Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

গুগলের ফিটবিট অধিগ্রহণে ঝুঁকি দেখছে ইইউ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ জুলাই ২০২০
গুগলের ফিটবিট অধিগ্রহণে ঝুঁকি দেখছে ইইউ
Share on FacebookShare on Twitter

বৈশ্বিক পরিধেয় ডিভাইস বাজারে প্রবেশ করতে চায় গুগল। এরই অংশ হিসেবে গত নভেম্বরে ২১০ কোটি ডলারে পরিধেয় প্রযুক্তিপণ্য নির্মাতা ফিটবিটকে কিনতে চুক্তিবদ্ধ হয় প্রতিষ্ঠানটি। তবে মার্কিন সার্চ জায়ান্টটির এ অধিগ্রহণ চুক্তিতে বড় ধরনের ঝুঁকি দেখছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ চুক্তির ফলে ডাটা সুরক্ষা ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেছে ইইউ। খবর বিবিসি।

গুগলের ফিটবিট অধিগ্রহণের ফলে বাজার প্রতিযোগিতা প্রভাবিত হবে কিনা বা বৈশ্বিক সার্চ জায়ান্টটির কাছে অনেক বেশি মানুষের ব্যক্তিগত তথ্যের দখল চলে যাবে কিনা, সে বিষয় নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপের নীতিনির্ধারক সংস্থাটি।

ফিটনেস ট্র্যাকিং ডিভাইস তৈরি করছে ফিটবিট, যা ব্যবহারকারীর হূদস্পন্দন, কার্যকারিতার পর্যায় ও ব্যবহারকারীর জিপিএস ডাটা পর্যবেক্ষণ করে এবং সে অনুযায়ী নানা শারীরিক অসংগতির তথ্য সরবরাহ করে। বিভিন্ন দিক পর্যালোচনা শেষে গুগলের এ অধিগ্রহণ ঠেকানোর দাবি জানিয়েছে ২০টি ভোক্তা সংগঠন এবং গোপনীয়তাবিষয়ক আইনজীবীদের একটি দল।

অন্যদিকে গুগলের বিবৃতিতে দাবি করা হয়েছে, বিজ্ঞাপন প্রদর্শনের স্বার্থে ফিটবিটের ডাটা ব্যবহার করবে না তারা এবং সংগ্রহ করা ডাটা বিষয়ে তারা স্বচ্ছ থাকবে।

গুগলের ফিটবিট অধিগ্রহণের বিরোধিতা করে প্রাইভেসি ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান জানিয়েছে, কারো এত বেশি ব্যক্তিগত তথ্য সংগ্রহ করা কোনো প্রতিষ্ঠানের উচিত বলে আমরা মনে করি না। আমরা এ অধিগ্রহণের বিরোধিতা করছি। গুগলের ফিটবিট অধিগ্রহণ পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে অন্যায্য প্রতিযোগিতা সৃষ্টি করবে এবং অসংখ্য ফিটবিট ডিভাইস ব্যবহারকারীর নিরাপত্তা ঝুঁকিতে ফেলবে।

ইইউ এ অধিগ্রহণ চুক্তিতে অনুমোদন দেবে নাকি বিষয়টি নিয়ে তদন্ত হবে, সে বিষয়ে ২০ জুলাইয়ের মধ্যে সিদ্ধান্ত নেবেন নীতিনির্ধারকরা। গুগল ও ফিটবিটের বেশকিছু প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানের কাছে বিস্তারিত প্রশ্নাবলি পাঠিয়েছেন নীতিনির্ধারকরা। সম্ভাব্য এ অধিগ্রহণের ফলে প্রতিষ্ঠানগুলো অসুবিধায় পড়বে কিনা, সে বিষয়টিই জানতে চেয়েছে ইইউ।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, গুগলের ফিটবিট অধিগ্রহণ চুক্তির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে অস্ট্রেলিয়ার প্রতিযোগিতা নিয়ন্ত্রক সংস্থাও। তারা আগামী আগস্টে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত জানাবে বলে উল্লেখ করা হয়েছে।

গুগলের বিরুদ্ধে ইউরোপে একাধিক তথ্য কেলেঙ্কারির ঘটনা নিয়ে তদন্ত চলমান। এ পরিস্থিতির মধ্যে প্রতিষ্ঠানটি ফিটবিটকে নিজেদের নিয়ন্ত্রণে নিলে ইউরোপ অঞ্চলের গ্রাহকদের গুরুত্বপূর্ণ ব্যক্তিগত তথ্য বেহাত হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। গুগলের ফিটবিট অধিগ্রহণ ইউরোপের নাগরিকদের জন্য তথ্য নিরাপত্তা ঝুঁকি কয়েক গুণ বাড়াবে।

এ বিষয়ে গুগলের এক মুখপাত্র জানান, আমরা তীব্র প্রতিযোগিতাপূর্ণ পরিধেয় ডিভাইস বাজারে ভালো কিছু পণ্য সরবরাহের লক্ষ্য থেকে ফিটবিট কিনতে সম্মত হয়েছি। এ অধিগ্রহণ চুক্তিটি বাস্তবায়নে বিভিন্ন দেশের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের অনুমোদনের প্রয়োজন রয়েছে। গুগলের ব্যবসার প্রধান শর্তই হলো গ্রাহকের তথ্য সুরক্ষা নিশ্চিত করা। আমরা বিষয়টিতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি। ফিটবিট অধিগ্রহণ নিয়ে কোনো দেশ বা অঞ্চলের নিয়ন্ত্রক কর্তৃপক্ষের উদ্বেগ থাকলে আমরা তাদের সহায়তা করতে চাই। গুগলের ফিটবিট অধিগ্রহণ পরিধেয় ডিভাইস বাজারে কোনো ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে না।

বৈশ্বিক অনলাইন অনুসন্ধান ও মোবাইল অপারেটিং সিস্টেম খাতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে আছে গুগল। বেশ কিছুদিন ধরে কোর ব্যবসায় অনলাইন অনুসন্ধান ও অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমের পাশাপাশি হার্ডওয়্যার খাতে ব্যবসায় সম্প্রসারণে জোর দিচ্ছে প্রতিষ্ঠানটি। অন্যদিকে বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে খারাপ সময় পার করছে ফিটবিট।

গত নভেম্বরে ফিটবিটের সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেমস পার্ক বলেন, আমরা একটি বিশ্বস্ত ব্র্যান্ড তৈরি করতে পেরেছি। যে কারণে বিশ্বব্যাপী ২ কোটি ৮০ লাখের বেশি মানুষ সুস্থ জীবনযাপনের জন্য সক্রিয়ভাবে আমাদের পণ্য ব্যবহার করছে।

তিনি বলেন, ফিটবিটের ভবিষ্যৎ মিশন বাস্তবায়ন এবং আরো বেশি মানুষের কাছে পৌঁছানোর জন্য গুগল আদর্শ অংশীদার। গুগলের সঙ্গে অংশীদারিত্বের কারণে ভবিষ্যতে ফিটবিটের উদ্ভাবনী কার্যক্রম আরো বাড়বে। ফলে পরিধেয় প্রযুক্তিপণ্য ক্যাটাগরিতে আরো নতুন পণ্য যুক্ত হবে এবং মানুষ পরিধেয় পণ্যে আরো বেশি স্বাস্থ্যসংশ্লিষ্ট সেবা পাবেন।

গুগলের ডিভাইস ও সার্ভিস ব্যবসায় বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট রিক অস্টারলো বলেন, পরিধেয় প্রযুক্তিপণ্যের পথপ্রদর্শক ফিটবিটের সঙ্গে চুক্তির ফলে যৌথ প্রচেষ্টায় আরো উন্নত ও সর্বোত্কৃষ্ট হার্ডওয়্যার উন্মোচন করা সম্ভব হবে। এ অধিগ্রহণ চুক্তির ফলে বিশ্ববাসী আরো উন্নত সফটওয়্যার ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) প্রযুক্তিসংবলিত পরিধেয় ডিভাইস ব্যবহারের সুযোগ পাবেন।

বৈশ্বিক পরিধেয় প্রযুক্তিপণ্য বাজারে একটি পরিচিত নাম ফিটবিট। শুরুতে ফিটনেস ব্যান্ড দিয়ে ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে ফিটবিট। এরপর একের পর এক পরিধেয় ডিভাইস এনে সাড়া ফেলে প্রতিষ্ঠানটি। এর তৈরি ব্যান্ডের সেন্সর হাতের কব্জি থেকে নানা তথ্য নেয়। একই সঙ্গে আছে জিপিএসসহ নানা ফিচার, যা বাইরে থেকেও তথ্য নেয়। এসব তথ্য বিশ্লেষণ করে জানা যায় ব্যবহারকারী কতটা হাঁটলেন। তবে প্রতিদ্বন্দ্বীদের কাছে বাজার দখল হারিয়ে এখন খারাপ সময় পার করছে প্রতিষ্ঠানটি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

নগদের নামে প্রতারণা, টাকা নিয়ে পোস্টম্যান উধাও
প্রযুক্তি সংবাদ

নগদের নামে প্রতারণা, টাকা নিয়ে পোস্টম্যান উধাও

জাপান আইটি উইকে বেসিস
প্রযুক্তি সংবাদ

জাপান আইটি উইকে বেসিস

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে
প্রযুক্তি সংবাদ

আপত্তিকর ছবি পাঠানো যাবে না ইনস্টাগ্রামে

আগামী বছর আসবে স্যামসাংয়ের মিক্সড রিয়ালিটি হেডসেট
প্রযুক্তি সংবাদ

আগামী বছর আসবে স্যামসাংয়ের মিক্সড রিয়ালিটি হেডসেট

স্মার্টফোন ব্যবহারকারীদের ঘুম উড়িয়েছে ‘স্পাইনোট’ ভাইরাস
নির্বাচিত

স্মার্টফোন ব্যবহারকারীদের ঘুম উড়িয়েছে ‘স্পাইনোট’ ভাইরাস

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক
প্রযুক্তি সংবাদ

“আত্মনির্ভরশীল ডিজিটাল বাংলাদেশ” বিনির্মাণের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা
প্রযুক্তি সংবাদ

১৬ বছরের নিচে সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধের পরিকল্পনা

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন
নির্বাচিত

২০২৬-২৭ সালের সেরা স্মার্টফোন ও গ্যাজেটের তালিকা প্রকাশ EISA-এর

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি
প্রযুক্তি সংবাদ

রেফ্রিজারেটরের কনডেনসারে নতুন যুগ, কপারের জায়গা নিচ্ছে আধুনিক প্রযুক্তি

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সিটি ব্যাংকের ইজিএমে পরিচালকের সংখ্যা বাড়ানোর প্রস্তাব প্রত্যাহার

সপ্তাহের সবচেয়ে পঠিত

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে পোকোর নতুন ‘এক্স৮ পাওয়ার’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

৮,৫৬০ এমএএইচ ব্যাটারি ও স্ন্যাপড্রাগন ৬ জেন ৪ চিপে ‘অনার টার্বো ৫জি’

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

কেন বাজার থেকে হারিয়ে যাচ্ছে ছোট ধারণক্ষমতার পেনড্রাইভ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা
কিভাবে করবেন

নিজেই সমাধান করুন ফ্রিজের সমস্যা

দৈনন্দিন জীবনে খাবার সংরক্ষণ থেকে শুরু করে পানি...

বিকাশ ডিস্ট্রিবিউটরের আড়ালে পাচার ২২ হাজার কোটি টাকা

‘বাংলা কিউআর’ চালুর পর তীব্র প্রতিযোগিতায় বিকাশ: ভাঙছে পেমেন্ট খাতের একক আধিপত্য

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

‘চীনের পণ্যের মান নির্ভর করে আমদানিকারকের চাহিদা ও বাজেটের ওপর’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

১০,০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ভিভোর ‘ভি৮০ লাইট ৫জি’

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

‘অ্যাপল এম্পায়ার’-এর বিরুদ্ধে গ্রাহক হয়রানির অভিযোগ

গ্রাহকের কোটি টাকা নিয়ে পালালো বসুন্ধরা সিটির অবৈধ মোবাইল শপ ‘অ্যাপল এম্পায়ার’

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুলাই ২০২০

গুগলের ফিটবিট অধিগ্রহণে ঝুঁকি দেখছে ইইউ

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix