Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ৪ মার্চ ২০২৬
ইরানের পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে এগিয়ে খামেনির ছেলে মোজতবা
Share on FacebookShare on Twitter

ইরানের রাজনৈতিক আকাশে এখন পালাবদলের সুর। দেশটির দীর্ঘদিনের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর তার উত্তরসূরি নির্বাচন নিয়ে তেহরানে চলছে তীব্র জল্পনা-কল্পনা।

মঙ্গলবার ইরানের প্রভাবশালী আলেমদের পরিষদ ‘অ্যাসেম্বলি অব এক্সপার্টস’-এর এক রুদ্ধদ্বার বৈঠকে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলে মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা করার বিষয়টি সবচেয়ে জোরালোভাবে উঠে এসেছে।

সংশ্লিষ্ট তিন ইরানি কর্মকর্তার বরাতে জানা গেছে, বুধবার সকালেই তার নাম ঘোষণা করা হতে পারে। যদিও নিরাপত্তা ঝুঁকি—বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য হামলার আশঙ্কায় কিছু আলেম আপত্তিও তুলেছেন।

৫৬ বছর বয়সী মোজতবা খামেনি দীর্ঘদিন ধরে পর্দার অন্তরাল থেকে ইরানের শাসনব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। বিশেষ করে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ‘রেভল্যুশনারি গার্ডস’ বা আইআরজিসির সঙ্গে তার সম্পর্ক অত্যন্ত নিবিড়।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ওয়ালি নাসরের মতে, মোজতবা খামেনিকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হলে তা প্রমাণ করবে যে, ইরানের রাষ্ট্রযন্ত্র এখন পুরোপুরি কট্টরপন্থী রেভল্যুশনারি গার্ডসের নিয়ন্ত্রণে চলে গেছে। তেহরানের বিশ্লেষক মেহেদি রহমতিও মনে করেন, দীর্ঘ সময় ধরে নিরাপত্তা ও সামরিক নীতিমালার সমন্বয়ক হিসেবে কাজ করার অভিজ্ঞতাই মোজতবাকে বর্তমান সংকটে ‘সঠিক পছন্দ’ হিসেবে দাঁড় করিয়েছে। তবে তিনি সতর্ক করেছেন যে, সমর্থকদের একটি অংশ তাকে তাঁর ‘শহীদ’ পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে দেখলেও, বিরোধীরা মনে করছেন মোজতবার ক্ষমতা গ্রহণ রাজতান্ত্রিক শাসনব্যবস্থারই নামান্তর হবে।

মোজতবা খামেনি ছাড়াও এই পদের জন্য আরো দুইজনের নাম আলোচনায় রয়েছে। তারা হলেন বর্তমান অন্তর্বর্তী নেতৃত্ব কাউন্সিলের সদস্য আলিরেজা আরাফি এবং ইসলামি বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির নাতি সাইয়্যেদ হাসান খোমেনি। এই দুই প্রার্থীই মূলত তুলনামূলকভাবে মধ্যপন্থী হিসেবে পরিচিত। তবে রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, মোজতবা খামেনি যদি ক্ষমতায় আসেন, তবে তিনি সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের মতো আধুনিক কিন্তু কঠোর ধাঁচের নেতা হিসেবে আবির্ভূত হতে পারেন।

এদিকে ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের এই রাজনৈতিক পরিস্থিতির ওপর নজর রাখার কথা জানিয়েছেন। অন্যদিকে, ইরানের অভ্যন্তরে গত কয়েক মাসের বিক্ষোভে হতাহতের ঘটনায় মানবাধিকার সংস্থাগুলো উদ্বেগ প্রকাশ করেছে। ইজরায়েলি হামলার আশঙ্কায় মঙ্গলবার আলেমদের পরিষদ ভার্চুয়ালি বৈঠক করলেও শেষ পর্যন্ত কে ইরানের মসনদে বসছেন, তা এখন সময়ের অপেক্ষা। মোজতবার স্ত্রী, মা এবং এক পুত্রও আলী খামেনির সঙ্গে সাম্প্রতিক হামলায় প্রাণ হারিয়েছেন বলে ইরান সরকার নিশ্চিত করেছে, যা এই উত্তরাধিকার লড়াইয়ে যোগ করেছে এক ভিন্ন মাত্রা।

এই বিভাগ থেকে আরও পড়ুন

ই-কমার্সে ময়মনসিংহের “পান” সম্ভাবনা
বিবিধ

ই-কমার্সে ময়মনসিংহের “পান” সম্ভাবনা

ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪- এর বিজয়ীর নাম ঘোষণা
বিবিধ

ডিপিএস এসটিএস শেফ মিনিস্টার ২০২৪- এর বিজয়ীর নাম ঘোষণা

বিবিধ

সহজ: ট্রেনের টিকিট নিয়ে রনির অভিযোগ সঠিক নয়

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন
বিবিধ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের স্পন্সর ওয়ালটন

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে
বিবিধ

দুবাই ছাড়ছেন বাসিন্দারা, পোষা প্রাণী পড়ে আছে রাস্তাঘাটে

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’
বিবিধ

‘কোনো সীমারেখা নেই, মধ্যপ্রাচ্যে সব মার্কিন-ইসরায়েলি স্থাপনা এখন বৈধ লক্ষ্যবস্তু’

Load More

ট্রেন্ডিং টপিক

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন
অটোমোবাইল

দেশব্যাপী র‍্যালি ও ফ্রি সার্ভিস ক্যাম্পেইন

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল
অটোমোবাইল

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি
অর্থ ও বাণিজ্য

অন্ধকারে গ্রাম বাংলা: লোডশেডিংয়ে পুড়ছে বরিশাল-রাজশাহী, ব্যাহত শিল্প ও কৃষি

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল
প্রযুক্তি বাজার

গুচিকে নিয়ে স্মার্ট চশমার বাজারে ফিরছে গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix