বাচিত

অপো রেনো ৫এ বনাম ভিভো ওয়াই ৩৩ এসঃ কোনটি সেরা দেখে নিন

কাশি শুনে করোনা শনাক্ত করবে যন্ত্র
প্রযুক্তি সংবাদ

কাশি শুনে করোনা শনাক্ত করবে যন্ত্র

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যত বেশি সম্ভব চলচ্চিত্রের পর্দায় তুলে ধরতে হবে : মোস্তাফা জব্বার
প্রযুক্তি সংবাদ

মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যত বেশি সম্ভব চলচ্চিত্রের পর্দায় তুলে ধরতে হবে : মোস্তাফা জব্বার

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 
প্রযুক্তি সংবাদ

বিশ্বমঞ্চে বাংলাদেশের পাবজি দলের জন্য এয়ারটেলের থিম সং 

Load More

ট্রেন্ডিং টপিক

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে
সোশ্যাল মিডিয়া

ফের চালু হচ্ছে ভারতের ট্যুরিস্ট ভিসা, আবেদন নেওয়া হবে ২৮ জুন থেকে

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ
নির্বাচিত

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডান ম্যাচ

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা
প্রযুক্তি সংবাদ

অবৈধ ওয়াকিটকি ব্যবহারে সতর্কবার্তা

সপ্তাহের সবচেয়ে পঠিত

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

কম দামে সনি ক্যামেরা ও বড় ব্যাটারির ফোন

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

বাংলাদেশি বুয়েটিয়ানদের হাতে বিশ্বসেরা এআই!

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

একীভূত হচ্ছে ওয়ানপ্লাস, রিয়েলমি ও অপো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল
নির্বাচিত

ফাঁস হলো ফোল্ডেবল ‘আইফোন আল্ট্রা’র ডামি মডেল

আগামী সেপ্টেম্বর মাসে আইফোন ১৮ প্রো সিরিজের পাশাপাশি...

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

ভারতে ঢুকে পড়েছে চীনা সেনাবাহিনী, দখলে নিয়েছে বিশাল এলাকা

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

বুয়েট ও চুয়েটে হুয়াওয়ের ক্যাম্পাস রিক্রুটমেন্ট কর্মসূচি অনুষ্ঠিত

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

ডিবিএইচ এর সাধারণ সভায় ১৫ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ ডিসেম্বর ২০২৫

৪৫ দিন ব্যবহার করে পছন্দ না হলে ফেরত দেওয়া যাবে আইফোন

Techzoom.TV |
TechzoomTV