Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বেজোস ও অ্যামাজন সম্পর্কে অজানা তথ্য

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ৭ জুলাই ২০১৯
বেজোস ও অ্যামাজন সম্পর্কে অজানা তথ্য
Share on FacebookShare on Twitter

২৫ বছর আগে গৃহীত ছোট্ট একটি উদ্যোগ বিশ্বকে বদলে দিয়েছে। ১৯৯৪ সালের ৫ জুলাই জেফ্রি বেজোস (জেফ বেজোস) ‘অ্যামাজন’ নামে একটি কোম্পানি নিবন্ধন করেছিলেন, যা এরই মধ্যে মানুষের খরচের ধরন ও ভোক্তাদের পণ্য কেনার আচরণে আমূল পরিবর্তন এনেছে। এ পর্যন্ত আসতে জেফ বেজোস ও অ্যামাজনকে অনেক চড়াই-উতরাই পেরোতে হয়েছে। অ্যামাজনের কল্যাণে বেজোস এখন বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি এবং অ্যামাজন ব্যক্তি খাতের অন্যতম দামি ও বৃহৎ কোম্পানি। বেজোস ও অ্যামাজনের অজানা তথ্য নিয়ে আয়োজন

‘অ্যামাজন’ নামটি অনভিপ্রেত ছিল
বর্তমান বিশ্বের সবচেয়ে বড় খুচরা পণ্য বিক্রেতা অ্যামাজন, কিন্তু এর কোনো দোকান নেই। উদ্যোগের নাম ‘অ্যামাজন’ দেয়ার পরিকল্পনা ছিল না জেফ বেজোসের। তিনি জাদুকরী শব্দ অ্যাব্রাক্যাডাব্রার সঙ্গে মিল রেখে উদ্যোগের নাম ‘ক্যাডাব্রা’ রাখতে চেয়েছিলেন। কিন্তু ক্যাডাব্রার উচ্চারণ ক্যাডাভার (মরদেহ) শব্দের সঙ্গে মিল থাকায় নামটি এড়িয়ে যাওয়ার জন্য বেজোসকে রাজি করাতে পেরেছিলেন তার আইনজীবী।

দ্বিতীয় নির্ধারিত নামটিও অ্যামাজন ছিল না
জেফ বেজোস তার উদ্যোগের জন্য দ্বিতীয় যে নাম দিতে চেয়েছিলেন, সেটিও অ্যামাজন ছিল না। ক্যাডাব্রা বাদ দেয়ার পর উদ্যোগের নাম ‘রিলেন্টলেস’ দিতে চেয়েছিলেন তিনি। কিন্তু এ নামও কোনো কারণে বাদ পড়ে।

লোগোয় ‘এ’ ও ‘জি’ ব্যবহারের কারণ
অ্যামাজনের লোগো দেখতে স্মাইলির মতো। এর মাধ্যমে কার্যক্রম সম্পর্কে বিস্তারিত বোঝানোর চেষ্টা করা হয়েছে। অর্থাৎ ‘আমরা পৃথিবীর যেকোনো প্রান্তে, সব ধরনের জিনিসপত্র সরবরাহ করতে পেরে খুশি।’ পরে অ্যামাজন জানায়, ভোক্তা চাহিদা অনুযায়ী সব ধরনের পণ্য সরবরাহই অ্যামাজনের প্রধান লক্ষ্য। অর্থাৎ আমরা এ টু জি সর্বত্রই আছি।

প্রকৌশলী নিয়োগে ডেটিং অ্যাপ ব্যবহার
২০১৭ সালে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের প্রকৌশলী নিয়োগের জন্য ডেটিং অ্যাপ টিন্ডার ব্যবহার করেছিল অ্যামাজন। টিন্ডারে দেয়া বিজ্ঞাপনে বলা হয়েছিল, আপনি যদি অ্যামাজনের ক্লাউড সেবা বিভাগে কাজ করতে আগ্রহী হয়ে থাকেন, তাহলে ডান দিকে সোয়াইপ করুন।

অ্যাপল প্রতি মাসে অ্যামাজনকে ৩ কোটি ডলার পরিশোধ করে
অ্যামাজন ওয়েব সার্ভিসের সেবা ব্যবহারের জন্য প্রযুক্তি কোম্পানি অ্যাপল প্রতি মাসে অ্যাপলকে ৩ কোটি ডলার পরিশোধ করে আসছে। অ্যাপলের দাবি, বিশ্বব্যাপী শতকোটি আইফোন ডিভাইস ব্যবহার হচ্ছে। এ বিপুলসংখ্যক আইফোন ব্যবহারকারী প্রতিনিয়ত অসংখ্য তথ্য উৎপাদন করছে, যা সংরক্ষণে অ্যামাজন ওয়েব সার্ভিস ব্যবহার করছে অ্যাপল।

অ্যামাজনে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন নিষিদ্ধ
২০০৪ সালে কর্মীদের বিভিন্ন বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দেয়া আনুষ্ঠানিকভাবে নিষিদ্ধ করে অ্যামাজন। এর পরিবর্তে কর্মীদের চার থেকে ছয় পেজের মধ্যে নতুন আইডিয়া বিষয়ে লেখার পরামর্শ দেয়া হয়।

পে টু কুইট প্রোগ্রাম
কর্মীদের জন্য ‘পে টু কুইট’ অফার চালু আছে অ্যামাজনে। অর্থাৎ কোনো কর্মী স্বেচ্ছায় অ্যামাজন ছাড়তে চাইলে তাকে ৫ হাজার ডলার পরিশোধ করে প্রতিষ্ঠানটি। কর্মীরা অ্যামাজনকে কতটা ভালোবাসে, সেটা যাচাই করার জন্য এ প্রোগ্রাম। কোনো কর্মী এ প্রোগ্রামের আওতায় অ্যামাজন ছাড়লে তিনি স্থায়ীভাবে প্রতিষ্ঠানটিতে কাজের সুযোগ হারান।

অ্যামাজনে রোবটের আধিপত্য
বিশ্বব্যাপী অ্যামাজনের ওয়্যারহাউজগুলোয় ৪৫ হাজারের বেশি রোবট কাজ করছে। পণ্য সরবরাহ কার্যক্রম আরো উন্নত ও সহজ করতে ক্রমান্বয়ে রোবটের সংখ্যা বাড়াচ্ছে প্রতিষ্ঠানটি।

বই ছিল প্রথম বিক্রীত পণ্য
অ্যামাজনের কার্যক্রম শুরুই হয়েছিল ইন্টারনেটভিত্তিক বই কেনাবেচার ওয়েবসাইট হিসেবে। ১৯৯৫ সালের ৩ এপ্রিল ‘ফ্লুইড কনসেপ্টস অ্যান্ড ক্রিয়েটিভ অ্যানালজিস’ নামে প্রথম বই বিক্রি করে অ্যামাজন। যদিও অ্যামাজন ডটকম এখন সব ধরনের পণ্য বিক্রি করছে। বিশ্বব্যাপী পণ্য ক্রয়ের সুবিধা দিচ্ছে প্রতিষ্ঠানটি।

সূত্র: গ্যাজেটস নাউ

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শক্তিশালী প্রসেসরে আসছে নতুন ফোল্ডেবল স্মার্টফোন
নির্বাচিত

চলতি বছর ফোল্ডেবলের বিক্রি বাড়বে ৫৫%

নতুন স্মার্ট টিভি কেনার আগে
নির্বাচিত

নতুন স্মার্ট টিভি কেনার আগে

লকডাউনে প্রতি ঘণ্টায় ৯০ কোটি কামিয়েছেন মুকেশ আম্বানি
নির্বাচিত

লকডাউনে প্রতি ঘণ্টায় ৯০ কোটি কামিয়েছেন মুকেশ আম্বানি

ওয়ালটন ল্যাপটপ-ডেস্কটপ ও এক্সেসরিজে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক
ছাড় ও অফার

ওয়ালটন ল্যাপটপ-ডেস্কটপ ও এক্সেসরিজে ১০০% পর্যন্ত ক্যাশব্যাক

যেভাবে পাওয়া যাবে ই-পাসপোর্ট
নির্বাচিত

ই-পাসপোর্ট সম্পর্কে যা যা জানা জরুরী!

কোন কোন পাসওয়ার্ড হ্যাকিংয়ের ঝুঁকি বাড়ায়?
কিভাবে করবেন

এই সেই ‘বিপজ্জনক’ ৫০ পাসওয়ার্ড

Load More

ট্রেন্ডিং টপিক

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি
নির্বাচিত

দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

চীনে মিড-রেঞ্জ স্মার্টফোন ‘ভিভো এস৫০টি ভাইটালিটি এডিশন’ উন্মোচন

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি
টেলিকম

দুদকের কালো তালিকাভুক্তির সুপারিশের মধ্যেই হুয়াওয়ের খরচে চীন সফরে টেলিটক এমডি

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?
নির্বাচিত

৮,০০০ এমএএইচ ব্যাটারি ও মিলিটারি-গ্রেড সুরক্ষা, রিয়েলমি পি৪আর কেমন?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি
প্রযুক্তি সংবাদ

রেকর্ড দামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি

রেকর্ডমূল্যে নিলামে বিক্রি হলো ফেরারির প্রথম বৈদ্যুতিক গাড়ি...

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

হোটেলের ওয়াই-ফাই ব্যবহারে সতর্ক থাকার পরামর্শ মাইক্রোসফটের

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

ভুয়া ও ক্ষতিকর কনটেন্ট ঠেকাতে সমন্বিত উদ্যোগের আহ্বান

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৭ জুলাই ২০১৯

বেজোস ও অ্যামাজন সম্পর্কে অজানা তথ্য

Techzoom.TV |
TechzoomTV