Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

টিকটকের কুপ্রভাব: ঝিনাইদহে বাড়ছে কিশোর অপরাধ

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
বুধবার, ১২ অক্টোবর ২০২২
টিকটকের কুপ্রভাব: ঝিনাইদহে বাড়ছে কিশোর অপরাধ
Share on FacebookShare on Twitter

সম্প্রতি টিকটক ভিডিও শেয়ারিং অ্যাপ ব্যবহারে ঝুঁকে পড়ছেন কিশোর-তরুণরা। এক্ষেত্রেও তৈরি হচ্ছে নতুন নতুন গ্রুপ। এসব গ্রুপে থাকছে একাধিক মেয়ে সদস্য। তাদের দিয়ে তৈরি হচ্ছে আকর্ষণীয় ভিডিও। সস্তা জনপ্রিয়তা পেতে না বুঝে এসব গ্রুপে যুক্ত হচ্ছেন উঠতি বয়সী তরুণীরা। অনেক ক্ষেত্রে টিকটকের নায়িকা বানানোর টোপ দিয়ে তাদের দলে ভেড়ানো হচ্ছে। একবার দলে ভেড়ানো গেলে সেখান থেকে বের হওয়ার আর কোনো রাস্তা থাকে না।

ঝিনাইদহে সাম্প্রতিক সময়ের সংঘটিত অপরাধগুলোর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় কিশোর অপরাধ। যদিও এটি একটি সামাজিক সমস্যা। কিন্তু বর্তমানে অপরাধ সম্রাজ্যে কিশোর অপরাধ ক্রমেই আতঙ্ক হয়ে দাঁড়িয়েছে। বর্তমানে ঝিনাইদহের শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছড়িয়ে পড়েছে কিশোর অপরাধ। যার ফলে একের পর এক ঘটছে ধর্ষণ, খুন, চুরি, ছিনতাইয়ের মত ঘটনা ।

অভিযোগ রয়েছে, এসব কিশোর অপরাধীদের পেছন থেকে মদদ দিচ্ছেন রাজনৈতিক দলের কিছু উচ্চাভিলাষী নেতা। যারা তাদের ব্যবহার করে ফায়দা লুটতে ব্যস্ত। বিশেষ করে সমাজে তাদের অবস্থান শক্তিশালী করতে এসব কিশোর বা উঠতি বয়সী তরুণকে নানা অনৈতিক কাজে ব্যবহার করছেন তারা।

সচেতন নাগরিক সমাজের ধারণা, স্কুল-কলেজগামী কিশোরদের হাতে দামি মোবাইল ও প্রযুক্তির অপব্যবহারে তারা জড়িয়ে পড়ছে খুন ছিনতাইসহ নানা ধরনের অপরাধে। তাছাড়া অভিভাবকদের অসচেতনতার কারণে বিপথগামী কিশোররা নেশার টাকা জোগাড় করতে চুরি ছিনতাইয়ের মত জড়িয়ে পড়ছে বিভিন্ন ধরনের অপকর্মে।

জানা যায়, গত মার্চে সদর উপজেলার মান্দারবাড়িয়া গ্রামে কিশোর গ্যাংয়ের ছুরিকাঘাতে হোসাইন (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। আহত হয়েছে জুলফিকার ও ফিরোজ হোসেন নামের আরও দুই কিশোর। গত কয়েক মাসে জেলার বেশ কয়েক জায়গায় কিশোর অপরাধীদের হাতে আহত হয়েছে অনেকে।

এছাড়া ছিনতাই আতঙ্ক বিরাজ করছে ঝিনাইদহ শহর ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলে। সন্ধ্যার পরপরই এক শ্রেণির উঠতি বয়সী কিশোররা বিভিন্ন সড়কে মোটরসাইকেল ব্যবহার করে পথচারীদের মোবাইলসহ বিভিন্ন সামগ্রী নিয়ে অবাধে পালিয়ে যাচ্ছে । এ ধরনের একের পর এক ছিনতাইয়ের ঘটনায় যেকোনো সময় প্রাণহানী ঘটতে পারে বলে ভুক্তভোগীদের আশঙ্কা।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগীরা জানান, যারা এ অপরাধের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকের বয়স ১৪-২০ বছরের মধ্যে।

ঝিনাইদহ জেলা মানবাধিকার বাস্তবায়ন সংসার সভাপতি অমিনুর রহমান টুকু বলেন, মিডিয়ায় প্রচারিত বড় শহরগুলোর কিশোর গ্যাং এর সংবাদও উৎসাহিত করছে কিশোরদের। এখনি পদক্ষেপ না নিলে সাংস্কৃতিকভাবে ঝিনাইদহের ভবিষ্যতে সামাজিক নৈরাজ্যসহ ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি হবে।

অপরাধ বিশ্লেষকরা বলছেন, গত কয়েক বছর ধরে কিশোরদের গ্যাং কালচার বা সংঘবদ্ধ অপরাধের ভয়ঙ্কর চিত্র সামনে এলেও তা প্রতিরোধে কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে কিশোর অপরাধের প্রবণতা কমানো যায়নি, বরং বেড়েছে।

ঝিনাইদহ পুলিশ সুপার মোহাম্মদ আশিকুর রহমান বলেন, স্কুলগামী শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার অভাব, তাদের হাত দামি মোবাইল আর এসব মোবাইলে প্রযুক্তির অপব্যবহার, সামাজিক যোগাযোগ মাধ্যমের সহজলভ্যতা কিশোরদের বিভিন্ন অপরাধের দিকে ঠেলে দিচ্ছে। গ্রামঞ্চলে অভিভাবকদের অসচেতনতায় কিশোররা জড়িয়ে পড়ছে বিভিন্ন অপরাধে, আসক্ত হচ্ছে নেশায়। তারা নেশার টাকা জোগাড় করতে পা বাড়াচ্ছে অপরাধ জগতে।

তিনি আরো বলেন, পরিবার ও সমাজের ইতিবাচক পদক্ষেপ ছাড়া কিশোর অপরাধ রোধ করা সম্ভব নয়। এক্ষেত্রে প্রথমেই এগিয়ে আসতে হবে পিতামাতা তথা অভিভাবকদের। আমরা বিট পুলিশিং এর মাধ্যমে সবাইকে উদ্বুদ্ধ করছি। যথাযথ আইন প্রয়োগ করে এই সমস্যার সমাধান করতে হবে।

Tags: টিকটকটিকটক কেলেঙ্কারীটিকটক চ্যালেঞ্জটিকটকের কুপ্রভাব

এই বিভাগ থেকে আরও পড়ুন

বিয়ের পরও সাবেক প্রেমিকা নিয়ে রিসোর্টে গিয়েছিলেন বিল গেটস
সোশ্যাল মিডিয়া

বিয়ের পরও সাবেক প্রেমিকা নিয়ে রিসোর্টে গিয়েছিলেন বিল গেটস

চালু না থাকলেও গোপনে তথ্য সংগ্রহ করতে পারে টিকটক
সোশ্যাল মিডিয়া

চালু না থাকলেও গোপনে তথ্য সংগ্রহ করতে পারে টিকটক

কোকাকোলা কাণ্ডে ফেসবুক পেজ হারালেন অভিনেতা জীবন
সোশ্যাল মিডিয়া

কোকাকোলা কাণ্ডে ফেসবুক পেজ হারালেন অভিনেতা জীবন

বাংলাদেশ নিয়ে স্ট্যাটাস দিলেন মার্ক জাকারবার্গ (ভিডিও)
প্রযুক্তি সংবাদ

জাকারবার্গের ফোন নম্বর ওয়েবসাইটে উন্মুক্ত করলো হ্যাকাররা

ফেসবুকে মোবাইল নম্বর ও ছবি দিতেই হবে
প্রযুক্তি সংবাদ

ব্যবহারকারীদের ‘জীবন রক্ষাকারী তথ্য’ দেবে ফেসবুক

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি
প্রযুক্তি সংবাদ

সিলেটফ্লাড নিয়ে বন্যা কবলিত মানুষের পাশে লাইকি

Load More

ট্রেন্ডিং টপিক

লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
অর্থ ও বাণিজ্য

ব্যাংকিং খাতের ‘রোল মডেল’ সিটি ব্যাংক: ৬ বছরে মুনাফা বাড়ল ৫ গুণ!

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক
টেলিকম

স্যাটেলাইটভিত্তিক মোবাইল সেবা আনছে বাংলালিংক

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!
প্রযুক্তি সংবাদ

৮০০০ mAh ব্যাটারি ও ২০০ মেগাপিক্সেল ক্যামেরা: মে মাসে আসছে iQOO-এর নতুন ফ্ল্যাগশিপ দানব!

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’
প্রযুক্তি সংবাদ

‘পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে সর্বাধুনিক প্রযুক্তি ও সর্বোচ্চ মানদণ্ড বজায় রাখা হয়েছে’

রাশিয়ার পরমাণু শক্তি করপোরেশনের (রোসাটম) মহাপরিচালক আলেক্সি লিখাচেভ...

ইনফিনিক্স  GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

ইনফিনিক্স GT 50 Pro 5G লঞ্চ হল দুর্দান্ত স্পেসিফিকেশন নিয়ে, জানুন দাম ও ফিচার

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

হায়ার এসির ‘কুলিং’ সেবায় গরম নাভিশ্বাস: বিক্রয়োত্তর সেবার বেহাল দশায় বিপাকে গ্রাহক

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

৩৫ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬—আপনার বাজেটে সেরাটি বেছে নিন

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix