Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৮ জুলাই ২০১৯
প্লে স্টোরেও ভুয়া অ্যাপ
Share on FacebookShare on Twitter

গুগল প্লে স্টোরে ‘আপডেটস ফর স্যামসাং’ নামে একটি ভুয়া অ্যাপ শনাক্ত করা হয়েছে। এ অ্যাপের ডাউনলোড কোটিবার ছাড়িয়েছে। বিশেষজ্ঞদের দাবি, স্যামসাং ডিভাইস ব্যবহারকারীরা এ ভুয়া অ্যাপ ডাউনলোড করে ক্ষতির মুখে পড়তে পারেন। বেহাত হতে পারে গুরুত্বপূর্ণ তথ্য। কাজেই গুগল প্লে স্টোরে থাকা বিভিন্ন ভুয়া অ্যাপ থেকে সাবধান। খবর সিনেট।

গুগল প্লে স্টোরে অসংখ্য অ্যাপ রয়েছে। সব অ্যাপ কিন্তু নিরাপদ নয়। আপডেটস ফর স্যামসাং নামের ভুয়া অ্যাপের অনেক ডাউনলোডকারী জানিয়েছেন, এটা আসলে কিছুই না। সম্পূর্ণ ভুয়া একটি অ্যাপ। এ অ্যাপকে আক্রমণাত্মক বিজ্ঞাপন সরবরাহকারী প্লাটফর্মও বলা যেতে পারে।

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, একটি ভুয়া অ্যাপের ডাউনলোড কোটিবার ছাড়িয়ে যাওয়া মোটেও ভালো নয়। এটি অসংখ্য অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীর ক্ষতির কারণ হতে পারে। কারণ বিশ্ব এরই মধ্যে ভুয়া অ্যাপের মাধ্যমে ডিভাইস ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে নেয়ার বেশ কয়েকটি বড় ঘটনা প্রত্যক্ষ করেছে।

সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান সিএসআইএস সিকিউরিটি গ্রুপের বিশেষজ্ঞরা জানান, আপডেটস ফর স্যামসাং নামের অ্যাপটি অ্যান্ড্রয়েড ফার্মওয়্যার হালনাগাদের ভুয়া প্রতিশ্রুতি দেয়। এর ডাউনলোডের তথ্য চোখে পড়ার মতো। ভুয়া অ্যাপ মোবাইল সিম আনলক সেবার নামে ব্যবহারকারীদের কাছ থেকে ১৯ দশমিক ৯৯ ডলার দাবি করে। ভুয়া এ অ্যাপ কৌশলে ব্যবহারকারীর ক্ষতি করছে। এ অ্যাপ ইনস্টল করা হলে তা একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানের পেজে নিয়ে যায়। সেখান থেকে ফার্মওয়্যার হালনাগাদ দেয়ার জন্য ব্যবহারকারীর কাছে অর্থ চাওয়া হয়। তবে অনেকেরই অভিযোগ, অর্থ পরিশোধ করা হলেও সেখান থেকে কোনো ফার্মওয়্যার হালনাগাদ প্যাকেজ পাওয়া যায় না। সিএসআইএস সিকিউরিটি গ্রুপের বিশেষজ্ঞরা পরীক্ষা করেও একই ফল পেয়েছেন। অর্থাৎ তারা ফার্মওয়্যার হালনাগাদ সম্পন্ন করতে ব্যর্থ হয়েছেন।

আপডেটস ফর স্যামসাং অ্যাপটিতে অর্থ পরিশোধ করে যেকোনো অপারেটরে সিমকার্ড আনলক করার সুবিধা দেয়ার প্রতিশ্রুতি দেয়া হয়। অথচ অ্যাপটি গুগল প্লে সাবসক্রিপশনের পরিবর্তে সিম আনলকের সুবিধা দেয়ার জন্য নিয়মবহির্ভূতভাবে অন্য উৎসের মাধ্যমে অর্থ সংগ্রহ করে।

বিশেষজ্ঞদের ভাষ্যে, এ প্রতিবেদন প্রকাশের মুহূর্তেও গুগল প্লে স্টোরে আপডেটস ফর স্যামসাং নামের ভুয়া অ্যাপটির উপস্থিতি দেখা গেছে। ডিভাইস ব্যবহারকারীদের যেকোনো ফার্মওয়্যার হালনাগাদ পেতে প্রকৃত উৎস ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে। স্যামসাং ডিভাইস ব্যবহারকারীদের ফার্মওয়্যার হালনাগাদের জন্য তৃতীয় কোনো মাধ্যমের দ্বারস্থ না হয়ে সেটিংস মেনু থেকে সফটওয়্যার হালনাগাদের অপশন ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি
প্রযুক্তি সংবাদ

প্রতিটি ফোন কল, অ্যাপ ও ঘরে এআই চান ধনকুবের আম্বানি

আধুনিক জীবনধারায় ভিন্নতা আনতে হুয়াওয়ে দেখাল স্মার্ট অ্যাকসেসরিজ
প্রযুক্তি বাজার

আধুনিক জীবনধারায় ভিন্নতা আনতে হুয়াওয়ে দেখাল স্মার্ট অ্যাকসেসরিজ

আইফোন এস ই৩: সাধ্যের মধ্যে অ্যাপলের ভালো ফোন
নির্বাচিত

আইফোন এস ই৩: সাধ্যের মধ্যে অ্যাপলের ভালো ফোন

হাই কনফিগার নিয়ে আসছে টিকওয়াচ প্রো এস
প্রযুক্তি সংবাদ

হাই কনফিগার নিয়ে আসছে টিকওয়াচ প্রো এস

বাংলায় ওয়েবপেজ পড়ে শোনাবে গুগল
প্রযুক্তি সংবাদ

বাংলায় ওয়েবপেজ পড়ে শোনাবে গুগল

ওয়ালটন তাকিওন ই-বাইক
অটোমোবাইল

সাশ্রয়ী ও পরিবেশবান্ধব ওয়ালটন তাকিওন ই-বাইকে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক

Load More

ট্রেন্ডিং টপিক

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার
প্রযুক্তি সংবাদ

৪০ বছরেও এমন সংকট দেখেনি মেমোরি বাজার

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে
নির্বাচিত

একসঙ্গে দুটি ইয়ারবাডস আনছে হুয়াওয়ে

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

স্টার্টআপে উদ্ভাবনের পথে চুয়েটের নতুন গতি
প্রযুক্তি সংবাদ

স্টার্টআপে উদ্ভাবনের পথে চুয়েটের নতুন গতি

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

DSLR-এর বিকল্প হতে পারে অপো ফাইন্ড এক্স ৯ আলট্রা, ভ্রমণপ্রেমীদের জন্য ক্যামেরা ফোনে নতুন চমক

শীর্ষে স্যামসাং, ঘাড়ে নিঃশ্বাস ফেলছে টেকনো-ইনফিনিক্স

২৫ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন, কোনটি কেনার আগে কী জানা জরুরি?

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন
অর্থ ও বাণিজ্য

আইএফআইসি ব্যাংকে মেহমুদের পারিবারিক কমিশন বাণিজ্য: সংকটে প্রাতিষ্ঠানিক সুশাসন

দীর্ঘদিন ধরে নানামুখী ঋণ জালিয়াতি ও অব্যবস্থাপনার ভারে...

দেশে অনলাইন জুয়ায় আসক্ত ৫০ লাখের বেশি মানুষ!

জুয়া ও হুন্ডির অভিযোগ: ৫৫ হাজার এমএফএস অ্যাকাউন্ট ফ্রিজ করল বিএফআইইউ

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

অপোর নতুন ইয়ারবাডে থাকছে নয়েজ ক্যানসেলেশন সুবিধা

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

ডিজিটাল মার্কেটিং অ্যাওয়ার্ডে এশিয়াটিকের ২১ পুরস্কার

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ জুলাই ২০১৯

প্লে স্টোরেও ভুয়া অ্যাপ

Techzoom.TV |
TechzoomTV