Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল অ্যাপে টিকিট পাই নাই

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ৩০ জুলাই ২০১৯
ট্রেনের টিকিট আছে কিনা বলে দেবে অ্যাপ
Share on FacebookShare on Twitter

মোবাইল অ্যাপের মাধ্যমে ট্রেনের টিকিট কাটতে গিয়ে আবার সেই সমস্যায় ভুগতে হচ্ছে গ্রাহকদের। মোবাইল অ্যাপ ব্যবহার করে ঈদে বাড়ি ফেরার টিকিট পাওয়া যাচ্ছে না—আজ মঙ্গলবার এমন অভিযোগ করেছেন কমলাপুর রেলস্টেশনে টিকিটপ্রত্যাশীরা। অথচ রেল কর্তৃপক্ষ বলছে, মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট পাওয়া যাচ্ছে।

আজ ভোর থেকে চেষ্টা করেও মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিটের দেখা না পাওয়া গ্রাহকদের একজন মোহাম্মদ ইব্রাহিম অন্তর। বাধ্য হয়ে তিনি রেলস্টেশনে লাইনে দাঁড়িয়েছেন। কাঙ্ক্ষিত টিকিট পাবেন কি না, সে ব্যাপারেও আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত নিশ্চিত হতে পারেননি তিনি।

অন্তর বলেন, ‘গতকাল রাতে টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি। আমি যাব দিনাজপুরে। পঞ্চগড় এক্সপ্রেসের চারটি টিকিটের জন্য লাইনে থেকেই ভোর পাঁচটার পর অ্যাপসে চেষ্টা করে যাচ্ছি। ভোর ৫টা ৫০ মিনিটে যখন ওকে করতে যাব, তখন থেকেই বাফারিং শুরু হয়েছে। বাফারিং হচ্ছে তো হচ্ছেই। আর তখন থেকেই টানা দুই ঘণ্টা একই অবস্থা মোবাইল অ্যাপসের। সকাল সাড়ে সাতটার দিকে একবার অ্যাপসে ঢোকা গেল। কিন্তু যখন গন্তব্যস্থল নির্বাচন করতে যাব, তখনই সব বন্ধ হয়ে গেল।’

একই পরিস্থিতির সম্মুখীন মোহাম্মদ পলাশ আহমেদ নামের আরেক যুবক। তিনি বলেন, ‘অনলাইনে তো টিকিট পাওয়া যাচ্ছে না। অ্যাপ কাজ করছে না। আমার মতো আরও কয়েকজনকে নিয়ে কমলাপুর রেলস্টেশনের তথ্যকেন্দ্রে অভিযোগ জানাতে গিয়েছিলাম। সেখানে বলা হলো, অনেকেই তো মোবাইল অ্যাপ ব্যবহার করে টিকিট পাচ্ছেন। আপনি কেন পাচ্ছেন না? তখন আমরা তথ্যকেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাকে জিজ্ঞেস করি, কারা টিকিট পাচ্ছেন, আপনি একটু দেখান। তখন তিনি আর কোনো কথা বলেননি।’

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে স্টেশনমাস্টার আমিনুল ইসলাম বলেন, ‘আসলে অ্যাপে সবাই একবারে টিকিট কেনার জন্য ঢুকছেন। তাই দ্রুত টিকিট ফুরিয়ে গেছে। তা ছাড়া একসঙ্গে অনেকে টিকিটের জন্য অ্যাপ ব্যবহার করায় সার্ভার স্লো হয়ে যায়। এ কারণে সবাই তো আর টিকিট কিনতে পারবে না।’

কতজন অ্যাপের মাধ্যমে টিকিট কিনেছেন—এ ব্যাপারে জানতে চাইলে আমিনুল ইসলাম বলেন, ‘আমার কাছে এই মুহূর্তে এ তথ্য নেই। পরে জানাতে পারব।’

আজ অনেকে অ্যাপের মাধ্যমে বা অনলাইনে ট্রেনের টিকিট না পাওয়ার অভিযোগ করলেও গতকাল সোমবার রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছিলেন, ‘গত ঈদে অভিযোগ ছিল, অ্যাপ অনলাইনে টিকিট কাটা যাচ্ছে না। এবার পরিস্থিতি ভালো মনে হচ্ছে।’

আগামী ৮ আগস্টের ট্রেনের অগ্রিম টিকিট দেওয়া হচ্ছে আজ। মূলত, এদিন থেকেই ঈদে ঘরমুখী মানুষের চাপ বাড়তে পারে। সে কারণে আজ টিকিটপ্রত্যাশীদের ভিড় ছিল গতকালের চেয়ে অনেক বেশি। পুরো কমলাপুর স্টেশনের প্রবেশপথ পর্যন্ত ঘরমুখী মানুষের দীর্ঘ সারি দেখা গেছে। আর ৮ থেকে ১১ আগস্ট পর্যন্ত চার দিনেই বেশি মানুষ ঢাকা ছাড়বেন। কিন্তু ৮ আগস্টের টিকিট বিক্রির দিনটিতেই আবারও সেই মোবাইল অ্যাপে অনলাইনে টিকিট কিনতে গিয়ে বিড়ম্বনায় পড়তে হলো অসংখ্য মানুষকে।

অথচ রেল কর্তৃপক্ষ জানায়, মোট টিকিটের ৫০ শতাংশ মোবাইল ফোন অ্যাপের মাধ্যমে অনলাইনে বিক্রি করা হবে।

মোবাইল অ্যাপে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা গত ঈদের আগে চালু করেছিল রেলওয়ে কর্তৃপক্ষ। সে সময়ও সার্ভার–জটিলতার কারণে কাঙ্ক্ষিত মোবাইল অ্যাপ ব্যবহার করেও টিকিট কাটতে পারেননি অসংখ্য মানুষ।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

লং-লাস্টিং ব্যাটারি সম্পন্ন ৫ স্মার্টফোন !
নির্বাচিত

লং-লাস্টিং ব্যাটারি সম্পন্ন ৫ স্মার্টফোন !

অভিনব কায়দায় এটিএম বুথে জালিয়াতিতে ছয় বিদেশি রিমান্ডে
প্রযুক্তি সংবাদ

অভিনব কায়দায় এটিএম বুথে জালিয়াতিতে ছয় বিদেশি রিমান্ডে

কাওরান বাজারে নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে
প্রযুক্তি সংবাদ

কাওরান বাজারে নতুন সফটওয়্যার টেকনোলজি পার্ক হচ্ছে

বাসা থেকে কাজ করবেন রবির কর্মীরা
টেলিকম

২৯.৫ শতাংশ মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় প্রান্তিকে রবির লাভ ৮৬.৫ কোটি টাকা

স্বাস্থ্যবিধি না মানায় রিয়েলমির বসুন্ধরা শোরুম বন্ধ
প্রযুক্তি সংবাদ

স্বাস্থ্যবিধি না মানায় রিয়েলমির বসুন্ধরা শোরুম বন্ধ

বিশ্বজুড়ে বিভ্রাট দেখা দিয়েছে টুইটারে
প্রযুক্তি সংবাদ

পুরোনো টুইট আর্কাইভ করবেন যেভাবে

Load More

ট্রেন্ডিং টপিক

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান
প্রযুক্তি বাজার

২০২৭ সালের ‘অল-গ্লাস’ আইফোন বাতিলের খবর নাকচ, যা বললেন মার্ক গুরম্যান

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের
প্রযুক্তি সংবাদ

কালিয়াকৈর হাইটেক পার্কে বিনিয়োগ প্রস্তাব গুগল-মেটা-টিকটকের

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স
নির্বাচিত

দেশে নতুন ফোন ‘হট ৭০ প্রো ৫জি’ আনলো ইনফিনিক্স

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক
প্রযুক্তি সংবাদ

জিটিএ ৬-এর লোডিং স্ক্রিন ফাঁসের ইঙ্গিত, নজরে রকস্টারের ২২ আর্টওয়ার্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

ফেসবুক বিজ্ঞাপনে bKash যোগ করবেন কিভাবে

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

আসছে শাওমি ১৮, থাকছে বড় ব্যাটারি ও নতুন চিপ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’
প্রযুক্তি সংবাদ

সফটওয়্যার কোডিংয়ে গতি আনতে গুগলের নতুন ‘জেমিনাই ৩.৭ ফ্ল্যাশ’

সফটওয়্যার কোডিং, ডিবাগিং এবং স্বয়ংক্রিয় এজেন্টভিত্তিক কাজের জন্য...

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

স্পেকট্রামের দামে ‘সুইট পয়েন্ট’ খুঁজছে বিটিআরসি

আইফোনের জন্য আইওএস ২৬.৩ আপডেটে আসছে ট্রান্সফার টু অ্যানড্রয়েড’ ফিচার

আইফোনে ‘স্পাইওয়্যার’ সতর্কবার্তা এলে যা করবেন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

এবার বাজারে আসছে পোকো ‘এম৮এক্স’: এম৮ সিরিজের পঞ্চম স্মার্টফোন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

৩০ জুলাই ২০১৯

মোবাইল অ্যাপে টিকিট পাই নাই

Techzoom.TV |
TechzoomTV