Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ব্যবহারে সতকর্তা: এড়িয়ে চলবেন যেসব বিষয়

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 21 October 2020
মোবাইল গ্রাহক কমেছে ২৪ লাখ
Share on FacebookShare on Twitter

প্রযুক্তির উৎকর্ষ সাধনের বিরাট আশীর্বাদ হচ্ছে মোবাইল। বিশ্বকে হাতের মুঠোয় এনে দিতে প্রযুক্তি যন্ত্রটির ভূমিকা অনস্বীকার্য। কলের মাধ্যমে যোগাযোগ থেকে শুরু করে স্মার্টফোনের আবির্ভাব বদলে দিয়েছে সবকিছু। বাংলাদেশে এখন মোবাইল ব্যবহাকারীর সংখ্যা (সিম ব্যবহারের ভিত্তিতে) প্রায় ১৬ কোটি। এর মধ্যে প্রায় ১৩ কোটি সিম ব্যবহারকারী ইন্টারনেট ব্যবহার করছে। মোবাইলের ব্যবহারের নানা উপকারিতা রয়েছে। ঠিক উল্টো দিকও রয়েছে।
মোবাইল ও ইন্টারনেটের সঠিক ব্যবহারে প্রয়োজন সতর্কতা। নতুবা সামাজিক অস্বস্তিকর ঘটনার পাশাপাশি অনাকাঙ্ক্ষিত বড় ধরনের ঘটনাও ঘটতে পারে। তাই মোবাইল ব্যবহারে নিম্নোক্ত বিষয়গুলো সম্পর্কে সতর্ক থাকতে হবে:-

রিংটোন বাছাইয়ে সতর্কতা

একজন ব্যক্তির মোবাইলের রিংটোন শুনলেই তার রুচিবোধ সম্পর্কে মোটামুটি ধারণা পেয়ে যাবেন। রিংটোন হিসেবে গান, ওয়াজ, আজান ব্যবহার না করাই শ্রেয়। এটি আশেপাশের লোকের বিরক্তির কারণ হতে পারে।

রিংটোনের আওয়াজ

রিংটোনের আওয়াজের ক্ষেত্রে মোবাইল ব্যবহারকারীকে সতর্কত থাকা উচিত। মাত্রাতিরিক্ত আওয়াজ আশপাশের মানুষকে চমকে দিতে পারে। যতটা সম্ভব রিংটোনের আওয়াজ সহনীয় পর্যায়ে রাখুন। পাবলিক প্লেসে চলাচলের সময় রিংটোনের চেয়ে ভাইব্রেশন মোডই শ্রেয়।

মোবাইলে জোরে কথা বলা

মোবাইলে কথা বলার সময় জোরে জোরে কথা বলা একটি অনাকাঙ্ক্ষিত বিষয়। এতে আশপাশে থাকা লোকেরা বিরক্ত দৃষ্টিতে তাকাবে। অনেক সময় আমরা ফোনে কথা বলার সময় ভুলে যাই, অন্যপ্রান্তের ব্যক্তির সঙ্গে ব্যক্তিগত কথা বলছি। তাই কথা বলার সময় সবকিছু বিবেচনা করেই আস্তে কথা বলা উচিত।

ইন্টারনেট ব্যবহারের কুফল

নেট সহজলভ্য হওয়ায় অনেকে এর অপব্যবহার করতেও বিন্দুমাত্র দ্বিধা করেন না। হাতে স্মার্টফোন আর মোবাইলে ডাটা থাকায় যা-তা ভিডিও করে ছেড়ে দিচ্ছেন ফেসবুকে। এতে অন্যের বিরক্তির কারণ হতে পারে। আবার যেকোনো মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিয়ে ক্ষণিকের বিকৃত আনন্দ আর ভুলের জন্য অন্য কারো জীবনের বিশাল ক্ষতি হয়ে যেতে পারে। তাই, আপনার আনন্দের জন্য অন্যের ক্ষতি করা; বিশেষ করে নারীদের অবমাননা করা বা আইন ভঙ্গ করা থেকে বিরত থাকাই ভালো।

ইন্টারনেট ব্যবহার, গোপনীয়তা

যারা ডাটা কিনে নেট চালান, তারা প্রয়োজন শেষ হলেই কানেকশন কেটে দেন। কিন্তু যারা বাসা বা অফিসে ওয়াইফাই লাইন ব্যবহার করেন তারা সার্বক্ষণিক নেটেই থাকেন। নেটে অ্যাকটিভ না থাকলেও তাদের উপস্থিতি দেখা যায়। এতে যেকোনো সময় প্রয়োজন বা অপ্রয়োজনে ম্যাসেঞ্জারে কল করে বসেন। কেবল তাই নয়, অনেকে ভিডিও কলও করেন। যিনি কল করছেন, তিনি বুঝতে পারেন না বা বুঝতে চান না যে, নামের পাশে সবুজ বাতি জ্বলা মানে এই নয়-অন্য প্রান্তের মানুষটি চব্বিশ ঘণ্টা মোবাইল নিয়ে পড়ে থাকেন! এছাড়া ভিডিও কল করার আগে ভাবা উচিত, যাকে কল করছেন-তিনি সে মুহূর্তে তার কলটি ধরার জন্য প্রস্তুত আছেন কি না?

কাউকে আপনার দরকার? তাকে কোনো ভালো বা মন্দ সংবাদ দেবেন? সেটার জন্য তার নম্বরে যোগাযোগ করুন। যদি তার ফোন নম্বর আপনার কাছে না থাকে তাহলে আপনার বা তার পরিচিত কারো কাছ থেকে নিন। অথবা আপনি ফেসবুকে সংযুক্ত থাকলে তার ইনবক্সে গিয়ে একটা ম্যাসেজ লিখে রাখুন। তিনি নিশ্চয়ই ম্যাসেজের উত্তর দেবেন। প্রয়োজনে তার ফোন নম্বর চান। এরপর কল করে আপনার প্রয়োজনের কথাটা বলুন। এটাই ভদ্রতা আর সৌজন্য। কোনোভাবেই অনুমতি ছাড়া কাউকে ম্যাসেঞ্জারে কল না করাই ভালো। আর ভিডিও কল তো অব্যশই নয়!

বিরক্তিকর কনটেন্ট পাঠানোর ক্ষেত্রে সতর্কতা

অন্যের ইনবক্সে বিভিন্ন ম্যাসেজ, ছবি আর ভিডিও পাঠাতে স্বাচ্ছন্দবোধ করেন অনেকেই। যেমন- করোনা সংক্রান্ত বিভিন্ন ধরনের পরামর্শ, শুভ নববর্ষ, শুভ সকাল, শুভ দুপুর, শুভ বিকাল, শুভ রাত ইত্যাদি। বিভিন্ন ধরনের ভিডিও ক্লিপ, উদ্ভট, অসত্য, বিভ্রান্তকর বিভিন্ন সংবাদের লিংক, বিভ্রান্তিকর, অরুচিকর আর নারী অবমাননাকর বিভিন্ন ওয়াজের অংশ বিশেষও পাঠানো হয়। আপনার বা আমার পাঠানো এসব লেখা, ছবি, ভিডিও, বার্তা যাকে পাঠাচ্ছেন, তিনি বিরক্ত হতে পারেন। তাই এসব পাঠানোর আগে তার মানসিক অবস্থা বিবেচনা করুন। নিজেকে সে মানুষটির জায়গায় দাঁড় করিয়ে ভাবুন।

মোবাইলফোন ও ইন্টারনেট ব্যবহারে আমাদের সবার আরও সচেতন হওয়া জরুরি। সময় ও বিভিন্ন কাজের প্রয়োজনে প্রযুক্তির সঙ্গে চলতে হবে। পাশাপাশি নিজের নৈতিক উন্নতিও সাধন করতে হবে। আমার বা আপনার মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার যেন অন্য কারো জন্য বিরক্ত, বিব্রত বা ক্ষতির কারণ না হয়, সেদিকেও নজর দিতে হবে।

ইন্টারনেটের ছবি বা ভিডিও-এর লিংকে ক্লিক

ইন্টারনেট ববহারের সময় অনেক অনাকাঙ্ক্ষিত ছবি ও ভিডিও প্রদর্শিত হয়। এসব ছবি ও ভিডিওতে ক্লিক করার আগে ভেবে নিন। কারণ ক্লিক করার পরই আপনার মোবাইলের সবধরনের তথ্য হ্যাকারদের কাছে চলে যেতে পারে। এছাড়া সন্দেহভাজন কোনো কিছু পেলে এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

শীর্ষ দশ ওয়ালেট তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র ডিমানি
নির্বাচিত

শীর্ষ দশ ওয়ালেট তালিকায় দক্ষিণ এশিয়ার একমাত্র ডিমানি

১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সহ আসছে রিয়েলমি রেস প্রো মোবাইল
নির্বাচিত

১২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সহ আসছে রিয়েলমি রেস প্রো মোবাইল

বিজ্ঞানে ইউনুস, টেলিকম, প্রযুক্তিতে নাহিদ হলেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা
নির্বাচিত

বিজ্ঞানে ইউনুস, টেলিকম, প্রযুক্তিতে নাহিদ হলেন অন্তর্বর্তীকালীন উপদেষ্টা

এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত সেরা পারফমেন্সের চিপসেট ইউনিসক টি৬০৬
নির্বাচিত

এই ঈদে ১০ হাজার টাকা মূল্যের হ্যান্ডসেটে ব্যবহৃত সেরা পারফমেন্সের চিপসেট ইউনিসক টি৬০৬

সাবমেরিন কেবল কাটা পড়ায় ইন্টারনেটে ধীরগতি, ঠিক হবে কবে
টেলিকম

দুই মাস ৮ দিন পর বিচ্ছিন্ন হওয়া সাবমেরিন ক্যাবল চালু

জুলাই মাস থেকে বন্ধ হচ্ছে অবৈধ হ্যান্ডসেট
নির্বাচিত

অবৈধ ফোনসেটে যাচ্ছে ৬০০০ কোটি টাকা

Load More

ট্রেন্ডিং টপিক

এআই প্রযুক্তি ও নিরাপত্তা নিয়ে দ্বন্দ্ব বাড়ছে যুক্তরাষ্ট্র ও চীনের
প্রযুক্তি সংবাদ

এআইয়ের সরবরাহ শৃঙ্খলে মুনাফার বড় অংশ যাচ্ছে গুটিকয়েক প্রতিষ্ঠানের হাতে

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

হ্যাক হতে পারে ফ্রিজও সতর্ক থাকবেন যেভাবে

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশে টেকইজির যাত্রা শুরু, মিলবে ইনফিনিক্সসহ শীর্ষ প্রযুক্তি ব্র্যান্ডের পণ্য

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’
প্রযুক্তি বাজার

৫,৯৯৯ টাকায় ৪জি ও টাচস্ক্রিনসহ সিম্ফনির নতুন ফোন ‘Q100’

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 October 2020

মোবাইল ব্যবহারে সতকর্তা: এড়িয়ে চলবেন যেসব বিষয়

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix