Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডাউনলোড স্পিডে সেরা বাংলালিক, আপলোডের ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 28 July 2022
অপারেটর-বিটিআরসি দ্বন্দ্বে গ্রাহক সেবায় ভোগান্তি
Share on FacebookShare on Twitter

সেবার মান আর সক্ষমতার বিচারে বাংলাদেশের মোবাইল ফোন সেবা সেক্টরে মূল প্রতিযোগিতা চলছে বেসরকারি কোম্পানিগুলোর মধ্যেই। এই সেক্টরে সবচেয়ে পিছিয়ে আছে রাষ্ট্রায়ত্ব সেবাদাতা।

বাংলাদেশের মোবাইল সেক্টর নিয়ে ‘নেটওয়ার্ক এক্সপেরিয়েন্স রিপোর্ট’ প্রকাশ করেছে মোবাইল সেবার সার্বিক কার্যক্ষমতা পর্যবেক্ষণ ও বিশ্লেষক কোম্পানি ওপেনসিগনাল। প্রতিবেদনে উঠে আসা তথ্য বলছে এই সেক্টরে মূল প্রতিযোগিতা এখন গ্রামীণফোন আর বাংলালিংকের মধ্যেই।

সেবার সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করতে এ বছরের ১ এপ্রিল থেকে ২৯ জুনের তথ্য-উপাত্ত বিবেচনায় নিয়েছে ওপেনসিগনাল। বাংলালিংক, গ্রামীণফোন, রবি আর টেলিটকের মোবাইল সেবার নানা দিককে ‘সার্বিক অভিজ্ঞতা’, ‘কাভারেজ’ এবং ‘ধারাবহিকতা’ এই তিন বিভাগের অধীনে ১০টি শ্রেণিতে সাজিয়েছে কোম্পানিটি।

প্রতিবেদন বলছে, সেবার ধারাবাহিকতার শ্রেণিতে একচ্ছত্র আধিপত্য গ্রামীণফোনের; আর ‘সার্বিক অভিজ্ঞতা’র বিচারে এগিয়ে আছে বাংলালিংক। নেটওয়ার্ক কাভারেজের বিচারে গ্রামীণফোন, বাংলালিংক আর রবিকে একসঙ্গে ‘যৌথ জয়ী’ হিসেবে চিহ্নিত করেছে সেবার মান ও সক্ষমতা বিশ্লেষক কোম্পানিটি।

ডাউনলোড স্পিড এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে ১০ এমবিপিএস স্কোর করেছে বাংলালিংক। ১.২ এমবিপিএস কম স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে গ্রামীণফোন। ৬.৮ এমবিপিএস এবং ৪.৪ এমবিপিএস নিয়ে তৃতীয় ও চতুর্থস্থান অর্জন করেছে যথাক্রমে রবি ও টেলিটক।

আপলোড স্পিডের ক্ষেত্রে ৪.১ এমবিপিএস স্পিড স্কোর করে প্রথম স্থানে রয়েছে গ্রামীণফোন। দ্বিতীয় স্থানে থাকা বাংলালিংকের স্কোর ৩.৪ এমবিপিএস।

এ ক্যাটাগরিতে ২.৭ এমবিপিএস নিয়ে রবি তৃতীয় স্থান এবং কেবল ১.৪ এমবিপিএস নিয়ে টেলিটক চতুর্থ স্থান অর্জন করেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, অনলাইনভিত্তিক মাল্টিপ্লেয়ার মোবাইল গেম খেলা ও সেলুলার কানেকশনে ওভার দ্য টপ ভয়েস অ্যাপ ব্যবহারের ক্ষেত্রে সবচেয়ে ভালো অভিজ্ঞতা লাভ করেছেন বাংলালিংকের সেবাগ্রহীতারা।

এর মাধ্যমে গেমস এক্সপেরিয়েন্স ও ভয়েস অ্যাপ এক্সপেরিয়েন্স দুই ক্যাটাগরিতেই পুরস্কার জিতেছে বাংলালিংক। ১০০ পয়েন্টের মধ্যে গেম ক্যাটাগরিতে ৩৭.৫ পয়েন্ট ও ভয়েস অ্যাপ ক্যাটাগরিতে ৬৬.১ পয়েন্ট পেয়েছে অপারেটরটি।

এর বাইরে ভিডিও এক্সপেরিয়েন্স ক্যাটাগরিতে একইসঙ্গে তৃতীয় স্থান লাভ করেছে বাংলালিংক ও গ্রামীণফোন।

এক্সিলেন্ট কনসিসটেন্সি কোয়ালিটি এবং কোর কনসিসটেন্সি ক্যাটাগরিতে জিতেছে গ্রামীণফোন। ১০ পয়েন্ট স্কেলের ৭.৩ পয়েন্ট পেয়ে ৪জি কাভারেজ এক্সপেরিয়েন্স পুরস্কারও জিতেছে এ অপারেটর। আর একই ক্যাটাগরিতে ৬.৭ পয়েন্ট অর্জন করে দ্বিতীয় হয়েছে রবি।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

জন্মদিনে আলিবাবা থেকে জ্যাক মা’র অবসর
ই-কমার্স

জন্মদিনে আলিবাবা থেকে জ্যাক মা’র অবসর

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

অনলাইনে ফাঁস হল অ্যান্ড্রয়েড ১৩ এর ছবি, থাকবে নতুন ফিচার

ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক
প্রযুক্তি সংবাদ

ওয়ালটন দেশের সবচেয়ে বৃহৎ ও সফল প্রাইভেট হাই-টেক পার্ক: পলক

গ্রামীণফোনের সব ধরণের সিম বিক্রি বন্ধ
টেলিকম

সিম বিক্রি করতে পারবে গ্রামীণফোন

চীন যাচ্ছেন সিডস ফর দ্য ফিউচার ২০২৩ বাংলাদেশের বিজয়ী ছয় শিক্ষার্থী
টেলিকম

চীন যাচ্ছেন সিডস ফর দ্য ফিউচার ২০২৩ বাংলাদেশের বিজয়ী ছয় শিক্ষার্থী

৪১ সালে আইসিটি খাতে আয় দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার: পলক
প্রযুক্তি সংবাদ

৪১ সালে আইসিটি খাতে আয় দাঁড়াবে ৫০ বিলিয়ন ডলার: পলক

Load More

ট্রেন্ডিং টপিক

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন
অর্থ ও বাণিজ্য

ব্যাংক হিসাব খুলতে BASIS সদস্যপদ কেন? উদ্যোক্তার প্রশ্ন

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন
অর্থ ও বাণিজ্য

২৭ লাখ গাড়ি ফেরত নিচ্ছে অডি ও ফক্সওয়াগন

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড
অর্থ ও বাণিজ্য

ফাউন্ডার্স ডে উদযাপন করতে যাচ্ছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ
অর্থ ও বাণিজ্য

সড়ক দুর্ঘটনা রোধে উর্মি গ্রুপের ব্যতিক্রমী উদ্যোগ

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

নতুন আইফোন আপডেটে লুকানো এআই ফিচার আনল অ্যাপল

অনুমতি ছাড়া প্রযুক্তি ব্যবহারে অ্যাপলকে ৫৭০ কোটি ডলার জরিমানা

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

আইফোন ১৮-এর সঙ্গে টেক্কা দিতে সেপ্টেম্বরে আসছে হুয়াওয়ের মেট ৯০ সিরিজ

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

অফিশিয়ালি প্রকাশ পেল ‘ওয়ানপ্লাস ১৬’-এর ক্যামেরা স্পেক্স, থাকছে ২০০ মেগাপিক্সেল লেন্স

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

Motorola Razr Flex ওয়াইড ফোল্ডেবল স্মার্টফোন
প্রযুক্তি সংবাদ

মোটোরোলার নতুন ফোল্ডেবল ফোন Razr Flex-এ যা থাকছে

নকশার স্কেচ ফাঁসের কয়েক সপ্তাহ পর এবার মোটোরোলার...

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

১ মিলিমিটারের কম বেজেল, নতুন স্ন্যাপড্রাগন চিপ—আসছে রেডম্যাজিক ১২ প্রো প্লাস

সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ডাক বিভাগ কাজ করবে: ফকির মাহবুব আনাম

দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকর্ষণে জোর দিলেন ফকির মাহবুব আনাম

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

বাড়িতে ওয়াই-ফাইয়ের স্পিড কত, কীভাবে মাপবেন?

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

২০২৬ সালের সেরা ৬ ফ্ল্যাগশিপ স্মার্টফোন, কোনটি কার জন্য

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

28 July 2022

ডাউনলোড স্পিডে সেরা বাংলালিক, আপলোডের ক্ষেত্রে আগের ভালো অবস্থান ধরে রেখেছে গ্রামীণফোন

Techzoom.TV |
TechzoomTV