Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Saturday, 18 February 2023
২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’
Share on FacebookShare on Twitter

বাংলাদেশ কম্পিউটার সমিতির (বিসিএস) উদ্যোগে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩। এবারের টুর্নামেন্টের নামকরণ করা হয়েছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’। দেশের তথ্যপ্রযুক্তি সংগঠন এবং প্রতিষ্ঠানগুলোর মধ্য থেকে ১৬টি দল এই ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ২৬ ফেব্রুয়ারি রবিবার থেকে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে পাঁচদিনের এই টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে।

১৮ ফেব্রুয়ারি শনিবার ঢাকার ধানমন্ডির বিসিএস ইনোভেশন সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত জানান ‘বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর আয়োজক কমিটির আহ্বায়ক এবং বিসিএস এর সহ-সভাপতি মো. রাশেদ আলী ভূঁইয়া।

বিসিএস সভাপতি ইঞ্জিনিয়ার সুব্রত সরকারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিসিএস কোষাধ্যক্ষ মোহাম্মদ নজরুল ইসলাম হেলালী, বিসিএস পরিচালক মুহাম্মদ মনিরুল ইসলাম, ইভেন্ট কমিটির চেয়ারম্যান কাজী আশরাফুল আলম, টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আক্তারুজ্জামান টিটো, টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড এর প্রোডাক্ট অ্যান্ড বিজনেস ডেভেলপমন্টের প্রধান এ কে এম দিদারুল ইসলামসহ স্পন্সর প্রতিষ্ঠান, আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট আয়োজক কমিটি এবং ১৬টি দলের প্রতিনিধিরা।

মো. রাশেদ আলী ভূঁইয়া বলেন, প্রথমবার আয়োজনে ব্যাপক সাড়া এবং উৎসাহ উদ্দীপনা থেকেই আমরা দ্বিতীয়বারের মতো এই টুর্নামেন্টের আয়োজন করেছি। তথ্যপ্রযুক্তির ব্যবসায়ীদের মধ্যে মেলবন্ধন দৃঢ় করা এবং বিনোদনের জন্যই এ টুর্নামেন্টের আয়োজন। এ টুর্নামেন্টের মাধ্যমে প্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গরা নিজেদের সম্পৃক্ত করে ব্যবসায়ের ক্লান্তি কাটিয়ে উঠতে পারবেন বলে আমি আশাবাদী।

সংবাদ সম্মেলনে জানানো হয়, `বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এ চ্যাম্পিয়ন দল পাবে ১ লক্ষ টাকা এবং চ্যাম্পিয়ন ট্রফি, রানার আপ দল পাবে ৫০ হাজার টাকা এবং রানার আপ ট্রফি। প্রতিদিনের খেলায় ম্যান অব দি ম্যাচ ২ হাজার টাকা এবং ফাইনাল খেলার ম্যান অব দি ম্যাচ পাবেন ৫ হাজার টাকা । ম্যান অব দি টুর্নামেন্ট পাবেন ১০ হাজার টাকা।

টুর্নামেন্টে বিসিএস এর সদস্য কোম্পানি এবং তথ্যপ্রযুক্তির সঙ্গে সংশ্লিষ্ট সংগঠন বা প্রতিষ্ঠানের মোট ১৬টি দল অংশ নেবে। দলগুলো হচ্ছে- আররা টেকনোলজিস লিমিটেড, বাদশা দ্যা কিং, সি.এস.আই ফাইটার্স, ঢাকা আইসিটি অ্যাসোসিয়েশন, ইসেট স্ট্রাইকার্স, এক্সেল রয়েলস, এক্সিবিটাস গর্জন, গ্লোবাল অ্যাভেঞ্জার্স, ইনপেইস, জাবরা প্যানাকাস্ট, মতিঝিল সুপার কিংস, নাঈমা ওয়ারিয়র্স, রেড্রাগন ওয়ারিয়র্স, স্টারেক্স টাইগার্স, টিম অরাস এবং টেকল্যান্ড টাইটান্স।

টুর্নামেন্টের সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, প্রতিটি টিমে ১২ জন করে খেলোয়াড় থাকবে। ০৯ জন খেলোয়াড় মাঠে নামবে। প্রতিটি দলে কমপক্ষে ২ জন বিসিএস সদস্য অন্তর্ভূক্ত থাকবেন এবং কমপক্ষে ০১ জনকে খেলায় অংশগ্রহণ করতে হবে। নক-আউট পদ্ধতিতে ১৬ ওভারের সীমিত এ ক্রিকেট টুর্নামেন্টে টেপ টেনিস বল দিয়ে খেলা হবে। টুর্নামেন্টটি আইসিসি’র নিয়মাবলীক অনুসারে অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড কতৃক স্বীকৃত আম্পায়ার দ্বারা খেলা পরিচালনা করা হবে এবং টুর্নামেন্টের খেলা, ধারাভাষ্য, স্কোর ও সকল অনুষ্ঠান আন্তর্জাতিক মানসম্পন্নভাবে আয়োজনের পরিকল্পনা গ্রহন করা হয়েছে।

অংশগ্রহণকারী প্রতিটি দলকে আয়োজক কমিটি কতৃক নির্ধারিত জার্সি সরবরাহ করা হবে এবং এই জার্সি পরেই খেলোয়াড়গণ খেলায় অংশ নিবেন।

সংবাদ সম্মেলন শেষে ১৬টি দলের জার্সি উন্মোচন অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। ফেসবুক লিংক হচ্ছে: https://cutt.ly/D3HhI1p

উদ্বোধনী ম্যাচে ২৬ ফেব্রুয়ারি সকাল আটটায় এক্সিবিটাস গর্জন এর মুখোমুখী হবে নাঈমা ওয়ারিয়র্স এর। ০২ মার্চ বেলা ২টায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

‘বি-ট্র্যাক আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’ এর টাইটেল স্পন্সর বি-ট্র্যাক টেকনোলজিস লিমিটেড, গোল্ড স্পন্সর গিগাবাইট, এমএসআই এবং টিপি-লিংক। টুর্নামেন্টের সিলভার স্পন্সর ওলা, নেটিশ, রাপো এবং সাউথ বাংলা কম্পিউটার্স।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব
প্রযুক্তি সংবাদ

এনইআইআর ঠেকাতে ‘সুমাস টেক’ সিন্ডিকেটের গুজব

কোন কোন ওয়েবসাইট ভিজিট করা নিরাপদ নয় জানার উপায়
নির্বাচিত

কোন কোন ওয়েবসাইট ভিজিট করা নিরাপদ নয় জানার উপায়

নতুন আসুস ল্যাপটপ বাজারে
নির্বাচিত

ল্যাপটপ কেনার আগে

ফেসবুক মেসেঞ্জারে ডেস্কটপ অ্যাপের দিন ফুরোল
প্রযুক্তি সংবাদ

ফেসবুক মেসেঞ্জারে ডেস্কটপ অ্যাপের দিন ফুরোল

সিটি আইটি মেগা ফেয়ার আসুসের ল্যাপটপে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!
ছাড় ও অফার

সিটি আইটি মেগা ফেয়ার আসুসের ল্যাপটপে ২০ হাজার টাকা পর্যন্ত ছাড়!

‘যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ’
প্রযুক্তি সংবাদ

‘যুক্তরাষ্ট্রে স্মার্টফোন রপ্তানি করবে বাংলাদেশ’

Load More

ট্রেন্ডিং টপিক

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার
অর্থ ও বাণিজ্য

টপ মার্চেন্টদের পুরস্কার হিসেবে ওমরাহ প্যাকেজ দিলো পাঠাও কুরিয়ার

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই
কিভাবে করবেন

বাড়িতে মোবাইল সংযোগের গতি কেমন? পরীক্ষা করুন এখনই

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ
অর্থ ও বাণিজ্য

বাংলা কিউআরে লেনদেনে আজ থেকে, থাকছে না বিক্রেতার খরচ

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত
প্রযুক্তি বাজার

লঞ্চের আগেই নাথিংয়ের নতুন ফোন ব্যবহারের সুযোগ, আবেদন ৫ অক্টোবর পর্যন্ত

সপ্তাহের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

২০২৬ সালের সেরা ৬ মোটোরোলা স্মার্টফোন, কে কোন কাজে সেরা

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

৮,০০০mAh ব্যাটারি ও IP69-Pro সুরক্ষা নিয়ে আসছে রিয়েলমি C100

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ
প্রযুক্তি সংবাদ

কোন কোন জেলা ঘুরেছেন, এক ক্লিকেই বানিয়ে ফেলুন নিজের ট্রাভেল ম্যাপ

এখন ফেসবুক ফিডে চোখ রাখলেই দেখা যায় একটি...

সারাদিন এসি চালিয়েও বিদ্যুৎ বিল কম আসবে যেভাবে

হালকা ঠান্ডায় এসি কত ডিগ্রিতে চালানো উচিত?

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

ফের চালু কিউ-ক্যাশের সব সেবা

মোবাইল ফোনের এনইআইআর সেবা নিয়ে বিটিআরসির বিশেষ সতর্কবার্তা

ইন্টারনেট সেবায় একচেটিয়া নিয়ন্ত্রণ না রাখার নির্দেশ বিটিআরসির

মাসের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

২০২৬ সালে ফটোগ্রাফির জন্য সেরা ৭ ক্যামেরা ফোন

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

অক্টোবরেই আসছে অপো এফ৩৫ সিরিজ, থাকছে ১০ হাজার এমএএইচ ব্যাটারির গুঞ্জন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

18 February 2023

২৬ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘বি-ট্র্যাক টেকনোলজিস আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩’

Techzoom.TV |
TechzoomTV