Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
  • সর্বশেষ
  • প্রযুক্তি সংবাদ
  • টেলিকম
  • অটো
  • ফিচার
    • সোশ্যাল মিডিয়া
    • কিভাবে করবেন
  • শিক্ষা ও ক্যাম্পাস
  • অর্থ ও বাণিজ্য
No Result
View All Result
Techzoom.TV
No Result
View All Result
ADVERTISEMENT

২৭ ইঞ্চির আল্ট্রা এইচডি ফ্রেমলেস মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন

নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি by নিজস্ব প্রতিবেদক, টেকজুম ডটটিভি
মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি ২০২৪
২৭ ইঞ্চির আল্ট্রা এইচডি ফ্রেমলেস মনিটর বাজারে ছাড়লো ওয়ালটন
Share on FacebookShare on Twitter

দেশের ডিজিটাল ডিভাইস বাজারে উন্নতমানের আইপিএস প্যানেলযুক্ত নতুন মডেলের মনিটর ছাড়লো বাংলাদেশি সুপারব্র্যান্ড ওয়ালটন। আল্ট্রা এইচডি এলইডি ব্যাকলাইট ডিসপ্লেসমৃদ্ধ মনিটরটির মডেল সিনেডি ডব্লিউডি২৭ইউআই০৮। ২৭ ইঞ্চির এন্টি-গ্লেয়ার বিশাল মনিটরটির তিনদিকে রয়েছে ফ্রেমলেস ডিজাইন। যা সহজেই প্রযুক্তিপ্রেমীদের নজর কাড়বে। ব্যবহারকারী প্রিমিয়াম ফিল পাবেন।

সম্প্রতি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ওয়ালটনের নতুন এই মনিটর উন্মোচন করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান। সে সময় উপস্থিত ছিলেন ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর লিয়াকত আলী।

বাণিজ্য মেলার ওয়ালটন মেগা স্টলে আয়োজিত মনিটর উন্মোচন অনুষ্ঠানে ভোক্তা-অধিকারের মহাপরিচালক বলেন, ওয়ালটন দেশীয় পণ্যের প্রতীক। বাংলাদেশের জন্য ওয়ালটন যুগান্তকারী পরিবর্তন এনেছে। এক সময়ের আমদানি-নির্ভর ইলেকট্রনিক্স ও প্রযুক্তিপণ্য খাতকে ওয়ালটন পুরোপুরি পাল্টে দিয়েছে। ফলে এসব পণ্যে বিদেশি নির্ভরতা কমেছে। এমনকি দেশীয় চাহিদার সিংহভাগ মিটিয়ে ওয়ালটন অনেকগুলো দেশে তাদের পণ্য রপ্তানি করছে। এতে প্রযুক্তিগত উৎকর্ষতা, ভ্যালু অ্যাডিশন এবং কর্মসংস্থান বাড়ছে। আমাদের দেশে তরুণ প্রকৌশলী ও দক্ষ কর্মী তৈরি হচ্ছে।

ওয়ালটন সূত্রে জানা গেছে, নজরকাড়া ডিজাইনের সিনেডি ডব্লিউডি২৭ইউআই০৮ মডেলের মনিটরটির দাম ৩৪,৫৫০ টাকা। ৪০০ নিটস ব্রাইটনেস ফিচারযুক্ত এই মনিটরের ডিসপ্লের রেজুলেশন ৩৮৪০ বাই ২১৬০ পিক্সেল আর এসপেক্ট রেশিও ১৬:৯। মনিটরটিতে রয়েছে ১৭৮ ডিগ্রি ওয়াইড ভিউয়িং এঙ্গেল। ফলে ক্রিটিক্যাল এঙ্গেল থেকেও ব্যবহারকারী হাই-কোয়ালিটি পিকচার পাবেন। একুরেট কালার রিপ্রোডাকশনের সুবিধার্থে এতে ১০০০:১ কনট্রাস্ট রেশিও রাখা হয়েছে। ৬০ হার্জ রিফ্রেশ রেটের কারণে এই মনিটরে জনপ্রিয় সব গেম খেলায় মিলবে আনন্দময় অভিজ্ঞতা।

ওয়ালটনের নতুন এই মনিটরে দুইটি এইচডিএমআই ২.০, ১টি ডিপি১.২, ১টি ইউএসবি টাইপ-সি, অডিও আউট ইত্যাদি ইনপুট পোর্ট রয়েছে। এতে মাইনাস ৫ ডিগ্রি থেকে ১৫ ডিগ্রি টিল্ট অপশন থাকায় ব্যবহারকারী তার প্রয়োজন অনুযায়ী মনিটর সেট করে নিতে পারবেন।

উল্লেখ্য, নতুন এই মনিটর ছাড়াও বর্তমানে বাজারে রয়েছে ২১.৪৫ ইঞ্চি থেকে ২৭ ইঞ্চির আরো ১০ মডেলের এলইডি ব্যাকলাইট, প্রোফেশনাল এবং গেমিং মনিটর। দাম ৯,৫৫০ টাকা থেকে ৩৮,৭৫০ টাকার মধ্যে। এছাড়াও ওয়ালটন মনিটরসহ বিভিন্ন কম্পিউটার পণ্যে চলছে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক সুবিধা।

পাশাপাশি নানান মডেল ও ফিচারের ল্যাপটপ, ডেস্কটপ, অল-ইন-ওয়ান পিসি, অ্যান্ড্রয়েড ও উইন্ডোজ ট্যাব, প্রজেক্টর, ইন্টারঅ্যাকটিভ ডিসপ্লে, প্রিন্টার, টোনার, ইউপিএস, সিসিটিভি, অ্যাক্সেস কন্ট্রোল, কিবোর্ড, মাউস, পেন ড্রাইভ, ওয়াই-ফাই রাউটার, নেটওয়ার্ক সুইচ, ইউএসবি হাব, কার্ড রিডার, ওয়েবক্যাম, স্পিকার, ইয়ারফোন, হেডফোন, এসএসডি, এক্সটার্নাল এসএসডি, র‌্যাম, কুলার, পাওয়ার সাপ্লাই, পিসিবিএ, মেমোরি কার্ড, পাওয়ার ব্যাংক, স্মার্ট ওয়াচ, স্মার্ট ফিটনেস স্কেল, ডিজিটাল রাইটিং প্যাড, ইউএসবি, টাইপ সি ও এইচডিএমআই ক্যাবল, কনভার্টার, ইলেকট্রিক বাইক ইত্যাদি উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন।

Tags: ওয়ালটন

এই বিভাগ থেকে আরও পড়ুন

উইন্ডোজে আসছে কোপাইলট ভিশন: যে সব অসাধারণ সুবিধা পাওয়া যাবে
প্রযুক্তি সংবাদ

উইন্ডোজে আসছে কোপাইলট ভিশন: যে সব অসাধারণ সুবিধা পাওয়া যাবে

নগদ একাউন্ট খোলার সবচেয়ে সহজ উপায়
নির্বাচিত

নগদে যুক্ত হলো ভিসা-মাস্টার কার্ড

ডিজিটাল সেন্টারের কার্যক্রমের মাধ্যমে সময় ও অর্থ খরচ কমেছে: পলক
প্রযুক্তি সংবাদ

ডিজিটাল সেন্টারের কার্যক্রমের মাধ্যমে সময় ও অর্থ খরচ কমেছে: পলক

ই-কমার্স সাইটের বিক্রয় বাড়ানোর সেরা উপায়
ই-কমার্স

ই-কমার্স সাইটের বিক্রয় বাড়ানোর সেরা উপায়

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন
নির্বাচিত

গুগলের ছাঁচে কোন দেশের নারীরা যেমন

৯০ দিন টিকে থাকার জীবাণুনাশক উদ্ভাবন
প্রযুক্তি সংবাদ

৯০ দিন টিকে থাকার জীবাণুনাশক উদ্ভাবন

Load More

ট্রেন্ডিং টপিক

বিশ্বব্যাপী সাইবার হামলার ঘটনা ১ লাখ ৩৯ হাজার ছাড়িয়েছে
নির্বাচিত

হুমকির মুখে বৈশ্বিক ডিজিটাল অবকাঠামো

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র
অর্থ ও বাণিজ্য

উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎকেন্দ্র

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা ও ক্যাম্পাস

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

উত্তরা ব্যাংক
অর্থ ও বাণিজ্য

সাবসিডিয়ারিতে বড় বিনিয়োগে যাচ্ছে উত্তরা ব্যাংক—রাইট শেয়ারে ঢালবে ১৯২ কোটি টাকা

সপ্তাহের সবচেয়ে পঠিত

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

সীমান্ত থেকে মোতালেব প্লাজা: ‘হাসান হুজুর’ সিন্ডিকেটের কবজায় চোরাই মোবাইলের বিশাল বাজার

২০২৫ সালের সেরা বাজেট স্মার্টফোন, যেগুলোর দাম হাতের নাগালে

২০ হাজার টাকায় সেরা স্মার্টফোন ২০২৬: পারফরম্যান্স ও বাজেটের সেরা ৭টি ফোন

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT

সর্বশেষ সংযোজন

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার
প্রযুক্তি বাজার

গুগল পিক্সেল স্মার্টফোনের দাম কমল ৪০ হাজার

সাশ্রয়ী দামে প্রিমিয়াম স্মার্টফোন কেনার কথা ভাবছেন যারা,...

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

প্রশ্ন ফাঁসের তথ্য যাচাই না করে এনসিপির বিবৃতি নিন্দনীয়: শিক্ষামন্ত্রী

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

৭০২৫ mAh ব্যাটারি ও দ্বৈত ২০০ এমপি ক্যামেরা: বাজারে আসছে অপো ফাইন্ড এক্স৯এস প্রো

১০৮ মেগাপিক্সেল ক্যামেরা ও ১২ জিবি র‍্যাম: অনারের নতুন চমক Honor 600e

অ্যান্ড্রয়েড ১৬ ও বড় ব্যাটারির চমক: গিগবেঞ্চে দেখা মিলল Honor 600e-এর

মাসের সবচেয়ে পঠিত

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

হায়ার এসি: প্রিমিয়াম দামে মিলছে ‘ফাঁপা’ সেবা, বিপাকে হাজারো গ্রাহক

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

২০২৬ সালে ১০ হাজার টাকার মধ্যে সেরা ৫ স্মার্টফোন

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল 2024

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

১৭ হাজার টাকার মধ্যে সেরা স্মার্টফোন ২০২৬

ADVERTISEMENT
Facebook Twitter Instagram Youtube
Techzoom.TV

টেকজুম প্রথম বাংলা বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক ২৪/৭ মাল্টিমিডয়া পোর্টাল। প্রায় ১৫ বছর ধরে টেকজুম বিশ্বস্ত ডিজিটাল মিডিয়া প্রকাশনা হিসেবে বিজ্ঞান, প্রযুক্তি, শিক্ষা এবং ফিনটেক সংক্রান্ত নানা বিস্তৃত বিষয় কভার করেছে। এটি বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছে ডিজিটাল মিডিয়া প্রকাশনাটি। বিস্তারিত পড়ুন

সম্পাদক ও প্রকাশক:

মো. ওয়াশিকুর রহমান

অনুসরণ করুন

যোগাযোগ

নিউজরুম
+88017 98 07 99 88
+88016 23 844 776
ই-মেইল: techzoom.tv@gmail.com

সেলস অ্যান্ড মার্কেটিং
+88017 41 54 70 47
ই-মেইল: techzoom.tv@gmail.com

স্বত্ব © ২০২৪ টেকজুম | সর্বস্বত্ব সংরক্ষিত
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি।
Developed and Maintained by Team MediaTix