Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

১৬ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের লক্ষ্য টিএসএমসির

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
সোমবার, ৩ ফেব্রুয়ারি ২০২০
১৬ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের লক্ষ্য টিএসএমসির

টিএসএমসি

Share on FacebookShare on Twitter

২০২০ সালের জন্য মূলধনি ব্যয় বাড়ানোর পরিকল্পনা নিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি) লিমিটেড। তাইওয়ানভিত্তিক চিপ নির্মাতা প্রতিষ্ঠানটির দাবি, বিশ্বব্যাপী পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তি ফাইভজি সমর্থিত স্মার্টফোনের চাহিদা ও বিক্রি বৃদ্ধি তাদের ব্যবসায় বাড়তি মুনাফা যোগ করবে। এ কারণে চলতি বছর মূলধনি ব্যয় বাড়ানোর মাধ্যমে ব্যবসা জোরদারের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

টিএসএমসি চলতি বছর মূলধনি ব্যয় বাড়িয়ে দেড় হাজার থেকে ১ হাজার ৬০০ কোটি ডলার নির্ধারণ করেছে। গত বছর প্রতিষ্ঠানটির ১ হাজার ৪০০ কোটি থেকে দেড় হাজার কোটি ডলার মূলধনি ব্যয়ের পরিকল্পনা ছিল। তবে গত বছরজুড়ে প্রতিষ্ঠানটির মূলধনি ব্যয় ১ হাজার ৪৯০ কোটি ডলারে পৌঁছেছে।

বিশ্বের শীর্ষ চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি। বৈশ্বিক স্মার্টফোন বাজারের নাজুক পরিস্থিতির কারণে কয়েক বছর ধরে খারাপ সময় পার করছে প্রতিষ্ঠানটি। এখন ফাইভজির বাণিজ্যিক ব্যবহার শুরু হয়েছে। দ্রুতগতির এ মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির সুবিধা পেতে দরকার ফাইভজি সমর্থিত স্মার্টফোন। যে কারণে স্মার্টফোনের চাহিদা বৃদ্ধির প্রত্যাশা করছে টিএসএমসি। গত বছরের চতুর্থ প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) বৈশ্বিক স্মার্টফোন বাজার কিছুটা চাহিদা প্রবৃদ্ধির মুখ দেখেছে। সামগ্রিক বাজার পরিস্থিতি বিবেচনা করেই মূলধনি ব্যয় বৃদ্ধির মাধ্যমে মুনাফা বাড়াতে চাইছে টিএসএমসি।

বাজার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডাটা করপোরেশনের (আইডিসি) পূর্বাভাস অনুযায়ী, চলতি বছর বৈশ্বিক বাজারে স্মার্টফোনের সরবরাহ ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ১৪০ কোটি ইউনিটে পৌঁছাবে। এর মধ্যে ১৯ কোটি স্মার্টফোন থাকবে ফাইভজি সমর্থিত। অর্থাৎ চলতি বছর মোট যতসংখ্যক ইউনিট স্মার্টফোন সরবরাহ হবে, তার ১৪ শতাংশই থাকবে ফাইভজি সমর্থিত। বিশ্বব্যাপী ফাইভজি ফোনের চাহিদা বৃদ্ধিকে মুনাফা আয়ের নতুন সুযোগ হিসেবে দেখছে টিএসএমসি।

এ বিষয়ে আইডিসির ওয়ার্ল্ডওয়াইড মোবাইল ডিভাইস ট্র্যাকার্স বিভাগের জ্যেষ্ঠ গবেষণা বিশ্লেষক সংগীতিকা শ্রীবাস্তব বলেন, নতুন প্রজন্মের ফাইভজি মোবাইল নেটওয়ার্ক প্রযুক্তির বিস্তার অনেকগুলো বিষয়ের ওপর নির্ভর করছে। এর মধ্যে অন্যতম হলো ফাইভজি নেটওয়ার্ক অবকাঠামো নির্মাণ। এরপরে রয়েছে সেলফোন অপারেটরগুলোর সমর্থন ও ফাইভজি হ্যান্ডসেটের মূল্যহ্রাস। বিশ্বের প্রায় সব সেলফোন অপারেটর প্রতিষ্ঠান ফাইভজি প্রযুক্তিতে টেলিযোগাযোগ ও মোবাইল ইন্টারনেট সেবা দিতে কার্যক্রম জোরদার করেছে। বিনিয়োগের অংকও বাড়িয়েছে সেলফোন অপারেটরগুলো। কাজেই চলতি বছর স্মার্টফোন বাজারে সরবরাহ প্রবৃদ্ধি দেখা যাবে।

বিশ্বের অন্যতম মোবাইল চিপ সরবরাহকারী কোয়ালকম। এক পূর্বাভাসে প্রতিষ্ঠানটি জানিয়েছে, আগামী বছর বিশ্বজুড়ে ফাইভজি ফোন সরবরাহ ৪৫ কোটি এবং ২০২২ সালে ৭৫ কোটি ইউনিটে পৌঁছাবে, যা স্মার্টফোন বাজারের প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে।

টিএসএমসির গ্রাহক তালিকায় রয়েছে মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল, কোয়ালকম ও চীনভিত্তিক হুয়াওয়ে। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি জানিয়েছে, তারা চলতি বছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ) রাজস্ব ১ হাজার ২০ কোটি থেকে ১ হাজার ৩০ কোটি ডলারে পৌঁছানোর প্রত্যাশা করছে, যা গত বছরের প্রথম প্রান্তিকে ছিল ৭১০ কোটি ডলার।

গত বছরের চতুর্থ প্রান্তিকে টিএসএমসির রাজস্ব ১০ দশমিক ৬ শতাংশ বেড়ে ১ হাজার ৩৯ কোটি ডলারে পৌঁছেছে, যা ছিল প্রতিষ্ঠানটির প্রত্যাশার চেয়েও বেশি। গত বছরের চতুর্থ প্রান্তিকে রাজস্ব আয় ১ হাজার ২০ কোটি থেকে ১ হাজার ৩০ কোটি ডলারে পৌঁছানোর পূর্বাভাস দিয়েছিল টিএসএমসি। এছাড়া অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির নিট মুনাফাও ১৬ দশমিক ১ শতাংশ বেড়ে ৩৮৮ কোটি ডলারে পৌঁছেছে।

বিশ্লেষকরা বলছেন, গত বছরের শেষ দিকে উৎসব মৌসুম সামনে রেখে অ্যাপল, স্যামসাংসহ প্রায় সব শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান নতুন স্মার্টফোন উন্মোচন করেছে। পাশাপাশি ফাইভজি ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তির চাহিদা বাড়ছে। এ পরিস্থিতিতে টিএসএমসির হাইপারফরম্যান্স ৭ ন্যানোমিটার চিপের চাহিদা সামনে আরো বাড়বে। এতে প্রতিষ্ঠানটির রাজস্ব ও মুনাফা আরো বাড়ার সম্ভাবনা রয়েছে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: টিএসএমসি

এই বিভাগ থেকে আরও পড়ুন

এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণদের মান আন্তর্জাতিক পর্যায়ে সপ্তম শ্রেণির সমান
প্রযুক্তি সংবাদ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৮.৮৩ শতাংশ

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন!
প্রযুক্তি সংবাদ

বিশ্বজুড়ে ফেসবুক ডাউন!

বাজারে ৫০ লাখ হ্যান্ডসেট
প্রযুক্তি সংবাদ

বাজারে ৫০ লাখ হ্যান্ডসেট

চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী প্রযুক্তি বিনিময় করবে ইজেনারেশন ও হাইবার
নির্বাচিত

চতুর্থ শিল্পবিপ্লব উপযোগী প্রযুক্তি বিনিময় করবে ইজেনারেশন ও হাইবার

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক
নির্বাচিত

আপত্তিকর ভিডিও আপলোডের শীর্ষে টিকটক

সার্চে শীর্ষে মোদি-সানি লিওন!
নির্বাচিত

সার্চে শীর্ষে মোদি-সানি লিওন!

Load More

ট্রেন্ডিং টপিক

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক
ই-কমার্স

লাইভ শপিং অর্জন করল আইএসও ৯০০১ সনদ, গুণগত ব্যবস্থাপনায় নতুন মাইলফলক

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ
সোশ্যাল মিডিয়া

আজ শুরু জমজমাট ফুটবল বিশ্বকাপ

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক
অর্থ ও বাণিজ্য

ডাচ-বাংলা ব্যাংকের এটিএম-এ টাকার হাহাকার: গ্রাহকের মনে দেউলিয়াত্বের আতঙ্ক

সপ্তাহের সবচেয়ে পঠিত

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

১২ হাজারে কিনতে পারবেন দুর্দান্ত ফিচারের এই ফোন

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

শক্তিশালী প্রসেসরের আসছে টেকনো ক্যামন স্লিম ৫জি

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

HUAWEI nova Y74 বাংলাদেশে: ৬,৬২০mAh ব্যাটারি, ৫০MP ক্যামেরা ও ২৫৬GB স্টোরেজ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে
কিভাবে করবেন

যেসব আধুনিক গ্যাজেট ঘরের কাজ সহজ করবে

স্মার্টফোনের যুগে এখন শুধু মানুষ নয়, বাড়িও হয়ে...

নেটওয়ার্কের খোঁজে মগডালে উঠে গেলেন প্রধান শিক্ষক, দিলেন হাজিরা

অনলাইনে হাজিরা দিতে আমগাছে প্রধান শিক্ষক, ছবি ভাইরাল

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭

প্রিমিয়াম লুক ও আধুনিক প্রযুক্তি নিয়ে আসছে নতুন অডি কিউ৭

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

বাকৃবিতে ১৭৭ ভেটেরিনারি শিক্ষার্থীর মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৩ ফেব্রুয়ারি ২০২০

১৬ বিলিয়ন ডলার মূলধন ব্যয়ের লক্ষ্য টিএসএমসির

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix