Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 28 July 2026
পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল
Share on FacebookShare on Twitter

পদ্মা সেতুর ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থাপনা নতুন মাইলফলক স্পর্শ করেছে। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, ২৬ জুলাই ২০২৬ পর্যন্ত ইটিসির মাধ্যমে মোট ১০ কোটি ৮ লাখ ২৪ হাজার ৬০০ টাকা টোল আদায় হয়েছে। একই সঙ্গে ইটিসিতে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ১ হাজার ৮-এ পৌঁছেছে।

সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, পরিষেবাটি চালুর পর থেকে ২৬ জুলাই পর্যন্ত মোট ৫৬ হাজার ৪০৬টি যানবাহন ক্যাশলেস পদ্ধতিতে টোল পরিশোধ করে নির্বিঘ্নে পদ্মা সেতু অতিক্রম করেছে।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতায় পরিচালিত এই ব্যবস্থা দেশের সড়ক অবকাঠামোকে ডিজিটাল ও ক্যাশলেস ব্যবস্থায় রূপান্তরের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। সরকারের লক্ষ্য, ম্যানুয়াল টোল আদায়ের পরিবর্তে দেশের সব প্রধান সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলে একক ও অভিন্ন ডিজিটাল টোল ব্যবস্থা চালু করা।

সচিবের প্রতিক্রিয়া
সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইটিসির মাধ্যমে ১০ কোটির বেশি টোল আদায় এবং এক হাজারের বেশি যানবাহনের নিবন্ধন কেবল একটি পরিসংখ্যান নয়; এটি দেশের পরিবহন ব্যবস্থাকে প্রযুক্তিনির্ভর, স্মার্ট ও ক্যাশলেস করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

তিনি বলেন, আধুনিক স্বয়ংক্রিয় টোল ব্যবস্থা বাস্তবায়নে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নীতিগত সহায়তা এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, প্রযুক্তি অংশীদার, পরিবহন মালিক ও সেতু ব্যবহারকারীদের সহযোগিতা এই সাফল্যের ভিত্তি তৈরি করেছে।

যেভাবে ইটিসি ব্যবহার করবেন
সেতু ব্যবহারকারীরা ট্যাপ (TAP), বিকাশ, নগদ, উপায় এবং বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে সহজেই টোল পরিশোধ করতে পারেন। বর্তমানে ট্রাস্ট ব্যাংকের ট্যাপ অ্যাপ, মিডল্যান্ড ব্যাংক, এনসিসি ব্যাংক, প্রাইম ব্যাংক ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের অ্যাপ থেকেও ইটিসি সেবা পাওয়া যাচ্ছে।

নিবন্ধনের জন্য সংশ্লিষ্ট অ্যাপের ‘D-Toll’ অপশনে গিয়ে মোটরযানের নম্বর এবং চেসিস নম্বরের শেষ চারটি সংখ্যা দিয়ে প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে হবে। এরপর D-Toll Top-Up সেবার মাধ্যমে ব্যালেন্স রিচার্জ করে প্রথমবার পদ্মা সেতুর মাওয়া টোল প্লাজার নিবন্ধন বুথ বা টোল বুথে গিয়ে বিআরটিএ অনুমোদিত আরএফআইডি (RFID) ট্যাগ যাচাই করলেই নিবন্ধন সম্পন্ন হবে।

একবার নিবন্ধন শেষ হলে একই আরএফআইডি ট্যাগ ব্যবহার করে ভবিষ্যতে ইটিসি লেন দিয়ে কোনো অতিরিক্ত নিবন্ধন ছাড়াই সেতু পারাপার করা যাবে।

সময় ও জ্বালানি সাশ্রয়
ইটিসি লেনে চলাচলকারী যানবাহনকে টোল প্লাজায় থামতে হয় না। প্রায় ৬০ কিলোমিটার গতিসীমার মধ্যেই স্বয়ংক্রিয়ভাবে টোল কেটে নেওয়া হয়। এতে অপেক্ষার সময় কমে যায়, ঈদসহ ব্যস্ত সময়ে যানজট হ্রাস পায় এবং অতিরিক্ত জ্বালানি খরচ কমে।

সেতু কর্তৃপক্ষের মতে, যানবাহনের স্টপ-অ্যান্ড-গো কমে যাওয়ায় কার্বন নিঃসরণও হ্রাস পাচ্ছে, যা পরিবেশবান্ধব ও টেকসই সড়ক পরিবহন ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

জনপ্রিয় হচ্ছে ইটিসি
দক্ষিণ-পশ্চিমাঞ্চলগামী বিভিন্ন পরিবহন প্রতিষ্ঠান—ইমাদ পরিবহন, দোলা পরিবহন, সার্বিক পরিবহন ও গোল্ডেন লাইন পরিবহনসহ অনেক বাণিজ্যিক ও ব্যক্তিগত যানবাহনের মালিক ইতোমধ্যে ইটিসি ব্যবস্থায় নিবন্ধন করে নিয়মিত এই সেবা ব্যবহার করছেন।

বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ আশা করছে, পদ্মা সেতুর এই ডিজিটাল টোল মডেল ভবিষ্যতে দেশের অন্যান্য প্রধান সেতু, এক্সপ্রেসওয়ে ও টানেলেও সম্প্রসারণ করা হবে। একই সঙ্গে সব পরিবহন মালিককে দ্রুত ইটিসিতে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিবিধ

মাত্র ২,৯৩০ টাকায় স্মার্টফোন

বিবিধ

৯ হাজার ৯৯৯ টাকায় ডেস্কটপ কম্পিউটার

দুবাইয়ে সফলভাবে সম্পন্ন হলো বাংলানেক্সট জমকালো আয়োজন “মাটির টানে রঙের বৈশাখ”
বিবিধ

দুবাইয়ে সফলভাবে সম্পন্ন হলো বাংলানেক্সট জমকালো আয়োজন “মাটির টানে রঙের বৈশাখ”

প্লে-স্টোরে ৫ লাখের ওপর ডাউনলোড ইভ্যালি অ্যাপ
বিবিধ

প্লে-স্টোরে ৫ লাখের ওপর ডাউনলোড ইভ্যালি অ্যাপ

প্রযুক্তি সংবাদ

নতুন আইফোনে ওয়্যারলেস পাওয়ার শেয়ার?

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!
বিবিধ

নেসেট-এর সামনে আয়রন ডোম: ইরানের হামলার ভয়ে কাঁপছে ইসরায়েল!

Load More

ট্রেন্ডিং টপিক

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R
প্রযুক্তি সংবাদ

ভারতে আসছে না OnePlus 16? ফ্ল্যাগশিপ বাজারে বিকল্প হতে পারে 16R

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক
প্রযুক্তি সংবাদ

Honor Magic9 Series: ARRI-এর সঙ্গে অংশীদারিত্ব, ডুয়াল ২০০MP ক্যামেরায় নতুন চমক

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে
প্রযুক্তি সংবাদ

আইফোন ডুওর দাম প্রায় ৫ লাখ, তবুও কেন মানুষ কিনবে

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

আইডিসি রিপোর্টে দেশের ১ নম্বর স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

টেলিটকের 4G WiFi রাউটার উদ্বোধন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ
নির্বাচিত

দেশের বাজারে আসুসের নতুন দুটি মডেলের ল্যাপটপ

আসুস বাংলাদেশ আজ রাজধানীর উদ্বোধনী অনুষ্ঠানে উন্মোচন করেছে...

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

রবি এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ, গ্রাহকদের জন্য ৭৫% পর্যন্ত ডিসকাউন্ট

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2026

পদ্মা সেতুতে ইটিসি টোল ১০ কোটি ছাড়াল

Techzoom.TV |
TechzoomTV