Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ফিচার ফোনে ছবি তুলে ভাইরাল রিকশাচালক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Tuesday, 31 August 2021
ফিচার ফোনে ছবি তুলে ভাইরাল রিকশাচালক
Share on FacebookShare on Twitter

দুই মিনিট সাত সেকেন্ডের একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে, একজন মানুষ ছবি তুলছেন। জায়গাটি রাজধানীর সংসদ ভবন এলাকা। ভেতরে যাওয়ার সুযোগ নেই। তাই মানিক মিয়া এভিনিউর দিকটায় লোহার রেলিংয়ের বাইরে থেকে হাত গলিয়ে মুঠোফোনে সংসদ ভবনের ছবি তুলছেন। তবে সেটি কোনো স্মার্টফোন নয়। সাধারণ একটি ফিচার ফোন। ওই ফোনেই জাতীয় সংসদ ভবনের ছবি তুলে আনন্দ যেন আর ধরে না তার। এসময় প্রাণখোলা হাসিতে ফেঁটে পড়তে দেখা যায় তাকে। কোনো রকম এডিট ছাড়াই ফেসবুকে আপলোড করা হয় ওই ভিডিও।

সাধারণ ওই ভিডিওই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল। মন ছুঁয়ে যাওয়া ভিডিও ক্লিপটিতে মুগ্ধ নেটিজেনরা। ভিডিও থেকে জানা গেলো চিত্রগ্রাহক একজন রিকশাচালক। স্মার্টফোন কেনার সামর্থ নেই। তাই ফিচার (বাটন) ফোনেই ছবি তুলে ভীষণ খুশি তিনি। ভিডিওগ্রাহক ও চিত্রগ্রাহকের কথোপোকথনে জানা গেলো ফোনটি দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের। ১৬ জিবি মোমোরি কার্ডও আছে ফোনটিতে। তাতেই শখের ছবিগুলো সংরক্ষণ করছেন তিনি।

শুক্রবার রাতে (২৭ আগস্ট, ২০২১) ভিডিওটি ফেসবুকে আপলোড করেন মাজহারুল হক মুহাজির নামে এক ব্যক্তি। ফেসবুক পোস্টে তিনি লেখেন, ‘গত সপ্তাহের ঘটনা। আমি আর কাওসার ভাই সংসদ ভবনের মূল গেটের সামনে বসে আড্ডা দিচ্ছিলাম। সংসদ ভবনকে দেখে নানান মানুষ নানানভাবে ছবি তুলছে, আসছে-যাচ্ছে। আমাদের ওইদিকে খেয়াল নাই। আমরা নানান বিষয়ে কথা বলছি। ঠিক এমন সময় একজন রিকশাচালককে রিকশা থামিয়ে হঠাৎ সংসদ ভবনের গেটের সামনে দ্রুত গতিতে আসতে দেখলাম। আমি খেয়াল করলাম উনি তার লুঙ্গির ভাঁজ থেকে মোবাইলটা বের করে ছবি তুলতে শুরু করলেন। তার পরের দৃশ্য, আলাপ-সালাপ একদম Raw Footage আপনাদের সঙ্গে শেয়ার করা।’

একই পোস্টে তিনি আরো লেখেন, ‘সত্যিই চাইলেই জীবন কত সুন্দর। কত সুন্দর ভাবে থাকা যায়। হাসি দেওয়া যায়। চাইলেই নিজের যা আছে তা দিয়েই কত ভালোভাবে থাকা যায়। কিন্তু আমরা এই দলে কেউ নাই। আমার আরো চাই, আরো চাই। নিজেকে একটা প্রশ্ন করুনতো, শেষ কবে এমন পরিস্কার মনে কিছুক্ষণ হেসেছিলেন? জানি, প্রশ্নটা আমাদের অনেকেরই কমন পরবে না!’

ওয়ালটন ফিচার ফোনের ডিজিটাল ক্যামেরায় তোলা ছবিগুলোর ফ্রেমিংয়ের মুগ্ধ নেটিজেনরা। অনেকেই তার কম্পোজিশনের প্রশংসা করছেন। ভিডিওটি মঙ্গলবার বিকেল পর্যন্ত ৭২ হাজারের বেশি মানুষ দেখেছেন। অসংখ্য মানুষ শেয়ার করেছেন। সবার প্রশংসায় ভাসছেন ওই রিকশাচালক। প্রশংসিত হয়েছে তার ছবি তোলার ধরণও। অনেকেই তাকে আখ্যায়িত করেছেন ‘একজন সুখী ফটোগ্রাফার’ হিসেবে। তাকে স্মার্টফোন উপহার দেয়ার ইচ্ছা ব্যক্ত করেছেন অনেকে।

তানভির রাসেল নামে একজন কমেন্টবক্সে লিখেছেন, ‘তার ছবির যে ফ্র্রেম/অ্যাংগেল একদম পারফেক্ট!’ আরেকজন লিখেছেন- আমি ওনাকে একটা স্মার্ট ফোন হাদিয়া দিতে চাই।

ওমর আহমদ নামে একজন নেটিজেন লিখেছেন, ‘মাশাল্লাহ, ভাইরে তার কম্পোজিশন লেভেল! তার এই কথাটা ভালো লাগছে যে আনন্দ না করলে কেমনে হবে?’

ভিডিও আপলোডকারিকে উদ্দেশ করে মেহজুমা দেয়া লিখেছেন, ‘এত নেগেটিভিটির মাঝে আপনার এত সুন্দর একটা কাজের জন্য অনেক ধন্যবাদ, আপনাকে আমি চিনিনা। কিন্তু এত ভালো লাগছে এই ভিডিওটা দেখে, আপনার জন্যই এত সুন্দর একটা ব্যাপার দেখতে পারলাম। লোকটা কত সরল মনের, তার হাসি বলে দিচ্ছে অল্প কিছুতে সুখে থাকা যায়। কি সুন্দর।’

ভিডিওটি নজরে এসেছে ওয়ালটন কর্তৃপক্ষেরও। ভাইরাল হওয়ার পর থেকেই ওয়ালটন কর্তৃপক্ষ খুঁজছিলো ওই রিকশাচালককে। তার ঠিকানা পেতে অনুরোধ জানায় ওয়ালটন কর্মকর্তাগণ। অবশেষে সোমবার (৩০ আগস্ট) তার খোঁজ পায় ওয়ালটন। জানা গেছে, পরিবার নিয়ে ঢাকার কামরাঙ্গীরচরে বাস করছেন তিনি। ওয়ালটনের পক্ষ থেকে ওই রিকশাচালকের জন্য অপেক্ষা করছে বিশেষ কিছু চমকের।

এ প্রসঙ্গে ওয়ালটন মোবাইলের মার্কেটিং ইনচার্জ হাবিবুর রহমান তুহিন বলেন, ওয়ালটন সব শ্রেণী-পেশার মানুষের জন্য কাজ করছে। ওয়ালটন পণ্যের দাম নির্ধারণে সাধারণ মানুষের ক্রয়সীমার বিষয়টি বিবেচনায় রাখা হয়। ভিডিওতে প্রদর্শিত ওয়ালটন মোবাইলের ওই গ্রাহককে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি।
তিনি আরো বলেন, সব শ্রেণী-পেশার মানুষ ওয়ালটনের পাশে আছেন বলেই আমরা এগিয়ে যাচ্ছি। ওয়ালটন কর্তৃপক্ষ তাকে সম্মানিত করার পরিকল্পনা করছে। শিগগিরই তাকে ওয়ালটন করপোরেট অফিসে আমন্ত্রণ জানানো হবে।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

ক্ষুদ্র ব্যবসায়ীদের ১০০ মিলিয়ন ডলার সহায়তা দেবে ফেসবুক
প্রযুক্তি সংবাদ

ভুলে করোনাভাইরাসের পোস্ট ডিলিট করেছে ফেসবুক

স্মার্টফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে
নির্বাচিত

স্মার্টফোনে অনাকাঙ্ক্ষিত বিজ্ঞাপন ব্লক করবেন যেভাবে

ছবি এডিট করার যত ফ্রি এআই টুলস
নির্বাচিত

ছবি এডিট করার যত ফ্রি এআই টুলস

হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দেবে এআই
নির্বাচিত

হোয়াটসঅ্যাপে মেসেজ লিখে দেবে এআই

দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করবে ই-কমার্স
ই-কমার্স

দেশের অর্থনৈতিক উন্নয়নকে গতিশীল করবে ই-কমার্স

গোপনে টিকটক ব্যবহার করেন জাকারবার্গ!
প্রযুক্তি সংবাদ

গোপনে টিকটক ব্যবহার করেন জাকারবার্গ!

Load More

ট্রেন্ডিং টপিক

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%
নির্বাচিত

যুক্তরাজ্যে অ্যাকাউন্ট হ্যাক করে প্রতারণা, এক বছরে অর্থ আত্মসাৎ বেড়েছে ৪০০%

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ
প্রযুক্তি সংবাদ

বাজারে আসার পরপরই আইফোন ১৮ প্রোর রং বদলে যাওয়ার অভিযোগ

এআই প্রযুক্তির মাধ্যমে করদাতা শনাক্ত ও আয়-সম্পদের তথ্য সমন্বয়ের পরিকল্পনা এনবিআরের
অর্থ ও বাণিজ্য

এআই দিয়ে করদাতা শনাক্ত, এনবিআরের তথ্যভান্ডারে যুক্ত হবে ব্যাংক-ভূমি-ভ্রমণের তথ্য

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে
প্রযুক্তি পরামর্শ

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস
প্রযুক্তি সংবাদ

উৎসবের লম্বা ছুটিতে সবচেয়ে বেশি অনলাইন বাস টিকেট নিয়ে প্রস্তুত বিডিটিকেটস

উৎসবের লম্বা ছুটি মানেই স্বজনদের কাছে বাড়ি ফেরা...

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

দারাজের ১০.১০ শপিং ফেস্টে প্রি-পেমেন্ট ভাউচার, ব্র্যান্ড রাশ আওয়ার ও বিভিন্ন ক্যাটাগরিতে বড় ছাড়

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

চালকদের হেলমেট, রাইডিং গ্লাভসসহ নিরাপত্তা সরঞ্জাম দিল উবার

টিকটক প্রকাশ করল ২০২৫ সালের চতুর্থ প্রান্তিকের কমিউনিটি গাইডলাইনস এনফোর্সমেন্ট রিপোর্ট

এআই-নির্ভর কনটেন্টে স্বচ্ছতা বাড়াচ্ছে টিকটক

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2021

ফিচার ফোনে ছবি তুলে ভাইরাল রিকশাচালক

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix