Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তথ্যের জন্য ফি দিতে হবে গুগলকে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ জানুয়ারি ২০২০
গুগলের ডেভেলপার সম্মেলন শুরু হচ্ছে ১২ মে
Share on FacebookShare on Twitter

প্রতিদিন বিশ্বের বিভিন্ন দেশের সরকার গুগলের কাছে বিভিন্ন তথ্য চেয়ে অনুরোধ পাঠায়। বর্তমানে বিশ্বের সবচেয়ে বড় তথ্যভান্ডার গুগল এত দিন এসব অনুরোধ আমলে নিয়ে যতটা সম্ভব তথ্য সরবরাহের চেষ্টা করেছে। এ জন্য দীর্ঘদিন ধরেই তারা কোনো ফি নেয়নি। কিন্তু সময়ের সঙ্গে এই তথ্য চাওয়ার হার বেড়ে যাওয়ায় এখন নতুন করে ফি বসানো শুরু করেছে প্রতিষ্ঠানটি।

মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসে ২৪ জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে আসা অনুরোধের পরিপ্রেক্ষিতে তথ্য সরবরাহের জন্য গুগল এখন থেকে নির্দিষ্ট পরিমাণ ফি নেবে। চলতি মাস থেকেই তথ্যে বিনিময়ে ফি গ্রহণের কাজটি শুরু করে গুগল।

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের বিভিন্ন দেশের সরকারের পক্ষ থেকে নিয়মিতই বিভিন্ন তথ্যের অনুরোধ আসে গুগলের কাছে। এর মধ্যে ই-মেইলের তথ্য থেকে শুরু করে ব্যবহারকারী–সম্পর্কিত বিভিন্ন তথ্য বিশেষভাবে উল্লেখযোগ্য। এমনকি ব্যবহারকারীর অবস্থান জানতেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছ থেকে অনুরোধ আসে তাদের কাছে। সময়ের সঙ্গে এমন অনুরোধের সংখ্যা দিন দিন বাড়ছে। ফলে গুগল এ ক্ষেত্রে বিভিন্ন ক্যাটাগরিতে কিছু ফি নির্ধারণ করে দিয়েছে।

গুগল নির্ধারিত ফি শুরু হয়েছে ৪৫ ডলার থেকে। সাধারণ শমনের তথ্যের জন্য এই ফি পরিশোধ করতে হবে। এ ছাড়া ওয়্যার ট্যাপের জন্য পরিশোধ করতে হবে ৬০ ডলার। আর একটি পূর্ণাঙ্গ সার্চ ওয়ারেন্টের জন্য গুনতে হবে ২৪৫ ডলার। এরই মধ্যে বিভিন্ন ক্যাটাগরির তথ্যের জন্য নির্ধারিত ফি উল্লেখ করে একটি নোটিশ পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী দপ্তরে।

এ বিষয়ে গুগলের মুখপাত্র নিউইয়র্ক টাইমসকে বলেন, বিভিন্ন ধরনের শমন ও পরোয়ানায় চাওয়া তথ্য জোগাড়ে যে ব্যয় হয়, তা কিছুটা পুষিয়ে নিতেই এ ফি ধার্য করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন অনুযায়ী, সরকারি প্রয়োজনে সাড়া দেওয়ার জন্য ব্যয়িত অর্থ পরিশোধের জন্য এ ধরনের ফি নির্ধারণের এখতিয়ার কোম্পানিগুলোকে দেওয়া আছে। কিন্তু বিশ্বের অনেক দেশেই এ ধরনের আইন নেই। ফলে এটি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সবচেয়ে বড় কথা হলো, আইনি অনুরোধে সাড়া দেওয়ার ধরনে একটি বড় পরিবর্তনের ইঙ্গিত গুগল নিজেদের এ সিদ্ধান্তের মাধ্যমে জানিয়ে দিল।

গুগলসহ সিলিকন ভ্যালির বহু কোম্পানিই বহু বছর ধরে এ ধরনের ফি নেওয়া থেকে বিরত থেকেছে। ২০০৮ সালের দিকে গুগল ফির বিনিময়ে তথ্য সরবরাহ করত সরকারগুলোকে। কিন্তু পরে এই ফি নেওয়ার রেওয়াজ তুলে দেওয়া হয়েছিল। মূলত, ফি নিলে সরকারি কাজে ‘অসহযোগিতার’ মতো নেতিবাচক তকমা লেগে যাওয়া এবং এভাবে গৃহীত ফি সমন্বয় করা নিয়ে জটিলতার কারণেই কোম্পানিগুলো এ পথ থেকে নিজেদের সরিয়ে নেয়। কিন্তু সময়ের সঙ্গে এ ধরনের অনুরোধের সংখ্যা বেড়ে যাওয়ায় গুগল তার পুরোনো অবস্থানে ফিরে গেল। শুধু গত বছরই যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের সরকার গুগলের কাছে তার ১ লাখ ৬৫ হাজার ব্যবহারকারীর অ্যাকাউন্টের তথ্য চেয়ে অনুরোধ পাঠায়। এই অনুরোধগুলোর এক-তৃতীয়াংশই যুক্তরাষ্ট্রের।

এত বেশিসংখ্যক অনুরোধ নিয়ে কাজ করতে গিয়ে গুগলের বেশ বড় অঙ্কের অর্থ ব্যয় হয়। নতুন ফির মাধ্যমে ওই ব্যয়ের একটি অংশই কেবল পূরণ করা সম্ভব বলে জানিয়েছেন প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর হয়ে বহু বছর আইনজীবী হিসেবে কাজ করা এবং বর্তমানে স্ট্যানফোর্ড’স সেন্টার ফর ইন্টারনেট অ্যান্ড সোসাইটির পরিচালক আল গিদারি। তাঁর মতে, এই ফি ধার্যের ফলে তথ্য চেয়ে করা অনুরোধের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমে আসবে। বিশেষত ওয়্যার ট্যাপ ও সার্চ ওয়ারেন্টের বিপরীতে সাড়া দিতে বেশ অর্থ ব্যয় হয়। এ ক্ষেত্রে ফি ধার্যের কারণে মানুষের ওপর সরকারি নজরদারিও কিছুটা কমে আসবে।

এ বিষয়ে সরকারি কর্তাব্যক্তিরা অবশ্য বলছেন, এই ফি ধার্য করার মধ্য দিয়ে আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাজ কঠিন হয়ে পড়বে। বিশেষত, যেসব সংস্থার আর্থিক সংগতি কম, তারা আইনি পদক্ষেপ নিতে প্রয়োজনীয় তথ্য সংগ্রহে বিপাকে পড়বে। কারণ, গুগলের পথ অনুসরণ করে অন্য প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোও অচিরেই এমন ফি ধার্য করবে।

Tags: গুগল

এই বিভাগ থেকে আরও পড়ুন

১২০ কোটি ডলারে জুক্স কিনছে অ্যামাজন
ই-কমার্স

অ্যাপস্টোরের সমস্যা নিয়ে কাজ করছে অ্যামাজন

আইলাইফ ল্যাপটপ ১৩ হাজার টাকায়
নির্বাচিত

আইলাইফ ল্যাপটপ ১৩ হাজার টাকায়

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা
প্রযুক্তি সংবাদ

ওমিক্রনের ধাক্কায় ২০টি অ্যাপল স্টোর বন্ধ ঘোষণা

অ্যাপল ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!
প্রযুক্তি সংবাদ

অ্যাপল ম্যাকবুক অর্ডার করে পেলেন স্পিকার!

প্রমোশনাল মেসেজ বন্ধে বাধাদানকারী অপারেটরদেরকে তলব করলো বিটিআরসি
টেলিকম

প্রমোশনাল মেসেজ বন্ধে বাধাদানকারী অপারেটরদেরকে তলব করলো বিটিআরসি

নিজস্ব প্রাযুক্তিক সক্ষমতায় জোর দেয়ার আহ্বান সত্য নাদেলার
প্রযুক্তি সংবাদ

নিজস্ব প্রাযুক্তিক সক্ষমতায় জোর দেয়ার আহ্বান সত্য নাদেলার

Load More

ট্রেন্ডিং টপিক

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে
কিভাবে করবেন

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

ইন্টারনেট গতি কম থাকবে তিনদিন
টেলিকম

ইন্টারনেটের নতুন দাম নির্ধারণ, মিলবে ২৫০ এমবিপিএস গতির সেবা

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো
প্রযুক্তি সংবাদ

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix