Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

শিক্ষার্থীদের বিশেষ সুবিধায় ল্যাপটপ দিচ্ছে ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ২২ জুলাই ২০২০
শিক্ষার্থীদের বিশেষ সুবিধায় ল্যাপটপ দিচ্ছে ওয়ালটন
Share on FacebookShare on Twitter

শিক্ষার্থীদের বিশেষ সুবিধায় ল্যাপটপ দিচ্ছে ওয়ালটনশিক্ষার্থীদের বিশেষ সুবিধায় নগদ মূল্যে এবং বিনা সুদে সহজ কিস্তিতে ল্যাপটপ দিচ্ছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন। করোনাভাইরাস দুর্যোগের মাঝে অসচ্ছল শিক্ষার্থীদের অনলাইন ক্লাসে অংশগ্রহণ নিশ্চিত করতে ওয়ালটনের এ উদ্যোগ। প্রাথমিকভাবে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের শিক্ষার্থীদের ল্যাপটপ দেয়া শুরু করেছে ওয়ালটন। পর্যায়ক্রমে অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝেও সহজ শর্তে ল্যাপটপ দেবে প্রতিষ্ঠানটি।

বুধবার (২২ জুলাই ২০২০) ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে অনুষ্ঠিত ‘ডিজিটাল শিক্ষা সহায়ক উপকরণ প্রদান’ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম ফরহাদ।

অনুষ্ঠানে বিশেষ সুবিধায় শিক্ষার্থীদের ল্যাপটপ দিতে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ এবং ওয়ালটনের মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয়। ওয়ালটনের পক্ষে চুক্তিতে সই করেন কম্পিউটার বিভাগের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী লিয়াকত আলী। এ সময় ১৬ জন শিক্ষার্থীর হাতে ডিজিটাল শিক্ষা সহায়ক উপকরণ তুলে দেয়া হয়।

অনুষ্ঠানে জুনাইদ আহমেদ পলক বলেন, আমাদের লক্ষ্য প্রতিটি শিক্ষার্থীর হাতে ল্যাপটপ তুলে দেয়া। এজন্য স্থানীয় পর্যায়ে ডিজিটাল ডিভাইস তৈরির উদ্যোগ হাতে নিই। ২০১৬ সাল পর্যন্ত আমরা ল্যাপটপ ও মোবাইল ফোন আমদানি করতাম। কিন্তু ২০১৬-১৭ অর্থবছরে ডিজিটাল ডিভাইসের ৯৬টি কমপোনেন্টের ওপর আমদানি শুল্ক ১ শতাংশ করা হয়। আমাদের সরকারের যুগোপযোগী এই সিদ্ধান্তের কারণে ওয়ালটনের মতো আটটি প্রতিষ্ঠান বাংলাদেশে ল্যাপটপ ও মোবাইল ফোন তৈরি এবং সংযোজন করছে। এমনকি ওয়ালটনের পণ্য জার্মানি এবং আমেরিকার মতো উন্নত দেশে রপ্তানি হচ্ছে।

তিনি জানান, শিক্ষার্থীদের পাশাপাশি আইসিটি বিভাগের মাধ্যমে বিভিন্ন জেলায় ফ্রিল্যান্সারদের মাঝে বিনা সুদে দীর্ঘমেয়াদে কিস্তিতে ওয়ালটনের ল্যাপটপ দেয়া হচ্ছে।

লিয়াকত আলী বলেন, ওয়ালটনের সঙ্গে এই চুক্তির ফলে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ শিক্ষার্থীদের বিনা সুদে মাত্র ১ হাজার টাকা মাসিক কিস্তিতে ল্যাপটপ দিচ্ছে। পর্যায়ক্রমে অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদেরও বিশেষ সুবিধায় ল্যাপটপ দেয়ার ব্যবস্থা নেয়া হচ্ছে।

এর ফলে অসচ্ছল শিক্ষার্থীরাও অনলাইন ক্লাসে যোগ দেয়ার পাশাপাশি ডিজিটাল শিক্ষা গ্রহণের মাধ্যমে প্রতিযোগিতামূলক বিশ্বে নিজেদের যোগ্য করে তুলতে পাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

আসুস রগ ফ্লো এক্স ৩ঃ একনজরে দেখে নিন ল্যাপটপটির স্পেসিফিকেশন
নির্বাচিত

আসুস রগ ফ্লো এক্স ৩ঃ একনজরে দেখে নিন ল্যাপটপটির স্পেসিফিকেশন

আসছে রিয়েলমি ভি১১ এস ৫জি
নির্বাচিত

আসছে রিয়েলমি ভি১১ এস ৫জি

শিগগিরিই আসছে হুয়াওয়ে নোভা সেভেন আই এবং জিটি-২ই
নির্বাচিত

শিগগিরিই আসছে হুয়াওয়ে নোভা সেভেন আই এবং জিটি-২ই

বিকাশের ভিতর বাহির: চোখ ধাঁধানো বিজ্ঞাপন দিয়ে বোকা বানাচ্ছে গ্রাহকদের
প্রযুক্তি সংবাদ

শত কোটি টাকার রাজস্ব গিলছে বিকাশের হুন্ডি বাণিজ্য!

বিরক্তিকর কল থেকে মুক্তির উপায়
কিভাবে করবেন

বিরক্তিকর কল থেকে মুক্তির উপায়

সুপারবাইক নিনজার নতুন ভার্সন আনলো কাওয়াসাকি
অটোমোবাইল

সুপারবাইক নিনজার নতুন ভার্সন আনলো কাওয়াসাকি

Load More

ট্রেন্ডিং টপিক

একটি ফোন খুঁজতে গিয়ে মিলল ১৪৮টি: চট্টগ্রামে চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার
প্রযুক্তি সংবাদ

ট্র্যাকিং এড়াতে মোবাইলের যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রি করতো চক্রটি

‘আ নিউ শেপ আনফোল্ডস’: ২২ জুলাই লন্ডনে স্যামসাং আনপ্যাকড ইভেন্টে যা যা আসছে
প্রযুক্তি সংবাদ

‘আ নিউ শেপ আনফোল্ডস’: ২২ জুলাই লন্ডনে স্যামসাং আনপ্যাকড ইভেন্টে যা যা আসছে

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস
নির্বাচিত

‘গ্যালাক্সি আনপ্যাকড’ ইভেন্ট ও নতুন ফোল্ডএবল ফোনের আভাস

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল
প্রযুক্তি বাজার

পিক্সেল সিরিজের নতুন স্মার্টওয়াচ আনছে গুগল

সপ্তাহের সবচেয়ে পঠিত

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

৫৫০০ টাকা পর্যন্ত কমতে পারে মোবাইল ফোনের দাম, কার্যকর শিগগির

মোবাইলের দাম বৃদ্ধিতে বিপাকে মধ্যবিত্ত ক্রেতারা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

শর্তসাপেক্ষে এনভিডিয়ার উন্নত এআই চিপ কেনার অনুমতি পেল ডিপসিক
পাঁচমিশালি

চীনের বাজারে এনভিডিয়ার শক্তিশালী এইচ২০০ এআই চিপ সরবরাহ শুরু

মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার তৈরি...

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

দুই সমান শক্তির দলের লড়াই হবে, ফাইনাল নিয়ে মেসি

বিক্রি কমে যাওয়ায় ফোনের ব্যবসা বন্ধ করতে চলছে ওয়ানপ্লাস

যুক্তরাষ্ট্র ও ইউরোপের বাজার ছাড়ছে ওয়ানপ্লাস, বন্ধ হচ্ছে নতুন পণ্যের উন্মোচন

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

পিক্সেল ১১ সিরিজের টিজার প্রকাশ গুগলের

মাসের সবচেয়ে পঠিত

সস্তা স্মার্টফোন এখন বিলাসিতা: বৈশ্বিক মেমোরি সংকটে বিপাকে বাংলাদেশের বাজেট ক্রেতারা

২০ থেকে ৩০ হাজারের মধ্যে সেরা ৯ স্মার্টফোন

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

মিড-রেঞ্জের নতুন চ্যাম্পিয়ন: মটোরোলা এজ ৭০ প্রো-এর বিস্তারিত রিভিউ

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

যমুনা ফিউচার পার্কের মোবাইল বাজ বিডি’র বিরুদ্ধে প্রতারণার অভিযোগ

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২২ জুলাই ২০২০

শিক্ষার্থীদের বিশেষ সুবিধায় ল্যাপটপ দিচ্ছে ওয়ালটন

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix