Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ডিজিটাল প্রবৃদ্ধি, অর্থনীতি ও ইকোসিস্টেমকে ত্বরাণ্বিত করবে হুয়াওয়ে কানেক্ট

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Wednesday, 21 September 2022
ডিজিটাল প্রবৃদ্ধি, অর্থনীতি ও ইকোসিস্টেমকে ত্বরাণ্বিত করবে হুয়াওয়ে কানেক্ট
Share on FacebookShare on Twitter

গতকাল থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শুরু হয়েছে বৈশ্বিক আইসিটি খাতের জন্য হুয়াওয়ের সপ্তম বার্ষিক ফ্ল্যাগশিপ প্রোগ্রাম হুয়াওয়ে কানেক্ট ২০২২। ‘আনলিশ ডিজিটাল’ প্রতিপাদ্যের এই আয়োজনে সারা বিশ্বের আইসিটি খাতের দশ হাজারেরও বেশি শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ, বিশেষজ্ঞ এবং সহযোগীরা অংশগ্রহণ করেন। কীভাবে আরও কার্যকরভাবে ডিজিটাল প্রবৃদ্ধি বাড়ানো যায়, ডিজিটাল অর্থনীতিকে উৎসাহিত করা যায় এবং শক্তিশালী ডিজিটাল ইকোসিস্টেম তৈরি করা যায় তার ওপর অনুষ্ঠানে গুরুত্বারোপ করেন অংশগ্রহণকারী সকলে।

সব ধরনের সহযোগিতা ও সাফল্য ভাগ করে নেয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করার পাশাপাশি করে স্থানীয় ডিজিটাল ইকোসিস্টেম গড়ে তোলার জন্য সরকার ও এন্টারপ্রাইজগুলোকে আরো ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য এই আয়োজনে আহ্বান জানায় হুয়াওয়ে। কারণ হুয়াওয়ের মতে, এই অংশীদারিত্বই উদ্ভাবনী অংশীদারদের একত্রিত করবে, মেধাবীদের বিকাশ ঘটাবে ও স্টার্টআপগুলোর প্রবৃদ্ধিতে সহায়তা প্রদান করবে।

অনুষ্ঠানের মূল বক্তব্যে হুয়াওয়ের এশিয়া-প্যাসিফিক অঞ্চলের প্রেসিডেন্ট সায়মন লিন বলেন, “হুয়াওয়ে এই অঞ্চলে ডিজিটাল অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ধারাবাহিকভাবে এর ডিজিটালাইজেশন ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে এবং ইন্ডাস্ট্রি ইকোসিস্টেম তৈরিতে প্রয়োজনীয় সহায়তা প্রদানে সচেষ্ট থাকবো।”

এশিয়া-প্যাসিফিক অঞ্চলের সরকারি প্রতিনিধিরাগণও তাঁদের নিজ-নিজ দেশে ডিজিটাল অর্থনীতির উন্নয়নের অগ্রগতি নিয়ে বক্তব্য প্রদান করেন। এদের মধ্যে রয়েছেন: বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান; থাইল্যান্ডের উপ-প্রধানমন্ত্রী ও জ্বালানি মন্ত্রী সুপ্তানাপং পুনমিচাও, এবং ইন্দোনেশিয়া ও ফিলিপাইন সরকারের অন্যান্য প্রতিনিধিগণ।

বিশাল এই আয়োজনের উদ্বোধনী দিনে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান তাঁর মূল বক্তব্যে বাংলাদেশের প্রবৃদ্ধির বিষয়টি তুলে ধরেন। তিনি সকলের সামনে বাংলাদেশের আইসিটি খাত, অবকাঠামো এবং বিদ্যুৎ উৎপাদন খাতে এই দেশের অগ্রগতিগুলো তুলে ধরেন। গত কয়েক বছরে টেলিযোগাযোগ খাতের ওপর এই দেশের গুরুত্বারোপ ও উন্নয়নমূলক কাজের কথা উল্লেখ করতে গিয়ে তিনি দেশের টুজি থেকে ফোরজি’র অগ্রগতির প্রশংসা করেন এবং বর্তমানে বাংলাদেশের সবাই যে ফোরজি কাভারেজ সুবিধা পাচ্ছেন সেই বিষয়টিও তুলে ধরেন। ফাইভি প্রযুক্তি চালুর মাধ্যমে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশও যে সামনের সারিতে দাঁড়িয়েছে সে বিষয়েও আলোকপাত করেন তিনি।

তিনি তাঁর মূল বক্তব্যে হুয়াওয়েকে বিগত ২৩ বছর ধরে বাংলাদেশে আইসিটি ও ডিজিটাল পাওয়ার খাতে সহায়তা করার মাধ্যমে ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন পূরণের অংশীদার হিসেবে আখ্যা দিয়েছেন। বাংলাদেশে ডিজিটাল প্রবৃদ্ধি বাড়ানোর জন্য উন্নত টেলিকম যোগাযোগ, ক্লাউড কম্পিউটিং, ডিজিটাল এনার্জি, স্মার্ট ফটোভোলটাইক্স প্রযুক্তি আনতে হুয়াওয়ের সদিচ্ছার কথাও তিনি উল্লেখ করেন। স্থানীয় মেধাবীদের বিকাশ ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সৃষ্ট জরুরি পরিস্থিতিতে হুয়াওয়ে যে ভূমিকা পালন করছে সেই বিষয়টিও উঠে আসে তাঁর বক্তব্যে।

প্রাসঙ্গিকভাবেই এই অনুষ্ঠানে সাইমন লিন ডিজিটাল ফার্স্ট ইকোনমি শ্বেতপত্র প্রকাশ করেছেন, যেখানে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ডিজিটাল অবকাঠামো নির্মাণ এবং ডিজিটাল অর্থনীতির উন্নয়নের লক্ষ্যে নীতিগত পরামর্শের বিষয়টি উল্লেখ করা আছে।

২০২২ সালে হুয়াওয়ে কানেক্ট এর গ্লোবাল ট্যুরের প্রথম ধাপ হলো ব্যাংককের তিন দিনের এ সম্মেলনটি। দু’টি মূল অধিবেশন, ছয়টি শীর্ষ সম্মেলনের পাশাপাশি একাধিক ব্রেক-আউট সেশন ও ডেমোসহ চলতি বছরের এ অনুষ্ঠানটিতে সরকার ও এন্টারপ্রাইজগুলো ডিজিটাল রূপান্তরের পথচলায় যে সব প্রতিকূলতার মুখোমুখি হচ্ছে, ডিজিটাল অবকাঠামোতে হুয়াওয়ের অগ্রগতি, প্রতিষ্ঠানটির সর্বাধুনিক ক্লাউড সার্ভিস ও ইকোসিস্টেম পার্টনার সল্যুশন এর বিভিন্ন বিষয়গুলো তুলে ধরা হয়।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...
Tags: হুয়াওয়ে

এই বিভাগ থেকে আরও পড়ুন

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি
গেম

৩০ হাজার টাকায় ওয়ালটনের গেমিং পিসি

ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও
অটোমোবাইল

ফোর্বস এশিয়ার ১০০ টু ওয়াচ-এ পাঠাও

বাংলাদেশি উদ্যোক্তার প্রতিষ্ঠান পেলো বর্ষসেরা আইটি পুরস্কার
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশি উদ্যোক্তার প্রতিষ্ঠান পেলো বর্ষসেরা আইটি পুরস্কার

জিমেইলে পুরোনো ই–মেইল যুক্ত করবেন যেভাবে
প্রযুক্তি সংবাদ

জিমেইলে পুরোনো ই–মেইল যুক্ত করবেন যেভাবে

৭০০ কর্মচারীর চাকরি খেয়ে নিল এআই
নির্বাচিত

৭০০ কর্মচারীর চাকরি খেয়ে নিল এআই

আগামী সপ্তাহে লঞ্চ হবে রিয়েলমি ৬আই
প্রযুক্তি সংবাদ

আগামী সপ্তাহে লঞ্চ হবে রিয়েলমি ৬আই

Load More

ট্রেন্ডিং টপিক

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য
নির্বাচিত

দেশের প্রথম আলফা স্টোর চালু করল অনার, মিলবে স্মার্ট ইকোসিস্টেমের বিভিন্ন পণ্য

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা
ছাড় ও অফার

‘পূজার ফেস্ট, শাওমি’তে বেস্ট’ ক্যাম্পেইনে স্মার্টফোন বাড়তি খরচ ছাড়াই কার্ডবিহীন কিস্তি সুবিধা

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক
সোশ্যাল মিডিয়া

স্কুলে নামাজ বাধ্যতামূলক করতে গিয়ে বিপদে বাগেরহাটের হিন্দু শিক্ষক

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন
প্রযুক্তি সংবাদ

ভিভো নতুন ফোল্ডিং ফোন আনল, দাম আপনার সাধ্যের মধ্যে কিনা জানুন

সপ্তাহের সবচেয়ে পঠিত

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

যমুনা ফিউচার পার্ক

চোরাই আইফোন বিক্রির অভিযোগ যমুনা ফিউচার পার্কের ‘এপেল হট’র বিরুদ্ধে

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন
প্রযুক্তি সংবাদ

৭ বছর সফটওয়্যার আপডেট পাবে যেসব অ্যান্ড্রয়েড ফোন

স্মার্টফোন কেনার সময় এখন শুধু ক্যামেরা, প্রসেসর বা...

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

বান্দরবানে দুই রাতের ট্র্যাকিং শেষে রিয়েলমি সি১০০-তে ৪০% চার্জ অবশিষ্ট

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

কার্টআপের মাধ্যমে অনলাইনে কেনা যাবে রিয়েলমির স্মার্টফোন ও প্রযুক্তি পণ্য

স্যামসাং গ্যালাক্সি এস২৬ উন্মোচিত

যেসব স্যামসাং গ্যালাক্সি ফোনে আসতে পারে অ্যান্ড্রয়েড ১৭ আপডেট

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

21 September 2022

ডিজিটাল প্রবৃদ্ধি, অর্থনীতি ও ইকোসিস্টেমকে ত্বরাণ্বিত করবে হুয়াওয়ে কানেক্ট

Techzoom.TV |
TechzoomTV
TechzoomTV
No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix