Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

তারবিহীন চার্জিংয়ের স্মার্টফোন বছরান্তে শত কোটি ছাড়াবে

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৫ জুলাই ২০২১
১০০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সিস্টেম!
Share on FacebookShare on Twitter

চলতি বছরের শেষের দিকে বিশ্বে ১০০ কোটিরও বেশি ফোনে ওয়্যারলেস চার্জিং বা তারবিহীন চার্জিংয়ের সুবিধা থাকবে। সম্প্রতি প্রকাশিত এক গবেষণা সূত্রে এ তথ্য জানা গেছে। খবর আইএএনএস।

স্যামসাং, শাওমি, অপোসহ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠানের পাশাপাশি ইনফিনিওন, মিডিয়াটেক, স্যামসাং এসডিআই এবং কোয়ালকমের মতো প্রযুক্তি সরবরাহকারী প্রতিষ্ঠান এখন তারবিহীন চার্জিং প্রযুক্তি ব্যবহার করছে, যার মাধ্যমে খুব সহজেই ব্যাটারি চার্জ করা যায়।

বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের মতে, ২০২১ সালের শেষে তারবিহীন চার্জিং সুবিধাযুক্ত স্মার্টফোনের সংখ্যা ১০০ কোটি ছাড়িয়ে যাবে। ১০ বছর আগে এ প্রযুক্তির উদ্ভাবন হয়। সে সময় এ প্রযুক্তি খুব একটা সাড়া ফেলেনি। তবে বর্তমান সময়ে বিভিন্ন নামিদামি প্রতিষ্ঠান তাদের স্মার্টফোনের অন্যতম আকর্ষণীয় ফিচার হিসেবে তারবিহীন চার্জিং সুবিধা যুক্ত করে থাকেন এবং বিজ্ঞাপনেও তা সম্প্রচার করে থাকেন।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের পরিচালক কেন হায়ারস বলেন, ২০২৬ সাল নাগাদ তারবিহীন চার্জিং সুবিধাযুক্ত স্মার্টফোনের সংখ্যা ২২৬ কোটি ছাড়িয়ে যাবে বলে আমরা ধারণা করছি। কেননা উন্নয়নশীল দেশগুলোতেও এ প্রযুক্তির বাজার বিস্তৃত হচ্ছে এবং ফ্ল্যাগশিপ ফোনগুলোতে এ ফিচারের চাহিদাও বাড়ছে।

এ প্রযুক্তির দাম বেশি হলেও এশিয়া প্যাসিফিক অঞ্চলে এ প্রযুক্তির স্মার্টফোনের চাহিদা ও বিক্রি বেশি। ওই অঞ্চলে ৪৯ শতাংশ স্মার্টফোনে তারবিহীন চার্জিং প্রযুক্তি রয়েছে।

স্ট্র্যাটেজি অ্যানালিটিক্সের সহযোগী পরিচালক ভিলে পেটেরি উকোনাহো বলেন, চীন, ভারত, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনামসহ এশিয়া প্যাসিফিকের অন্য অঞ্চলগুলোর অর্থনীতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, যা অঞ্চলটির একটি বিশাল অংশকে এ প্রযুক্তির স্মার্টফোন কেনার সক্ষমতাকে নির্দেশ করে।

এ প্রযুক্তি ব্যবহারের দিক থেকে উত্তর আমেরিকা ও পশ্চিম ইউরোপ অনেক পিছিয়ে আছে। উত্তর আমেরিকায় এর হার ২১ শতাংশ এবং পশ্চিম ইউরোপে মাত্র ১৬ শতাংশ।

এসব অঞ্চলের স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান, বিশেষ করে চীনের প্রতিষ্ঠানগুলো আরো উন্নত প্রযুক্তির চার্জিং ফিচার নিয়ে কাজ করছে। যার মধ্যে শাওমির এমআই এয়ার চার্জ অন্যতম।

গবেষক ইয়েন উ বলেন, অদূর ভবিষ্যতে তারবিহীন চার্জিং প্রযুক্তির অন্যতম বাজার হিসেবে দীর্ঘদিন শীর্ষে থাকবে এশিয়া প্যাসিফিক অঞ্চল। এর পাশাপাশি এ অঞ্চলে তারবিহীন চার্জিং সুবিধাযুক্ত স্মার্টফোনের উৎপাদন এবং বাজারে এর হার ধীরে ধীরে বাড়তে থাকবে।

অন্যদিকে ২০২১ সালের সেপ্টেম্বরে বাজারে আইফোন ১৩ ছাড়তে পারে টেক জায়ান্ট অ্যাপল। আইফোন ১২-এর সফলতার ভিত্তিতে প্রতিষ্ঠানটি বাজারে নতুন চারটি মডেল আনতে পারে বলে ধারণা করছেন প্রযুক্তিবিদরা। স্ট্যান্ডার্ড আইফোন ১৩, ১৩ মিনি, ১৩ প্রো এবং ১৩ প্রো ম্যাক্স নামে এগুলো ছাড়া হতে পারে।

নতুন এসব ফোন বাজারে আসার আগেই এগুলোর কিছু ফিচারের তথ্য ফাঁস হয়েছে। যার মধ্যে অন্যতম একটি পরিবর্তন হচ্ছে তারবিহীন চার্জিং। ফাঁস হওয়া তথ্যানুযায়ী, আইফোন ১৩-তে তারবিহীন চার্জিংয়ের জন্য আরো বড় কয়েল প্রদান করা হবে। তারবিহীন চার্জিংয়ের পাশাপাশি এ কয়েলের মাধ্যমে অ্যাপল আইফোন ১৩-তে রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তিও চালু করতে পারে বলে গুঞ্জন উঠেছে।

Tags: ওয়্যারলেস চার্জিং

এই বিভাগ থেকে আরও পড়ুন

টিকটক ও জাগো ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পেইন
প্রযুক্তি সংবাদ

টিকটক ও জাগো ফাউন্ডেশনের উদ্যোগে ক্যাম্পেইন

এআই কি জাপানের শ্রমিকসংকটের সমাধান দেবে
প্রযুক্তি সংবাদ

এআই কি জাপানের শ্রমিকসংকটের সমাধান দেবে

সরকার ১৪’শ এর অধিক ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে
প্রযুক্তি সংবাদ

সরকার ১৪’শ এর অধিক ডিজিটাল সেবা জনগণের কাছে পৌঁছে দিয়েছে

ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা ক্যাশব্যাক পেলেন সাভারের পারভীন আক্তার
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন ফ্রিজ কিনে ১ লাখ টাকা ক্যাশব্যাক পেলেন সাভারের পারভীন আক্তার

সিঙ্গাপুরে অ্যাসোসিওর আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে ফিফোটেক
প্রযুক্তি সংবাদ

সিঙ্গাপুরে অ্যাসোসিওর আউটস্ট্যান্ডিং টেক কোম্পানি অ্যাওয়ার্ডে মনোনীত হয়েছে ফিফোটেক

এক্সিনোস প্রসেসরের উৎপাদন কমিয়েছে স্যামসাং
প্রযুক্তি সংবাদ

এক্সিনোস প্রসেসরের উৎপাদন কমিয়েছে স্যামসাং

Load More

ট্রেন্ডিং টপিক

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক
টেলিকম

লোডশেডিংয়ে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের ১ জিবি ফ্রি ডাটা দিচ্ছে বাংলালিংক

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন
প্রযুক্তি বাজার

৪০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ক্রসবর্ডার লেনদেন সহজ করতে ‘পেপ্যাল ওয়ার্ল্ড’-এর ঘোষণা
প্রযুক্তি সংবাদ

PayPal এর কাজ কী?

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix