Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 12 November 2026
বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট
Share on FacebookShare on Twitter

বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ দামি কোম্পানির অবস্থান ফিরে পেয়েছে মাইক্রোসফট। গত মঙ্গলবার শেয়ারবাজারে লেনদেনের সময় চিপ নির্মাতা এনভিডিয়াকে পেছনে ফেলে এ অবস্থানে উঠে আসে মার্কিন প্রযুক্তি কোম্পানিটি। ২০২৫ সালের জুনের পর এই প্রথম এনভিডিয়াকে পেছনে ফেলল মাইক্রোসফটের বাজারমূল্য।

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির ব্যবসা নিয়ে অনিশ্চয়তা ও এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংকে ঘিরে তদন্তের খবরে কোম্পানিটির শেয়ারদর কমেছে।

এনভিডিয়ার শেয়ারদর গত মঙ্গলবার লেনদেনের একপর্যায়ে ৬ শতাংশের বেশি কমে যায়। অন্যদিকে মাইক্রোসফটের শেয়ারদরে পতন হলেও তা ছিল তুলনামূলক কম। নাসডাকের তথ্যানুযায়ী, এদিন রাতে এনভিডিয়ার শেয়ারদর ১৬৭ ডলার ৮০ সেন্টে নেমে আসে। একই সময়ে মাইক্রোসফটের শেয়ারদর কমে ২ দশমিক ১ শতাংশ। এদিকে লন্ডন স্টক এক্সচেঞ্জ গ্রুপের (এলএসইজি) তথ্যের ভিত্তিতে মাইক্রোসফটের বিনিয়োগকারীবিষয়ক ওয়েবসাইটে জানানো হয়, ১০ নভেম্বর কোম্পানিটির বাজারমূল্য ছিল ৩ দশমিক ৯ ট্রিলিয়ন ডলার।

এনভিডিয়ার শেয়ারে দরপতনের পেছনে জেনসেন হুয়াংকে ঘিরে তদন্তের বিষয়টিও আলোচনায় এসেছে। চীনের গুপ্তচর বলে অভিযোগ ওঠা এক নারীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের ঘটনায় প্রথমে নিজ প্রতিষ্ঠান ও পরে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের তদন্তের মুখে পড়েছেন তিনি।

তবে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানায়, কোম্পানির গোপন তথ্য কিংবা জাতীয় নিরাপত্তাসংশ্লিষ্ট কোনো তথ্য বেহাত হয়েছে বলে মনে করার কারণ নেই। তদন্তে এ-সংক্রান্ত সব তথ্য পর্যালোচনা করা হবে। একই সঙ্গে হুয়াং ও তার নেতৃত্বাধীন ব্যবস্থাপনা দলের ওপর আস্থা প্রকাশ করেছে পর্ষদ।

শেয়ারবাজারে চাপের মুখে থাকলেও ব্যবসায়িক প্রবৃদ্ধিতে এগিয়ে রয়েছে দুই কোম্পানিই। গত মাসে প্রকাশিত মাইক্রোসফটের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১৯ শতাংশ বেড়ে ৯ হাজার ২৩০ কোটি ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে এনভিডিয়ার সর্বশেষ প্রকাশিত আর্থিক প্রতিবেদনেও বড় প্রবৃদ্ধির চিত্র উঠে এসেছে। জুলাইয়ে শেষ হওয়া প্রান্তিকে কোম্পানিটির আয় আগের বছরের একই সময়ের তুলনায় ১০৬ শতাংশ বেড়ে ৯ হাজার ৬২০ কোটি ডলারে পৌঁছেছে। এছাড়া চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিকে ১০ হাজার ৮০০ কোটি ডলার আয়ের পূর্বাভাস দিয়েছে চিপ খাতের জায়ান্টটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নির্বাচিত

আইনগত অবস্থানের বিষয়ে হুয়াওয়ের যুক্তি

নতুন দুই মডেলের আইপিএস গেমিং মনিটর আনলো ওয়ালটন
নির্বাচিত

নতুন দুই মডেলের আইপিএস গেমিং মনিটর আনলো ওয়ালটন

জিমেইলেই হবে বাড়তি কাজ
নির্বাচিত

জিমেইলেই হবে বাড়তি কাজ

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক
টেলিকম

এমডব্লিউসি ২০২৬ এ বাংলাদেশের ডিজিটাল অগ্রগতি তুলে ধরছে বাংলালিংক

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল
টেলিকম

‘টারা’: কেবল ছাড়াই ফাইবার গতির ইন্টারনেট আনছে গুগল

করোনাকালে আইটি খাতে প্রণোদনা হবে সমৃদ্ধির সোপান
প্রযুক্তি সংবাদ

করোনাকালে আইটি খাতে প্রণোদনা হবে সমৃদ্ধির সোপান

Load More

ট্রেন্ডিং টপিক

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ
অটোমোবাইল

হোন্ডার পরিচালন মুনাফা কমেছে ৩৯ শতাংশ

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের
নির্বাচিত

প্রতি বছর যোগ্য ৫ প্রতিবন্ধী ব্যক্তিকে নিয়োগের প্রতিশ্রুতি ব্র্যাক ব্যাংকের

হোয়াটসঅ্যাপে ভিডিও কলের সময় এআই দিয়ে বদলে ফেলুন ব্যাকগ্রাউন্ড
নির্বাচিত

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন
প্রযুক্তি সংবাদ

একবার চার্জ দিলে ফোনটি চালাতে পারবেন ৭ দিন

সপ্তাহের সবচেয়ে পঠিত

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ড্যাজল শপের বিরুদ্ধে রিপ্লেসমেন্ট নিয়ে হয়রানির অভিযোগ

আইকিউওও

৭ ইঞ্চির ডিসপ্লে ও বিশাল ব্যাটারি নিয়ে আসছে আইকিউওও’র নতুন ফোন

ফোন বদলে দিয়েও বিতর্কে Dazzle, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

নতুন ফোনের বদলে আগে সক্রিয় ফোন দেওয়ার অভিযোগ Dazzle-এর বিরুদ্ধে, ভোক্তা অধিদপ্তরে অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশ সোলার এক্সপোতে আইটেল এনার্জির পণ্য ও প্রযুক্তি প্রদর্শন

ঢাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ১২ থেকে...

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

হেলিও ১৫০ স্টাইল এবং পারফরম্যান্স সবই পাওয়া যাবে একসাথে

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

অপো ফাইন্ড এক্স১০ (Oppo Find X10) রিভিউ: সূচনা, স্পেসিফিকেশন ও আনবক্সিং

রেডম্যাজিক ১২ প্রো গেমিং স্মার্টফোনের পেছনের ডিজাইন, ক্যামেরা ও আরজিবি লাইটিং

রেডম্যাজিক ১২ প্রো রিভিউ: ডিজাইন ও বিল্ডে কী পরিবর্তন এলো

মাসের সবচেয়ে পঠিত

Apple Gadgets-এর বসুন্ধরা শোরুমে আগে অ্যাক্টিভ করা ফোন বিক্রির অভিযোগ

ইনঅ্যাকটিভ ফোনের কথা বলে আগে অ্যাক্টিভ করা সেট বিক্রির অভিযোগ Apple Gadgets-এর বিরুদ্ধে

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

Care+ নিয়েও মিলছে না সেবা, ড্যাজল-এর বিরুদ্ধে গ্রাহকের অভিযোগ

১.৫কে কার্ভড ওএলইডি ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরাসহ রেডমি এম১০০ প্রো স্মার্টফোন

১.৫কে কার্ভড ডিসপ্লে ও ডাইমেনসিটি চিপ নিয়ে Redmi M100 Pro

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

12 November 2026

বাজারমূল্যে এনভিডিয়াকে ছাড়াল মাইক্রোসফট

Techzoom.TV |
TechzoomTV