Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
Share on FacebookShare on Twitter

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ সফলভাবে সম্পন্ন করেছে ভিভো বাংলাদেশ। ভিভো ভি৭০ এফই স্মার্টফোন ব্যবহার করে পরিচালিত এই হ্যান্ডস-অন মোবাইল ফটোগ্রাফি অভিজ্ঞতাভিত্তিক প্রতিযোগিতায় দেশের ১২টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪,০০০ শিক্ষার্থী নিবন্ধন করেন।

এই ক্যাম্পেইনের মূল উদ্দেশ্য ছিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ভিভো ভি৭০ এফই ফোনের ক্যামেরা সক্ষমতা ব্যবহারের সুযোগ করে দেওয়া এবং স্মার্টফোন ফটোগ্রাফির মাধ্যমে তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি ফুটিয়ে তুলতে উৎসাহিত করা। ক্যাম্পাস অ্যাক্টিভিটি চলাকালীন অংশগ্রহণকারীরা এই ডিভাইসটি ব্যবহার করে প্রতিযোগিতার থিম অনুযায়ী ছবি তোলেন এবং তা ডিজিটাল কমিউনিটিতে শেয়ার করেন।

প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, লিডিং ইউনিভার্সিটি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং উত্তরা বিশ্ববিদ্যালয়।

এই উদ্যোগের মাধ্যমে ভিভো ভি৭০ এফই ব্যবহার করে ৩,৫০০-এরও বেশি ছবি তোলা হয়েছে এবং ৮০০-এরও বেশি পোস্ট শেয়ার করা হয়েছে ভিভো বিডি কমিউনিটি-তে । শিক্ষার্থীদের এই বিপুল সাড়া তরুণদের সৃজনশীলতা এবং ডিজিটাল আত্মপ্রকাশে স্মার্টফোন ফটোগ্রাফির ক্রমবর্ধমান ভূমিকারই প্রতিফলন।

এ প্রসঙ্গে ভিভো বাংলাদেশের প্রোডাক্ট অ্যান্ড ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জাহিদুল ইসলাম বলেন, “বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমাদের সমাজের অন্যতম সৃজনশীল ও প্রাণবন্ত অংশ। ভিভো বাংলাদেশ বিশ্বাস করে, প্রযুক্তি মানুষের সৃজনশীলতাকে আরও বিকশিত করতে পারে। ‘দেখা হয় নাই চক্ষু মেলিয়া’ প্রতিযোগিতার মাধ্যমে আমরা শিক্ষার্থীদের চারপাশকে নতুন দৃষ্টিতে দেখার, ফটোগ্রাফির মাধ্যমে অর্থবহ গল্প বলার এবং ভিভো ভি৭০ এফই-এর শক্তিশালী ২০০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার করে নিজেদের সৃজনশীলতা প্রকাশের অনুপ্রেরণা দিতে চেয়েছি।”

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী চৌধুরী সুপ্রতিক বড়ুয়া প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত হন এবং পুরস্কার হিসেবে একটি ভিভো ভি৭০ এফই স্মার্টফোন জিতে নেন। অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, “এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করা ছিল অসাধারণ এক অভিজ্ঞতা। সারা দেশের এত প্রতিভাবান শিক্ষার্থীর মধ্যে বিজয়ী হওয়া আমার জন্য অত্যন্ত গর্বের বিষয়। এই স্বীকৃতি আমাকে ভিজ্যুয়াল স্টোরিটেলিং বা ছবির মাধ্যমে গল্প বলা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে। এমন একটি চমৎকার সুযোগ ও সমর্থনের জন্য আমি আয়োজক এবং শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞ।”

রানার-আপ হিসেবে নির্বাচিত হয়েছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তানভীরুল আলম, উত্তরা বিশ্ববিদ্যালয়ের তাহমিদ আলম, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আবদুল্লাহ আল নোমান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আল-নোমান। প্রত্যেকে পুরস্কার হিসেবে জিতেছেন একটি করে রিরো স্মার্টওয়াচ ডাব্লিউ১এসই।

ভিভো ভি৭০ এফই-কে সরাসরি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যাওয়ার মাধ্যমে ভিভো বাংলাদেশ সৃজনশীলতা, প্রযুক্তি এবং কমিউনিটি সম্পৃক্ততার মাধ্যমে তরুণ গ্রাহকদের সাথে একটি শক্তিশালী সংযোগ তৈরি করেছে। এই ক্যাম্পেইনটি আরও প্রমাণ করেছে যে কীভাবে স্মার্টফোনের উদ্ভাবনী প্রযুক্তি শিক্ষার্থীদের আধুনিক ভিজ্যুয়াল স্টোরিটেলিং-এ সহায়তা করতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ভিভো

এই বিভাগ থেকে আরও পড়ুন

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের
নির্বাচিত

মানব মস্তিষ্কে চিপ বসানোর কাজ সফল হয়েছে, দাবি ইলন মাস্কের

দেশীয় মোবাইল খাত ধ্বংস করে স্মার্টফোন আমদানিনির্ভর করার চক্রান্ত: নেপথ্যে ‘গ্রে-মাফিয়া’
প্রযুক্তি সংবাদ

‘অবৈধ মার্কেট’ সিন্ডিকেটের কাছে জিম্মি মোবাইল শিল্প

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি
নির্বাচিত

বেটউইনারের মাধ্যেমে অর্থপাচারের প্রমাণ পেয়েছে সিআইডি

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক
নির্বাচিত

রোবট নেকড়ে দেখে দৌড়ে পালাচ্ছে আসল ভাল্লুক

টেকনো পপ সিরিজের নতুন স্মার্টফোন
নির্বাচিত

টেকনো পপ সিরিজের নতুন স্মার্টফোন

facebook
প্রযুক্তি সংবাদ

ফেইসবুকের ব্যবহারকারী কমেছে ১০ লাখ, শেয়ার কমেছে ২৩০ বিলিয়ন ডলার

Load More

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

ট্রেন্ডিং টপিক

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু
বিবিধ

মোবাইল ফোন বিস্ফোরণে দগ্ধ হয়ে একজনের মৃত্যু

মোবাইল নম্বর দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট খোলা কি নিরাপদ?
নির্বাচিত

বিভ্রাট কাটিয়ে সচল হলো ফেসবুক

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা
প্রযুক্তি সংবাদ

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

ইলন মাস্ক কোথায় অর্থ ব্যয় করেন?
প্রযুক্তি সংবাদ

কীভাবে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হচ্ছেন ইলন মাস্ক?

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
নির্বাচিত

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

দেশব্যাপী বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতা ‘দেখা হয় নাই চক্ষু...

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

১৮ জুন ২০২৬

ভিভোর বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় ৪,০০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

Techzoom.TV |
TechzoomTV