Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

হুয়াওয়ে বিষয়ে নতুন নীতিমালার খসড়া বানাচ্ছে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শুক্রবার, ৮ মে ২০২০
হুয়াওয়ের ফাইভ-জি নিয়ে তর্ক-বিতর্ক
Share on FacebookShare on Twitter

জাতীয় নিরাপত্তা ঝুঁকির কথা বলে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করার পর ৫জি নিয়ে নতুন করে হুয়াওয়ের সঙ্গে মার্কিন প্রতিষ্ঠানগুলোর কাজের সুযোগ করে দিতে খসড়া নীতিমালা স্বাক্ষর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।

বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র জানিয়েছে, নতুন নীতিমালার আওতায় হুয়াওয়ের সঙ্গে পরবর্তী প্রজন্মের ৫জি নেটওয়ার্কের মান নির্ধারণে কাজ করতে পারবে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

গত বছর মে মাসে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত করার পর ৫জি’র মান নির্ধারণে হুয়াওয়ের সঙ্গে কাজ করা বন্ধ করে দিয়েছিলো কিছু মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রকৌশলীরা।

টেলিযোগাযোগ খাতের কর্মকর্তা এবং সরকারি কর্মকর্তারা মনে করেন এই পদক্ষেপের কারণে কিছুটা পিছিয়েই পড়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রকৌশলীরা নীরবে বের হয়ে আসায় মান নির্ধারণের সভাগুলোতে বলিষ্ঠ অবস্থান পেয়েছে হুয়াওয়ে। এ ধরনের সভাগুলোতে সাধারণত প্রোটোকল এবং প্রযুক্তিগত স্পেসিফিকেশন ঠিক করা হয়, যাতে ভিন্ন ভিন্ন প্রতিষ্ঠানের বানানো যন্ত্রাংশগুলো নিরবিচ্ছিন্নভাবে কাজ করতে পারে।

বাণিজ্য মন্ত্রণালয়ের কালো তালিকায় হুয়াওয়ের নাম ওঠার পর প্রতিষ্ঠানটির সঙ্গে ব্যবসায় সীমাবদ্ধতা আসে মার্কিন প্রতিষ্ঠানগুলোর ওপর। হুয়াওয়ের সঙ্গে ব্যবসা করতে বিশেষ লাইসেন্স নেওয়ারও বাধ্যবাধকতা দেওয়া হয়।

অন্যদিকে প্রশ্ন ওঠে মান নির্ধারণের সভাগুলোতে মার্কিন প্রতিষ্ঠানের অংশ নেওয়া নিয়ে, যেখানে হুয়াওয়েও সদস্য।

প্রায় এক বছর পর এই সমস্যা সমাধানে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয় খসড়া নীতিমালা করেছে বলে রয়টার্সকে জানিয়েছে দুই সূত্র। এই নীতিমালার কারণে সদস্য হিসেবে হুয়াওয়ে থাকলেও সেই সভায় অংশ নিতে পারবে কোনো মার্কিন প্রতিষ্ঠান।

ওই সূত্র আরও জানিয়েছে, খসড়া নীতিমালা এখন বাণিজ্য মন্ত্রণালয়ের চূড়ান্ত পর্যালোচনায় রয়েছে। এরপরই এটি খতিয়ে দেখবে অন্যান্য সংস্থা। কবে নাগাদ সব প্রক্রিয়া শেষ হবে তা এখনও অস্পষ্টই থেকে যাচ্ছে।

ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি কাউন্সিলের এশিয়া অঞ্চলের জেষ্ঠ্য নীতিমালা পরিচালক নাওমি উইলসন বলেন, “আমরা যখন বছরের এই সময়টার দিকে এগোচ্ছি, এই বিষয়টি আমলে নেওয়ার এবং স্পষ্ট করার এটিই সময়।” এই কাউন্সিল অ্যামাজন, কোয়ালকম এবং ইনটেলসহ অন্যান্য আরও অনেকেরই প্রতিনিধিত্ব করে।

উইলসন আরও বলেন, হুয়াওয়ের সঙ্গে এখনও মার্কিন প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বীতা চায় যুক্তরাষ্ট্র। “কিন্তু নীতিমালার কারণে অসাবধানতাবশত তারা হুয়াওয়ে এবং তালিকার অন্যান্যদের কাছে নিজেদের আসন হারিয়েছে।”

ধারণা করা হচ্ছে, টেলিযোগাযোগ খাতে দ্রুতগতির ভিডিও ট্রান্সমিশন থেকে শুরু করে স্বচালিত গাড়ি সব ক্ষেত্রেই মূল চালিকাশক্তি হয়ে উঠবে এই ৫জি নেটওয়ার্ক।

টেলিযোগাযোগ প্রতিষ্ঠানগুলোর জন্য এই খাতের মানগুলোও বড় ব্যবসা। মান নির্ধারণের ক্ষেত্রে ব্যবহার করতে পারলে নিজেদের পেটেন্ট করা এমন প্রযুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানগুলো শত শত কোটি মার্কিন ডলারের ব্যবসা করে নিতে পারে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

দিনে একবার ফোন চার্জ করতে কত টাকা লাগে জানেন?
নির্বাচিত

দিনে একবার ফোন চার্জ করতে কত টাকা লাগে জানেন?

বিজ্ঞাপনে বৈষম্যমূলক শব্দ, ক্ষমা চাইল টুইটার
প্রযুক্তি সংবাদ

ইউক্রেন-রাশিয়ায় বিজ্ঞাপন বন্ধ করল টুইটার

নারীদের জন্য নয়েজফিটের ডিভা স্মার্টওয়াচ
নির্বাচিত

নারীদের জন্য নয়েজফিটের ডিভা স্মার্টওয়াচ

২ বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার
প্রযুক্তি সংবাদ

২ বছরের ওয়ারেন্টি ও স্ক্রিন প্রোটেকশন সুবিধা নিশ্চিতে একযোগে কাজ করবে ওয়াদা ও অনার

করোনাভাইরাস: ভুয়া বিজ্ঞাপন বন্ধে মাঠে নেমেছে ফেসবুক
নির্বাচিত

করোনাভাইরাস: ভুয়া বিজ্ঞাপন বন্ধে মাঠে নেমেছে ফেসবুক

ছিনতাই হওয়া মোবাইল বিক্রি হয় বসুন্ধরা সিটিতে
প্রযুক্তি সংবাদ

মোবাইল বিক্রি ও নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের সর্বশেষ নতুন সিদ্ধান্ত

Load More

ট্রেন্ডিং টপিক

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে
নির্বাচিত

ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স২২ ৫জি’ বাজারে

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে নিয়োগ, আবেদনের সুযোগ পাবেন যারা
প্রযুক্তি সংবাদ

আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যোগ হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ: বিজ্ঞানমন্ত্রী

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন
প্রযুক্তি সংবাদ

সেমিকন্ডাক্টর খাতে বাংলাদেশের মেগা রোডম্যাপ উন্মোচন

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা
অর্থ ও বাণিজ্য

অ্যামাজন, ই-বেতে পণ্য বিক্রি করতে পারবেন দেশি উদ্যোক্তারা

সপ্তাহের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

স্মার্টফোনেরও রয়েছে ‘এক্সপায়ারি ডেট’, জানবেন কীভাবে?

বাজেট পাসের আগেই কেন কলরেট বাড়ল, জানতে চায় বিটিআরসি

ফোনে কথা বলার খরচ কমছে

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

১১ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারির নতুন স্মার্টফোন আনছে অনার

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

স্যামসাং আনছে বড় ডিসপ্লে ও ট্রিপল ক্যামেরার নতুন ফোন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা
প্রযুক্তি সংবাদ

যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা

বাংলাদেশে উচ্চ প্রযুক্তি সম্পন্ন বিশ্বমানের মাদারবোর্ড বা পিসিবিএ...

অ্যামাজনকে পেছনে ফেলার দিকে এগোচ্ছে স্পেসএক্স

অ্যামাজনকে টপকে বাজারমূল্যে বিশ্বের পঞ্চম শীর্ষ প্রতিষ্ঠান স্পেসএক্স

শাওমির ১৫টি সিরিজে সাত বছরের আপডেট সাপোর্ট ঘোষণা

শত কোটি ব্যবহারকারীর মাইলফলকে চ্যাটজিপিটি

আইফোন, ম্যাকের জন্য ২৬.৩ আপডেট আনল অ্যাপল

অ্যাপলের প্রযুক্তি দর্শন কেন সবার চেয়ে ভিন্ন?

মাসের সবচেয়ে পঠিত

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বাংলাদেশে ফিরছে হুয়াওয়ে: স্মার্টফোন, ল্যাপটপ, স্মার্টওয়াচ পণ্যের পূর্ণ তালিকা

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

বারবার এসি অন-অফ করলে কি বিদ্যুৎ বিল বাড়ে?

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

চলতি মাসের ৮ তারিখে অফিশিয়ালি ফিরছে হুয়াওয়ে, স্মার্টফোন ও গ্যাজেটের পুর্ণাঙ্গ তালিকা প্রকাশ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৮ মে ২০২০

হুয়াওয়ে বিষয়ে নতুন নীতিমালার খসড়া বানাচ্ছে যুক্তরাষ্ট্র

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix