Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

বর্ণিল আয়োজনে রিয়েলমি ফ্যান ফেস্ট উদযাপিত, দারাজে বিক্রির রেকর্ড!

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 31 August 2022
বর্ণিল আয়োজনে রিয়েলমি ফ্যান ফেস্ট উদযাপিত, দারাজে বিক্রির রেকর্ড!
Share on FacebookShare on Twitter

মাসজুড়ে দারুণ সব অফার, আকর্ষণীয় গিফটের পাশাপাশি ফ্যান এবং ব্যবহারকারীদের অংশগ্রহণে আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত হলো তরুণদের পছন্দের ব্র্যান্ড রিয়েলমি’র চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত ৮২৮-ফ্যান ফেস্ট।

স্বল্প সময়ের মধ্যে তরুণদের বিপুল ভালোবাসা ও সাড়া পেয়ে রিয়েলমি ইতোমধ্যে স্মার্টফোনের বাজারে নিজেদের শক্তিশালী অবস্থান তৈরি করেছে। ব্র্যান্ডটির পথচলার এ সাফল্য ফ্যানদের সাথে শেয়ার করতে রিয়েলমি সম্প্রতি ৮২৮-ফ্যান ফেস্ট শীর্ষক বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানের আয়োজন করে, যেখানে ফ্যানদের জন্য বেশ কিছু ভিন্নধর্মী কার্যক্রমের আয়োজন করে রিয়েলমি। রিয়েলমি ‘কিপ ইট রিয়েল’ প্রতিপাদ্যে অনুপ্রাণিত হয়ে ফ্যানদের জন্য তাদের মেধার বহিঃপ্রকাশ করার সুযোগ তৈরি করতে ফ্যান ফেস্ট আয়োজন করে।

এ ফ্যান ফেস্টটিতে অংশ নিয়েছেন সারা দেশে থেকে আসা রিয়েলমি’র তরুণ ফ্যানরা। ফ্যানরা অংশগ্রহণ করেছেন রিয়েল ডিল হান্ট, তরুণদের মধ্যে জনপ্রিয় মাসু আকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় ফ্লুইড রিয়েলমিয়াও চিত্রকর্ম প্রতিযোগিতা ও গো কার্ট রেসিং-এ। রিয়েলমি’র অত্যাধুনিক সব স্মার্ট ডিভাইসেস একসাথে এক্সপেরিয়েন্স করার সুযোগও পেয়েছেন ফ্যানরা। পাশাপাশি, মেধাবী তরুণেরা নিজেদের বাইক স্ট্যান্ট এবং ব্ল্যাক-ফ্লিপের মাধ্যমে মুগ্ধতা ছড়িয়েছেন। দিনভর প্রতিযোগিতার পর সন্ধ্যায় বিজয়ীদের মধ্যে পুরষ্কার প্রদান করা হয়। এ ফেস্ট চলাকালীন সময়ে ফ্যানরা ব্ল্যাক জেং ও মাশা’র পরিবেশনায় গান উপভোগের সুযোগ পান। রিয়েলমি ৯ প্রো প্লাস ফটোগ্রাফি ক্যাম্পেইনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝেও পুরষ্কার বিতরণ করা হয় আয়োজিত ফ্যানফেস্টে।

ফ্যান ফেস্ট ছাড়াও, রিয়েলমি ফ্যানদের জন্য মাসব্যাপী প্রদান করেছে দুর্দান্ত অফার, যা গ্রাহকদের অনুরোধে চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। অফারের আওতায় রিয়েলমি ফ্যানরা ২০০০ টাকা ছাড়ে রিয়েলমি জিটি মাস্টার এডিশন ফোনটি আকর্ষণীয় মূল্যে মাত্র ৩৪,৯৯০ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন। পাশাপাশি, প্রতিটি জিটি মাস্টার এডিশন ক্রয়ে ক্রেতারা নিশ্চিতভাবে ফ্রি লাইভ স্ট্রিমিং হোল্ডার পাবেন। পাশাপাশি, ক্রেতারা রিয়েলমি সি১১ (২জিবি/৩২জিবি) ২০২১ ডিভাইসটি মাত্র ১০ হাজার ৪৯৯ টাকায় (ভ্যাট সহ) ক্রয় করতে পারবেন।

দারাজেও রিয়েলমি’র মাসব্যাপী আকর্ষণীয় অফার প্রদান করেছে। রিয়েলমি ফ্যান ফেস্ট ২০২২ চলাকালীন সময়ে রিয়েলমি’র ফোনগুলো দারাজে বিক্রির তালিকায় শীর্ষস্থান অর্জন করেছে। এ সময় রিয়েলমি নারজো ৫০আই সর্বোচ্চ বিক্রিত স্মার্টফোনে পরিণত হয়েছে এবং রিয়েলমি ৯ প্রো সিরিজ ও জিটি মাস্টার এডিশন সর্বাধিক বিক্রিত ৫জি স্মার্টফোন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, প্রো ক্যামেরা সেগমেন্টে রিয়েলমি ৯ প্রো সিরিজ ১ নম্বর স্মার্টফোনে পরিণত হয়েছে।

উল্লেখ্য যে, দীর্ঘমেয়াদী উন্নতির ওপর গুরুত্বারোপ করে রিয়েলমি এর দ্বিতীয় ধাপের বাণিজ্যিক প্রবৃদ্ধিতে প্রবেশ করছে। এ ধাপে ব্র্যান্ডটি এর টেকলাইফ ইকোসিস্টেমের অধীনে পূর্ণাঙ্গ এআইওটি ইকোসিস্টেম গড়ে তুলতে স্মার্ট টিভি, ল্যাপটপ, ট্যাবলেট, স্মার্ট ওয়াচ, ওয়্যারেবল ও বিপুল সংখ্যক স্মার্ট গেজেট নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।

আকর্ষণীয় ছাড় ও বিপুল সংখ্যক উপহারসমৃদ্ধ ‘রিয়েলমি ৮২৮ ফ্যান ফেস্ট ২০২২’ আয়োজনটি রিয়েলমি ফ্যানদের জন্য দারুণ উপভোগ্য ছিলো। অনবদ্য এ আয়োজনটি নিয়ে ফ্যানরা তাদের সন্তুষ্টি প্রকাশ করেছেন। ডেয়ার টু লিপ প্রতিপাদ্যে উদ্বুদ্ধ হয়ে ফ্যানদের জন্য সামনের দিনগুলোতেও দুর্দান্ত সব ইনোভেশন নিয়ে আসবে রিয়েলমি।

 

 

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: দারাজরিয়েলমি

এই বিভাগ থেকে আরও পড়ুন

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো
নির্বাচিত

বাজারে ‘এ৭৭এস’ স্মার্টফোন উন্মোচন করল অপো

ওএলইডি নাকি এলইডি কোন টিভি কিনবেন?
নির্বাচিত

ওএলইডি নাকি এলইডি কোন টিভি কিনবেন?

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক বানিয়েছে চীন
নির্বাচিত

বিশ্বের সবচেয়ে শক্তিশালী চুম্বক বানিয়েছে চীন

নতুন ম্যাকবুক আনল অ্যাপল
নির্বাচিত

নতুন ম্যাকবুক আনল অ্যাপল

স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক
নির্বাচিত

স্মার্ট ওয়াচ নিয়ে আসছে ফেসবুক

৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে রিয়েলমি জিটি নিও ৩টি
নির্বাচিত

৮০ ওয়াটের ফাস্ট চার্জিং এ আসছে রিয়েলমি জিটি নিও ৩টি

Load More

ট্রেন্ডিং টপিক

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট
প্রযুক্তি সংবাদ

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন
প্রযুক্তি সংবাদ

সরকারের জন্য আত্মঘাতী হতে পারে সাইবার সুরক্ষা আইন সংশোধন

সুদ আয় কমলেও মুনাফা ধরে রেখেছে ডিবিএইচ ফাইন্যান্স
অর্থ ও বাণিজ্য

ডিবিএইচ ফাইন্যান্সের ৯ শতাংশ নিট মুনাফা বৃদ্ধি

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ
নির্বাচিত

ডিএলএল সাইডলোডিংয়ের মাধ্যমে তথ্য চুরির নতুন ফাঁদ

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মধ্যপ্রাচ্যে হাজার হাজার মার্কিন সেনার ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে ইরানি হ্যাকাররা
প্রযুক্তি সংবাদ

হ্যাকারের নজর থেকে ব্যক্তিগত তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে

ইন্টারনেট ব্যবহার করতে গিয়ে কখন, কোথায় কী করছেন,...

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

31 August 2022

বর্ণিল আয়োজনে রিয়েলমি ফ্যান ফেস্ট উদযাপিত, দারাজে বিক্রির রেকর্ড!

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix