Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পুনর্নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের না

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 31 January 2026
ইউনিয়ন ব্যাংক কেলেঙ্কারি ও দুদকের মামলা: স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি হাবিবুর রহমানের নিয়োগ নিয়ে তোলপাড়
Share on FacebookShare on Twitter

স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগে সম্মতি দেয়নি বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, সার্বিক মূল্যায়নের পর তার পুনর্নিয়োগ অনুমোদনের সুযোগ নেই।

আজ স্ট্যান্ডার্ড ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যানের কাছে পাঠানো এক চিঠিতে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্তের কথা জানায়। চিঠিতে উল্লেখ করা হয়, সামগ্রিক পর্যালোচনায় মো. হাবিবুর রহমানকে পুনরায় ব্যবস্থাপনা পরিচালক হিসেবে অনুমোদন দেওয়া সম্ভব হয়নি। একই সঙ্গে ব্যাংকটির জন্য একজন যোগ্য ও গ্রহণযোগ্য ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের উদ্যোগ নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

এরই মধ্যে স্ট্যান্ডার্ড ব্যাংকে বাড়তে থাকা খেলাপি ঋণ, অভ্যন্তরীণ মতবিরোধ এবং ব্যবস্থাপনা সংক্রান্ত নানা অভিযোগকে ঘিরে মো. হাবিবুর রহমানের পুনর্নিয়োগ শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়। বিষয়টি নিয়ে ব্যাংকটির ১৬ সদস্যের পরিচালনা পর্ষদও বিভক্ত হয়ে পড়ে। পর্ষদের একটি অংশ তার বিরুদ্ধে আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলে। এই পক্ষের দাবি, এর আগে ইউনিয়ন ব্যাংকে দায়িত্ব পালনকালে মো. হাবিবুর রহমান ঋণ জালিয়াতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক পরিদর্শন প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ইউনিয়ন ব্যাংকে কর্মরত অবস্থায় তিনি এস আলম গ্রুপের পক্ষে বড় অঙ্কের অনিয়মিত ঋণ অনুমোদনের সঙ্গে সরাসরি জড়িত ছিলেন বলে উল্লেখ করা হয়েছে। আরও অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে একাধিক ভুয়া প্রতিষ্ঠানের নামে ঋণ অনুমোদনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ বাইরে পাচারের ঘটনা ঘটেছে।

মো. হাবিবুর রহমান ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তিনি ইউনিয়ন ব্যাংক, মার্কেন্টাইল ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, এনসিসি ব্যাংক ও যমুনা ব্যাংক লিমিটেডে কর্মরত ছিলেন বলে জানা যায়। তবে অতীতে ব্যাংকের ঊধ্বর্তন পর্যায়ে কর্মরত অবস্থায় বিতর্কিত কর্মকান্ডের জন্য সমালোচিত হন তিনি। সম্প্রতি স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পুনর্নিয়োগ নিয়ে বোর্ডের অভ্যন্তরীণ দ্বন্দ্ব আদালত পর্যন্ত গড়িয়েছে। এ নিয়ে গত ২০ জানুয়ারি দৈনিক ব্যাংক বীমা অর্থনীতি পত্রিকায় প্রধান শিরোনামে খবর প্রকাশিত হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ইউনিয়ন ব্যাংকএনসিসি ব্যাংকবাংলাদেশ ব্যাংকমার্কেন্টাইল ব্যাংকযমুনা ব্যাংকসাউথইস্ট ব্যাংকস্ট্যান্ডার্ড ব্যাংক

এই বিভাগ থেকে আরও পড়ুন

লাপাত্তা ই-কমার্স প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আটক
ই-কমার্স

লাপাত্তা ই-কমার্স প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা আটক

ই-কমার্স নীতিমালা: সাত দিনে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা
ই-কমার্স

ই-কমার্স নীতিমালা: সাত দিনে পণ্য ডেলিভারি না দিলে জরিমানা

ঈদ উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে দারাজের ‘ঈদ শপিং ফেস্ট’
ই-কমার্স

ঈদ উৎসবে বাড়তি মাত্রা যোগ করতে দারাজের ‘ঈদ শপিং ফেস্ট’

প্রিমিয়ার ব্যাংক
অর্থ ও বাণিজ্য

প্রথম প্রান্তিকে প্রিমিয়ার ব্যাংকের লোকসান ১০৮ কোটি টাকা

আন্তর্জাতিক ডেবিট কার্ড চালুর সুবিধা পাচ্ছে বাংলাদেশিরা
অর্থ ও বাণিজ্য

ঋণ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের বিরুদ্ধে মামলা

উত্তরাঞ্চলে ফারমার্স সেন্টার চালু করলো এগ্রিটেক স্টার্টআপ ‘ফসল’ ও ‘সেফ’
অর্থ ও বাণিজ্য

উত্তরাঞ্চলে ফারমার্স সেন্টার চালু করলো এগ্রিটেক স্টার্টআপ ‘ফসল’ ও ‘সেফ’

Load More

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোনের সিমে সুনির্দিষ্ট কর প্রত্যাহার
টেলিকম

এক এনআইডিতে সর্বোচ্চ ৫ সিম

অবৈধ মোবাইল হ্যান্ডসেট শনাক্ত ও নিবন্ধনে বিটিআরসির এনইআইআর ব্যবস্থা
নির্বাচিত

আনঅফিশিয়াল ফোন বন্ধে এবার চূড়ান্ত পদক্ষেপ নিতে চায় বিটিআরসি

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

এআই ডেটা সেন্টারের চাপে পরিবেশ রক্ষায় হিমশিম খাচ্ছে মাইক্রোসফট
প্রযুক্তি সংবাদ

২৪ ঘণ্টা পর সচল হলো মাইক্রোসফটের ইমেইল ও সেবা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

ড্যাজলের বিরুদ্ধে ইনঅ্যাকটিভ দাবি করে অ্যাকটিভ স্যামসাং ফোন বিক্রির অভিযোগের ইনভয়েস ও কথোপকথনের স্ক্রিনশট

‘ইনঅ্যাকটিভ’ বলে অ্যাকটিভ ফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

‘ইনঅ্যাকটিভ’ বলে আগে অ্যাকটিভ আইফোন বিক্রির অভিযোগ ড্যাজলের বিরুদ্ধে

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন
প্রযুক্তি সংবাদ

টেকজুমে সংবাদ প্রকাশের পর ড্যাজল থেকে আইফোন ১৮ প্রো ম্যাক্স রিপ্লেসমেন্ট পেলেন রোকন

নতুন ও অব্যবহৃত (ইনঅ্যাকটিভ) বলে বিক্রি করা আইফোনের...

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

বাংলাদেশে ওয়াই-ফাই ৮ উন্মোচন করল টিপি-লিংক

দেশের বাজারে অনার ৬০০এস ৫জি উন্মোচন

দেশে ৬০০এস ৫জি নিয়ে এলো অনার, প্রকাশ করল নতুন ব্র্যান্ড অ্যান্থেম

এআই ডেস্কটপ আনল এমএসআই

এআই ডেস্কটপ আনল এমএসআই

মাসের সবচেয়ে পঠিত

২৪ মাসের গ্যারান্টি নিয়েও সেবা নেই, ড্যাজলের বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

৭৯৭ টাকা দিয়ে ২৪ মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি, নষ্ট ইয়ারবাড বদলে দিচ্ছে না ড্যাজল

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

নকিয়ার ডিজাইনে আসছে নতুন এইচএমডি ফ্লিপ ফোন

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 January 2026

স্ট্যান্ডার্ড ব্যাংকের এমডি পুনর্নিয়োগে কেন্দ্রীয় ব্যাংকের না

Techzoom.TV |
TechzoomTV