Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

যে কারণে স্মার্টফোনের দুনিয়া মাতাবে গুগলের পিক্সেল ৮ প্রো

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
সোমবার, ২ অক্টোবর ২০২৩
যে কারণে স্মার্টফোনের দুনিয়া মাতাবে গুগলের পিক্সেল ৮ প্রো
Share on FacebookShare on Twitter

স্মার্টফোনসহ পিক্সেলের বিভিন্ন ডিভাইস এই সপ্তাহে উন্মোচন করবে গুগল। এর মধ্যে রয়েছে গুগল পিক্সেল ৮ প্রো যা অ্যান্ড্রয়েড স্মার্টফোনের বাজারে নতুন চমক নিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে। ফোর্বসের এক প্রতিবদনে ফোনটির আকর্ষণীয় দিকগুলো তুলে ধরা হয়েছে।

ইতিমধ্যে গুগল পিক্সেল ৮ প্রো ফোনটির বিজ্ঞাপন ছেড়েছে গুগল। বিজ্ঞাপনটিতে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। তবে ফোনটির কয়েকটি ফিচারের ক্রেতাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণ করেছে।

এআই ভিত্তিক টুলসহ ক্যামেরার বিভিন্ন ফিচার তুলে ধরা হয়েছে। এর মধ্যে রয়েছে ছবির অবাঞ্ছিত অংশ মুছে ফেলার জন্য ‘ম্যাজিক ইরেজ’ টুল, ছবির বাস্তব রং তুলে ধরার জন্য রিয়াল টোন, গ্রুপ ছবিতে অসঙ্গতি দূর করতে কারো মুখের সঠিক অবস্থান সম্পাদন করে দেওয়ার টুল বেস্ট টেক। সবগুলো ফিচার এআই–ভিত্তিক।

এই সিরিজে পিক্সেল ৬ ফোনের ডিজাইন থেকে শুরু করে হার্ডওয়্যারসহ বেশ কয়েকটি ফিচারের পুনরাবৃত্তি হয়েছে। তবে গুগল কোয়ালকম স্ন্যাপড্রাগনের চিপ ব্যবহার থেকে সরে এসে নিজস্ব ডিজাইনের চিপ ব্যবহার করেছে। গুগল পিক্সেল ৮ সিরিজের জন্য তৈরি টেনসর টিপটি কম্পিউটেশনাল রুটিন (নির্দিষ্ট সময়ে প্রয়োজনীয় রিসোর্স ব্যবহার) সমর্থন করে। তাই এআই ও মেশিন লার্নিংয়ে বিভিন্ন প্রক্রিয়া ক্লাউডের পরিবর্তে এখন ডিভাইসেই করা যাবে।

গুগল পিক্সেল ৮ ও গুগল পিক্সেল ৮ প্রোতে টেনস জি৩ চিপসেট ব্যবহার করা হয়েছে। এতে স্পষ্ট যে, গুগল এআই ও মেশিন লানিং সফটওয়্যারের দিকে ঝুঁকছে।

নতুন সিরিজটিতে অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণ থাকবে। অন্যান্য স্মার্টফোন প্রস্তুতকারকেরাও কিছুদিনের মধ্যে এই সংস্করণ ব্যবহার করবে। অ্যান্ড্রয়েডের ১৪ সংস্করণের দুটি গুরুত্বপূর্ণ দিক রয়েছে—

গুগল প্রথমবারের মতো ঘোষণা দিয়েছে, ফোনগুলো সাত বছর পর্যন্ত সফটওয়্যার সমর্থন পাবে। অর্থাৎ সাত বছর পর্যন্ত অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের আপডেট ও নিরাপত্তা ত্রুটি সংশোধনের সমর্থন পাওয়া যাবে। নিরাপত্তা হালনাগাদের ফিচারটি খুবই গুরুত্বপূর্ণ কারণ, হার্ডওয়্যার বছরের পর বছর টিকে থাকতে পারে কিন্তু ফোনের নিরাপত্তা না থাকলে তা ব্যবহার করা ঝুঁকিপূর্ণ।

গ্রাহকেরা ফোন কেনার সময় সাধারণত ডিভাইসের আয়ুর কথা ভাবেন। তাই সাত বছর সফটওয়্যার সমর্থনের বিষয়টি ক্রেতাদের আকর্ষণ করবে এবং সেটি ভেবে অন্য অ্যান্ড্রয়েড ফোন প্রস্তুতকারকেরাও ডিভাইসের দীর্ঘায়ুর কথা বিবেচনা করবে বলে ধারণা করছে গুগল।

অ্যান্ড্রয়েড ১৪ সংস্করণের দ্বিতীয় দিকটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ এখন থেকে ব্যবহারকারীদের জন্য অ্যান্ড্রয়েড কাস্টমাইজেশনের সুযোগ রাখার পাশাপাশি সব অ্যান্ড্রয়েড ফোনের গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসে সঙ্গতি রাখতে চায় গুগল।

গুগল এতোদিন তাদের বিভিন্ন ডিভাইসে এবং স্টক অ্যান্ড্রয়েডে ‘ম্যাটারিয়াল ইউআই’ ব্যবহার করে আসছে। এখন অন্যান্য প্রস্তুতকারকদের ফোনেও নির্দিষ্ট কাস্টমাইজেশন সুযোগ থাকার পাশাপাশি ‘ম্যাটারিয়াল ইউআই’ থাকতে পারে বা একেবারে নাও থাকতে পারে।

এআই এবং মেশিন লার্নিং সফটওয়্যার ব্যবহারের জন্য গুগল হার্ডওয়্যারে পরিবর্তন এনেছে। গ্রাহকদের কথা বিবেচনা করে পিক্সেল ৮ সিরিজের ডিভাইসগুলো তৈরি করা হয়েছে। তবে দীর্ঘ দিন সফটওয়্যার সমর্থন দেওয়ার ঘোষণায় স্পষ্ট যে, মোবাইল ডিভাইসে অ্যান্ড্রয়েড ইকোসিস্টেম আরও শক্তিশালী করতে চাচ্ছে গুগল।

Tags: গুগলগুগল পিক্সেল ৮গুগল পিক্সেল ৮ প্রোগুগলের পিক্সেল ৮ প্রোগ্যাজেটতথ্যপ্রযুক্তিসফটওয়্যারস্মার্টফোন

এই বিভাগ থেকে আরও পড়ুন

টেলিকম

মোবাইল ব্যালেন্স থেকে দেওয়া যাবে সরকারি সেবার বিল

ফোনের স্পিকার পরিষ্কার করার ৫ উপায়
কিভাবে করবেন

ফোনের স্পিকার পরিষ্কার করার ৫ উপায়

ফেইসবুক নির্ভর আয় ইউরোপে ২০৮ বিলিয়ন ইউরো
নির্বাচিত

ফেইসবুক নির্ভর আয় ইউরোপে ২০৮ বিলিয়ন ইউরো

আন্তর্জাতিক এআই গভর্নেন্স এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রতিমন্ত্রী পলক
নির্বাচিত

আন্তর্জাতিক এআই গভর্নেন্স এজেন্সি প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন প্রতিমন্ত্রী পলক

ভার্চুয়াল র‍্যামের নামে প্রতারণা করছে স্যামসাং
নির্বাচিত

ভার্চুয়াল র‍্যামের নামে প্রতারণা করছে স্যামসাং

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক
নির্বাচিত

এবার ওয়েব ব্রাউজারেই এলো অ্যাপল মিউজিক

Load More

ট্রেন্ডিং টপিক

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!
প্রযুক্তি পরামর্শ

পুরনো ফোনের ব্যাটারি যেন জীবন্ত টাইম বোমা!

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা
প্রযুক্তি সংবাদ

হেলিও এর স্মার্টফোনে পাওয়া যাবে ১৫ মাসের ওয়ারেন্টি সুবিধা

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন
টেলিকম

গ্রামীণফোনের ২১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

ফেসবুক আইডি লুকিয়ে রাখুন এই উপায়ে
প্রযুক্তি পরামর্শ

যে পদক্ষেপ নিলে হ্যাক হবে না ফেসবুক আইডি

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার
প্রযুক্তি সংবাদ

হোয়াটসঅ্যাপের ভিডিও কলে নতুন ফিচার

হোয়াটসঅ্যাপে ব্যবহারকারীদের নিরাপত্তায় নানান ফিচার যুক্ত করেছে প্ল্যাটফর্মটি।...

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

ইরানের হাতে এলো যুক্তরাষ্ট্রের ‘বাঙ্কার-বাস্টার’ বোমা

যশোরে ‘অবৈধ’ ৪৪ মোবাইল ফোনসহ কারবারি আটক

রাজধানীতে অবৈধ মোবাইল চক্রের হাত ধরে তৈরি হচ্ছে নকল আইফোন ও স্যামসাং

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, কোন রুটে কত বাড়ল

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix