Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

ছোট জায়গায় অনেক কিছু নিয়ে গো প্রো হিরো ১১ ব্ল্যাক

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ৬ ফেব্রুয়ারি ২০২৩
ছোট জায়গায় অনেক কিছু নিয়ে গো প্রো হিরো ১১ ব্ল্যাক
Share on FacebookShare on Twitter

অ্যাকশন ক্যামেরা জগতে বেশ জনপ্রিয় যুক্তরাষ্ট্রের গো প্রো ব্র্যান্ড। সম্প্রতি বাজারে এসেছে গো প্রো হিরো ১১ ব্ল্যাক। ছোট জায়গায় বেশ কয়েকটি আকর্ষণীয় ফিচার রয়েছে গো প্রো হিরো ১১ ব্ল্যাকের। আসুন, সেগুলো জেনে নিই।

ডিজাইন
প্রাথমিকভাবে দেখলে গো প্রো হিরো ১০ ব্ল্যাক এবং গো প্রো হিরো ১১ ব্ল্যাকের ডিজাইনের মধ্যে খুব একটা পার্থক্য নেই। তবে ১১-তে গো প্রোর ব্র্যান্ডিং করা হয়েছে ক্যামেরার বাঁ পাশে। ক্যামেরার বাঁ দিকেই রাখা হয়েছে মুড বাটন। এই মুড বাটন দিয়ে ফটো, ভিডিও এবং টাইম ল্যাপস থেকে পছন্দনীয় মুড নির্বাচন করা যাবে। একই বাটন দিয়ে গো প্রো চালুও করা যাবে।

ক্যামেরার ডান দিকে রয়েছে ব্যাটারি, মাইক্রো এসডি কার্ড এবং চার্জিং পোর্ট। পুরো স্লট রয়েছে একটি নিরাপত্তায়। আগের যে কোনো মডেলের তুলনায় এই লিড অধিক পানিরোধী করে ডিজাইন করা হয়েছে। চার্জ দেওয়ার জন্য এতে দেওয়া হয়েছে টাইপ-সি চার্জিং পোর্ট।

গো প্রো হিরো ১১ ব্ল্যাকের উপরিভাগে রয়েছে শাটার বাটন। এই বাটনে একটি ক্লিক করেই গো প্রোর রেকর্ডিং চালু বা বন্ধ করা যায়। চাপ দিয়ে কিছুক্ষণ ধরে রাখলে ক্যামেরা বন্ধও করবে এই বাটনটি। এর পেছনে রয়েছে ২.২৭ ইঞ্চির টাচ স্ক্রিন ডিসপ্লে। আর সামনে রয়েছে ১.৪ ইঞ্চির সেকেন্ডারি ডিসপ্লে।

গো প্রো হিরো ১১ ব্ল্যাকে গো প্রো গাম্পি নামে নতুন একটি মাউন্ট দেওয়া হয়েছে। রাবার দিয়ে তৈরি এই মাউন্ট সমান বা অসমান যে কোনো তলে ক্যামেরাকে দৃঢ় অবস্থান দিতে সক্ষম।

ছোট জায়গায় অনেক কিছু নিয়ে গো প্রো হিরো ১১ ব্ল্যাক

টেক ফিচারস
১০-এর তুলনায় গো প্রো হিরো ১১ ব্ল্যাকে বেশকিছু উল্লেখযোগ্য কারিগরি উন্নয়ন করা হয়েছে। গো প্রো হিরো ১০ ব্ল্যাকে ছিল ২৩ মেগাপিক্সেল ১/২.৩ ইঞ্চি সেন্সর। আর নতুন মডেলটিতে দেওয়া হয়েছে ২৭ মেগাপিক্সেল ১/১.৯ ইঞ্চি সেন্সর। আকারে বড় সেন্সর অধিক ডিটেইলস এবং আলো গ্রহণ করতে সক্ষম; বিশেষ করে স্বল্প আলোর পরিস্থিতিতে। এ ছাড়া ১০ ও ১১-এর আকার সমান হলেও ১১-তে ব্যবহার করা হয়েছে ১৭২০ মিলিঅ্যাম্পিয়ারের অধিক শক্তিশালী ব্যাটারি।

৩৬০ ডিগ্রি লকিং ফিচারের সাহায্যে এতে হরাইজন লক ফিচার যুক্ত করা হয়েছে। এর অর্থ হচ্ছে, ক্যামেরাকে বৃত্তাকার পথে বাঁকানো বা ঘোরানো যাবে; কিন্তু ক্যামেরার রেকর্ডিং আনুভূমিক থাকবে। অটোবুস্টের সঙ্গে হাইপারস্মুক ৫.০ রয়েছে ডিভাইসটিতে। ফলে হরাইজন লক ফিচার আরও ভালোভাবে কাজ করবে।

ছোট জায়গায় অনেক কিছু নিয়ে গো প্রো হিরো ১১ ব্ল্যাক
নতুন গোপ্রো হিরো ১১ ব্ল্যাকে রয়েছে ৮:৭ অ্যাস্পেক্ট রেশিওর ফুল ফ্রেম মুড। নতুন রেশিওর কারণে ইনস্টাগ্রাম রিলস, ইউটিউব শর্ট এবং এমন অন্য প্ল্যাটফর্মের জন্য ৪:৩ অথবা ৯:১৬ রেশিওতে ভিডিও ধারণ ও এডিট করা যাবে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ১০-এর সুপারভিউর পর ১১-তে দেওয়া হয়েছে হাইপারভিউ। হাইপারভিউর কারণে ফিল্ড অব ভিউ ১২ মিলিমিটার হয়েছে গো প্রো হিরো ১১ ব্ল্যাকে।

তবে অন্যান্য গো প্রোর মতোই ১০ মিটার পর্যন্ত পানির গভীরে টিকে থাকবে হিরো ১১ ব্ল্যাক। স্টার টেইল, লাইট পেইন্টিং এবং ভেহিক্যাল টেইলের মতো দৃশ্য ৫.৩-কে রেজ্যুলেশনে রেকর্ড করা যাবে এই ডিভাইসে। এতে রয়েছে জিপি২ সক প্রসেসর, যা ছবি তোলা বা ভিডিও রেকর্ডের জন্য গো প্রো হিরো ১১ ব্ল্যাককে দ্রুতই প্রস্তুত করে দেয়। এতে ৫১২ জিবি পর্যন্ত মাইক্রো এসডি মেমরি কার্ড ব্যবহার করা যাবে।

ভারতের বাজারে ডিভাইসটির দাম নির্ধারণ করা হয়েছে ৫১ হাজার ৫০০ টাকা।

Tags: গোপ্রো হিরোগোপ্রো হিরো ১১ ব্ল্যাক

এই বিভাগ থেকে আরও পড়ুন

প্রাইম ব্যাংক’র সাথে পেরোল চুক্তি করলো ডটলাইনস
নির্বাচিত

প্রাইম ব্যাংক’র সাথে পেরোল চুক্তি করলো ডটলাইনস

কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন
নির্বাচিত

কম নকিয়া ১১০ ৪জি ফিচার ফোন

দেশরত্ন শেখ হাসিনা একজন আদর্শ সন্তান, মমতাময়ী মা, সৎ, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক
নির্বাচিত

দেশরত্ন শেখ হাসিনা একজন আদর্শ সন্তান, মমতাময়ী মা, সৎ, সাহসী ও দূরদর্শী রাষ্ট্রনায়ক

মিড বাজেটের সেরা ফোন অপো রেনো ৫ এফ
নির্বাচিত

মিড বাজেটের সেরা ফোন অপো রেনো ৫ এফ

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট
নির্বাচিত

শাওমি কারখানায় কাজ করবে মানবাকৃতির রোবট

সেরা করদাতার সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেকের এমডি মঞ্জুরুল আলম
নির্বাচিত

সেরা করদাতার সম্মাননা পেলেন ওয়ালটন ডিজি-টেকের এমডি মঞ্জুরুল আলম

Load More

ট্রেন্ডিং টপিক

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ
প্রযুক্তি সংবাদ

মনোহরপুর সীমান্তে ৮৮টি চোরাই স্মার্টফোন জব্দ

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান
অর্থ ও বাণিজ্য

সিগারেটে ওপর করহার আর বাড়ানোর সুযোগ নেই: এনবিআর চেয়ারম্যান

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন
নির্বাচিত

আন্তর্জাতিক বাজারে একসঙ্গে ১৫টি নতুন মডেলের ফ্রিজ উন্মোচন করলো ওয়ালটন

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা
বিবিধ

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা
প্রযুক্তি সংবাদ

২০২৬ সালের সেরা ৫টি গেমিং ফোন—ভার্চুয়াল যুদ্ধে অপ্রতিদ্বন্দ্বী যারা

২০২৬ সালে মোবাইল গেমিং আর কেবল বিনোদনের মাধ্যম...

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

২০২৬ সালের সেরা ৫টি ক্যামেরা ফোন—পেশাদার ফটোগ্রাফি এখন আপনার পকেটে

মেটার বিরুদ্ধে মামলা

মেটার বিরুদ্ধে মামলা

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

‘ইন্টারনেটের গতির মতো আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলবে ডিএসসিসি’

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix