Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বিনা মূল্যে ত্রুটি সংশোধন করে দেবে অ্যাপল

নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম.টিভি
বুধবার, ১১ মার্চ ২০২০
বিনা মূল্যে ত্রুটি সংশোধন করে দেবে অ্যাপল
Share on FacebookShare on Twitter

গত বছরের শুরুর দিকে বেশ ঘটা করে নতুন প্রজন্মের আইপ্যাড বাজারে ছাড়ে টেক জায়ান্ট অ্যাপল। আইপ্যাড এয়ার ২০১৯ মডেলের এ ডিভাইস ভোক্তাদের মধ্যে সাড়াও ফেলে বেশ। তবে বছর না ঘুরতেই ডিভাইসটি নিয়ে বিপাকে পড়েছে অ্যাপল। বিশ্বজুড়ে আইপ্যাড এয়ার ২০১৯-এর ত্রুটি নিয়ে সমালোচনার মুখে পড়েছে প্রতিষ্ঠানটি। এর জের ধরে বিনা মূল্যে ডিভাইসটির ত্রুটি সংশোধন করে দেয়ার ঘোষণা দিয়েছে অ্যাপল। খবর সিএনবিসি ও ইন্ডিয়া টুডে।

ট্যাবলেট কম্পিউটারের বাজারে অ্যাপলের হাত ধরে বৈপ্লবিক পরিবর্তন আসে ২০১৩ সালে। ওই সময় প্রতিষ্ঠানটি বাজারে ছাড়ে প্রথম প্রজন্মের আইপ্যাড এয়ার। ২০১৩ সালের ১ নভেম্বর বাজারে আসা এ ডিভাইস ছিল বেশ পাতলা ও সর্বাধুনিক প্রযুক্তির। পরের বছরই ডিভাইসটির পরবর্তী সংস্করণ বাজারে ছাড়ে অ্যাপল। প্রথম ও দ্বিতীয় প্রজন্মের এসব ট্যাবলেট কম্পিউটার অল্প সময়ের মধ্যে ক্রেতাদের পছন্দের তালিকায় জায়গা করে নেয়।

অবশেষে গত বছর অ্যাপলের পক্ষ থেকে আইপ্যাড এয়ারের তৃতীয় প্রজন্মের সংস্করণ বাজারে ছাড়ার বিষয়ে ঘোষণা আসে। মার্চে ক্রেতাদের হাতে পৌঁছে যায় সর্বাধুনিক সংস্করণের এ ডিভাইস। ফিচারগত সুবিধার দিক থেকে এ ডিভাইস আইপ্যাড এয়ার ২ এবং ১০ দশমিক ৫ ইঞ্চির আইপ্যাড প্রো মডেলের সংমিশ্রণ। এতে অ্যাপল এ১২ বায়োনিক চিপ, ৬৪ কিংবা ২৫৬ গিগাবাইটের স্টোরেজ, ১০ দশমিক ৫ ইঞ্চির আনপ্লাগড রেটিনা ডিসপ্লেসহ বেশকিছু সর্বাধুনিক ফিচার যুক্ত করা হয়েছে।

ডিভাইসটি আইপ্যাড এয়ার ২-এর তুলনায় তিন গুণ বেশি দ্রুতগতিসম্পন্ন। একবার চার্জ দিলে টানা ১০ ঘণ্টা চালানো যায় আইপ্যাড এয়ার ২০১৯। এসব কারণে বাজারে আসার পর থেকেই বিশ্বজুড়ে তুমুল জনপ্রিয়তা পায় আইপ্যাড এয়ার ২০১৯। তবে বছর শেষ হওয়ার আগেই ডিভাইসটি নিয়ে সমালোচনা শুরু হয়। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অভিযোগ আসতে শুরু করে, ডিভাইসটি ব্যবহারের সময় হঠাৎ করেই হ্যাং হয়ে যায়। এমনকি ব্যবহার করতে করতে হঠাৎই আইপ্যাড এয়ার ২০১৯-এর স্ক্রিন অন্ধকার হয়ে যায়।

সম্প্রতি আইপ্যাড এয়ার ২০১৯ মডেলের ডিভাইসের এ ত্রুটি স্বীকার করে নিয়েছে অ্যাপল। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, অভিযোগের সত্যতা যাচাইয়ের ভিত্তিতে ত্রুটিযুক্ত আইপ্যাড এয়ার ২০১৯ বাজার থেকে তুলে নেয়া হবে কিংবা ব্যবহারকারীদের সম্পূর্ণ বিনা মূল্যে ত্রুটি সংশোধনের সুবিধা দেয়া হবে। বিশ্বজুড়ে যেকোনো ব্যবহারকারী তাদের ডিভাইসে ত্রুটি শনাক্ত করতে পারলে নিকটস্থ অ্যাপল স্বীকৃত সার্ভিস প্রোভাইডারের কাছ থেকে ত্রুটি সারাইয়ের সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি ত্রুটিযুক্ত আইপ্যাড এয়ার ২০১৯ নিয়ে ব্যবহারকারী নিকটস্থ অ্যাপল রিটেইল স্টোরে যোগাযোগ করতে পারেন। প্রয়োজনে তারা অ্যাপলকে ই-মেইল করেও ত্রুটির বিষয়টি জানাতে পারেন। প্রতিষ্ঠানের পক্ষ থেকে তাদের সঙ্গে যোগাযোগ করে বিনা মূল্যে ডিভাইসের ত্রুটি সারিয়ে দেয়া হবে কিংবা প্রয়োজনে ডিভাইস বদলে দেয়া হবে। অ্যাপল জানিয়েছে, গত মার্চ-নভেম্বর সময়ে উৎপাদিত কিছু ডিভাইসে অনাকাঙ্ক্ষিত ও স্থায়ী ত্রুটি রয়ে গেছে।

Tags: অ্যাপল

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি
প্রযুক্তি সংবাদ

বাজেট স্মার্টফোনে নতুন চমক নিয়ে আসছে রিয়েলমি

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের
প্রযুক্তি সংবাদ

২০২৫ সালের মধ্যে বিশ্ব প্রযুক্তিশিল্পের ১০টি মূলধারার পূর্বাভাস হুয়াওয়ের

একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

চুরি-ছিনতাই হওয়া ফোনের গন্তব্য ছয় দেশ

দেশের বাজারে ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস ক্যাম লিংক
নির্বাচিত

দেশের বাজারে ৪কে লাইভ স্ট্রিমিং ডিভাইস ক্যাম লিংক

মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, নিরাপদ থাকার উপায়
কিভাবে করবেন

মিসড কলেই ব্যাংক থেকে গায়েব টাকা, নিরাপদ থাকার উপায়

মার্কিন কোম্পানিগুলোকে হুয়াওয়ের হুঁশিয়ারি
নির্বাচিত

মার্কিন নেটওয়ার্ক থেকে হুয়াওয়ের সরঞ্জাম সরানোর নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার
প্রযুক্তি সংবাদ

‘কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’
অটোমোবাইল

জ্বালানি সংকটের মধ্যে আইসিসিবিতে শুরু ‘ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স’

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা
প্রযুক্তি সংবাদ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস
প্রযুক্তি পরামর্শ

ওয়েবসাইট তৈরির নতুন ফিচার নিয়ে এলো ওয়ার্ডপ্রেস

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের
প্রযুক্তি বাজার

হঠাৎ দাম বাড়ল স্যামসাংয়ের ফোল্ডেবল ফোনের

সাধারণত নতুন ফোন বাজারে আসার আগে পুরানো মডেলের...

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

স্যামসাং-অ্যাপলকে টেক্কা দিতে স্মার্টফোন আনছে টাটা?

দিনে ১০ ঘণ্টা এসি চালালে মাসে বিদ্যুৎ বিল কত আসবে

এসির রিমোট কাজ করছে না? জেনে নিন রিমোট ছাড়াই এসি চালানোর গোপন কৌশল

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix