Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬
মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক
Share on FacebookShare on Twitter

আধুনিক নকশা আর পরিচ্ছন্ন ‘স্টক অ্যান্ড্রয়েড’ অভিজ্ঞতার আকর্ষণে মটোরোলা স্মার্টফোন কিনে এখন বিপাকে পড়েছেন দেশের বহু গ্রাহক। গত কয়েক মাস ধরে ব্র্যান্ডটির নির্দিষ্ট কিছু মডেলে নেটওয়ার্ক ও কানেক্টিভিটি নিয়ে গুরুতর সমস্যা দেখা দিচ্ছে, যা এখন গ্রাহকদের জন্য ‘গলার কাঁটা’ হয়ে দাঁড়িয়েছে।

বিশেষ করে ইনডোর সিগন্যাল ড্রপ, সচল ফোন ‘বন্ধ’ দেখানো এবং কল না আসার মতো ‘ভুতুড়ে’ সব সমস্যায় অতিষ্ঠ ব্যবহারকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন। ২০২৬ সালে এসে যখন দেশে ফাইভজি প্রযুক্তির বিস্তার ঘটছে, তখন এমন মৌলিক সমস্যা ব্র্যান্ডটির বিশ্বাসযোগ্যতাকে বড় প্রশ্নের মুখে ফেলেছে।

মটোরোলার বিভিন্ন ব্যবহারকারী গ্রুপ ঘুরে দেখা গেছে, ‘মটোরোলা ৬০ ফিউশন’, ‘মটো ৫০’ এবং ‘৬০ প্রো’সহ বেশি কিছু মডেলের ব্যবহারকারীরা সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন।

রেদওয়ানুল হক নামে এক ভুক্তভোগী তাঁর অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, “আমার মটোরোলা সিক্সটিন ফিউশন ফোনে মাঝে মাঝে সিগন্যাল থাকলেও সিম বন্ধ দেখায়। কেউ কল দিলে ফোন বন্ধ পায়। ফোন অফ-অন করলে ঠিক হয়, কিন্তু কিছুক্ষণ পর আবার একই অবস্থা। আরও অবাক করা বিষয় হলো, চার্জে দিলেও চার্জ নেয় না, রিস্টার্ট না দেওয়া পর্যন্ত চার্জিং শুরু হয় না।”

একই ধরনের সমস্যার কথা জানিয়েছেন তৌহিদুল ইসলাম জিসান। তিনি বলেন, “সিমের নেটওয়ার্ক ফুল দেখাচ্ছে, ডাটা দিয়ে সব কাজ করা যাচ্ছে। কিন্তু কল আসছেও না, যাচ্ছেও না।”

এস এন পারভেজ ফকির এবং মো. টনিকের মতো আরও অনেক গ্রাহক অভিযোগ করেছেন যে, ফোন সচল থাকা সত্ত্বেও অন্য কেউ ফোন দিলে তা ‘বন্ধ’ বা ‘অপ্রাপ্য’ দেখায়। অনেক ক্ষেত্রে বাসার ভেতরে বা লিফটে ঢুকলেই ফোন ‘নো সার্ভিস’ মোডে চলে যাচ্ছে, যেখানে একই স্থানে অন্য ব্র্যান্ডের ফোনে শক্তিশালী সিগন্যাল বজায় থাকছে।

প্রযুক্তি বিশেষজ্ঞদের মতে, মটোরোলার এই সংকটের মূলে রয়েছে তাদের মডেমের ‘সফটওয়্যার অপ্টিমাইজেশন’ এবং বাংলাদেশের টেলিকম অপারেটরদের নেটওয়ার্ক প্রোটোকলের সাথে সমন্বয়হীনতা।

বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত একটি ‘আইএমএস (IMS) রেজিস্ট্রেসন এরর’। ফোন যখন ফোরজি বা ফাইভজি নেটওয়ার্কে থাকে, তখন ভয়েস কলের জন্য একে একটি বিশেষ চ্যানেলে সক্রিয় থাকতে হয়। মটোরোলার অনেক মডেলে ডাটা কানেকশন সচল থাকলেও ভয়েস চ্যানেলটি ‘আইডল’ বা নিষ্ক্রিয় হয়ে পড়ে। ফলে স্ক্রিনে নেটওয়ার্ক বার থাকলেও আদতে ফোনটি কল গ্রহণে ব্যর্থ হয়। ইনডোর সিগন্যাল ড্রপের পেছনে ফোনের এন্টেনা ডিজাইনের ‘লো গেইন’কে দায়ী করছেন অনেক প্রকৌশলী।

বিশ্লেষকদের মতে, এটি এক ধরণের কৌশল। বাহ্যিক চাকচিক্য আর কাগজের কলমে বেশি স্পেসিফিকেশন দেখিয়ে গ্রাহক টানলেও, একটি ফোনের মূল কাজ অর্থাৎ নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করার ক্ষেত্রে চরম অবহেলা করা হয়েছে।

কেন মটোরোলা ফোন এখন এড়িয়ে চলবেন?
বর্তমান পরিস্থিতিতে কেন গ্রাহকদের মটোরোলা ফোন কেনা উচিত নয়, সে বিষয়ে প্রযুক্তি বিশ্লেষকরা বেশ কিছু গুরুত্বপূর্ণ কারণ উল্লেখ করেছেন:

অনির্ভরযোগ্য যোগাযোগ: স্মার্টফোনের মূল কাজ নিরবচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করা। কিন্তু মটোরোলার এই ‘ঘোস্ট নেটওয়ার্ক’ সমস্যার কারণে জরুরি মুহূর্তে গুরুত্বপূর্ণ কল মিস করার উচ্চ ঝুঁকি থাকে।

সফটওয়্যার বাগ: সাম্প্রতিক সিস্টেম আপডেটের পর নেটওয়ার্কের পাশাপাশি চার্জিং সমস্যাও দেখা দিচ্ছে। এটি প্রমাণ করে যে মটোরোলার সফটওয়্যার টিম স্থানীয় নেটওয়ার্কের উপযোগী করে আপডেট দিতে ব্যর্থ হচ্ছে।

রিস্টার্ট বিড়ম্বনা: বারবার ফোন রিস্টার্ট দিয়ে নেটওয়ার্ক ফিরে পাওয়া কোনো স্থায়ী সমাধান নয়, যা আধুনিক প্রিমিয়াম ফোনের ক্ষেত্রে অগ্রহণযোগ্য।

পুনঃবিক্রয় মূল্য হ্রাস: এই ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার ত্রুটির খবর ছড়িয়ে পড়ায় সেকেন্ড-হ্যান্ড মার্কেটে মটোরোলার চাহিদা এবং দাম দ্রুত কমে যাচ্ছে।

মটোরোলা বাংলাদেশের পক্ষ থেকে এখন পর্যন্ত এই সমস্যাগুলো নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা কার্যকর সফটওয়্যার প্যাচ (Update) দেওয়া হয়নি। সমাধান না আসা পর্যন্ত মটোরোলার এই মডেলগুলো এড়িয়ে চলাই নিরাপদ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: মটোরোলামটোরোলা ১৬ ফিউশনমটোরোলা ফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

কোয়াড কার্ভড ওয়াটারফল ডিসপ্লের ফোন!
লিড স্টোরি

কোয়াড কার্ভড ওয়াটারফল ডিসপ্লের ফোন!

নাসার তোলা ছবিতে তোলপাড়, মঙ্গলগ্রহে এলিয়েনের পায়ের ছাপ!
নির্বাচিত

নাসার তোলা ছবিতে তোলপাড়, মঙ্গলগ্রহে এলিয়েনের পায়ের ছাপ!

ইয়ামাহা স্কুটারের দাম বাড়ল
অটোমোবাইল

ব্যাটারিচালিত স্কুটার কেনার আগে যা জানা জরুরি

ঢাকায় ৫ দিনে ই-কমার্স পণ্য ডেলিভারি বাধ্যতামূলক
নির্বাচিত

ঢাকায় ৫ দিনে ই-কমার্স পণ্য ডেলিভারি বাধ্যতামূলক

ডাব্লুডাব্লুডিসি ২০২০: নতুন যা কিছু নিয়ে এল অ্যাপল
প্রযুক্তি সংবাদ

মাসে একটি কোম্পানি অধিগ্রহণ করে অ্যাপল

ভাইবারে মনের মতো স্টিকার
প্রযুক্তি সংবাদ

ভাইবারে মনের মতো স্টিকার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা
প্রযুক্তি সংবাদ

চট্টগ্রামে ট্রাফিক জোনে বসছে এআই প্রযুক্তির ক্যামেরা

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

২০৩০ সাল নাগাদ দেশকে বৈশ্বিক প্রযুক্তি কেন্দ্র করতে ইলেকট্রনিকস শিল্পে দীর্ঘমেয়াদি প্রণোদনার পরিকল্পনা

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
কিভাবে করবেন

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ এপ্রিল ২০২৬

মটোরোলা ফোনের নেটওয়ার্ক ও চার্জিং বিভ্রাট, বিড়ম্বনায় গ্রাহক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix