Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দেবে ফুজিৎসু

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ জুলাই ২০২০
স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দেবে ফুজিৎসু
Share on FacebookShare on Twitter

করোনা মহামারী শুরুর পর থেকেই বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ‘ওয়ার্ক ফ্রম হোম’ নিয়ে নানা পরিকল্পনা করছে। পাশাপাশি ছোট প্রতিষ্ঠানগুলোও লকডাউন চলাকালীন সাময়িক সময়ের জন্য কর্মীদের এমন সুযোগ দিতে বাধ্য হয়েছে।

তবে জাপানি প্রযুক্তি প্রতিষ্ঠান ফুজিৎসু স্থায়ীভাবে এমন একটি ব্যবস্থার দিকে যাওয়ার পরিকল্পনা করছে। তারা বলছে, করোনাভাইরাস মহামারীর কারণে বিশ্ব যে ‘নয়া স্বাভাবিকতার’ মধ্যে এসে পড়েছে, এই পরিস্থিতিতে খাপ খাইয়ে নিতে তারা জাপানজুড়ে অফিসের সংখ্যা ও আয়তন অর্ধেকে নামিয়ে আনতে চায়।

ফুজিৎসু এক বিবৃতিতে বলেছে, তাদের ‘ওয়ার্ক লাইফ শিফট’ কর্মসূচির আওতায় দেশজুড়ে ৮০ হাজার কর্মী কাজের ক্ষেত্রে অবিশ্বাস্য ও অভূতপূর্ব নমনীয়তার সুযোগ পাবে। কর্মীরা তাদের সুবিধামতো সময়ে কাজ করতে পারবেন। প্রয়োজন মনে হলেই তারা বাসা থেকে অফিস করতে পারবেন।

বিবিসিকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, তারা কাজের এক নতুন পদ্ধতি আনতে যাচ্ছে। এতে কর্মীদের আরো বেশি ক্ষমতায়ন হবে, উৎপাদনশীলতা বাড়বে এবং কর্মীদের জন্য থাকবে এক সৃজনশীল অভিজ্ঞতা যার ফলে প্রতিষ্ঠানের সৃষ্টিশীলতাই ত্বরান্বিত হবে এবং গ্রাহক ও সমাজে নতুন দৃষ্টিভঙ্গি তৈরি হবে।

এ পরিকল্পনার আওতায় কর্মীরা প্রাথমিকভাবে অফিসের বাইরে দূরবর্তী স্থান থেকে কাজ করতে পারবেন। কাজ, অফিসে তাদের ভূমিকা এবং জীবনযাপন পদ্ধতির সঙ্গে খাপ খাইয়ে নেয়ার জন্য সুবিধামতো সময় ভাগ করে নিতে অভ্যস্ত করে তোলা হবে কর্মীদের।

কাজ করার জন্য বাসা বা বড় করপোরেট হাব অথবা স্যাটেলাইট অফিসের কোনো একটিকে বেছে নেয়ার সুযোগও থাকবে। ফুজিৎসুর বিশ্বাস, কর্মীদের আরো বেশি স্বাধীনতা দিলে দলগত কাজ আরো ভালোভাবে সম্পন্ন হবে এবং উৎপাদনশীলতা বাড়বে।

অবশ্য ফুজিৎসুর আগে গত মে মাসেই এমন ঘোষণা দিয়েছে মাইক্রো ব্লগিং সাইট টুইটার। টুইটার তার কর্মীদের বলেছে, কেউ চাইলে স্থায়ীভাবে বাসা থেকে কাজ করতে পারেন।

টুইটার সম্প্রতি বলেছে, গত কয়েক মাসের অভিজ্ঞতায় প্রমাণিত হয়েছে, বাসা থেকে কাজ করলেও কোম্পানির সার্বিক কাজের কোনো ক্ষতি হয় না। ফলে কর্মীদের কেউ যদি মনে করেন, তাদের বাসা থেকে কাজ করলেই সুবিধা হয় তাহলে তারা সেই সুযোগ নিতে পারেন।

চলতি মাসের শুরুর দিকে গুগল ও ফেসবুকও এমন ঘোষণা দিয়েছে। গুগল প্রথমে ১ জুন পর্যন্ত বাসা থেকে কাজ করার সুযোগ দিয়েছিল। পরে তা আরো সাত মাস বাড়ানো হয়েছে। একই ঘোষণা দিয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুকও।

এ ব্যাপারে স্টোনি ব্রুক ইউনিভার্সিটির স্কুল অব জার্নালিজমের ভিজিটিং প্রফেসর শ্রী শ্রীনিবাসন বলেন, এটা তো নতুন যুগকে সংজ্ঞায়িত করার মতো খবর। অনেকেই হয়তো এটিকে গুরুত্বের সঙ্গে নিবে না। কিন্তু কর্মক্ষেত্রের নমনীয়তার বিষয়ে সিলিকন ভ্যালির কাছ থেকে আমরা শিখতে পারি। এমন একটা মানসিকতা রয়েছে যে, বাসা থেকে কাজ করা হলো ফাঁকিবাজি। অফিসে সশরীরে উপস্থিত থাকাটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবা হতো। সেই দিন আর নেই!

সূত্র: বিবিসি

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

২০২১ সালে স্মার্টফোন বিস্ফোরণের তালিকা
প্রযুক্তি সংবাদ

২০২১ সালে স্মার্টফোন বিস্ফোরণের তালিকা

লেনোভো ট্যাবের নতুন সংযোজন
নির্বাচিত

লেনোভো ট্যাবের নতুন সংযোজন

সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণার তথ্য চুরিতে মরিয়া
প্রযুক্তি সংবাদ

সাইবার অপরাধীরা টিকা তৈরির গবেষণার তথ্য চুরিতে মরিয়া

একটানা ইয়ারফোনে গান শুনে শ্রবণশক্তি হারালেন তরুণ
নির্বাচিত

ইয়ারফোন ব্যবহারে মানতে হবে যেসব সতর্কতা

বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম অগ্নি নির্বাপক প্রযুক্তিযুক্ত টিভি উদ্ভাবন ওয়ালটনের

ডিজিটাল প্ল্যাটফর্মে ভাতা বিতরণ চায় ‘নগদ’
নির্বাচিত

‘নগদ’ বিশ্বের দ্রুত বর্ধনশীল ডিজিটাল আর্থিক সেবা: এপিপিইউ

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে
প্রযুক্তি সংবাদ

বিশ্বব্যাপী স্মার্টফোন বিক্রি ১৩ বছরের মধ্যে সর্বনিম্নে

স্বর্ণের দাম ফের বাড়ল
অর্থ ও বাণিজ্য

এবার ভরিতে স্বর্ণের দাম কমল ২১৫৮ টাকা

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা
বিবিধ

বাংলাদেশে ফেসবুক-গুগলের অফিস না থাকায় নেই দায়বদ্ধতা

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

একীভূত হচ্ছে অপো-রিয়েলমি-ওয়ানপ্লাস: বিশ্ববাজারে ব্যবসা পুনর্গঠনে বড় সিদ্ধান্ত

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

রেকর্ড ১৪৪ হার্জ রিফ্রেশ রেট ও অভিনব ডিজাইনে এলো ইনফিনিক্স হট ৭০ প্রো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর
প্রযুক্তি সংবাদ

বিশ্বের প্রথম ‘রোবট ফোন’ নিয়ে এলো অনর

স্মার্টফোন প্রযুক্তির ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করে...

৯০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ‘আসুস প্যাড’

৯০০০ এমএএইচ ব্যাটারি নিয়ে আসছে ‘আসুস প্যাড’

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

রেন্ডার লিকে চমক দেখালো বাজেট কিং: কেমন হতে যাচ্ছে রিয়েলমি সি১০০এক্স?

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

স্টারলিংকের নতুন ভি৫ হোম ডিশ

মাসের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

০৬ জুলাই ২০২০

স্থায়ীভাবে বাসা থেকে কাজ করার সুযোগ দেবে ফুজিৎসু

Techzoom.TV |
TechzoomTV