Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Monday, 20 September 2021
৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট
Share on FacebookShare on Twitter

দেশে ইন্টারনেট গ্রাহক মোট ১১ কোটি, এর অধিকাংশই মোবাইল ইন্টারনেটের গ্রাহক। তবে এই চিত্র বদলাতে শুরু করেছে। স্বল্প খরচে গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট নিয়ে যাচ্ছে ইন্টারনেট কোম্পানিগুলো। এর মধ্যে অন্যতম প্লেক্সাস ক্লাউড। কোম্পানিটি ‘স্বাধীন ওয়াইফাই’ ব্র্যান্ড নামে ইতোমধ্যে দেশের ২৫টি জেলার ২৪৯টি গ্রামে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিয়েছে। ব্রডব্যান্ড ইন্টারনেটের সেবা এবং সম্ভাবনা নিয়ে সমকালের সঙ্গে কথা বলেছেন প্লেক্সাস ক্লাউডের প্রধান নির্বাহী মোবারক হোসেন। সাক্ষাৎকার

নিয়েছেন হাসান জাকিরআপনারা ‘স্বাধীন ওয়াইফাই’-এর মাধ্যমে দেশের প্রান্তিক এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দিচ্ছেন। গ্রামে ওয়াইফাই ইন্টারনেট পৌঁছে দেওয়ার বিষয়টি কীভাবে মাথায় এলো?আমরা মূলত গ্রামে ইন্টারনেট নিয়ে কাজ করছি ২০০৫ সাল থেকে। তখন বাংলাদেশে ইন্টারনেট গ্রাহকসংখ্যা ছিল মাত্র দুই লাখ। বর্তমানে ইন্টারনেট গ্রাহকসংখ্যা ১১ কোটি। অধিকাংশ ইন্টারনেট গ্রাহকই প্রান্তিক এলাকার। আবার প্রান্তিক মানুষের ইন্টারনেট ব্যবহারের খরচ অনেক বেশি। কেননা তাদের মোবাইল

অপারেটরের ইন্টারনেট ব্যবহার করতে হয়। এতে দেখা যাচ্ছে, ব্রডব্যান্ডের তুলনায় গতি কম, খরচ অনেক বেশি। ব্রডব্যান্ড যদি বিশাল এই জনগোষ্ঠীর কাছে নেওয়া যায়, তবে দেশের চেহারাটাই বদলে দেওয়া সম্ভব। এজন্য সরকার ইনফো সরকার থ্রিসহ বিভিন্ন প্রকল্পের আওতায় দেশের ইউনিয়ন পর্যায় পর্যন্ত ফাইবার অপটিক কেবল পৌঁছে দিচ্ছে। এখন স্বল্প খরচে গ্রামীণ জনগোষ্ঠীর কাছে ব্রডব্যান্ড ইন্টারনেট পৌঁছে দেওয়ার দারুণ সুযোগ তৈরি হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, প্রতিটি গ্রামে ‘স্বাধীন ওয়াইফাই’-এর সাপোর্ট সেন্টার স্থাপন। এতে করে প্রান্তিক জনগোষ্ঠীর কাছে ব্রডব্যান্ডের মানসম্মত সেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে।

স্বাধীন ওয়াইফাই এখন পর্যন্ত কতটি গ্রামে পৌঁছেছে?

বর্তমানে ‘স্বাধীন ওয়াইফাই’ দেশের সাতটি বিভাগে ইন্টারনেট সেবা দিচ্ছে। এর মধ্যে ২৫ জেলার ৩৫ উপজেলায় এবং ৫৩ ইউনিয়নের ২৪৯টি গ্রামের মানুষ ইতোমধ্যে নেটওয়ার্কের আওতায় এসেছে। গ্রামাঞ্চল সাধারণত বাজারকেন্দ্রিক হয়। আমরা প্রথমে বাজারটিকে কাভার করি। তারপর পাড়াগুলো কাভার করি। এভাবে আমরা পর্যায়ক্রমে প্রতিটি গ্রামকে পুরোপুরি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসছি।আপনারা বলছেন, ৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট দিচ্ছেন। কিন্তু ব্রডব্যান্ড তো জিবির হিসাব না।ঠিকই

ধরেছেন, ব্রডব্যান্ড গতির হিসাব করে, জিবির না। কিন্তু দেখেন, আমরা গ্রামীণ জনগোষ্ঠীকে ব্রডব্যান্ডের আওতায় আনছি। আমাদের সম্ভাব্য গ্রাহক, এতদিন মোবাইল অপারেটরের ১, ২, ৫ কিংবা ১০ জিবি ডাটা কিনে সারা মাস ব্যবহার করত। তারা ইন্টারনেটকে এমবি কিংবা জিবি হিসেবে চেনে। তো আমরা গ্রাহকদের বলছি, মাত্র ৯৯ টাকায় মাসজুড়ে ৬০০ জিবি ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন এবং সেটি মোবাইল অপারেটরের চেয়ে অনেক ভালো গতি নিশ্চিত করবে। মোবাইল অপারেটরে সর্বোচ্চ

যেখানে এক/দুই জিবি পাবে, সেখানে ৬০০ জিবি! তো এজন্যই মূলত আমরা গ্রাহকদের জিবির কথা বলছি। এটা গ্রাহকদের বোঝানোর জন্য ব্যবসায়িক কৌশল। কিন্তু আমরা আসলে ব্রডব্যান্ডের গতিই বিক্রি করছি যেখানে সব সময় আনলিমিটেড ডাটার নিশ্চয়তা দেওয়া হয়।-কেমন সাড়া পাচ্ছেন

দারুণ সাড়া পাচ্ছি। গ্রাহক যেমন গতিময় ইন্টারনেট পাচ্ছে, বাফারলেস ভিডিও দেখতে পারছে। তেমনি কিছু মানুষের কর্মসংস্থান হচ্ছে। আমরা ইউনিয়ন কিংবা গ্রামভিত্তিক পার্টনার নিয়োগ দিচ্ছি, যারা স্বল্প বিনিয়োগ করে আমাদের হয়ে ইন্টারনেট সেবা দিচ্ছে। ইতোমধ্যে আমরা প্রায় ৩০০ মানুষের কর্মসংস্থান করতে পেরেছি এবং চলমান প্রক্রিয়া। আমরা যখনই নতুন এলাকা কাভার করছি তখনই আরও মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। আমাদের বিশেষত্ব হচ্ছে, স্বাধীন ওয়াইফাইয়ের গ্রাহক হলে

আমাদের নেটওয়ার্ক আছে এমন যে কোনো জায়গা গেলে আপনি ইন্টারনেট ব্যবহার করতে পারবেন। এটাও কিন্তু গ্রাহকদের আকৃষ্ট করছে।-আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা কী-দেখেন আমরা এখন যাদের ইন্টারনেট সেবা দিচ্ছি, তাদের অধিকাংশই কিন্তু ছাত্র, কৃষক, ভ্যানচালক কিংবা সবজি বিক্রেতা। দেশের ৬০ ভাগেরও বেশি মানুষ এখন তরুণ, যার বড় অংশ বেকার। সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে প্রত্যেক নাগরিককে ইন্টারনেটের আওতায় আনতে চায়। আমাদেরও লক্ষ্য সেটি।

ইন্টারনেট ব্যবহার করে মানুষ যাতে দক্ষ হয়ে উঠতে পারে, এজন্যও কাজ করছি আমরা। দক্ষ জনবল তৈরির অংশ হিসেবে গ্রামভিত্তিক ফ্রিল্যান্সার তৈরির জন্য কাজ করছি আমরা। এক্ষেত্রে সফল হতে পারলে সত্যিকার অর্থে উদাহরণযোগ্য কাজ হবে এটি।

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ
নির্বাচিত

জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত ফি প্রদান করা যাবে উপায়-এ

বৈশ্বিক স্মার্টফোন বাজার : ঘোষিত সময়ে লক্ষ্যে পৌঁছতে পারছে না হুয়াওয়ে
প্রযুক্তি সংবাদ

বৈশ্বিক স্মার্টফোন বাজার : ঘোষিত সময়ে লক্ষ্যে পৌঁছতে পারছে না হুয়াওয়ে

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা
প্রযুক্তি সংবাদ

ভ্রমণে বাড়ছে ই-সিমের চাহিদা

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ নাকি নাথিং Phone 2a কোনটি সেরা? রইল স্পেসিফিকেশন
নির্বাচিত

ওয়ানপ্লাস নর্ড সিই ৪ নাকি নাথিং Phone 2a কোনটি সেরা? রইল স্পেসিফিকেশন

ব্যান্ডউইথ সীমিতের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ
টেলিকম

ব্যান্ডউইথ সীমিতের সিদ্ধান্ত প্রত্যাহারের নির্দেশ

এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ
প্রযুক্তি সংবাদ

এল চ্যাটজিপিটির সাশ্রয়ী প্যাকেজ

Load More

ট্রেন্ডিং টপিক

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?
নির্বাচিত

অ্যাপলের নতুন স্মার্টওয়াচে বড় চমক, কিনতে কত খরচ জানেন?

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল
নির্বাচিত

২২ সেপ্টেম্বর আসছে অপোর ‘ফাইন্ড এক্স১০’ সিরিজ, থাকছে তিন মডেল

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ
প্রযুক্তি সংবাদ

পরিচ্ছন্ন জ্বালানির ভবিষ্যৎ গড়তে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে কাজ করছেন বাংলাদেশি প্রকৌশলী আব্দুল্লাহ আল ফাত্তাহ

কোন মোডে চালালে এসি ঘর তাড়াতাড়ি ঠান্ডা করবে, বিদ্যুৎ খরচও কম
প্রযুক্তি সংবাদ

এসি ১৬-তে চালিয়েও ঘর ঠান্ডা হচ্ছে না? রিমোটের সেটিংস বদলান

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

ডিউরাবিলিটি আর এআইয়ের নতুন কম্বিনেশনে এলো টেকনো স্পার্ক ৫০সি

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

বেজেলহীন স্মার্টফোনের নতুন চমক দেখাল টেকনো

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
প্রযুক্তি সংবাদ

টিএমজিবির দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রযুক্তি সাংবাদিকদের শীর্ষ সংগঠন টেকনোলজি মিডিয়া গিল্ড বাংলাদেশ...

আইফোনের স্টোরেজ খালি করবেন যেভাবে, ছবি-ভিডিও না মুছেই

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

৬,০০০ এমএএইচ ব্যাটারি ও ১২০ হার্টজ ডিসপ্লে, স্যামসাংয়ের নতুন বাজেট ফোন গ্যালাক্সি এ০৮

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

যেসব ফোনে অ্যানড্রয়েড ১৭ আপডেট আসতে শুরু করেছে

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

৮,০০০ এমএএইচ ব্যাটারি রিয়েলমি সি১০০এক্সে

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

20 September 2021

৯৯ টাকায় ৬০০ জিবি ইন্টারনেট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix