Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

কম দামে স্মার্টফোন মানুষের হাতে পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর টেলিকম ও আইসিটি বিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। ছবি: রোহান

Share on FacebookShare on Twitter

২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাজার গবেষণা সংস্থা কাউন্টারপয়েন্ট রিসার্চ। সংস্থাটির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, যন্ত্রাংশ ও মেমোরি চিপের ক্রমবর্ধমান দামের কারণে আগামী বছর বৈশ্বিক স্মার্টফোন সরবরাহ ২ দশমিক ১ শতাংশ কমতে পারে। এতে স্মার্টফোন বাজারে ধীরগতির প্রবণতা আরো স্পষ্ট হয়ে উঠবে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা।

সংস্থাটি জানিয়েছে, ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজারে সরবরাহ মন্দার প্রভাব সবচেয়ে বেশি পড়তে পারে চীনা স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান অনর, অপো ও ভিভোর ওপর। ব্র্যান্ডগুলো মূলত কম ও মাঝারি দামের স্মার্টফোন বাজারের ওপর বেশি নির্ভরশীল।

প্রতিবেদনে বলা হয়েছে, স্মার্টফোনের বিল অব ম্যাটেরিয়ালস (বিওএম) বা উৎপাদনে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহের ব্যয় উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০০ ডলারের নিচের দামের স্মার্টফোনগুলোর ক্ষেত্রে চলতি বছরের শুরু থেকে এ খরচ ২০-৩০ শতাংশ পর্যন্ত বেড়েছে। অন্যদিকে মাঝারি ও উচ্চমূল্যের স্মার্টফোনে এ খরচ বৃদ্ধি ১০-১৫ শতাংশের মধ্যে সীমাবদ্ধ রয়েছে।

কাউন্টারপয়েন্টের ‘মেমোরি সলিউশনস ফর জেনারেটিভ এআই’ শীর্ষক সাম্প্রতিক প্রতিবেদনে আরো বলা হয়েছে, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিক (এপ্রিল-জুন) পর্যন্ত মেমোরির দাম আরো ৪০ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। ফলে বর্তমান উচ্চ উৎপাদন খরচের সঙ্গে আরো ৮-১৫ শতাংশ বা তার বেশি যোগ হতে পারে।

বিশ্লেষকরা বলছেন, কম দামের স্মার্টফোনের ক্ষেত্রে এ বাড়তি খরচ সরাসরি গ্রাহকদের ওপর চাপানো কঠিন। কারণ এ বাজারের ক্রেতারা অত্যন্ত মূল্যসংবেদনশীল। দাম বেশি হলে চাহিদা দ্রুত কমে যেতে পারে। তাই অনেক নির্মাতা প্রতিষ্ঠান এরই মধ্যে কম দামের মডেলের সংখ্যা কমিয়ে আনতে শুরু করেছে।

শিল্পসংশ্লিষ্টদের মতে, উৎপাদন খরচ সামাল দিতে স্মার্টফোন নির্মাতারা পণ্যের তালিকা পুনর্গঠন করছে। কম দামের ফোনের বিভিন্ন সংস্করণ বা এসকেইউ কমিয়ে আনা হচ্ছে। একই সঙ্গে গড় বিক্রিমূল্য বাড়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে। পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোনের গড় বিক্রিমূল্য ৬ দশমিক ৯ শতাংশ বাড়তে পারে। আগের পূর্বাভাসে গড় বিক্রিমূল্য ছিল ৩ দশমিক ৯ শতাংশ।

বাজার বিশ্লেষকরা মনে করছেন, বড় ও শক্তিশালী ব্র্যান্ডগুলো তুলনামূলকভাবে এ সংকট সামাল দিতে পারবে। বিশেষ করে অ্যাপল ও স্যামসাং তাদের বড় পরিসরের উৎপাদনক্ষমতা, উচ্চমূল্যের পণ্যের শক্তিশালী উপস্থিতি এবং নিজস্ব সরবরাহ ব্যবস্থার কারণে সুবিধাজনক অবস্থানে রয়েছে।

অন্যদিকে অন্যান্য ব্র্যান্ডের জন্য বাজার দখল ও মুনাফার মধ্যে ভারসাম্য বজায় রাখা কঠিন হয়ে উঠতে পারে। খরচ কমাতে অনেক প্রতিষ্ঠান ক্যামেরা, ডিসপ্লে ও মেমোরির মতো কিছু যন্ত্রাংশের মান কমানো, পুরনো উপাদান পুনর্ব্যবহার এবং গ্রাহকদের বেশি দামের ‘প্রো’ মডেলের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে।

সব মিলিয়ে বাড়তি উৎপাদন খরচের প্রভাব ২০২৬ সালে বৈশ্বিক স্মার্টফোন বাজারের চিত্র বদলে দিতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অনরঅপোস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ
নির্বাচিত

অনলাইনে অবৈধ আর্থিক লেনদেন নিরসনে করণীয় নির্ধারণ

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত
প্রযুক্তি বাজার

ব্যবসায়িক সাফল্যে বিশেষ অবদান রাখায় ১৮৮ প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

বড় ডিস‌প্লের ফোন আনল ন‌কিয়া
নির্বাচিত

বড় ডিস‌প্লের ফোন আনল ন‌কিয়া

২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা
নির্বাচিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে মটোরোলা

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্টের সাথে দ্বিপাক্ষিক বৈঠকে করলেন আইসিটি প্রতিমন্ত্রী পলক

যেভাবে জানবেন সিমটি ফোরজি কিনা
টেলিকম

ফোর জি’র গ্রাহক বাড়াতে নতুন প্যাকেজ

Load More

ট্রেন্ডিং টপিক

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’
অটোমোবাইল

২৪ মাসে ৫ লাখ গাড়ি বিক্রির মাইলফলকে শাওমির ‘এসইউ৭’

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার
প্রযুক্তি সংবাদ

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭
নির্বাচিত

বাজারে এলো NFC সাপোর্টেড হেলিও ৪৭

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে
প্রযুক্তি সংবাদ

নতুন ফোনের নামে ব্যবহৃত ফোন বিক্রির অভিযোগ কেআরওয়াই ইন্টারন্যাশনালের বিরুদ্ধে

নতুন বা ‘ইনটেক প্যাকেট’ হিসেবে মোবাইল ফোন বিক্রি,...

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

মেট্রোরেল স্টেশনে ডিজিটাল বিজ্ঞাপন নেটওয়ার্ক বাড়াতে চাটনিঅ্যাডস ও ডিজিবক্সের যৌথ চুক্তি

পুরোনো গুগল পিক্সেল ফোন দিয়েই তৈরি হবে ডাটা সেন্টার

চীন থেকে পিক্সেল উৎপাদন পুরোপুরি সরিয়ে নিচ্ছে গুগল

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

কলরেট কমানোর উদ্যোগ বিটিআরসির, সর্বনিম্ন ট্যারিফ কমছে

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২০ ডিসেম্বর ২০২৫

২০২৬ সালে বিশ্বব্যাপী স্মার্টফোন সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা

Techzoom.TV |
TechzoomTV