Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা জাপানের

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
Thursday, 6 April 2023
চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা জাপানের
Share on FacebookShare on Twitter

২০৩০ সালের মধ্যে চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা নিয়েছে জাপান। সেমিকন্ডাক্টর ও সংশ্লিষ্ট উপাদানের বিক্রি উত্তীর্ণ হবে ১৫ ট্রিলিয়ন ইয়েন বা ১১ হাজার ৩০০ কোটি ডলারে। সে লক্ষ্যে বাড়ানো হবে বিনিয়োগ। সম্প্রতি এমনটাই জানিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়।

জাপানের গৃহীত পরিকল্পনা সেমিকন্ডাক্টর উৎপাদন বাড়ানোর কৌশলের অংশ। বছরের শেষ দিকে হালনাগাদ করা হবে পরিকল্পনা। প্রযুক্তিগত স্থিতিশীলতা ও নিরাপদ সরবরাহের জন্য ক্রমবর্ধমান বৈশ্বিক প্রতিযোগিতার মধ্যে এ পরিকল্পনা উন্মোচন করা হলো। ২০২০ সালে দেশটির চিপ ও সংশ্লিষ্ট উপাদানের মোট বিক্রয় দাঁড়িয়েছিল ৫ ট্রিলিয়ন ইয়েন। যা বৈশ্বিক বাজারের ১০ শতাংশের সমান। পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রায় ১১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ করতে হবে বলে ধারণা করছে শিল্প মন্ত্রণালয়। যুক্ত হবে সরকারি ও বেসরকারি খাত। আগামী ১০ বছর গবেষণা ও উন্নয়ন কর্মকাণ্ডে এ বিনিয়োগের অর্থ ব্যয় করা হবে।

সেমিকন্ডাক্টর ও ডিজিটাল শিল্প খাত নিয়ে প্রাথমিকভাবে ২০২১ সালে পরিকল্পনা করে জাপান। তবে দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয় পরিকল্পনাটিকে পর্যালোচনায় রেখেছে। বিশেষ করে সাম্প্রতিক কালে সেমিকন্ডাক্টরের সাপ্লাই চেইনের ঝুঁকি ও অন্যান্য পণ্যের গুরুত্ব বাড়ার কারণে। কভিডের অভিঘাত, রাশিয়ার ইউক্রেন অভিযান ও চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধি সেখানে পালন করেছে অনুঘটকের ভূমিকা। সরকার এর মধ্যে জাপানের অভ্যন্তরে চিপ তৈরিতে পদক্ষেপ নিয়েছে। প্রযুক্তি সংস্থা র‍্যাপিডাস করপোরেশনকে অর্থনৈতিক সহযোগিতা দেয়া হয় ৭ হাজার কোটি ইয়েন। র‍্যাপিডাস গত বছর প্রতিষ্ঠিত হয়েছে টয়োটা মোটর করপোরেশন ও সনি গ্রুপ করপোরেশনের বিনিয়োগে। কোম্পানিটি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট আইবিএম করপোরেশনের সঙ্গে অংশীদারত্বের ভিত্তিতে চিপ উৎপাদন করবে। বর্তমানে প্রতিষ্ঠানটি ২০২৭ সালের মধ্যে জাপানে আর্ট টু ন্যানোমিটার টেকনোলজি তৈরির প্রকল্প নিয়ে কাজ করছে।

এদিকে তাইওয়ানের সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং করপোরেশন ও টোকিওভিত্তিক ফ্ল্যাশ মেমরি নির্মাতা কিয়োক্সা করপোরেশন তাদের কারখানা স্থাপন করছে কুমামোতো ও মিয়ে অঞ্চলে। জাপান সিদ্ধান্ত নিয়েছে ৫৬ হাজার ৮৯০ কোটি ইয়েন সহযোগিতা দেয়ার। দক্ষিণ পশ্চিম ও মধ্য জাপানকে নতুন সুবিধার অন্তর্ভুক্ত করতে নেয়া হচ্ছে এ পরিকল্পনা।

Share this news as a Photo Card

Generating high-quality image, please wait...

এই বিভাগ থেকে আরও পড়ুন

উৎপাদন খাতে র‍্যানসমওয়্যার প্রতিরোধ বেড়েছে: সফোস
প্রযুক্তি সংবাদ

উৎপাদন খাতে র‍্যানসমওয়্যার প্রতিরোধ বেড়েছে: সফোস

ফ্রিল্যান্সারদের স্বীকৃতি দেওয়ার বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা
প্রযুক্তি সংবাদ

উইটসা এমিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড পেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

নতুন রঙে এলো গুগল পিক্সেল ৮ ফোন
নির্বাচিত

নতুন রঙে এলো গুগল পিক্সেল ৮ ফোন

চাঁদে‌ মানুষ পাঠাবে চীন, তৈরি হচ্ছে নভোযান
প্রযুক্তি সংবাদ

চাঁদে‌ মানুষ পাঠাবে চীন, তৈরি হচ্ছে নভোযান

বিশ্বের প্রথম ৬ ক্যামেরার ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে
নির্বাচিত

বিশ্বের প্রথম ৬ ক্যামেরার ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে

বিকাশে ১০০ টাকা ফ্রি পাবেন যেভাবে
নির্বাচিত

বিকাশে ২ হাজার টাকা বোনাস পাওয়ার সুযোগ

Load More

ট্রেন্ডিং টপিক

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ
প্রযুক্তি সংবাদ

চোরাই ফোন উদ্ধার করে বিপাকে পুলিশ

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক
নির্বাচিত

পূজায় ইনফিনিক্সের নোট সিরিজে সর্বোচ্চ ৭,০০০ টাকা ক্যাশব্যাক

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই
প্রযুক্তি সংবাদ

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন
প্রযুক্তি সংবাদ

এআই, চিপ ও সৌরপ্রযুক্তিসহ ৪০ প্রযুক্তির রপ্তানিতে বিধিনিষেধ দিতে চায় চীন

সপ্তাহের সবচেয়ে পঠিত

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

সাশ্রয়ী দামে প্রথম ডুয়াল-স্ক্রিন স্মার্টফোন ‘A300+’ বাংলাদেশে আনলো আইটেল

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

বাংলাদেশের বাজারে অনার এক্স৭ই ও এক্স৬ই

Vivo S70 স্মার্টফোনের সম্ভাব্য পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার ফিচার

নভেম্বরে আসছে ভিভো এস৭০, থাকতে পারে বড় পেরিস্কোপ ক্যামেরা ও টেলিকনভার্টার

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

দুই মাসেও আইফোন ফেরত পাননি, Dazzle-এর সার্ভিস নিয়ে গ্রাহকের অভিযোগ

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু
প্রযুক্তি সংবাদ

মাইগভে ১৫ ক্যান্টনমেন্ট বোর্ডের ১৯ ধরনের নাগরিক সেবা চালু

ট্রেড লাইসেন্স, নাগরিকত্ব সনদ কিংবা পানি ও বিদ্যুৎ...

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

উন্নত পারফরম্যান্স ও দীর্ঘমেয়াদি ব্যবহারের সুবিধা নিয়ে স্যামসাংয়ের নতুন স্মার্টফোন গ্যালাক্সি এ০৮ এলটিই

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ফটোগ্রাফিতে আগ্রহীদের জন্য অপো নিয়ে এলো ‘মেক ইওর পূজা মোমেন্ট উইথ অপো’ কনটেস্ট

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

ভিভো ওয়াই৩২: অল-ইন-ওয়ান স্মার্ট পারফর্মার

মাসের সবচেয়ে পঠিত

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

ভিভো ওয়াই৩২: আসছে ৮০০০ এমএএইচ ব্লুভোল্ট ব্যাটারি নিয়ে

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

২০২৬ সালে টেকনোর সেরা ৫ ফোন, দাম ও স্পেসিফিকেশন

ফোনে সিগন্যাল না থাকলেও মেসেজ যাবে: স্টারলিংকের স্যাটেলাইট প্রযুক্তি এবার আইফোনে!

সরাসরি মোবাইল অপারেটর হতে যাচ্ছে স্টারলিংক

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ভোগান্তির আরেক নাম হায়ার এসি

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

06 April 2023

চিপ বিক্রি তিন গুণ করার লক্ষ্যমাত্রা জাপানের

Techzoom.TV |
TechzoomTV