Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা
Share on FacebookShare on Twitter

চট্টগ্রাম মহানগরীতে মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ এর বিরুদ্ধে প্রতি বছর প্রায় শত কোটি টাকার পৌর বিজ্ঞাপন কর ফাঁকি দেওয়ার গুরুতর অভিযোগ উঠেছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) রাজস্ব বিভাগের কর্মকর্তাদের তদন্তে এই বিশাল অঙ্কের কর ফাঁকির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অভিযোগের মুখে থাকা প্রতিষ্ঠান দুটিকে বারবার নোটিশ পাঠানো হলেও তারা কোনো সমঝোতায় আসেনি। এ পরিস্থিতিতে প্রয়োজনে পুলিশ প্রশাসনের সহায়তায় কঠোর আইনি ব্যবস্থা ও তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

চসিকের রাজস্ব বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে চট্টগ্রাম মহানগরীর হাজার হাজার বিকাশের দোকান, গুরুত্বপূর্ণ সড়ক, মোড় এবং বিভিন্ন স্থাপনায় বিশাল আকৃতির ব্যানার, সাইনবোর্ড এবং দৃষ্টিনন্দন বিজ্ঞাপনী কাঠামো প্রদর্শন করা হচ্ছে। অথচ এই বিপুল সংখ্যক বিজ্ঞাপনের বিপরীতে চসিকে কোনো নিয়মমাফিক কর পরিশোধ করছে না প্রতিষ্ঠানটি।

চসিকের রাজস্ব বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, “বিকাশের ভলিউম এত বেশি যে, সেখানে আনুমানিক একটি হিসাব দেওয়া সম্ভব। গত কয়েক বছরের স্টেটমেন্টে আমরা দেখেছি, তারা কেবল একটি নামমাত্র সিলভার অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমে প্রতি বছর মাত্র ১ লক্ষ ৭৫ হাজার টাকা কর পরিশোধ করেছে, যা প্রদর্শিত বিজ্ঞাপনের তুলনায় একেবারেই নগণ্য এবং অপ্রতুল।”

চসিকের ৪১টি ওয়ার্ডের হিসাব বিশ্লেষণ করে দেখা গেছে, নগরের প্রতিটি গলিতে এবং প্রধান সড়কগুলোতে লক্ষাধিক বিকাশের বুথ ও বিজ্ঞাপনী প্রদর্শনী রয়েছে।

প্রতি ওয়ার্ডে গড়ে ২০০টি বিকাশের দোকান বা বুথ ধরলে মোট দোকানের সংখ্যা দাঁড়ায় কয়েক হাজার। প্রতি দোকানে একাধিক ব্যানার ও বিজ্ঞাপনের বিজ্ঞাপনী কর হিসাব করলে প্রতি বছর চসিকের প্রাপ্য করের পরিমাণ দাঁড়ায় ৫০ থেকে ১০০ কোটি টাকা। বিগত ৪-৫ বছরের বকেয়াসহ হিসাব করা হলে এই ফাঁকির পরিমাণ ১৫০ থেকে ২০০ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এই কর ফাঁকির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র। মেয়রের নির্দেশনা অনুযায়ী, বিশেষ নিরীক্ষা বা রি-অ্যাসেসমেন্টের মাধ্যমে নতুন কর নির্ধারণের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেয়র স্পষ্ট ভাষায় তাঁর অবস্থান জানিয়ে বলেন, “বিকাশ এবং নগদ আমাদের ট্যাক্স ঠিকমতো পে করছে না। তারা প্রচুর পরিমাণে কর ফাঁকি দিচ্ছে। কর ফাঁকি দেওয়ার এই ব্যাপারে আমরা কাউকে কোনো ছাড় দিতে রাজি নই। রি-অ্যাসেসমেন্ট করে আমরা তাদের কর নির্ধারণ করব এবং নির্ধারিত কর তাদের পে করতে হবে।”

বিশেষজ্ঞদের মতে, কর্পোরেশনের বিধি অনুযায়ী বৈধভাবে ব্যবসা পরিচালনা করতে হলে এই বিজ্ঞাপন কর দেওয়া বাধ্যতামূলক। চসিকের পক্ষ থেকে পরামর্শ দেওয়া হয়েছে, বিকাশকে অনতিবিলম্বে ২৪ ঘণ্টার সময় দিয়ে চূড়ান্ত নোটিশ পাঠানো হোক। এই সময়ের মধ্যে তারা কেন্দ্রীয়ভাবে চসিকের সাথে বসে বিষয়টি নিষ্পত্তি না করলে, চসিকের নিজস্ব ম্যাজিস্ট্রেট এবং পুলিশ প্রশাসনের সহায়তায় তাদের সকল বুথ, এজেন্ট এবং ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করে দেওয়া হতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: অবৈধ লেনদেনে বিকাশজুয়ার টাকা লেনদেন বিকাশেবিকাশবিকাশ এজেন্টবিকাশ পেমেন্টেবিকাশ প্রতারণাবিকাশের রাজস্ব ফাঁকির

এই বিভাগ থেকে আরও পড়ুন

চুরি হওয়া স্মার্টফোন ফেরত পাবেন যেভাবে
নির্বাচিত

ফোন চুরি হলে স্বয়ংক্রিয়ভাবে লক হয়ে যাবে

ম্যালেরিয়া সনাক্ত হবে স্মার্টফোনেই
নির্বাচিত

ম্যালেরিয়া সনাক্ত হবে স্মার্টফোনেই

অ্যাপ ডাউনলোডে নতুন আইন প্রণয়নের আহ্বান মেটার
প্রযুক্তি সংবাদ

অ্যাপ ডাউনলোডে নতুন আইন প্রণয়নের আহ্বান মেটার

গুগল ফটোজে ভিডিও জুমিং
প্রযুক্তি সংবাদ

ফটোজ অ্যাপের ডিজাইন পরিবর্তনে কাজ করছে মাইক্রোসফট

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ
ই-কমার্স

ই-কমার্স কোম্পানিগুলোকে অর্থায়নের তথ্য দেয়ার নির্দেশ

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি
নির্বাচিত

দেরিতে বাজারে আসবে মাইক্রোসফটের দুই পর্দার পিসি

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ
অর্থ ও বাণিজ্য

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ সব পরিচালককে অপসারণ

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ
ই-কমার্স

আন্তর্জাতিক অনলাইন মার্কেটপ্লেসে সরাসরি পণ্য বিক্রির সুযোগ

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন
টেলিকম

টেলিটকে বিনিয়োগে আগ্রহী বাংলালিংকের মালিক ভিওন

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা
প্রযুক্তি সংবাদ

জেমিনি ব্যবহার করে কোটি ডলার হাতিয়ে নেওয়া চীনা চক্রের বিরুদ্ধে গুগলের মামলা

সপ্তাহের সবচেয়ে পঠিত

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

২০ হাজারের মধ্যে এই ৫জি ফোনগুলো কিনতে পারবেন

দেশের তৈরি ফোনের দাম কমছে

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স
প্রযুক্তি সংবাদ

নির্দিষ্ট ব্যবহারকারীদের চাহিদা মাথায় রেখে স্মার্টফোন পোর্টফোলিও সাজাচ্ছে ইনফিনিক্স

দীর্ঘ সময় ধরে স্মার্টফোন বাজারের মূল আকর্ষণ ছিল...

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

দেশে সক্রিয় ২৬৮ অনলাইন জুয়ার সাইট, বন্ধে বিটিআরসিকে সিআইডির চিঠি

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

প্রাথমিক শিক্ষার্থীদের গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের নিবন্ধন শুরু

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৬ জুন ২০২৬

বিকাশ বিরুদ্ধে ১০০ কোটি টাকা রাজস্ব ফাঁকির অভিযোগ

Techzoom.TV |
TechzoomTV