Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বাজারে নতুন পালসার এলো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
শনিবার, ২০ জুন ২০২০
বাজারে নতুন পালসার এলো
Share on FacebookShare on Twitter

প্রায় এক দশক ধরে বাজাজ পালসারের যে কয়টি মডেল বাজারে এনেছে প্রায় সব কয়টিই দেদারসে বিক্রি হয়েছে। ভারতের বাজারে গতকাল বৃহস্পতিবার পালসার ১২৫-এর নতুন মডেল বাজারে আনল বাজাজ। যুক্ত হল নতুন অনেক ফিচার। তার মধ্যে অন্যতম স্প্লিট সিট। সঙ্গে স্পোর্টি মোটরসাইকেলের একাধিক ফিচার।

বাজাজের পক্ষ থেকে জানানো হয়েছে পালসার ১২৫-এর নতুন মডেলের দাম পড়বে ৭৯ হাজার ৯১ রুপি। আগের ১২৫ মডেলের ডিস্ক ব্রেকের সঙ্গে এই মডেলের ফারাক বিস্তর। আগের ক্ষেত্রে ছিল ফ্রন্ট সিট ডিস্ক ব্রেক। এবারে তার বদলে থাকছে সিঙ্গল সিট ডিস্ক ব্রেক।

অটোমোবাইল বিশেষজ্ঞদের মতে, সিঙ্গল সিট ডিস্ক ব্রেকের সুবিধা হচ্ছে বালি-কাঁকড় বা জে রাস্তায় ডিস্ক ব্রেক চাপলেও স্কিড করার সম্ভাবনা কম। তাদের ভাষায় সিঙ্গল সিট ডিস্ক ব্রেক চাকাকে মাটির সঙ্গে কামড়ে ধরে রাখতে সাহায্য করে।

তিনটি রঙের কম্বিনেশন হবে নতুন পালসার ১২৫।এগুলো হল-নিয়ন-ব্ল্যাক, ব্ল্যাক-সিলভার এবং ব্ল্যাক-রেড।

বাজাজ অটোর প্রেসিডেন্ট সারাং কানাকাড়ে বলেন, ‘নতুন মডেল নিয়ে আমরা উত্তেজিত। আমরা আশা করছি আগের বারের মতোই এই মডেলেরও চাহিদা থাকবে তুঙ্গে’।

গতবছর আগস্ট মাসে প্রথম পালসার ১২৫ সিসির বাইক বাজারে এনেছিল বাজাজ। প্রথম ছয়মাসের মধ্যে সারা ভারতে এক লক্ষ বাইক বিক্রি হয়েছিল।

তবে বাজাজের পক্ষ থেকে বলা হয়েছে, ১২৫ সিসির প্রথম মডেলে যা যা ফিচার ছিল তার উপরে দাঁড়িয়ে অনেক ক্রেতা আমাদের নতুন নতুন ফিচার যোগ করার পরামর্শ দেন। তারা জানান, এই ফিচারগুলো যোগ হলে যে কোনও তথাকথিত স্পোর্টি বাইকের সমতুল্য হয়ে যাবে পালসার-১২৫। বাজাজ তাদের পরামর্শেই নতুন ফিচার যোগ করার সিদ্ধান্ত নিয়েছে।

নতুন বিএস৬ পালসার-১২৫ মডেলে হেড লাইটের অংশটি দেখতে হবে নেকড়ের চোখের মতো। টুইন পাইলট ল্যাম্পের সঙ্গে থাকবে টুইন স্ট্রিপ এলইডি ল্যাম্প। যা অন্ধকার রাস্তায় অনেক দূর পর্যন্ত দৃশ্যমানতা তৈরি করবে। এখানেই শেষ নয়। এর সঙ্গে থাকবে ৩১ মিলিমিটার টেলিস্কোপ ফ্রন্ট ফর্কস, দুটি গ্যাস শক করার অ্যাবজর্বার। চাকার মাপ ১৭ ইঞ্চি।

এই মোটর সাইকেলে যে ডিটিএসআই ইঞ্জিন ব্যবহার করা হবে তা হল ১১.৬ বিএইচপি, ৮৫০০ আরপিএম। সঙ্গে ১০.৮ এনএম এর পিক টর্ক। যার ফলে গতিও হবে মসৃণ।

বাইকটির মোট ওজন হবে ১৪২ কেজি। যা পালসারের যে কোনও মডেলের মধ্যে সর্বোচ্চ। অনেকেই বলেন, লম্বা রাস্তায় যেখানে বেশি গতিতে বাইক চালানো যায় সেখানে বেশি ওজন হলে সুবিধা।

লকডাউনের কারণে অটোমোবাইলস শিল্প মন্দার মুখে পড়েছে। তবে আনলকের প্রথম পর্ব থেকেই ফের গাড়ি বিক্রি শুরু হয়েছে। পর্যবেক্ষকদের মতে, সংক্রমণের কারণে এখন অনেকেই ট্রেন, বাস মেট্রোর মতো গণপরিবহন এড়িয়ে চলবেন। মধ্যবিত্তরা মোটর সাইকেলকেই আগামী দিনে কর্মস্থলে যাওয়ার ক্ষেত্রে বাহন করে নেবেন। সেদিক থেকে দু’চাকা যানের বিক্রি বাড়ার সম্ভাবনাও রয়েছে। ঠিক সেই সময়েই পালসার ১২৫-এর নতুন ফিচার যুক্ত মডেল আনল বাজাজ।

এই বিভাগ থেকে আরও পড়ুন

যে ৩ কারণে হট ৩০ গেমিং ফোন
নির্বাচিত

যে ৩ কারণে হট ৩০ গেমিং ফোন

নতুন বৈদ্যুতিক স্কুটার আনছে টিভিএস
অটোমোবাইল

নতুন বৈদ্যুতিক স্কুটার আনছে টিভিএস

আইফোনের বিকল্প ‘নাথিং ফোন’ বাজারে আসছে
নির্বাচিত

‘আইফোনের বিকল্প’ নাথিং ফোন, চলছে প্রি-বুকিং

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব
নির্বাচিত

শুল্ক কমেছে, মোবাইলের দাম অবশ্যই কমবে: ফয়েজ আহমদ তৈয়্যব

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন
নির্বাচিত

ফোরকে ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে আনল ওয়ালটন

স্মার্টফোনের কারণে চোখে যেসব সমস্যা হতে পারে
নির্বাচিত

স্মার্টফোনের কারণে অকালে বুড়ো হয়ে যাচ্ছেন না তো

Load More

ট্রেন্ডিং টপিক

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

বিবিধ

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স
প্রযুক্তি সংবাদ

প্রতি মিনিটে ২০৮টা করে বট আইডি সরাচ্ছে এক্স

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix