Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

নতুন রূপে এবিএস ভার্সনে এলো হোন্ডা এক্সব্লেড

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর ২০২১
নতুন রূপে এবিএস ভার্সনে এলো হোন্ডা এক্সব্লেড
Share on FacebookShare on Twitter

নতুন রঙ, নতুন গ্রাফিক্স এবং সাজসজ্জায় সেজে বাংলাদেশের বাজারে এলো হোন্ডা এক্সব্লেড ১৬০ মডেলের অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম ( এবিএস) ভার্সন। বাইকটিতে সিঙ্গেল চ্যানেল এবিএস দেয়া হয়েছে। ২৮ সেপ্টেম্বর থেকে দেশের বাজারে কিনতে পাওয়া যাবে।

এক্সব্লেডের এবিএস ভার্সন পাওয়া যাবে ডাবল ডিস্ক ও সিঙ্গেল ডিস্কে। ডাবল ডিস্কের এবিএস ভার্সনের দাম ১ লাখ ৯২ হাজার টাকা। সিঙ্গেল ডিস্কের এবিএস ভার্সনের দাম ১ লাখ ৭৩ হাজার ৯০০ টাকা।

সোমবার রাজধানীর একটি হোটেলে বাইকটি উন্মোচন করা হয়। এসময় বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মুতসুও উসুই এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নরেশ কুমার রতনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মুতসুও উসুই বলেন, ২০১৯ সালে সর্বপ্রথম বাংলাদেশে আসে হোন্ডা এক্সব্লেড। জনপ্রিয়তার নিরিখে বাইকটিকে নতুন রূপে সাজিয়ে এবিএস ভার্সনে বাংলাদেশে উন্মুক্ত করা হলো।

তিনি জানান, হোন্ডা এক্সব্লেড ১৬০ এবিএস ভার্সনের এই বাইক সম্পূর্ণ বাংলাদেশি তৈরি। নরেশ কুমার রতন এক্সব্লেডের এবিএস ভার্সনের নতুন ফিচার সম্পর্কে বিস্তারিত জানান।

তিনি বলেন, তরুণদের কথা মাথায় রেখে, বিপুল চাহিদার ভিত্তিতে এই বাইকটিকে নতুন রঙ, গ্রাফিক্স এবং ফিচার দিয়ে এবিএস ভার্সনে উন্মুক্ত করর চাহিদার ভিত্তিতে উন্মুক্ত করা হলো।

আধুনিক সব চাহিদা মেটাতে ১৬০ সিসি ক্লাসের নতুন এই হোন্ডা এক্সব্লেড সাশ্রয়ী দামের স্ট্রিট অলরাউন্ডার একটি বাইক। অত্যাধুনিক স্টাইল, দারুণ পাওয়ার ও মাইলেজ, উন্নতমানের কমফোর্ট ফিচারের সঙ্গে এর সাশ্রয়ী দামের বিবেচনায় এক্সব্লেড বাইকটি হল একটি কমপ্লিট প্যাকেজ।

এক্সব্লেডকে ডিজাইন করা হয়েছে রোবো ফেসড হেডল্যাম্প, শার্প স্কাল্পটেড ফুয়েল ট্যাঙ্ক, স্টার্ডি হাগার ফেন্ডার, স্পোর্টি আন্ডার কাউল, আকর্ষণীয় ফ্রন্ট ফর্ক কভার, এবং ডুয়েল আউটলেট মাফলার এর মত নজরকারা অত্যাধুনিক ডিজাইন দিয়ে।

এক্সব্লেডে দেয়া হয়েছে ডাবল ডিস্ক ব্রেক। যার সামনে রয়েছে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি-লক ব্রেকিং সিস্টেম। বাইকটিকে আরো নিরাপদ করতে সামনের চাকায় ২৭৬ মিলিমিটার এবং পেছনের চাকায় ২২০ মিলিমিটার পেডাল ডিস্ক সংযোজন করা হয়েছে। যা সহজেই তাপ ছড়িয়ে দিয়ে যেকোনো পরিস্থিতিতে সেরা ব্রেকিং অভিজ্ঞতা দিতে পারে।

এছাড়াও এর অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (এবিএস) তৎক্ষণাৎ ব্রেকিংয়ে পর্যাপ্ত কন্ট্রোল বজায় রেখে ব্রেক করার কার্যকারিতা বাড়িয়ে তোলে। ইমারজেন্সি পরিস্থিতিতে বাইকের হ্যাজার্ড সতর্কতা বার্তা দিতেও সক্ষম। পেছনের ১৩০ মিলিমিটার প্রশস্ত টায়ার, বাইকে যেকোনো স্পিডে প্রোপার কন্ট্রোল বজায় রেখে অসাধারণ গ্রিপ এবং সর্বোচ্চ ভারসাম্য ধরে রাখতে পারে যা শহরবাসীদের জন্য খুবই জরুরি।

হোন্ডা ইকো-টেকনোলজি (এইচইটি) ইঞ্জিনে আছে সর্বোচ্চ শক্তি ১৪.১ পিএস@৮৫০০ আরপিএম, সর্বোচ্চ টর্ক ১৩.৯ নিউটন মিটার @ ৬০০০ আরপিএম। এটিতে ১৬৩ সিসির ইঞ্জিন সংযোজিত হয়েছে। রয়েছে সর্বোচ্চ ফুয়েল ধারন ক্ষমতা। এক্সব্লেডে প্রতি লিটারের ৫৯* কিলোমিটারের একটি ব্যালেন্সড পারফর্মেন্স দিয়ে থাকে।

এক্সব্লেডে আছে ফুল ডিজিটাল স্পিডোমিটার, গিয়ার পজিশন ইন্ডিকেটর, সার্ভিস ডিউ ইন্ডিকেটর, ফুয়েল ইন্ডিকেটর, ট্রিপ কিলোমিটার, এবিএস ইন্ডিকেটর এবং ডিজিটাল ঘড়ির মত উন্নত ফিচারের যা একজন রাইডারকে যাত্রাকালীন সময়ে সকল ধরনের তথ্য দিয়ে তাকে সাহায্য করে থাকে। বাইকটির মনো-শক সাসপেনশন, লিংক টাইপ গিয়ার শিফট প্যাডেল, ১৩৫০ মিলিমিটার লং হুইলবেস, ১৬০ মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং লম্বা সিট রাইডিং অভিজ্ঞতাকে নিয়ে যাবে এক অনন্য মাত্রায়।

বাইকটিতে রয়েছে এম এফ ব্যাটারি, ভিস্কস এয়ার ফিল্টার, টিউবলেস টায়ার এবং সিলড চেইন।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

ছাড় ও উপহার নিয়ে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা
প্রযুক্তি সংবাদ

ছাড় ও উপহার নিয়ে শুরু হচ্ছে ল্যাপটপ মেলা

হ্যাক হয়েছে একাধিক কোম্পানির ক্রোম এক্সটেনশন
প্রযুক্তি সংবাদ

হ্যাক হয়েছে একাধিক কোম্পানির ক্রোম এক্সটেনশন

রেকর্ড ৭ কোটি ডলারে বিক্রি হলো ‘এআই ডটকম’ ডোমেইন
প্রযুক্তি সংবাদ

রেকর্ড ৭ কোটি ডলারে বিক্রি হলো ‘এআই ডটকম’ ডোমেইন

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক
নির্বাচিত

দেশের ১৩ কোটি মানুষ ইন্টারনেট সেবা পাচ্ছে: পলক

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ
প্রযুক্তি সংবাদ

সাংবাদিককে ডিবি তুলে নেয়ার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই: ফয়েজ আহমদ

ডিজিটাল অবকাঠামোতে প্রয়োজনীয় সুরক্ষা সেবা দিবে ভিএমওয়্যার
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল অবকাঠামোতে প্রয়োজনীয় সুরক্ষা সেবা দিবে ভিএমওয়্যার

Load More

ট্রেন্ডিং টপিক

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী
প্রযুক্তি সংবাদ

ইন-বিল্ট গিম্বল ক্যামেরা নিয়ে অনারের ‘রোবট ফোন’: প্রত্যাশার চেয়েও বেশি কার্যকরী

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা
নির্বাচিত

এআই ও প্রযুক্তির ঝুঁকি নিয়ে তথ্যমন্ত্রীর সতর্কতা

অবশেষে ঢাকার সড়ক থেকে সরতে যাচ্ছে অটোরিকশা
প্রযুক্তি সংবাদ

অটোরিকশায় বছরে ৩ লাখ মেগাওয়াট বিদ্যুৎ খরচ

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

৮,০০০ এমএএইচের বেশি ব্যাটারি নিয়ে ২০২৬ সালের সেরা ৮ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা ল্যাপটপের তালিকা প্রকাশ, কার জন্য কোনটি

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

২০২৬ সালের সেরা অপো স্মার্টফোনের তালিকা প্রকাশ, শীর্ষে ফাইন্ড এক্স৯ আল্ট্রা

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ওয়ারেন্টি নিয়ে ‘নয়ছয়’ রায়ান্স কম্পিউটারস, নতুনের বদলে পুরোনো পণ্য
প্রযুক্তি বাজার

৩৬ হাজারে অর্ডার, পণ্য নিতে গিয়ে ৪২ হাজার দাবি—রায়ান্সের বিরুদ্ধে অভিযোগ

অনলাইনে ৩৬ হাজার টাকা দামে স্পিকার অর্ডার করে...

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

গ্রামাঞ্চলে উন্নত মোবাইল-ইন্টারনেট সেবা দিতে রবিকে মন্ত্রীর আহ্বান

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

ঢাকার নেটওয়ার্ক আধুনিকায়ন সম্পন্ন, রাজধানীতে সবচেয়ে শক্তিশালী নেটওয়ার্ক রবির

সিটি ব্যাংকের তৃতীয় প্রান্তিক প্রকাশ

ওটিপি ছাড়াই টাকা কাটার অভিযোগ, সিটি ব্যাংকের ডিজিটাল নিরাপত্তা নিয়ে প্রশ্ন

মাসের সবচেয়ে পঠিত

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

মোবাইল ফটোগ্রাফিতে সেরাদের লড়াই: জুলাই ২০২৬-এর ৭ সেরা ক্যামেরা ফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

২০০ মেগাপিক্সেল ক্যামেরায় সেরা ৫ ফ্ল্যাগশিপ স্মার্টফোন

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

অপো রেনো ১৬ রিভিউ: কমপ্যাক্ট ডিজাইন ও শক্তিশালী ক্যামেরার সমন্বয়

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

বাজারে আসছে ‘রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

২৮ সেপ্টেম্বর ২০২১

নতুন রূপে এবিএস ভার্সনে এলো হোন্ডা এক্সব্লেড

Techzoom.TV |
TechzoomTV