Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

মোবাইল ডেটার দামও নির্ধারণ করে দেওয়া হবে: মোস্তাফা জব্বার

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
বিটিআরসি অভিযোগ নেবে হোয়াটসঅ্যাপে, দেখে নিন নম্বর
Share on FacebookShare on Twitter

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, মোবাইল ফোন অপারেটরগুলো ব্যান্ডউইথ কিনে তা জিবিতে বিক্রি করছে। এখানে একটি অসমতা রয়েছে। মোবাইল ফোনে কথা বলার ক্ষেত্রে সরকার যেমন দাম নির্ধারণ করে দিয়েছে, তেমনি ভবিষ্যতে ডেটার দামও নির্ধারণ করে দেওয়া হবে।

রোববার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন আয়োজিত (বিটিআরসি) এক সভায় এ কথা বলেন মোস্তাফা জব্বার। মোবাইল ফোনের ডেটা ও ডেটা প্যাকেজ নিয়ে বিটিআরসির চূড়ান্ত করা নতুন একটি নির্দেশিকা নিয়ে আলোচনা করতে এ সভা ডাকা হয়।

নতুন নির্দেশিকা অনুযায়ী, মোবাইল ডেটার ৩ ও ১৫ দিন মেয়াদি প্যাকেজ আর থাকছে না। প্যাকেজের সংখ্যা হবে সর্বোচ্চ ৪০টি। আর মেয়াদ হবে ৭ দিন, ৩০ দিন ও আনলিমিটেড (নির্দিষ্ট মেয়াদহীন)। নতুন এ সিদ্ধান্ত ১৫ অক্টোবর থেকে কার্যকর করা হবে বলে জানিয়েছে বিটিআরসি।

বিটিআরসির সভায় মোস্তাফা জব্বার বলেন, মোবাইলের প্যাকেজ-সংক্রান্ত এ নির্দেশিকা ঠিক করার সময়ই ডেটার মূল্য বেঁধে দেওয়ার সর্বাত্মক চেষ্টা করা হয়েছিল। এখন নতুন নির্দেশিকা নিয়ে ব্যবহারকারীদের প্রতিক্রিয়া কী হয়, তা আগে দেখবেন। এটা দেখেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

বিটিআরসির চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার বলেন, ‘ডেটার সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্য নির্ধারণ করে দেওয়া নিয়েও আমরা কাজ করছি। এটা নিয়ে মোবাইল ফোন অপারেটরগুলোর সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টার (সজীব ওয়াজেদ জয়) সঙ্গে কথা বলে তার পরামর্শ নিয়ে বিষয়টি (ডেটার দাম নির্ধারণ) বাদ রেখেছি। দাম এখনই নির্ধারণ করা হবে না।’

বিটিআরসির চেয়ারম্যান এমন কথা বলার পরই মন্ত্রী বলেন, ‘মাননীয় চেয়ারম্যান, এর মানে কিন্তু এই নয় যে আমরা ভবিষ্যতে (মোবাইল ডেটার দাম নির্ধারণ) করবো না। উপদেষ্টা (সজীব ওয়াজেদ জয়) মহোদয় বলেছেন, তাই তার পরামর্শে এখন করছি না।’

সভায় ডেটা প্যাকেজ-সংক্রান্ত নতুন নির্দেশিকা উপস্থাপন করেন বিটিআরসির সিস্টেমস অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাসিম পারভেজ। আরও বক্তব্য দেন বিটিআরসির ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ, মোবাইল অপারেটরগুলোর সংগঠন অ্যামটবের মহাসচিব লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) মোহাম্মদ জুলফিকার, গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান, বাংলালিংকের প্রধান নির্বাহী এরিক অস, রবির চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অফিসার সাহেদ আলম, টেলিটকের ব্যবস্থাপনা পরিচালক কে এম হাবিবুর রহমান প্রমুখ।

Tags: ইন্টারনেট ডেটাডেটাডেটা প্যাকেজডেটার সর্বনিম্ন ও সর্বোচ্চ মূল্যবিটিআরসিমোস্তাফা জব্বার

এই বিভাগ থেকে আরও পড়ুন

ভোটের আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করে ‘বোকা বট’!
প্রযুক্তি সংবাদ

ভোটের আগে ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে মন্তব্য করে ‘বোকা বট’!

রাজশাহী হাইটেক পার্কে স্টারলিংকের গবেষণা কেন্দ্র
প্রযুক্তি সংবাদ

রাজশাহী হাইটেক পার্কে স্টারলিংকের গবেষণা কেন্দ্র

বিলাসবহুল রাইড শেয়ারিং নিয়ে এলো ‘হট রাইড’
প্রযুক্তি সংবাদ

বিলাসবহুল রাইড শেয়ারিং নিয়ে এলো ‘হট রাইড’

বিকল্প উপায়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক করার চেষ্টা
টেলিকম

বিকল্প উপায়ে ইন্টারনেট সেবা স্বাভাবিক করার চেষ্টা

কোটি এমজিএম গ্রাহকের তথ্য বেহাত
নির্বাচিত

কোটি এমজিএম গ্রাহকের তথ্য বেহাত

নতুন প্রজন্মকে ডাকটিকিট সংগ্রহে উৎসাহিত করতে মন্ত্রীর নির্দেশ
প্রযুক্তি সংবাদ

নতুন প্রজন্মকে ডাকটিকিট সংগ্রহে উৎসাহিত করতে মন্ত্রীর নির্দেশ

Load More

ট্রেন্ডিং টপিক

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং
শিক্ষা ও ক্যাম্পাস

পাহাড়সম বাধা পেরিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম ম্রো শিক্ষার্থী য়াপাও মুরুং

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী
নির্বাচিত

অ্যান্ড্রয়েডে ফেস আইডি নিয়ে নতুন শঙ্কা কী

অক্টোবরের মধ্যে বিমানবন্দর ও ঢাকার চার এলাকায় ৫জি চালুর নির্দেশ
টেলিকম

ঢাকার ৪০ ও দেশের ৪০০ গুরুত্বপূর্ণ স্থানে ৫জি সেবা চালু

সপ্তাহের সবচেয়ে পঠিত

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

ফোনের অ্যাপ ভাইরাস মুক্ত কি না বুঝবেন যেভাবে
নির্বাচিত

আপনার ফোনে কি আছে এই ৯টি অ্যাপ? এখনই ডিলিট না করলে বিপদের আশঙ্কা!

প্রযুক্তি যত উন্নত হচ্ছে, হ্যাকার ও প্রতারকদের কৌশলও...

প্রাকৃতিক গ্যাস সংকটের বিকল্প সমাধান হতে পারে পানি দিয়ে পরিচালিত চুলা

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

রূপপুরে জ্বালানি লোডিং আজ বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম শুরু হতে পারে আগস্টে

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

স্মার্টফোনের রাজত্বে আপনার সঙ্গী কোনটি?

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালে বৈশ্বিক স্মার্টফোনের বাজারে ২ শতাংশ প্রবৃদ্ধি

৩০ হাজার টাকার সেরা ৫টি স্মার্টফোন

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix