Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Friday, 12 June 2026
জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন
Share on FacebookShare on Twitter

দেশের জিডিপিতে তথ্যপ্রযুক্তি ও টেলিযোগাযোগ খাতের অবদান বর্তমানের মাত্র ১-২ শতাংশ থেকে আগামী পাঁচ বছরের মধ্যে ১০ শতাংশে উন্নীত করার এক দূরদর্শী ও মেগা মহাপরিকল্পনা গ্রহণ করেছে নতুন সরকার। এছাড়া দেশে তথ্যপ্রযুক্তি খাতের বিকাশ এবং নতুন উদ্যোক্তাদের উৎসাহিত করতে আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে এককালীন ৫০০ কোটি টাকার একটি বিশেষ ‘স্টার্ট-আপ তহবিল’ গঠনের প্রস্তাব করা হয়েছে। আজ ১১ জুন, বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আইসিটি, টেলিযোগাযোগ ও বিজ্ঞান-প্রযুক্তি খাতের এই সামগ্রিক সংস্কার ও আধুনিকায়নের রোডম্যাপ ঘোষণা করেন।

বাজেট বক্তৃতায় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী বলেন, বর্তমান বৈশ্বিক প্রেক্ষাপটে আইসিটি এবং টেলিকম একটি বিপুল সম্ভাবনাময় সেক্টর, যা আগামী দিনে বাংলাদেশের অর্থনীতির অন্যতম মূল চালিকাশক্তি হয়ে উঠবে। দেশব্যাপী সাশ্রয়ী, নির্ভরযোগ্য ও উচ্চগতির ইন্টারনেট নিশ্চিত করতে ইতিমধ্যেই সরকার ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু করেছে। সরকারের প্রথম ১০০ দিনের সফলতার খতিয়ান তুলে ধরে তিনি জানান, ইতিমধ্যেই দেশের সকল বিমানবন্দর, ৭টি গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন এবং সকল আন্তঃনগর ট্রেনে বিশ্বমানের উচ্চগতির ফ্রি ইন্টারনেট সুবিধা চালু করা হয়েছে, যার সুফল জনগণ পেতে শুরু করেছে। এছাড়া গত ৪ মাসে দেশে ৪১ লক্ষ নতুন ফোর-জি (4G) মোবাইল সংযোগ এবং ৪ লক্ষ উচ্চগতির ব্রডব্যান্ড সংযোগ প্রদান করা সম্ভব হয়েছে। খাতের টেকসই উন্নয়নে আগামী ২ বছরের মধ্যে দেশের ৯০ শতাংশ জনগোষ্ঠীর কাছে ফাইভ-জি (5G) সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সকল মোবাইল অপারেটরদের সাথে নিয়ে কার্যক্রম শুরু করা হয়েছে। একই সাথে গ্রাম ও শহরে ১০০ এমবিপিএস (100 Mbps) থেকে ১ জিবিপিএস (1 Gbps) গতির ব্রডব্যান্ড ইন্টারনেট নিশ্চিত করার পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকারি-বেসরকারি সেবা সহজ ও ক্যাশলেস ডিজিটাল ইকোনমি নিশ্চিত করতে ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার (DPI) এবং ‘ওয়ান সিটিজেন, ওয়ান আইডি, ওয়ান ওয়ালেট’ (One Citizen, One ID, One Wallet) চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রযুক্তি খাতের সক্ষমতা বৃদ্ধি ও গ্লোবাল হাব তৈরির বিষয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সেমিকন্ডাক্টর প্রযুক্তি খাতে সক্ষমতা বৃদ্ধির জন্য দেশ ও বিদেশের প্রযুক্তিবিদ এবং উদ্যোক্তাদের সমন্বয়ে কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। সমন্বিত পলিসি, রেগুলেটরি ফ্রেমওয়ার্ক এবং সময়োপযোগী আর্থিক প্রণোদনার মাধ্যমে বাংলাদেশকে একটি শীর্ষস্থানীয় ‘গ্লোবাল ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং হাব’ (Global Electronics Manufacturing Hub) এ রূপান্তর করতে সরকার বেসরকারি খাতের অংশীজনদের সাথে নিয়ে কাজ শুরু করেছে।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) প্রসঙ্গে অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী বলেন, সরকার কৃত্রিম বুদ্ধিমত্তাকে দেশের উন্নয়ন ও আধুনিকায়নের একটি বড় সুযোগ হিসেবে গ্রহণ করেছে। এআই ব্যবহার করে স্মার্ট সিটি বিনির্মাণ, নাগরিক সেবাকে জনবান্ধব করা এবং শিক্ষা ব্যবস্থায় এআই অন্তর্ভুক্ত করার মাধ্যমে তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ কর্মক্ষেত্রের উপযোগী করে গড়ে তোলা হবে। এই লক্ষ্যে তরুণদের দক্ষতা ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে স্টার্টআপ, ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েটর এবং এআই প্রযুক্তি নির্ভর নতুন উদ্যোক্তা তৈরি করা হবে। এছাড়া সরকারি পরিকল্পনা ও সেবা প্রদানে ‘AI Driven Data Center’ ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণকে আরও কার্যকর, গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করা হবে। তথ্যপ্রযুক্তি খাতের এই বিশাল সম্ভাবনাকে কাজে লাগিয়ে নতুন নতুন স্টার্টআপ ও উদ্ভাবনকে উৎসাহিত করতে বাজেটে যে ৫০০ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, সেই বিশেষ তহবিলটি মূলত তরুণদের পাশাপাশি নারী উদ্যোক্তা তৈরি এবং সামগ্রিক নারী উন্নয়নে অর্থায়ন হিসেবে ব্যবহার করা হবে। এসব যুগান্তকারী উদ্যোগ বাংলাদেশকে একটি উদ্ভাবন নির্ভর, প্রযুক্তি-সমৃদ্ধ ও আত্মনির্ভরশীল রাষ্ট্র হিসাবে রূপান্তরে সুদূরপ্রসারী ভূমিকা পালন করবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

১৫ বছরে বিশ্ববাণিজ্যের আকার প্রায় ৪০ শতাংশ বাড়াতে পারে এআই
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালে কৃত্রিম বুদ্ধিমত্তা: মানুষের সহকর্মী নাকি নিয়ন্ত্রক শক্তি?

‘ডিসিপ্লিন মান্থ প্রোগ্রাম অন ডিজিটাল সিটিজেনশিপ’ ওয়েবিনার অনুষ্ঠিত
টেলিকম

গ্রামীণফোনের স্টার গ্রাহকদের মানসিক স্বাস্থ্য চিকিৎসায় ছাড় দেবে লাইফস্প্রিং

সামনের দিনে টিকে থাকার জন্য ডিজিটাল দক্ষতা অপরিহার্য: টেলিযোগাযোগ মন্ত্রী
নির্বাচিত

সামনের দিনে টিকে থাকার জন্য ডিজিটাল দক্ষতা অপরিহার্য: টেলিযোগাযোগ মন্ত্রী

গেমিং পিসি রক্ষণাবেক্ষণের ৬ টিপস
নির্বাচিত

চলতি বছর বিশ্বজুড়ে পিসি বিক্রি কমতে পারে ৯ শতাংশ

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!
প্রযুক্তি সংবাদ

অপরিচিত ফোনকল রিসিভ করে শূন্য চাপায় গায়েব ৯ লাখ টাকা!

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়
প্রযুক্তি সংবাদ

মেটার লুইজিয়ানা ডেটা সেন্টারে ৩.৩ বিলিয়ন ডলারের করছাড়

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনে আসা ভুয়া-স্ক্যাম লিঙ্ক শনাক্ত করবে চ্যাটজিপিটি
নির্বাচিত

এআই লেখা শনাক্তে চ্যাটজিপিটিতে আসছে ওয়াটারমার্ক

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর
প্রযুক্তি সংবাদ

প্রযুক্তি রূপান্তর ও কৃত্রিম বুদ্ধিমত্তায় জোর দিয়ে বাংলাদেশকে ‘ইনভেস্টমেন্ট হাব’ গড়ার ঘোষণা প্রধানমন্ত্রীর

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স
টেলিকম

পার্টনারস সামিট আয়োজন করলো এপেক্স

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 June 2026

জিডিপিতে আইসিটি খাতের অবদান ১০ শতাংশে উন্নীত করার মেগা পরিকল্পন

Techzoom.TV |
TechzoomTV